ক্যাটাগরি Uncategorized

কুয়েতে ৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়নে নতুন বীমা পলিসি চালূ হচ্ছে..!!

কুয়েতে ৬০ বছরের বেশী বয়সী বিদেশী নাগরিকদের একামা নবায়ন বিষয়ক একটি বিধিবিধানের প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে বলে জানিয়েছে আরবী দৈনিক আল রাই ।

এর আগে গত ১ জানুয়ারী ২০২১ সাল থেকে কুয়েতের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ৬০ বছর বয়সী বিদেশী নাগরিকদের একামা নবায়ন নিষিদ্ধ রয়েছে, যদি ডিগ্রীধারী হয় সেক্ষেত্রে একামা নবায়নের সুযোগ রয়েছে ।

তবে উচ্চ বিদ্যালয় পাশ এবং বয়স ৬০ পুর্ণ করেছে, এমন সব প্রবাসীর একামা নবায়ন বন্ধ রয়েছে, যদিও বিষয়টি নিয়ে অসন্তোষ রয়েছে ব্যবসায়িক মহল, রিয়েল এসেষ্ট ও অন্যান্য সেক্টরে ।

এইদিকে রবিবার (৩০ মে) দৈনিক আল রাই-এ প্রকাশিত প্রতিবেদনে পাবলিক অথরিটি ফর জনশক্তি (পিএএম) এর বরাত দিয়ে জানিয়েছে যে, ৬০ বছরের বেশি বয়সী বিদেশীদের একামাম নবায়ন বন্ধের সিদ্ধান্ত সম্পর্কিত একটি বিধিবিধানের প্রস্তুতি সম্পন্ন করার জন্য কাজ করছে কতৃপক্ষ ।

আল-রাই দৈনিক অবহিত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এ সকল প্রবাসীদের জন্য “বেসরকারী স্বাস্থ্য বীমা এই বিষয়টির অন্যতম প্রাথমিক সমাধান।

৬০ বছরের বেশি বয়সী প্রবাসী অনেকে কয়েক দশক ধরে কুয়েতে বাস করেছেন। তারা বছরের পর বছর ধরে অভিজ্ঞতা জমা করেছে যা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলির চেয়ে গুরুত্বপূর্ণ।
পিএএম যে বিধিগুলি তৈরি করছে তা হ’ল শ্রমবাজারের দক্ষতার প্রয়োজন এবং জনসংখ্যার পরিমার্জনকে সংশোধন করার মধ্যে ভারসাম্য রক্ষা করা।

এটি জনস্বাস্থ্য খাতে যে কোনও বাড়তি চাপ রোধ করবে, সেই কারণে এসব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন করার অন্যতম গুরুত্বপূর্ণ সমাধান বেসরকারী স্বাস্থ্য বীমা প্রয়োগ করা।

সেক্ষত্রে বীমা পলিসির বার্ষিক মূল্য ৫০০ দিনার হওয়া উচিত। তবে, বীমা ক্ষেত্রের সংশ্লিষ্ট পক্ষগুলি জানিয়েছে যে, দাম নির্ধারণ করা অবশ্যই পলিসির আওতাভুক্ত পরিষেবার সাথে যুক্ত থাকতে পারে এবং উপরোক্ত পরিমাণটি বর্তমান বাজারের তথ্যের উপর ভিত্তি করে।

এই বিষয়টির সাথে বীমা বাজারের বিশেষজ্ঞদের অভিমত এই যে, ৬০ বছর বয়সে পৌঁছে যাওয়া এবং যেসব প্রবাসী, তাদের একামা পুনর্নবীকরণ করতে চান তাদের জন্য এক বছরের স্বাস্থ্য বীমাের মূল্য ১,০০০ দিনার ছাড়িয়ে যেতে পারে ।

যেহেতু এই বয়সের মানুষগুলির বিভিন্ন রোগ তথা “উচ্চ ঝুঁকি” হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে এবং তাদের সাধারণত দীর্ঘস্থায়ী রোগের ইতিহাস থাকে।
(কালেক্টেড)

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

https://www.facebook.com/naharhoqu/

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু।

মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। স্থানীয় সুরক্ষা ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মোহাম্মদ রোসদী ইয়াকুব আজ রোববার (৩০ মে) এ কথা জানিয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। গত ২৮ মে বিকেলে মালয়েশিয়ার জহুর বারুর তামান ইন্ডাস্ট্রি জায়ায় একটি নির্মাণ সাইটে কাজ করছিলেন তিনি। এমন সময় বজ্রপাতে ওই বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত হন। নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে রাখা হয়েছে।

প্রতীকী ছবি
সূত্রঃ সময় টিভি।

কুয়েতে করোনায় মারা গেছে আরো ৭ জন’ শনাক্ত ১০৯৫ জন এবং সুস্থ ১১৮০ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৭ জন’ একই সময়ে শনাক্ত হয়েছে ১০৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১১৮০ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩০৭,৮১২ জন । মোট মৃতের সংখ্যা ১৭৭১ জন ।

