ক্যাটাগরি Uncategorized

মালয়েশিয়ায় লকডাউনে চলবে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার অভিযান।

মালয়েশিয়ায় আজ থেকে শুরু ১৪ দিনের লকডাউন। আর এই লকডাউনে দেশটিতে থাকা অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার অভিযান চালানো হবে বলে জানিয়েছে সরকার। 

আজ মঙ্গলবার (১ জুন) থেকে মালয়েশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুরু হচ্ছে দুই সপ্তাহের কড়া লকডাউন। এই লকডাউন চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। চলমান লকডাউনে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশটির ক্ষতি কাটিয়ে উঠার জন্য ৪০ বিলিয়ন রিঙ্গিত প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। সোমবার রাতে জাতির উদ্দেশ্য টেলিভিশনে দেয়া এক ভাষণে এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এ প্যাকেজটিতে সরাসরি আর্থিক ক্ষতিগ্রস্তরা অন্তর্ভুক্ত রয়েছে। আয়ের ক্ষয়ক্ষতির পাশাপাশি এসএমই সময়ে যারা ব্যবসা পরিচালনা করতে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন তারা তিন মাস বা ছয় মাসের মধ্যে ৫০ শতাংশ হারে ৩০ মিলিয়ন মূল্যমানের প্রায় পাঁচ মিলিয়ন গ্রহীতা জড়িত থাকবেন বলে জানিয়েছেন মুহিউদ্দিন।

এদিকে, দুই সপ্তাহের কড়া লকডাউনে ৭০ হাজার আইন প্রয়োগকারী কর্মকর্তা মোতায়েন থাকবে এবং দেশজুড়ে আট শতাধিক সড়ক অবরোধ স্থাপন করা হবে, যা ইতোমধ্যে ছয়শটি স্থাপন করা আছে বলে জানিয়েছে সরকার। এই লকডাউনের মধ্যেই দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের আটকে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদিন।

গত শনিবার (২৯ মে) সংবাদ সম্মেলন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেআইএম জাতীয় নিবন্ধকরণ বিভাগ (এনআরডি) এবং পুলিশদের সাথে এই কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ এ অভিযানে গ্রেপ্তারকৃতদের জন্য অতিরিক্ত আটক কেন্দ্র বরাদ্দ রাখতে জেল বিভাগ প্রস্তুত রয়েছে বলে মন্ত্রী জানান।

তিনি আরও বলেন, গতবার আমাদের কারাগারগুলো সক্ষমতা ছাড়িয়ে গিয়েছিল। তবে এবার সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত। মালয়েশিয়ায় স্যাটেলাইট কারাগার এবং আটক কেন্দ্র প্রস্তুত রয়েছে বলেও জানান মন্ত্রী।

কুয়েতে করোনায় মারা গেছে আরো ১ জন’ শনাক্ত ১৪১০ জন এবং সুস্থ ১১৯৮ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ১ জন’ একই সময়ে শনাক্ত হয়েছে ১৪১০ জন এবং সুস্থ হয়েছেন ১১৯৮ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩০৯,২২২ জন । মোট মৃতের সংখ্যা ১৭৭২ জন ।

আজকের সুস্থ হওয়া ১১৯৮ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২৯৩,৮৯৯ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ সোমবার রাত ৮.০০ টায় সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৩,৫৫১ জন। আইসিউতে আছেন ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১০৯৬২ জনকে, সর্বমোট ২৬০৭,৭৬৯ জনকে টেস্ট করা হয়েছে ।

কোন কোন দেশ থেকে বাংলাদেশ আসলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না?


অনেকে ফোন করে বাংলা এভিয়েশনের কাছে জানতে চান কোন আপডেট আছে কী না।
১ মে থেকে শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালু হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ৩৮টি দেশের তালিকা করে। সে তালিকায় নতুন করে যুক্ত হয়েছে নেপাল। এছাড়া আর কোন সিদ্ধান্ত বাতিল, পরিবর্তন হয়নি।
৩৯ টি দেশের তালিকা
নেপাল, ভারত, ইরান,তুরস্ক
কাতার,বাহরাইন, ওমান, সাউথ আফ্রিকা,
কুয়েত, ইতালি, জার্মানি, গ্রিস, ফ্রান্স,
স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড,
সাইপ্রাস, উরুগুয়ে, স্লোভেনিয়া,
মঙ্গোলিয়া, আর্জেন্টিনা, অস্ট্রিয়া,
আজারবাইজান, ব্রাজিল, বেলজিয়াম,
চিলি, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, কোস্টারিকা,
এস্তোনিয়া, জর্জিয়া, তিউনিসিয়া,
হাঙ্গেরি, ইরাক, লাটভিয়া, লিথুনিয়া,
নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু।
আপনি যে দেশ থেকে বাংলাদেশে থেকে আসবেন, সে দেশ যদি এ তালিকায় না থাকে আপনি নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
দেশে আসার আগে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা টেষ্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। ফ্লাইটের ওঠার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে করোনা টেস্ট।
আপনি দেশ আসার পর নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে আছেন কি না তা স্থানীয় পুলিশ/প্রশাসন নজরদারিতে রাখবে।
আর একটি কথা আপনার সঙ্গে যদি ১০ বছরের কম বয়সী বাচ্চা থাকে তাদের জন্য করোনা টেষ্ট করার দরকার নেই।

