ক্যাটাগরি Uncategorized

কুয়েতে আবারো ১/২ লাখ টাকার ভিসা ৬/৭ লাখ টাকায় বিক্রি, দেখার কেও নেই !!

কুয়েতে আবারও ১/২ লাখ টাকার ভিসা ৬/৭ লাখ টাকায় বিক্রি দালালদের খপ্পরে পড়ে গুনতে হচ্ছে।

অত্যন্ত দুঃখের বিষয় !
ভিসা বানিজ্য এবং শ্রমিক সমস্যা নিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে যাওয়ার পরেও এই করোনা ভাইরাসের মহামারির দুর্যোগের সময়ও আদম দালালরা থামেনি । প্রায় পাঁচ শতো ভিসা বেচাকেনার হিড়িক চলছে ।

আমাদের কথা ছিলো এবং এখনো বলছি, যেখানে টিকেট, মেডিক্যাল ও অন্যান্য খরচ সহ এক লক্ষ টাকার উপরে যায় না, সেখানে ৫/৭ লাখ টাকা খরচে ভিসায় লোক এনে নানা সমস্যার সৃষ্টি করে, দেশের ভাবমূর্তি নষ্ট এবং মানুষের নানা ভোগান্তি আর সরকারের বদনাম ছাড়া আর আর কিছুই নয় । এযেনো এক নোংরা খেলায় মেতে উঠা । এর থেকে উত্তরণের পথ কি ?

আমরা মনে করি যিনি দায়িত্বে থাকেন, উনারই কর্তব্য এর সুষ্ঠ সমাধান দেয়ার । যদি উনি এর সমাধান দিতে ব্যর্থ হন, তাহলে এর দায়ভার উনার উপরেই বর্তাবে ।

অথচ সরকারের দায়িত্ব প্রাপ্ত লোকের সকল অর্থ ব্যয় ঐ সকল সাধারন মানুষের টেক্স থেকেই দেয়া হয় । উনারা সকল সুযোগ-সুবিধা সরকার থেকে গ্রহণ করে থাকেন, কিন্তু শ্রমিক বা সাধারণ জনগণের সমস্যা সমাধানের ব্যাপারে অপারগতা প্রকাশ বা নীরবতা পালন করবেন অথবা বলবেন এটা আমাদের কাজ নয়, আসলে এগুলো কতোটুকু যুক্তি সঙ্গত ?

মিশনের শ্রমিক কর্মীকর্তা আর কর্মচারিরা মিলে আদম দালালদের সাথে বসে গোপনে অফিসে বৈঠক করে পাঁচ লাখ টাকায় ভিসা বেচাকেনার সিদ্ধান্ত দেয়া এবং নেয়া, এরচেয়ে ঘৃণ্য কাজ আর কি হতে পারে ?

কার কাছে চাইবো এর বিচার ? কে করবে এর সমাধান ?
তাই উপরওয়ালাকেই বলি, হে আল্লাহ তুমি আমাদের হেদায়েত করো ।
আমাদের ক্ষমা করো ।

আর কতো বেচাকেনা হবে তোমার এ আদম সন্তানেরা ?
রক্ষা করো হে প্রভু – রক্ষা করো
ঐ দুশ্চরিত্রের শয়তানদের হাত থেকে এদেরকে রক্ষা করো ।

লিখেছেনঃ
রফিকুল ইসলাম ভুলু চাকলাদার
কুয়েত প্রবাসী
২৯/৫/২০২১ই

সৌদিআরবে আজানের আওয়াজ কম করার নির্দেশ, সমালোচনার ঝড়’

সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির মসজিদগুলোতে লাগানো লাউডস্পিকার বা মাইকে আজানের শব্দের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এ নিয়ে বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সৌদি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, সমালোচনাকারীরা সৌদির ‘রাজতন্ত্রের শত্রু’।

গত সপ্তাহে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করে, সব লাউডস্পিকার সর্বোচ্চ যত জোরে বাজানো যায় এর তিনের এক ভাগ ভলিউমে বাজাতে হবে।

ইসলামিকবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ বলেন, সাধারণ জনগণের মধ্যে থেকে আসা অভিযোগ আমলে নিয়েই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

কিন্তু রক্ষণশীল মুসলিম দেশটিতে কর্তৃপক্ষের এই নির্দেশ সামাজিক মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। টুইটারে একটি হ্যাশট্যাগ ট্রেন্ডিং শুরু হয়েছে, যাতে রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে উচ্চ মিউজিক বাজানো নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

আবদুল লতিফ শেখ বলেন, আমরা যে অভিযোগগুলো পেয়েছি তার মধ্যে অনেক অভিভাবক রয়েছেন। তারা বলেছেন, লাউডস্পিকারের কারণে তাদের ছেলেমেয়েদের ঘুমের ব্যাঘাত হচ্ছে।

