ক্যাটাগরি Uncategorized

বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার সম্পর্কের উন্নতি হচ্ছে : কুরেশি

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে।’ গতকাল সোমবার ইসলামাবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২১ সালের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এমনটি জানানো হয়।

শাহ মেহমুদ কুরেশি বলেন, বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার সম্পর্কের উন্নতি হচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে দাবি করেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। দুই দেশের সরকারপ্রধানের মধ্যকার ফোনালাপের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯তম সার্ক সম্মেলন আয়োজনে প্রস্তুত পাকিস্তান। ভারত ইসলামাবাদে আসতে না চাইলে ভার্চুয়ালি যোগ দিতে পারে।’

২০১৬ সালের ১৫ থেকে ১৯ নভেম্বর ইসলামাবাদে দক্ষিণ এশিয়ার সহযোগিতা সংস্থা-সার্কের কূটনৈতিক সম্মেলন হওয়ার কথা ছিল। কাশ্মীরে ভারতীয় সেনাদের শিবিরে হামলার কারণে সে সম্মেলন বাতিল হয়ে যায়। পাকিস্তান এখন সে সম্মেলন পুনরায় আয়োজন করতে চায়।

সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে অভিযোগও তোলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা আক্রান্ত

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। তবে উপসর্গ মৃদু। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা আইসোলেশনে থাকুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন।’
বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরন অমিক্রনের কারণে দিল্লিতে সংক্রমণ বাড়ছে।
এ পরিস্থিতি সামাল দিতে গার্ডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুসারে, এলাকাভিত্তিক সংক্রমণের হার, সংক্রমিত রোগীর সংখ্যা ও হাসপাতালে অক্সিজেন সরবরাহের ওপর ভিত্তি করে এলাকাগুলোকে বিভিন্ন জোনে ভাগ করা হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সংক্রমণের হারের ওপর নির্ভর করে এলাকাগুলোকে হলুদ, কমলা ও লাল জোন হিসেবে চিহ্নিত করা হবে। এরপর সেই অনুসারে পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া বর্তমান করোনা পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে জন্য দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আজ মঙ্গলবার বৈঠকে বসবে।
সূত্র – প্রথম আলো

টিকার জন্য নতুন আইন, হত্যার হুমকি পেলেন একাধিক মন্ত্রী

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ইউরোপের দেশ ফ্রান্সে এখনও যারা প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন পাস হতে যাচ্ছে। এ কারণে দেশটির মন্ত্রীদের হত্যার হুমকি দিচ্ছেন টিকা বিরোধীরা। দেশটির মন্ত্রীরাই এমনটি জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স সরকার একটি আইন পাস করতে চাচ্ছে যেখানে সরকারি বিভিন্ন জায়গায় এবং পরিবহনে যেতে চাইলে টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। আশা করা হচ্ছে, এই সপ্তাহে এক ভোটের মাধ্যমে এই আইন পাস করা হবে। তবে এই ঘটনায় দেশটির টিকা বিরোধীরা নাখোশ।
টুইট বার্তা এবং ইমেইলের মাধ্যেমে মন্ত্রীদের দেওয়া হচ্ছে হত্যার হুমকি।
সোমবার পার্লামেন্টে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এসব হত্যার হুমকির এবং ভ্যাকসিন বিরোধীদের ‘স্বার্থপরতার’ নিন্দা করেছেন।
গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, ভ্যাকসিন আইন পাস নিয়ে নির্বাচিত কর্মকর্তাদের সুরক্ষা আরও জোরদার করবে পুলিশ।
সূত্র – বাংলাদেশ প্রতিদিন

প্লেনে টয়লেটে জন্ম নিয়ে ময়লার ঝুড়িতে স্থান হল নবজাতকের

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

গত ১ জানুয়ারি এয়ার মরিশাসের একটি প্লেনে এই ঘটনাটি ঘটে। প্লেনটি মাদাগাস্কার থেকে মরিশাসে এসে বিমানবন্দরে অবতরণের পর রুটিনমাফিক তল্লাশি চালাতে গিয়ে কর্মকর্তারা নবজাতকটির খোঁজ পান।
তল্লাশিকালে প্লেনেরে শৌচাগারে রক্তমাখা টয়লেট পেপার চোখে পড়ে কর্মকর্তাদের। এ ঘটনায় শৌচাগারে ভালো করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সেখানে থাকা ময়লার ঝুড়িতে পাওয়া যায় একটি নবজাতক।
এ ঘটনায় ওই প্লেনের ২০ বছর বয়সী এক তরুণী যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। প্লেনেই তিনি শিশুটির জন্ম দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ সদস্যরা। তবে ওই তরুণী জিজ্ঞাসাবাদে প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তিনিই ছেলে শিশুটির মা।
এদিকে উদ্ধারের পরপরই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। এ মুহূর্তে সে সুস্থ আছে। হাসপাতালে পুলিশের নজরদারিতে স্বাভাবিক রয়েছেন ওই তরুণী। তার বিরুদ্ধে নবজাতককে পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।
সূত্র – বাংলাদেশ প্রতিদিন