বাংলা_এভিয়েশন

Bangla_Aviation

চট্টগ্রাম, সিলেট থেকে কি আন্তর্জাতিক ফ্লাইট চলছে?
facebook.com/BanglaAviation/posts/797232334505009
কোন কোন দেশ থেকে বাংলাদেশ আসলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে?
facebook.com/BanglaAviation/posts/795739414654301
বাংলাদেশ আসা যাবে না ১২টি দেশ থেকে
facebook.com/BanglaAviation/posts/795153824712860

photo: Nasimul Goni

করোনা’র বিরুদ্ধে লড়াইরত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কুয়েতের মন্ত্রী পরিষদ।

কুয়েতের মন্ত্রিপরিষদ করোনা’র বিরুদ্ধে লড়াইরত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই কৃতজ্ঞতা জানান মন্ত্রী পরিষদ ।

স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শেখ বাসেল আল সাবাহ প্রদত্ত একটি ব্যাখ্যা উপস্থাপন এবং মোট সংক্রমণ, পুনরুদ্ধার এবং মৃত্যুর হারের পরিসংখ্যানের ভিত্তিতে দেশের স্বাস্থ্য পরিস্থিতির সাম্প্রতিক ঘটনাগুলি মন্ত্রী পরিষদকে অবহিত করেন ।

স্বাস্থ্যমন্ত্রী, যারা টিকা গ্রহণ করতে চান তাদের জন্য, টিকা অভিযান বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহীত পদ্ধতি ও প্রচেষ্টার বিষয়ে কাউন্সিলকে অবহিত করেছেন (কোভিড -১৯) এর বিরুদ্ধে এই ভ্যাকসিন কাঙ্ক্ষিত সম্প্রদায়ের সকলের নিকট পৌঁছানোর চেষ্টা করছে ।

মন্ত্রিসভা করোনার ভাইরাস মোকাবেলায় কাজ করা সমস্ত দলকে বিশেষত চিকিত্সক কর্মী এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মীদের প্রতি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের দুর্দান্ত ত্যাগ এবং তাদের আশেপাশে মানবিক কাজ সম্পাদনের জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছে।

করোনা মহামারী রোধে এবং এর বিস্তারকে সীমাবদ্ধ করতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান ।
সুত্রঃ আল কাবাস ।

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি শিক্ষার্থী।

কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী। কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী আবু তালেব স্বর্ণপদক পেয়েছেন।

গতকাল রোববার (৩০ মে) কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানির উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানে এ পুরষ্কার পান তিনি।

এ সময় বাংলাদেশি শিক্ষার্থী আবু তালেবের হাতে এ সম্মাননা তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সমাবর্তন অনুষ্ঠানে আবু তালেব ছাড়াও দেশ-বিদেশের ১০৯ জন শিক্ষার্থী এ স্বর্ণপদক পান।

মুহাম্মদ আবু তালেব একজন কোরআনের হাফেজ। হিফজ সম্পন্ন করে কুল্লিয়া প্রথম বর্ষ (অনার্স ১ম বর্ষ) পর্যন্ত দীর্ঘ ১০ বছর পড়াশোনা করেছেন তিনি। তিনি বাংলাদেশের চট্টগ্রামের জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার সাবেক শিক্ষার্থী ছিলেন। তবে তিনি বর্তমানে কাতারে অধ্যয়নরত আছেন। আবু তালেবের দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উত্তর মাদ্রাসা গ্রামে।

২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য কাতার যান। ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন। ২০১৯ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফিকাহ ও উসুলে ফিকাহ বিভাগে অধ্যয়নরত আছেন।

৩ জুন থেকে বিমানের ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চালু।

আগামী বৃহস্পতিবার (৩ জুন) হতে ঢাকা- কক্সবাজার- ঢাকা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিস্তারিত তথ্য ও টিকেট সংগ্রহের জন‍্য যে কোন বিমান সেলস অফিস,
বিমান ওয়েবসাইটঃwww.biman-airlines.com.বিমান কল সেন্টারঃ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্রঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

