ক্যাটাগরি Uncategorized

৪ জুন থেকে ১৯ দেশ ছাড়া বিশ্বের যে কোন দেশ থেকে আসলে থাকতে হবে না হোটেল কোয়ারেন্টিনে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নতুন নির্দেশনা জারি করেছে। আগের নির্দেশনা বাতিল হয়ে নতুন নির্দেশনা কার্যকর হবে ৪ জুন থেকে।

নতুন এই নির্দেশনায় ১৯ দেশের ওপর বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে।

১৯টি দেশ হচ্ছে,

আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া,
ব্রাজিল, ভারত, মালয়েশিয়া,
মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে,
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, উরুগুয়ে,
কুয়েত, ওমান, বেলজিয়াম, চিলি ,
কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রীস।

আপনি যে দেশ থেকে বাংলাদেশে থেকে আসবেন, সে দেশ যদি এ তালিকায় না থাকে আপনি নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। দেশে আসার আগে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা টেষ্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। ফ্লাইটের ওঠার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে করোনা টেস্ট। আপনি দেশ আসার পর নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে আছেন কি না তা স্থানীয় পুলিশ/প্রশাসন নজরদারিতে রাখবে।

আর একটি কথা আপনার সঙ্গে যদি ১০ বছরের কম বয়সী বাচ্চা থাকে তাদের জন্য করোনা টেষ্ট করার দরকার নেই।

বাংলাদেশ আসা যাবে না ১১ টি দেশ থেকে

আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে,ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। বাংলাদেশ থেকেও এই ১১ দেশে যাওয়া যাবে না। তবে সরকারের অনুমতি নিয়ে এই ১১ দেশে ১৫ দিনের মধ্যে ভ্রমণকারী (বসবাসকারী নয়) বাংলাদেশি নাগরিক দেশে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিদেশে ফ্লাইটে ওঠার আগেই হোটেল বুকিং করতে হবে, যা বোডিং কার্ড ইস্যুর সময় চেক করবে এয়ারলাইন্সগুলো।

কোন কোন দেশ থেকে বাংলাদেশ আসলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে?

কুয়েত এবং ওমান থেকে দেশে আসলে তিন দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। নির্দেশনা অনুযায়ী কুয়েত এবং ওমান থেকে দেশে আসতে হলে করোনা নেগেটিভ টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর তিন দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য বিদেশ থেকে আসার আগেই হোটেল বুক করতে হবে। দেশে আসার তিনদিন পর যাত্রীদের করোনা টেস্ট করানো হবে (যাত্রীর খরচে)। রিপোর্ট নেগেটিভ এলে তারা বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।

৬ টি দেশ থেকে আসলে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। দেশগুলো হচ্ছে, বেলজিয়াম, চিলি , কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রীস। নির্দেশনা অনুযায়ী দেশে আসতে হলে করোনা নেগেটিভ টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর ১৪ দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য বিদেশ থেকে আসার আগেই হোটেল বুক করতে হবে। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।

সূত্রঃ সিভিল অ্যাভিয়েশন অথরিটি।

পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম হলে রিনিউ করার নির্দেশ।

বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে দ্রুততম সময়ে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে। 

যে সকল বিদেশগামী প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম হয়ে গেলে তাদেরকে পাসপোর্ট রি-নিউ বা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে বলা হয়েছে। যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকবে তাদেরকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হবে না।

গত ৩০ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে বিমানের টিকেট ইস্যু না করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বলা হয়েছে।

তাই যে সকল বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম আছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্টের  জন্য আবেদন করতে বলা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে।

উল্লেখ্য, বিদেশগামী কর্মীদের যাত্রা ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ আহ্বান করেছে। তাই দেশে আটকে থাকা প্রবাসী বা নতুন করে যারা যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়েছেন, তাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে এখনই আবেদন করে মেয়াদ বাড়িয়ে নিন।

সূত্রঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

৪ জুন থেকে দেশে আসলে কাতারফেরত প্রবাসীদের থাকতে হবে না হোটেল কোয়ারেন্টিনে।

কাতার হতে যে সকল যাত্রী বাংলাদেশে আসবেন তাদের জন্য আগামী ৪ জুন থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

১। কাতারফেরত প্রবাসীদের ভ্রমণের ৭২ ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসা বাধ্যতামূলক। ১০ বছরের কম বয়সী যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়।

২। করোনা ভাইরাস লক্ষনসমূহ না থাকা সাপেক্ষে কাতার হতে বাংলাদেশে ভ্রমনকারীদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

৩। বাংলাদেশে পৌঁছার পর করোনা ভাইরাসের লক্ষনসমূহ দেখা দিলে নিজ খরচে হোটেল/প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার।

