দেশে,করোনায় মৃত্যু আরও কমল

রোববার, ১০ অক্টোবর ২০২১, ২৫ আশ্বিন ১৪২৮

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৬৮৮ জনের প্রাণ কেড়ে নিল।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত সাত মাসের সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয় শুক্রবার (৮ অক্টোবর)।তার আগের দিন ছিল ১২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮১ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

কুয়েতে ভ্রমণকারীদের জন্য করোনার তৃতীয় ডোজ আবশ্যক নয়..!!

রোববার, ১০ অক্টোবর ২০২১, ২৫ আশ্বিন ১৪২৮

কুয়েতে আগমনের জন্য ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) নিবন্ধন সত্ত্বেও ভ্রমণ সংক্রান্ত পদ্ধতি একই থাকবে। আগের নিয়মেই কুয়েতে প্রবেশের অনুমতি রয়েছে। যাদের ফাইজার, অক্সফোর্ড এবং মডার্নার দুই ডোজ এবং জনসন অ্যান্ড জনসন এক ডোজ টিকা দেওয়া হয়েছে তাদের কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

যারা কুয়েতে (সিনোফার্মা, সিনোভ্যাক এবং স্পুটনিক) মতো অনুমোদিত ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন তাদের কুয়েতে অনুমোদিত ভ্যাকসিনের অন্তত একটি ডোজ গ্রহণ করতে হবে।

আন্তর্জাতিক সংস্থাগুলি করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তৃতীয় ডোজের সুপারিশ করেছেন। গত সপ্তাহে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি প্রাপ্তবয়স্কদের এবং ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজারের তৃতীয় ডোজ নেওয়ার অনুমতি দিয়েছেন, দ্বিতীয় ডোজ পাওয়ার অন্তত ৬ মাস পরে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ও একই পদ্ধতি ঘোষণা করেছেন। আরবী দৈনিক আল রাই রিপোর্টটি করেছেন।

📌নিউজ লিংক 👇নিচে দেওয়া হয়েছে..

কাতার প্রবাসী ইমামকে নিঃস্ব করলেন বিয়ে পাগল স্ত্রী

শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ২৪ আশ্বিন ১৪২৮

তিনি কারো কাছে মিনু আক্তার ( ৩৬ ) , কখনো ফাতেমা আক্তার রোমান আবার কখনো নাছমিন আক্তার । তাঁর তিনটি জাতীয় পরিচয়পত্রে দুটি ভিন্ন ঠি’কানা রয়েছে । বাবা মায়ের নাম একই হলেও নিজের নাম বসিয়েছেন ভিন্ন ভিন্ন । তবে এসব পরিচয়পত্রে তাঁরই ছবি রয়েছে । এভাবে একাধিক নাম ঠিকানায় জাতীয় পরিচয়পত্র বানিয়ে প্র’তার’ণার বিয়ে ও সম্পর্ক তৈরি করে টাকা হা’তিয়ে নেয়ার অ’ভি’যোগ উঠেছে এই নারীর বিরু ” দ্ধে ।