কলম্বিয়ার সশস্ত্র সংঘর্ষে নিহত ২৩

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-র ভিন্নমতাবলম্বী সদস্যরা গত রবিবার থেকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার আরাউকা প্রদেশে একে অপরের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এই সংঘর্ষেই এ পর্যন্ত ২৩ জনের প্রাণহানি হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল অফিসের মুখপাত্র পাওলা তোভার সংবাদ মাধ্যম সিএনএন-কে এই তথ্য জানিয়েছে।

আরাউকা প্রদেশটি পার্শ্ববর্তী দেশ ভেনেজুয়েলার সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত এবং ইএলএন সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া ফার্কের ভিন্নমতাবলম্বী সদস্যরা ২০১৬ সালে দেশটিতে স্বাক্ষরিত শান্তিচুক্তির বিরোধী।
এদিকে, এক বিবৃতিতে কলম্বিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মাদক চোরাচালানসহ অবৈধ আর্থিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে একে অপরের সঙ্গে সশস্ত্র লড়াই করছে বিবাদমান ওই দু’টি গ্রুপ। এছাড়া কলম্বিয়ার মানবাধিকার প্রধান জানিয়েছেন, সংঘর্ষের কারণে ১২টি পরিবার তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে।
সূত্র – বাংলাদেশ প্রতিদিন

ওমানে চুক্তিনামা আংগুলের, চাপের কারণ;

রোববার, ০২ জানুয়ারী ২০২২, ১৮ পৌষ ১৪২৮, ২৮ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কাউকে বোকা মনে করতে নেই।
ওমানে কথা বলা যাক,

সরকার নতুন আইন করছে, আপনি চাইলে কারো বাধা চাড়াই মালিক পরিবর্তন, বা ভিসা লাগাতে যে কোনো সময় পারবেন।
এটা শুনে প্রবাসিরা অনেক খুশী।

যখনই নতুন ভিসা বা অন্য মালিকের নামে করবেন । তখনই আপনাকে তার সাথে নতুন চুক্তিনামা তৈরি করেতে হবে।
এতে সরকারের লাভ চুক্তিনামা বা এগ্রিমেন্ট বাবদ ৩ রিয়াল।

আর এ-ই চুক্তিনামার কারেন চাইলে আবার যেকোনো সময় ভিসা পরিবর্তন করতে পারবেন না…….

এসবের জন্য নতুন করে আংগুলের চাপ নেওয়া, চুক্তিনামা সাক্ষ্যর দেওয়া সকলের জন্য বাধ্যতামূলক …..!

বোকা আমরা নিজেরাই,অল্পতে খুশী হয়ে দিশেহারা হয়ে পড়ি….!

ইউরোপের ১০ কোটিরও অধিক করোনা শনাক্ত,

রোববার, ০২ জানুয়ারী ২০২২, ১৮ পৌষ ১৪২৮, ২৮ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। দ্রুত সংক্রমণশীল করোনার অমিক্রন ধরনের বিস্তার বেড়ে যাওয়ায় গোটা ইউরোপ ভাইরাসের সঙ্গে লড়াই করছে। ইউরোপের ৫২টি দেশে গত দুই বছরে ১০ কোটি ৭৪ হাজার ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এই সংখ্যা বিশ্বব্যাপী মোট সংক্রমণের এক তৃতীয়াংশেরও বেশি। খবর এএফপির।
ইউরোপে শুধুমাত্র গত এক সপ্তাহে প্রায় ৫০ লাখেরও বেশি করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে শুধু ফ্রান্সেই গত সপ্তাহে ১০ লাখের বেশি নতুন রোগী শনাক্তের রেকর্ড ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে ডেনমার্ক। দেশটিতে প্রতি এক লাখে ২০৪৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে সাইপ্রাসে এই সংখ্যা ১৯৬৯ এবং আয়ারল্যান্ডে ১৯৬৪।
তবে, সংক্রমণ বাড়লেও ইউরোপে কমছে করোনাজনিত মৃত্যু।
এখন পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইউরোপে টিকাদানের হার সবচেয়ে বেশি। বিশ্বের ধনী এই মহাদেশটিতে জনসংখ্যার মোট ৬৫ শতাংশ মানুষ করোনার অন্তত একডোজ টিকা নিয়েছেন। পূর্ণডোজ টিকা নিয়েছেন মোট জনসংখ্যার ৬১ শতাংশ মানুষ।

সূত্র – প্রথম আলো

ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে সারা রাজধানী জুড়ে আগুন,,,,,,