মালদ্বীপ প্রবাসীদের ৪ জুন থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৪ জুন ২০২১ হতে মালদ্বীপসহ ১১টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে । মালদ্বীপ প্রবাসীদের জন্য হাইকমিশনের নির্দেশনা:

১। মালদ্বীপ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না এবং বাংলাদেশ থেকে কোন নাগরিক মালদ্বীপে আসতে পারবে না।

২। তবে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গ বাংলাদেশ হাইকমিশনের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফেরত যেতে পারবে।

৩। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে গিয়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে। হোটেল বুকিংয়ের প্রমাণ চেক ইন করার সময় এয়ারলাইনস কর্তৃপক্ষকে দেখাতে হবে এবং এয়ারলাইনস প্রতিনিধি তা যাচাই করে বোর্ডিং পাস ইস্যু করবে ।

সূত্র: বাংলাদেশ হাইকমিশন, মালে, মালদ্বীপ।

দেশে করোনায় মৃত্যু-শনাক্তের সর্বশেষ।

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৯৮৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন।

বুধবার (০২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ২০ হাজার ২৫৯ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ।এর আগে মঙ্গলবার (০১ জুন) দেশে করোনায় ৪১ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৭৬৫ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়। 

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (০২ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও সাড়ে ১০ হাজার ৩৪৪ মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২০১ জন। আর গতকাল মঙ্গলবার বিশ্বে মারা যান ৭ হাজার ৯৬৯ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৬৬ হাজার ৪০০ মানুষ। ফলে গতকালের তুলনায় নতুন মৃত্যু ২ হাজারেরও বেশি বেড়েছে এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে। 

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৭৫ হাজার ৫০৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫৭৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৪৩৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৮৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১১৪ জনের।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৫৭২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৩১২ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৭৭ হাজার ১৭২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৬৬২ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৫৬ হাজার ৬১৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ৬৫৬ জন।এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম, যেখানে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৬০ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জন।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

কুয়েতে দিনের বেলায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বাহিরে কাজ বন্ধের নির্দেশ !!

কুয়েতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র দাবদাহের কারণে ১ জুন থেকে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সময়োপযোগী এ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েতে বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। এদের মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রমিক নির্মাণ খাত ও কৃষি খামারে কাজ করেন। দেশটিতে তীব্র দাবদাহ শুরু হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।

দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রতি বছরের মতো এবারও দিনের পাঁচ ঘণ্টা খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগস্ট মাস পর্যন্ত বহাল থাকবে। প্রতিটি কোম্পানির মালিকদের এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম বিভাগ। সরকারের এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিরা খুশি।

এ সিদ্ধান্তে তীব্র তাপমাত্রায় কাজ করা শ্রমিকরা স্বাস্থ্যঝুঁকি থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন প্রবাসীরা।

সুত্রঃ সময় টিভি

কুয়েতে ভ্যাকসিনের ব্যপারে কিছু গুরত্বপূর্ন তথ্য।

ভ্যাকসিনের ব্যপারে কিছু গুরত্বপূর্ন তথ্য…#কুয়েত

১. ভ্যাকসিন গ্রহন করতে হলে অবশ্যই রেজিষ্ট্রেশন করতে হবে।

২. রেজিষ্ট্রেশন করার পর 𝐌𝐎𝐇 থেকে আশা মেসেজ / এপোয়েন্টমেন্ট দেখাতে হবে ভ্যাকসিনেসন কেন্দ্রের প্রবেশদ্বারে।

৩. রেজিষ্ট্রেশন/এপোয়েন্টমেন্ট ছাড়া শেখ জাবের ব্রিজের ঐখানে প্রবেশ করতে দিবেনা ভ্যাকসিন গ্রহনের জন্য।

৪. শেখ জাবের ব্রিজের পাশে কুয়তি নাগরিক সহ প্রবাসীদের ২য় ডোজের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। (সূত্র মতে)

৫. যাদের এপোয়েন্টমেন্ট আছে এবং শেখ জাবের বিজ্রের ঐখানে গিয়ে ভ্যাকসিন দিবেন ভাবতেছেন আপনি একা গাড়ি ড্রাইভ করে গেলে সেখানে আপনাকে ভ্যাকসিন দিবে না। সাথে আরেক জন থাকতে হবে। সে গাড়ি চালাবে।

৬. ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন এখনো মেসেজ আসেনি!!! সমস্যা নেই – যে পর্যন্ত মেসেজ না আসে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৭. টাকা বা অর্থের বিনিময়ে ভ্যাকসিন গ্রহন থেকে বিরত থাকুন। তা না হলে সমস্যা হতে পারে।

৮. ভ্যাকসিনেসন সেন্টারে আপনার মেসেজ বা এপোয়েন্টমেন্ট যে পর্যন্ত তাদের কম্পিউটারে ‘শো’ না করবে সে পর্যন্ত আপনাকে ভ্যাকসিন দিবেনা।