সৌদি রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক ভিডিওতে আবদুল লতিফ শেখ বলেন, যারা নামাজ পড়তে চান তাদের ইমামের আজানের জন্য অপেক্ষা করার দরকার হয় না। তিনি বলেন, যারা অনলাইনে এ পদক্ষেপের সমালোচনা করছে তারা ‘রাজতন্ত্রের শত্রু’। তারা বিরূপ জনমত উস্কে দিতে চায়।

সৌদি আরবে এমন এক সময় এই বিধিনিষেধ আরোপের কথা জানা গেল যখন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে আরো উদারনৈতিক করতে চান ও জনজীবনে ধর্মের ভূমিকা কমাতে চান।

দেশটিতে আরো কিছু সামাজিক বিধিনিষেধ ইতোমধ্যেই শিথিল করা হয়েছে। যেমন মেয়েদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে। কিন্তু যুবরাজ মোহাম্মদ দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করেছেন। তার বহু সমালোচককে গ্রেফতার ও বন্দী করা হয়েছে।

সূত্র : বিবিসি/নয়া দিগন্ত ।

কুয়েতে করোনায় মারা গেছে আরো ৩ জন’ শনাক্ত ১২৭৯ এবং সুস্থ ১০৭৩ জন’

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৩ জন’ একই সময়ে শনাক্ত হয়েছে ১২৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১০৭৩ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩১০,৫০১ জন । মোট মৃতের সংখ্যা ১৭৭৫ জন ।

আজকের সুস্থ হওয়া ১০৭৩ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২৯৪,৯৭২ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ মঙ্গলবার রাত ৮.০০ টায় সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৩,৭৫৪ জন। আইসিউতে আছেন ১৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১০৯৩২ জনকে, সর্বমোট ২৬১৮,৭০১ জনকে টেস্ট করা হয়েছে ।

📣 বিদেশে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসী কর্মীদের জন্য সর্তক বার্তা……

💢 সরকারি নির্দেশ ও বিভিন্ন দেশের নির্দেশনা অনুসারে বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। শুধু মাত্র নেগেটিভ রিপোর্টধারীরা বিদেশ যেতে পারবেন।

** করোনার পরীক্ষা সরকার নির্ধারিত ক্লিনিক/হাসপাতাল থেকে করতে হবে। করোনা টেস্ট সংক্রান্ত তথ্য পাবেন এখানে https://corona.gov.bd/corona-hospital

** আপনার রিপোর্টে অবশ্যই কিআর কোড ( QR CODE) থাকতে হবে। এই কোড না থাকলে রিপোর্ট গ্রহনযোগ্য নয়। একই সঙ্গে কিউআর কোড মোবাইলে স্ক্যান করলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে আপনার রিপোর্ট দেখা যাবে। যদি দেখা না যায়, এ রিপোর্ট কোনকাজে আসবে না।

** করোনায় আক্রান্ত হয়েও ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ার চেষ্ট করলে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ধরা পড়বেন। আপনার বিদেশ যাওয়া তো হবেই না, আপনাকে জেল/জরিমানা করা হবে। আগে অনেকই ধরা পড়েছেন। https://www.banglatribune.com/650810

© Bangla Probash

কুইক রেসপন্স টিমের কর্মকাণ্ডে খুশি কুয়েত প্রবাসীরা।

প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে গঠিত কুইক রেসপন্স টিমের কর্মকাণ্ডে খুশি কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে অন্যান্য দেশের মতো কুয়েত প্রবাসীরাও পাসপোর্ট এবং ভিসা জটিলতার মতো অন্যান্য সমস্যার সমাধান পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ উদ্যোগ যাতে সঠিকভাবে বাস্তাবায়িত হয়, তার উপর গুরুত্ব দিয়েছেন প্রবাসীরা।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের প্রায়ই পাসপোর্ট এবং ভিসা জটিলতার মুখে পড়তে হয়। এ সমস্য দ্রুত সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন করেছে কুইক রেসপন্স টিম। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি, দেশ থেকে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরাও পাবেন নানা সুবিধা।প্রবাসীদের সমস্যা সমাধানে এমন একটি টিম গঠন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কুইক রেসপন্স টিমের সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তাদের।

প্রবাসীরা বলেন, আমাদের সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এতে আমরা খুশি। একই সঙ্গে সরকারকে ধন্যবাদ জানাই।কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের দাবি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ উদ্যোগ যেন সঠিকভাবে বাস্তাবায়িত হয়। এর মাধ্যমে প্রবাসীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।টিমের অন্য সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম, বিএমইটির ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ রানা, ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক মো. জাহিদ আনোয়ার, সহকারী পরিচালক মো. আজিজুল ইসলাম ভুঞা, উপসহকারী পরিচালক মো. আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মনিরুজ্জামান।

কুয়েতের সাথে ফিলিস্তিনের সম্পর্ক সুদৃঢ়, সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে’

কুয়েতের সাথে ফিলিস্তিনের সম্পর্ক সুদৃঢ়, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে কুয়েতি জনগণের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রয়েছে এবং থাকিবে।

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ’র সাথে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে আমির এই কথা বলেন।