মিনুর ঠিকানা হিসেবে রয়েছে গাজীপুর জে’লার ট’ঙ্গীর ৪০৩ হোল্ডিংয়ের শাহীনুর কুঞ্জ ও রাঙামাটি বাঘাইছড়ি থানার উগলছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড । তাঁর বাবার নাম আলি আহা’ম্ম’দ ও মা শামসুন্নাহার । সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর ছবি দিয়ে ভিন্ন ভিন্ন নামে রয়েছে ৫ আইডি । কথায় বলে , অ’পরা’ধী নিজের অজান্তে কোনো না কোনো চি’হ্ন রেখে যায় । তিনিও একাধিক ফেসবুক খুলে একটিতে এক যুবকের সাথে ছবি পোস্ট করে ধ’রা খেলেন । তার কাতার প্রবাসী স্বামী ইমাম হোসেন ( ৩৮ ) এর চোখে পড়লে একের পর এক সব গো’মর ‘ ফা’স ‘ হতে থাকে । ভু’ক্তভো’গী স্বামী কাতার প্রবাসী ইমাম বুধবার ( ৮ সেপ্টেম্বর ) ওই নারীর বিরুদ্ধে আদালতে নালিশি অ’ভি’যোগ করেছেন । তিনি বায়েজিদ বোস্তামী থানার রুবি গেটের জনৈক নুর আলনের ছেলে । ইমামের সাথে বিয়ে বহাল থাকাকালে ওই নারীকে বিয়ের অ’ভি’যোগে মোস্তফা জামিল ( ৩৭ ) ও রাশেদ ( ৩৮ ) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ব্য’ভিচারের অভিযোগ আনা হয় এতে । চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান অ’ভি’যোগটিকে এজাহার হিসেবে গ্রহণ করতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ( ওসি ) নির্দেশ দিয়েছেন । বাদিপ’ক্ষে এডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন , আ’দালত অ’ভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন । তিনি বলেন , ফেসবুকে কাতারপ্রবাসী ইমাম ও মিনুর সাথে বন্ধু’ত্বের পর কাতার প্রবাসী ইমাম হোসেন দেশে এলে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি এদের বিয়ে হয় । বিয়েতে ১০ লাখ টাকা কাবিন ধ’রা হয় । এর পর ইমাম কাতার ফিরে গেলে বিভিন্ন প্রয়োজনের কথা বলে মিনু ৭ লাখ টাকা নেন ।

মিনু ঢাকার আশুলিয়ার একটি গা’র্মেন্টসে ফাতেমা আক্তার রোমানা পরিচয়ে চাকুরি নেন । টাকা পাওয়ার পর মিনু ইমামকে অবহেলা করা শুরু করে । ইমাম বিদেশে বসে জানতে পারে তাঁর রুবি গেটের বাসায় মানুষের অ’স্বাভাবিক আনাগোনা শুরু হয়েছে । পরে তিনি দেশে ফিরেন । এরপর খুঁজে পান মিনুর একে একে তিন – তিনটি পরিচয়পত্র , আরও এক বিয়ের কাবিননামা এবং ফেসবুকে রাশেদ নামের এক যুবকের সাথে স্বামী – স্ত্রী পরিচয়ে ছবি । গতবছর ২০ ফেব্রুয়ারি জা’মিলের সাথে বিয়ে করার কা’বিনও খুঁজে পান ইমাম । ইমামের সাথে সম্প’ৰ্ক বহা’ল থাকাকালেই ওই বিয়ে করেন বলে মাম’লায় উ’ল্লেখ করা হয় ।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ২৪ আশ্বিন ১৪২৮

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে
 পবিত্র কোরআন তেলাওয়াত ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে শুক্রবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের  সভাপতি কাউসার সিকদার এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সিফাত নুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবিউল হক, মোঃ বিল্লাল পাটোয়ারি, সোহাগ মিয়া।

 অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা সাবেক ভিপি  নুরুলহক নুর, কেন্দ্রীয় সংসদের সভাপতি ইন্জিঃ কবীর হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার

সম্প্রীতি অধিকার সমৃদ্ধি ,এসো এক হই,অধিকারের কথা কই। অনুষ্ঠানে বিশ্বের প্রায় দেড় কোটি প্রবাসীদের স্বার্থে ১০ দফা দাবি  আদায়ে সরকার সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।

সভায় সদস্যদের মধ্যে সাংগঠনিক কর্মদক্ষতায় সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়াও বাংলাটিভি প্রতিনিধি আ হ জুবেদ,মাইটিভি প্রতিনিধি আল আমিন রানা,আরটিভি প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন কে প্রবাসীদের সার্থে সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়  সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর প্রচার সম্পাদক ও কোয়ালিটি বাংলাটিভির কুয়েত প্রতিনিধি মোঃ আলাল আহমদ।

ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ইউটিউব

শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ২৪ আশ্বিন ১৪২৮

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবের প্রিমিয়াম গ্রাহকরা অফলাইনেও ভিডিও ডাউনলোড করার সুবিধা পাচ্ছেন।

ইউজাররা এককভাবে প্রতি মাসে ১২৯ টাকার বিনিময়ে এর সুবিধা নিতে পারেন। এখানে অ্যাড ফ্রি ভিডিও দেখার সুবিধা, অফলাইনে দেখার জন্য ভিডিও ডাউনলোড করা, ইউটিউবে অরিজিনাল সিরিজ দেখার সুবিধা, প্রিমিয়াম মিউজিক দেখার সুবিধাও মিলবে।