কুয়েতে ভেকসিন গ্রহণে এসএমএস দেখাতে হবে।

কুয়েতে কোভিড-১৯ ভেকসিন গ্রহণে এসএমএস দেখাতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাদের নিবন্ধন রয়েছে, তাদের মোবাইল নাম্বারে তারিখ ও সময়সহ এসএমএস প্রেরণ করেন Moh_Online_FreeVaccine কতৃপক্ষ।

যাদের ভেকসিনের ম্যাসেজ আসবে, তাহারা শেখ জাবের ব্রীজ কেন্দ্র অথবা মিশরিফের ৫ নাম্বার হলে সরাসরি উপস্থিত হয়ে ভেকসিন নিতে পারবেন ।

আজ সোমবার (৩০ মে) শেখ জাবের ভেকসিন সেন্টার ঘুরে এসে একুশে টিভির কুয়েত প্রতিনিধি আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন প্রবাসী সরজমিনে উপস্থিত হয়ে বিষয়টি #Rtmnews কে নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার #Rtmnews এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হলে অনেক বাংলাদেশী প্রবাসী বিষয়টি নিশ্চিত হতে আমাদের নিকট ফোন করে জানতে চাওয়ায়, সংবাদটি প্রবাসীদের সুবিধার্থে প্রকাশ করা হল।

তবে যারা কয়েক মাস পুর্বে নিবন্ধন করেছেন কিন্তু এখনো এসএমএস আসেনি, তাদের আগামী কয়েক সপ্তাহে এসএমস প্রদান শুরু হবে, কারণ বয়স অনুপাতে এসএসমস প্রেরণ করা হয়ে থাকে, তাই কম বয়সীদের এসএমস দেরীতে আসবে।

ফিলিপাইনের সাথে সরাসরি ডাবল ফ্লাইট শুরু করবে কুয়েত এয়ার’

ফিলিপিন্স আসা নতুন ও পুরাতন গৃহকর্মীদের কুয়েত আনতে দৈনিক ২টি ফ্লাইট চলাচল করতে প্রস্তুতি নিচ্ছে কুয়েত এয়ারওয়েজ।

কুয়েতের শ্রমবাজারে ফিলিপাইনের গৃহকর্মীর সংখ্যায় অনেক এবং করোনা পরবর্তী তাহা দিগুন হচ্ছে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

দৈনিক আল-জারিদা প্রকাশ করেছে যে, গৃহকর্মী বিষয়ক শ্রম অফিসের কুয়েতি ইউনিয়নের চেয়ারম্যান (কেইডিএলও) খালেদ আল-দখনান জানান, ফিলিপিন্স থেকে গৃহকর্মী পরিবহনের প্রত্যক্ষ বিমানের সংখ্যা নিশ্চিত করার জন্য ইউনিয়নটি ‘বেলসালামাহ’ প্ল্যাটফর্মের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগাযোগে রয়েছে।

তিনি উল্লেখ করেন যে, নিয়োগ প্রক্রিয়া স্থগিত হওয়ায় দেশীয় শ্রমবাজার প্রায় ১৮ মাস ধরে সমস্যায় ভুগছে।

তিনি নিশ্চিত করেছেন যে, এই সপ্তাহে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে, স্থানীয় নিয়োগ অফিসগুলি ফিলিপাইন থেকে বিপুল সংখ্যক গৃহকর্মী গ্রহণ শুরু করবে।

দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৭১০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯.৪১ শতাংশ। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৭৮টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন।

এর আগে রোববার করোনায় ৩৪ জনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৪৪৪ জন।

এ নিয়ে করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৪০ জনে।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। গত কয়েক মাস ধরে করোনার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশের ওপরে থাকছে। আর শনাক্তের সংখ্যা দৈনিক হাজারের ওপরে।
সুত্রঃ যুগান্তর।

বাংলাদেশী নাগরিক “সাদ্দাম হোসেন” নামের এক প্রবাসীকে কুয়েতে তিন বছরের জেল…

প্রবাসীদের থেকে ৩০ হাজার দিনারের বিনিময়ে গাড়ির নকল দপ্তর বানানো এবং ঘুষ নিয়ে কুয়েতের একজন কর্মচারীকে নির্দোষ প্রমান করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মান ইজ্জত আর কতো ডুবাইবো!! জেল না দিয়া কাঁচা কইঞ্চা দিয়া ফাৎ ফাৎ কইরা বাইড়াইয়া * ছামড়া তুলে ফেলা দরকার ছিলো।

সূত্র: আল-মাজলিসের টুইটার একাউন্ট থেকে।