শনিবার, ০১ জানুয়ারী ২০২২, ১৭ পৌষ ১৪২৮, ২৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়িতে ফানুস থেকে বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। আমরা সেগুলো তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।
এর মধ্যে সুনির্দিষ্ট করে বলতে গেলে মাতুয়াইল স্কুল রুটের একটি বড় আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেখানে আমাদের দুইটি ইউনিট কাজ করছে।
সূত্র – বিডি প্রতিদিন

শক্তিশালী টাইফুন রাইয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন। মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগবিষয়ক সংস্থা।

শনিবার, ০১ জানুয়ারী ২০২২, ১৭ পৌষ ১৪২৮, ২৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

শক্তিশালী টাইফুন রাইয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন। মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগবিষয়ক সংস্থা। টাইফুনটি আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অনেক প্রদেশের কর্মকর্তারা খাদ্য, পানি ও আশ্রয় সামগ্রী সরবরাহে আবেদন জানিয়ে যাচ্ছেন।
ফিলিপাইনের দুর্যোগবিষয়ক সংস্থার প্রধান রিকার্ডো জালাদ এক সংবাদ সম্মেলনে সুপার টাইফুনটিতে এখন পর্যন্ত ৪০৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, এক হাজার ১৪৭ জন আহত ও ৮২ জন নিখোঁজ রয়েছে। জালাদ জানান, টাইফুন রাইয়ে প্রায় ৫ লাখ ৩০ হাজার ঘরবাড়ির ক্ষতি হয়েছে, এর এক-তৃতীয়াংশ একেবারেই নষ্ট হয়ে গেছে। অবকাঠামো ও কৃষির ক্ষতির পরিমাণও ৪৫ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, শক্তিশালী এই টাইফুনে প্রায় ৪৫ লাখ মানুষের ক্ষতি হয়েছে, যাদের মধ্যে ৫ লাখের মতো মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।
বিদ্যুৎ ও পানির সংকটে বিপর্যস্ত ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোতে হাজার হাজার বাসিন্দাদের ত্রাণ দিতে গিয়ে দুর্যোগ সংস্থা ও সরকারি কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বোহোল প্রদেশের দুর্যোগ সংস্থার প্রধান অ্যান্থনি দামালেরিও বলেছেন, ‘ভয়াবহ ক্ষতি হয়েছে। এটা অনেকটা উত্তর বোহোলে বোমা ফেললে যে ক্ষতি হতো তার মতো হয়েছে।’

সূত্র – বিডি প্রতিদিন

এক বছর বিরতির পর সিডনিতে আতশবাজির মহোৎসব

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৫ পৌষ ১৪২৮, ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনা মহামারির কারণে গত বছর এই উৎসব আয়োজন হয়নি। তবে সিটি অব সিডনি নিশ্চিত করেছে যে, আগামীকাল ৩১ ডিসেম্বর দিবাগত রাতে আতশবাজি উৎসব হবে এবং এর মাধ্যমে নতুন বছর বরণ করে নেওয়া হবে।
সময়সূচী অনুসারে, আগামীকাল রাত ৯টায় অল্প পরিসরে শিল্পী ব্ল্যাক ডগলাসের তৈরি আতশবাজি দিয়ে শুরু হবে উৎসব। মধ্যরাতের আতশবাজি সিডনি হারবার ব্রিজ, অপেরা হাউস ও বন্দরের বার্জগুলো থেকে নিক্ষেপ করা হবে। ২টি প্রদর্শন জুড়ে ৬ টন আতশবাজি ফোটানো হবে।
প্রতি বছর আলাদা আলাদা থিম নিয়ে উদযাপিত হয় নববর্ষের আতশবাজি উৎসব। এ বছরের সিডনি আতশবাজি প্রদর্শনের থিম ‘See Sydney shine’।
সিডনি হারবার ব্রিজের উপরে, সম্মুখভাগে এবং পাশ থেকে ২৫ হাজারেরও বেশি শুটিং এফেক্ট চালানো হবে। ৫টি ভাসমান বার্জ ৯ হাজার শেল উৎক্ষেপণ করবে এবং সিডনি অপেরা হাউসের পালগুলোর উপর থেকে আরও ৬ হাজার আতশবাজি ছোড়া হবে।
আতশবাজি শিল্পী ফরচুনাতো ফোটি এ বছর সিডনি হারবার শো তৈরির ২৫ বছর উদযাপন করবেন।
মিডিয়াকে তিনি বলেছেন, সিডনিতে নববর্ষের আগের দিন প্রদর্শনী তৈরির উচ্ছ্বাসের সঙ্গে আর কোনো কিছুরই তুলনা হয় না। আমি নিশ্চিত, কেউ হতাশ হয়ে ঘরে ফিরবেন না।’
সূত্র : দ্য ডেইলি স্টার