এ ক্ষেত্রে ইউজারদের প্রথমেই ইউটিউব অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে। এরপর যে ভিডিওটি ডাউনলোড করতে হবে সেই ভিডিও চালাতে হবে। পরে ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। এটি ভিডিও প্লেয়ারের ডান দিকে নিচে রয়েছে। সেখান থেকে নিজেদের পছন্দমতো ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি অপশন পাওয়া যাবে। যে কোয়ালিটির ভিডিও দরকার, সে অনুযায়ী বেছে নিতে হবে।

এরপর সেই ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড আইকনটি পরিবর্তন হয়ে ডাউনলোডেড হয়ে যাবে। প্রসঙ্গত, দুর্গম এলাকায় ভ্রমণসহ যেখানে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না, সেখানে সময় কাটানোর জন্য ফোনই একমাত্র ভরসা। আর স্মার্টফোনের অন্যতম একটি অনুসঙ্গ ইউটিউব। কিন্তু ইন্টারনেট ছাড়া তা অচল হয়ে যায়। এখন থেকে ইউজারদের সে সমস্যায় আর পড়তে হবে না।

দেশে,করোনায় মৃত্যু আবারও বাড়ল

শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ২৪ আশ্বিন ১৪২৮

দেশে করোনাভাইরাসে গত দুই দিন সর্বনিম্ন মৃত্যু হলেও আজ (৯ অক্টোবর) আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৬৭৪ জনের প্রাণ কেড়ে নিল।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত সাত মাসের সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয় শুক্রবার (৮ অক্টোবর)।তার আগের দিন ছিল ১২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৫ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস- পিংক অক্টোবর এ বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হল- Walk For Pink.

শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ২৪ আশ্বিন ১৪২৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ( MOHFW) এর চতুর্থ এইচপিএনএসপি (HPNSP) এর অধীনে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) এর দিকনির্দেশনায় এবং UNFPA এর সহযোগিতায় এই আয়োজন করেছে – মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র- ছাত্রীদের দ্বারা পরিচালিত সংগঠন – Medicine Club – মেডিসিন ক্লাব।

পূর্ব নির্ধারিত সময়ে বিনামূল্যে রেজিষ্ট্রেশনকারী সম্পূর্ণ স্বেচ্ছাসেবকদের পরিহিত গোলাপি টি-শার্ট এ আজ ৯ অক্টোবর সকাল ৮ টায় রঙিন হয়ে ওঠে ঢাকার হাতিরঝিল প্রাঙ্গন। প্রায় ৩৫০ স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেন এই ডুয়ালথনে। এর মাধ্যমে সমাজের সকল স্তরের সবার দৃষ্টি আকর্ষণ ও তাদের মনেও স্তন ক্যান্সার নিয়ে প্রশ্ন জাগ্রত করাই মূলত এই আয়োজন এর লক্ষ। মাসব্যাপী দেশের বিভিন্ন জেলাতেও তাদের আরো সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানান- ওয়াক ফর পিংক এর কো- অর্ডিনেটর ডা. উম্মে হুমায়রা কানেতা। বিগত ২ বছরে তারা অনলাইন অফলাইন নানা কার্যক্রম এর মাধ্যমে স্তন ক্যান্সার ও জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
তিনি আরো বলেন- অন্যান্য বার আমরা আমাদের নিজেদের পরিসরের মধ্যেই কাজগুলো করতাম। এই প্রথম একেবারেই সাধারণ সবার জন্য উন্মুক্ত এই আয়োজন করার কথা ভাবি। সবাই যে পরিমাণ সাড়া দিয়েছেন, তা সত্যিই আমাকে অবাক করেছে। মা তার কন্যা সন্তানকে নিয়ে এসেছেন। স্বামী স্ত্রীকে নিয়ে এসেছে। করোনার কথা বিবেচনা করে ইচ্ছে থাকলেও অনেক বড় করে আয়োজন করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে সব কিছু স্বাভাবিক হলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্তন ক্যান্সার -সারা বিশ্বে ১৮৬ টি দেশের মহিলাদের মধ্যে এক ভয়াবহ মরনব্যধির নাম। সারা বিশ্বে প্রতি আট জন মহিলার মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি বহন করেন।
বাংলাদেশে ও প্রতি বছর নতুন প্রায় ২০০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ২০১৮ সালের পর থেকে গ্লোবোকন এর তথ্য উপাত্ত অনুযায়ী জরায়ু মুখের ক্যান্সারকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে এই স্তন ক্যান্সার। ক্যান্সারের কথা শুনলে অনেকেই আঁতকে ওঠেন, কিন্তু অনেকেই জানেন না, সূচনায় পড়লে ধরা, স্তন ক্যান্সার যায় যে সারা। তাই সবারই এসম্পর্কে সঠিক তথ্যগুলো জেনে রাখা উচিত।স্তন ক্যান্সারের ঝুঁকিসমূহ কাদের মধ্যে বেশি, স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণসমূহ কি কি এবং যেসকল নারীরা ঝুঁকি বহন করছেন, তাঁরা কিভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে খুব সহজে বিপদ এড়িয়ে চলতে পারেন- এ নিয়ে খুব বেশি কথা বলা, আলোচনা হওয়া এখন সময়ের দাবী।
কারণ- একমাত্র সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারলে প্রাথমিক পর্যায়েই স্তন ক্যানসার নির্ণয় করা খুবই সহজ এবং এর মাধ্যমে প্রায় পঞ্চাশ ভাগ ক্যান্সার সহজে নিরাময় যোগ্য।
বর্তমানে আমাদের দেশেই স্তন ক্যান্সারের সকল আধুনিক চিকিৎসা করানো সম্ভব।
সরকারি ও বেসরকারি সেক্টরে আছে উন্নত আধুনিক সব চিকিৎসা সেবা।