আজ মঙ্গলবার (১ জুন) কচর আল বয়ানে মহামান্য আমিরের সাথে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ ফিলিস্তিনি প্রতিনিধি দলের প্রধান ডঃ মোহাম্মদ সাতাইয়া ও অন্য সদস্যগন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশ সমূহের মধ্যে একমাত্র কুয়েত ও কাতারের অভূতপূর্ব সহযোগিতা ও সমর্থন পায় ফিলিস্তিন।

ইসরায়েলের বিরোধিতায় কাতার ও কুয়েতি জনগণের ভুমিকা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

বাংলাদেশিদের ভিসা ছাড়া ১৮ দেশে যাওয়ার সুযোগ।

বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন বিশ্বের ১৮টি দেশে এবং অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন ২৬টি দেশে। 

বিদেশ যেতে লাগে ভিসা। ভিসা ছাড়া বিদেশ যাওয়া কঠিন যে কোন দেশের নাগরিকদের জন্য। তবে বিশ্বের অনেকগুলো দেশ রয়েছে যেগুলোতে যেতে বাংলাদেশের নাগরিকদের ভিসার দরকার নেই। এছাড়া কিছু দেশে যেতে অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে।

বিশ্ব আর্থিক উপদেষ্টা সংস্থা অ্যারটন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্সে এসব দেশের কথা তুলে ধরা হয়েছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন বিশ্বের ১৮টি দেশে এবং অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন ২৬টি দেশে। তবে ১৫৪টি দেশে যেতে পাসপোর্টে ভিসা থাকতে হবে। ভিসা ছাড়া বাংলাদেশিরা যেতে পারবে না ১৫৪ দেশে।

ভিসা ছাড়া যে ১৮ দেশে বাংলাদেশিরা যেতে পারবেন… 

এশিয়ার ইন্দোনেশিয়া, ভুটান, প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি, ক্যারিবীয় দেশ হাইতি (৯০ দিন), জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, বারবাডোজ (১৮০ দিন), ডমিনিকা, বাহামা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস (৯০ দিন), সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, আফ্রিকার গাম্বিয়া, লেসোথো, প্রশান্ত মহাসাগরীয় দেশ মাইক্রোনেশিয়া ও ভানুয়াতু।

যেসব দেশে অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে… 

এশিয়ার মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া (৩০ দিন), টিমোর-লেস্ট, দক্ষিণ আমেরিকার বলিভিয়া (৯০ দিন/ই-ভিসা), আফ্রিকার মরিটানিয়া, মোজাম্বিক, সোমালিয়া (৩০ দিন), উগান্ডা (ই-ভিসা), রুয়ান্ডা (৩০ দিন/ই-ভিসা), মাদাগাস্কার, বেনিন, গিনিয়া-বিসাউ (ই-ভিসা), কেপ ভার্দে, কমোরোস, টোগো, প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও টুভালু।

সূত্রঃ ঢাকা ট্রিবিউন।

সিঙ্গাপুরে নতুন ১৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত।

আজ ১ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে নতুন ১৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে৷ মোট ৬২০৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। এই ৩ জনের মধ্যে ২ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্ট।

তাছাড়া আজকে কমিউনিটি থেকে ১৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত। এরমধ্যে ৮ জন পূর্বের রোগীদের সাথে লিংক রয়েছে। যাদের ৬ জন আগেই কোয়ারেন্টাইন অর্ডারে ছিলেন৷ তবে আজকে ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷

ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর।
ছবি ও তথ্য : The Straits times

তিউনিসিয়ায় উদ্ধারকৃত ২২১ বাংলাদেশিকে দূতাবাসের সেবা প্রদান।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স গাজী মোঃ আসাদুজ্জামান কবিরের সাথে তিউনিসিয়ার বিভিন্ন উপকূলে উদ্ধারকৃত ২২১ জন বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সেবা প্রদানের কথা বলেন। উদ্ধারকৃতদের জারজিস, মেদনিন, জারবাহ, স্ফ্যাক্স ও মাহদিয়া শহরে প্রাথমিক শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও উদ্ধারকৃতদের মধ্য থেকে যে সকল অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরত গমনে ইচ্ছুক তাদেরকে আইওএম এর সহযোগিতায় দেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।

দেশে করোনায় মৃত্যু-আক্রান্ত ঊর্ধ্বমুখী।

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪১ জন।গত ৯ মের পর এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৭৬৫ জন, যা ৬ মের পর সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২ হাজার ৩০৫ জন।

মঙ্গলবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ২৫০ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ।

এর আগে সোমবার (৩১ মে) দেশে করোনায় ৩৬ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৭১০ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৮৮৬ জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮ হাজার ৩৩৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১৩ হাজার ১৪৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৭৬৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৯০৯ জনের।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯৬৬ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৬৭ হাজার ৩২৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৫২৩ জন।এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৪৯ হাজার৪০৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ৫২৭ জন।এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম, যেখানে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৪৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।