৯. ভ্যাকসিন নেওয়ার পর হয়তো শারীর একটু জ্বর বা ব্যাথা অনুভব হতে পারে তার জন্য নিজের প্রতি যত্ন নিয়েন।

১০. যেহেতু কুয়েত সরকার বলছে ভ্যাকসিন ব্যাতিত আকামা নবায়ন করা হবে না সেপ্টেম্বর মাসের পর থেকে সেহেতু ভ্যাকসিন গ্রহন করা বাধ্যতামূলক।তবে প্রশ্ন-আমিতো রেজিষ্ট্রেশন করে রেখিছি ১/২/৩/৪+ মাস, এখনো কোনো মেসেজ আসেনি তাহলে করনীয় কি??★উ: আপাতত কিছু করনীয় নেই, অপেক্ষা করতে হবে যে পর্যন্ত রেজিষ্ট্রেশন করার পর মেসেজ না আসে।

১১. ভ্যাকসিন গ্রহন ছাড়া বাংলাদেশে যেতে পারবেন, তবে বাংলাদেশ থেকে আসতে সমস্যা হবে যদি কুয়েত সরকার অনুমোদিত ভ্যাকসিন গ্রহন না করে থাকেন।

১২. ফাইজার ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহনের পর ২য় ডোজ আসে ২১ দিন পর।

১৩. অক্সফোর্ড ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহনের পর ২য় ডোজ আসে ৩ মাস পর।

১৪. কুয়েতে প্রবাসী ও নাগরিকদের ভ্যাকসিন প্রদানের গতি বাড়ানো হয়েছে। আশাবাদী এতে সকলেই দ্রুত ভ্যাকসিন গ্রহন করতে পারবে। কারন বিভিন্ন কোম্পানি, Kfm food, মসজিদ, হোটেল, বাইক রাইডার, ড্রাইভার, সেলুস এবং পার্লার, শপিংমল এবং এয়ারওয়েজে কর্মরত পাইলট ও হোস্টসদেরসহ অনেককেই ভ্যাকসিন প্রদান করা হয়েছে গেছে। সেহেতু টেনশন করার দরকার নাই ভ্যাকিসিন প্রদান করা হবে।

১৫. ভ্যাকনিস প্রদান করার জন্য অলরেডি বেশ কিছু মোবাইল ভ্যাকসিনেসন ক্যাম্পিং চালু করা হয়েছে এবং মার্কাজ মিশরেফ ও জাবের ব্রিজের পাশে তা চলমান ভ্যাকসিন প্রদানে।

 রেজিষ্ট্রেশনে ভুল করনীয় কি

…১. ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন লিংকে প্রবেশ করার পর হাতের ডান দিকে লাল মার্ক করা লিখা আছে {𝐂𝐥𝐢𝐜𝐤 𝐭𝐨 𝐦𝐨𝐝𝐢𝐟𝐲}। ক্লিকট টু মডিফাইতে ক্লিক করার পর আপনার বতাকার নাম্বার, পাসপোর্ট নাম্বার, বতাকার পিছনে থাকা সিরিয়াল নাম্বার দিলে চলবে আসবে আপনার সকল ডিটেইলস এবং সেখানে যা পরিবর্তন করার তা করে নিয়ে 𝐬𝐮𝐛𝐦𝐢𝐭 ক্লিক করবেন। ব্যাস হয়ে গেলো।

তবে অনেকে দ্রুত ভ্যাকসিন গ্রহনের জন্য – চাকরির খাতে বা মিনিষ্ট্রি রিলেটেড অপশনে ক্লিক করেছে যাকে বলে অতি চালাক কিন্তু এখন পর্যন্ত তারাও ভ্যাকসিন গ্রহন করতে পারেনি, অনেকে বলেছে ৪ থেকে ৫+ মাস হবে।

নোট: ধারনা বা শুনেছি যেহেতু বয়স হিসাবে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে সেহেতু অপেক্ষা কারটাই ভালো মনে করি। কেনোনা!!! আমরা তো রেজিষ্ট্রেশন করে রেখেছি 𝐌𝐎𝐇 থেকে মেসেজ না আসলে আমরা কি করবো।

✍

লেখক: #kawsar_ahmed_bihon

৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়ন না করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান কুয়েত চেম্বারের’

কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) কর্মকর্তারা সম্প্রতি জনশক্তি কর্তৃপক্ষের (পিএএম) প্রতিনিধিদের উপস্থিতিতে মন্ত্রিসভার অর্থ কমিটির সাথে বৈঠক করেছেন ।

বৈঠকে ৬০ বছর বয়সী প্রবাসীদের একামা পুনরায় নবায়নের জানিয়েছেন এবং নবায়ন রোধের সিদ্ধান্তটি বাতিলের দাবি জানিয়েছেন।