নিজে জানুন, অন্যকে জানতে সহায়তা করুন।

wearpink #thinkpink

pinkoctober2021

pinkoctober

BreastCancerAwarenessMonth

breastcancerawareness

nobodywalksalone

medicineclub

MOHFW #DGHS #UNFPA

কোনো যাদুর ছোঁয়ায় মৃত্যু কম হয়নি, অনেক শ্রম দিতে হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ২৪ আশ্বিন ১৪২৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনার সংক্রমণ কমে এসেছে। এখন করোনা হার ২ দশমিক ৭ ভাগ। মৃত্যুর হারও কমে এসেছে। তবে করোনার সংক্রমণ বাড়তে তো সময় লাগে না। অনেক দেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে। এ কারণে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনেই দৈনন্দিন কাজ এবং আচার-অনুষ্ঠান করতে হবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। 

দেশে করোনায় মৃত্যু কম কোনো যাদুর ছোঁয়ায় হয়নি, এর পেছনে অনেক শ্রম লেগেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে করোনার পরীক্ষার জন্য মাত্র একটি ল্যাব ছিল। এখন দেশে ৮০০টি ল্যাব হয়েছে। এখন করোনার চিকিৎসার জন্য দেশের হাসপাতালগুলোতে ১৮ হাজার শয্যা রয়েছে। করোনা আক্রান্ত জটিল রোগীদের জন্য কেন্দ্রীয় অক্সিজেন খুবই প্রয়োজন। দেশের সব বড় হাসপাতালেই এই কেন্দ্রীয় অক্সিজেন লাইন রয়েছে। যথাযথ চিকিৎসা পাওয়ায় দেশে করোনায় মানুষের মৃত্যুর হার কম। আমেরিকায় ৭ লাখ, ভারতে ৫ লাখ মানুষ করোনায় মারা গেছেন। আর ঘনবসতিপূর্ণ আমাদের দেশে ২৭ হাজার মানুষ মারা গেছেন। একটি মৃত্যুও আমরা চাই না। কোনো যাদুর ছোঁয়ায় মৃত্যু কম হয়নি, এর পেছনে অনেক শ্রম দিতে হয়েছে। সরকার বিনামূল্যে চিকিৎসা দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সবচেয়ে বেশি ছোঁয়াচে রোগ। দেশে অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল। শত বছরের মধ্যে এ ধরনের মহামারি আসেনি। সারা বিশ্বে প্রায় ৫০ লাখ মানুষ মারা গেছেন। এই সময়ে আমাকে দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করতে হয়েছে। করোনা নতুন একটি ভাইরাস, নতুন তার গতিবিধি। প্রথমে করোনা চিকিৎসা কেউ জানেন না, কীভাবে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে তাও কেউ জানেন না। সেই অবস্থা থেকে আমরা করোনা মোকাবিলা শুরু করি।

মন্ত্রীর নির্বাচনী এলাকা সদর এবং সাটুরিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় জাহিদ মালেক বলেন, প্রতিটি ধর্মই শান্তি ও মানবসেবার কথা বলে। করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপের আয়োজকদের স্বাস্থ্যবিধি প্রতিপালনের ব্যবস্থা করতে হবে। ধর্মীয় আচার-আচরণ পালন করতে হবে। তবে তা যেন অতিরঞ্জিত না হয়। কারণ এতে বিশৃঙ্খলা দেখা দেয়। অপ্রীতিকরণ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা এবং সাধারণ সম্পাদক অনির্বান কুমার পাল প্রমুখ।
     
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে এখন অনেক ভ্যাকসিন। দেশে প্রায় ২৫ ভাগ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। ১২ ভাগ মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রায় ৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া গেলে পুরো দেশেই সংক্রমণ নিয়ন্ত্রণ এসে যায়। যে পরিমাণ ডোজ অর্ডার দেওয়া হয়েছে, তাতে ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে দেওয়া যাবে।

জাহিদ মালেক বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৫০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে। এ ছাড়া আগামী বছরের এপ্রিলের মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভাবনা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছরের শিশু শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এক দিনে একসঙ্গে কোনো দেশ এত পরিমাণ টিকা দিয়েছে বলে আমার জানা নেই।

অনুষ্ঠান শেষে সদর এবং সাটুরিয়া উপজেলার ১৭৬টি পূজামণ্ডপের প্রত্যেকটিতে সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি চাল দেন স্বাস্থ্যমন্ত্রী।

আবারও অচল ফেসবুক-ইনস্টাগ্রাম

শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ২৪ আশ্বিন ১৪২৮

আবারও অচল হয়ে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রাম। সম্প্রতি সার্ভারে বড় ধরনের বিপর্যয়ের চার দিনের মাথায় বিশ্বের বিভিন্ন জায়গায় আবারও ডাউন হয়ে গেছে অ্যাপ দুটি। বিষয়টি স্বীকার করেছেন খোদ ফেসবুকের একজন মুখপাত্র।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকে ফেসবুকের মুখপাত্র বলেন, কিছু মানুষ আমাদের অ্যাপস ও বিভিন্ন সেবায় প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। যেকোনো ধরনের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ থেকে জানা যায়, শুক্রবার পূর্ব ইউরোপীয় সময় বিকেল ৩টার দিকে অনেকে ইনস্টাগ্রামে ঢুকতে না পারার সমস্যার কথা জানিয়েছেন। এ ছাড়া প্রায় দুই হাজার ব্যবহারকারী ফেসবুক ডাউন পাওয়ার রিপোর্ট করেছেন।

এ বিষয়ে বহু ব্যবহারকারীকে টুইট করতে দেখা যায়। তারা টুইট করে ফেসবুক-ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে হতাশা প্রকাশ করেন।

কুয়েতে সমুদ্রে নেমে নিখোঁজ ১০ জন’ নিহত ২ ও উদ্ধার ৭ জন’

শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ২৪ আশ্বিন ১৪২৮

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন যে, সমুদ্রে নেমে নিখোঁজ হওয়া ১০ জনের মধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে, মারা গেছেন ২ জন, এবং দশম জনের খোঁজ পেতে চেষ্টা করছে উদ্ধার কর্মীরা ।

কুয়েতের আল-বিদার বিপরীতে শুক্রবার সন্ধায় সমুদ্রে এই দুর্ঘটনা ঘটে, তবে হতাহতের পরিচয় প্রকাশ করেনি কতৃপক্ষ।
সুত্র: এমওআই।