আল-রাই প্রতিদিনের সুত্রে আরব টাইমসে প্রকাশিত সংবাদে আরো জানা যায় যে, সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করার জন্য ফিনান্স কমিটি কেসিসিআই কর্মকর্তাদের যে বিবেচনা নিয়েছিল তা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

এই সিদ্ধান্তের বাস্তবায়নের ঝুঁকি হ্রাস করার জন্য তিনটি প্রধান প্রস্তাব জমা দেওয়া হয়েছে’ প্রথম প্রস্তাবটি হ’ল এই বিভাগের প্রবাসীদের মানবিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো নবায়নের পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে কুয়েতকে কেডি ১০০০ থেকে ২০০০ এর মধ্যে ফি প্রদান করতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে এই পদ্ধতির সুবিধাভোগীদের উপর বার্ষিক ফি আরোপেরও প্রস্তাব করা হয়েছে ।

কেসিসিআই কর্তৃক জমা দেওয়া তৃতীয় প্রস্তাবে বলা হয়েছে, প্রত্যেক প্রবাসী, যার উপর সিদ্ধান্তটি প্রয়োগ করেন তাদের অবশ্যই স্বাস্থ্য বীমা নিতে হবে।

জুলাইয়ের ১ম দিকে কুয়েত প্রবেশে অনুমতি পেতে পারে প্রবাসীরা”

কুয়েতে প্রবাসীদের প্রবেশের জন্য জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথমদিকে বিমানবন্দর খুলে দেওয়া হতে পারে ।

আরবী দৈনিক আল-কাবাস জানিয়েছে যে, কুয়েতে চলমান টিকাদান প্রক্রিয়ার ভিত্তিতে বিমানবন্দর ধীরে ধীরে চালু হবে।

করোনা পরর্বতী স্বাভাবিক হতে কুয়েত বিমানবন্দরের কার্যক্রম ধীরে ধীরে বাড়ানো হবে ।

তবে আশা করা হচ্ছে, জুন জুলাই অবধি কোভিড-১৯ টিকাদান
৭০% শেষ হবে এবং বিমানবন্দর ও অন্যান্য কর্মকান্ডে স্বাভাবিক হয়ে যাবে ।।

তবে সার্বিক পরিস্থিতি নির্ভর করছে করোনাভাইরাস সংক্রমণের উপর, অন্যদিকি ভারতের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ইত্যাদি দেশের বিষয়ে ।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, বৈধ আকামা নিয়ে যেসব প্রবাসী কুয়েতে ফিরে আসতে চান, তাদের প্রধান শর্ত হলো, তাদের কমপক্ষে কুয়েত অনুমোদিত ভ্যাকসিনের একটি ডোজ নিতে হবে।

দেশে আটকা পড়া কুয়েত প্রবাসীদের টিকা প্রদান করতে মাননীয় রাষ্ট্রদূতেের দৃষ্টি আকর্ষণ’

কুয়েতে থেকে ছুটিতে গিয়ে দেশে আটকা পড়া প্রবাসীদের ফাইজার ভেকসিন টিকা প্রদানের জন্য কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন কুয়েত প্রবাসীরা।

যেহেতু কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে, কুয়েত অনুমোদিত ভেকসিন গ্রহণকারীরা দেশটিতে প্রবেশ করিতে পারিবে।

বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এনে দেশে আটকা পড়া প্রবাসীদের ফাইজার টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ করার জন্য মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) মোঃ আশিকুজ্জমান স্যারের সদয় দৃষ্টি কামনা করেছেন কুয়েত প্রবাসীরা।

যেহেতু আগামী সপ্তাহে রাজধানীর চারটি টিকাদান কেন্দ্র থেকে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু করবে সরকার।

সেহেতু কুয়েত প্রবাসীদের অগ্রাধিকারেের ভিত্তিতে টিকা প্রদানের ব্যবস্থা না করলে বড় ক্ষতির সম্মুখীন প্রবাসীরা এবং দেশ হারাবে রেমিটেন্স বিশাল ধস নামবে বৈদেশিক রিজার্ভে।

তাই দেশে থাকা প্রবাসীদের দূর অবস্থা বিবেচনায় নিয়ে তাহারা যাতে কুয়েতে প্রবেশ করিতে পারে তা নিশ্চিত করার উদাত্ত আহবান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল #Rtmnews2.com এর নির্বাহী আবুল কাশেম, #Probashipage ও Bangladesi’s Kuwait Page এর এডমিন সাইফ আল রুবেল, kuwait Probashi Page এর এডমিন জাহিদ হাসান জনিসহ সোশ্যাল মিডিয়ার এক্টিভিটিসরা।