আজকের সুস্থ হওয়া ১১৮০ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২৯২,৭০১ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ রবিবার রাত ৮.০০ টায় সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৩,৩৪০ জন। আইসিউতে আছেন ১৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ৯২২৭ জনকে, সর্বমোট ২৫৯৬,৮০৭ জনকে টেস্ট করা হয়েছে ।

‘লকডাউন’ বাড়িয়ে প্রজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আবারও ‘কঠোর লকডাউন’ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানানো হয়। 

রোববার (৩০ মে) মন্ত্রিপরিষদ বিভাগ সাত দিন বাড়িয়ে নতুন এ প্রজ্ঞাপন জারি করে। এতে পূর্বের সব বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানানো হয়।এর আগে আজ রোববার মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধের সময় ছিল। আজ দুপুরে নতুন প্রজ্ঞাপন জারি করে পরবর্তী সাত দিন সময় বাড়ানো হলো। 

সর্বশেষ ওই বিধিনিষেধে বন্ধ থাকা সব দূরপাল্লার গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের অনুমতি পেয়েছিল। এরপর থেকে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন (বাস, ট্রেন ও লঞ্চ) চলছে। 

এ ছাড়াও হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদানের সুযোগ রাখা হয়।চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়।

দেশে করোনা সংক্রমণ বেড়েছে?

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৪৪৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জন।

রোববার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৭৭ জনের।এর আগে শনিবার (২৮ মে) আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৮ জন মারা যান এবং ১ হাজার ৪৩ জনের করোনা শনাক্তের কথা জানায় অধিদপ্তর।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৮১০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৫৯ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৪৮ হাজার ৯৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬ লাখ ১৪ হাজার ৯৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪৩১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৪২১ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জনের।আরও পড়ুন: ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর রামেকে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যুআক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ১৪২ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৫৭ হাজার ৫৭২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৩৫৮ জন।এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৩৫ হাজার ৯৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন।এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম এবং স্পেন দশম স্থানে রয়েছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সৌদিআরবে ১ম রাষ্ট্রীয় সফরে গেলেন কুয়েতের যুবরাজ শেখ মিশাল’।

কুনা:কুয়েতের যুবরাজ মনোনীত হওয়ার পর সৌদিআরবে ১ম রাষ্ট্রীয় সফরে গেলেন ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল আহমদ আল সাবাহ।

আজ রবিবার সকাল ১০ টায় রিয়াদের উদ্দেশ্য কুয়েত ত্যাগ করেন যুবরাজ।

ওমানে করোনার রেকর্ড মৃত্যু ৩১ জন, শনাক্ত হয়েছ ২৩৯৯ জন’

করোনাভাইরাসে ওমানে গত ৩৬ ঘণ্টায় নতুন আরো ২৩৯৯ জন শনাক্ত হয়েছে, মোট সংখ্যা বেঁড়ে ২১৬,২৮৩ জনে দাঁড়িয়েছে, এবং মারা গেছে ৩১ জন, মোট মৃতের সংখ্যা ২৩৩৪ জন।

মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৯৯,২৮৭ জন ।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেন ।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আইসিইউতে আছেন ২৪২ জন ।

কুয়েতে ভিসার ব্যবসা ও মানব পাচার মামলায় পুলিশ অফিসার ও এক মিশরীয় নাগরিকের ৩ বছরের সাজা ও অর্থদন্ড বহাল।

বিচারক আহমেদ আল-আজিলের নেতৃত্বে আর্জেন্ট / কোর্ট অফ ক্যাসেশন আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্নেল ও তার মিশরীয় পার্টনারকে ভিসার ব্যবসা ও মানবপাচার মামলায় ৩ বছরের সাজা ও অর্থদন্ড রায় বহাল রেখেছে ।

তাদের বিরুদ্ধে মিশরের বাসিন্দাদের নিকট থেকে ভিসার বিনিময়ে অর্থ ও শ্রমিকদের অমানবিক আচরণের অভিযোগ ও রেসিডেন্সির আইন লঙ্ঘনের জন্য নিম্ন আদালতে এই সাজা প্রদান করা হয়েছে।

@Almajlliss

কাতারে করোনা নেমে এসেছে শূন্যের কোটায়

করোনা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে সেখানে ভিন্ন চিত্র কাতারে। কোনো রকম লকডাউন ছাড়াই দিন দিন উন্নতির পথে দেশটির করোনা পরিস্থিতি। এরইমধ্যে দেশটির দুইটি হাসপাতালে করোনা রোগীর সংখ্যা শূন্যে নেমে এসেছে।

করোনা পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিধিনিষেধ, কারফিউ, লকডাউন দিয়ে করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। তবে কোনরকম লকডাউন ছাড়া প্রযুক্তি ব্যবহার করে মোবাইলে এহতেরাজ অ্যাপের মাধ্যমে অনেকটা করোনা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে কাতার।

বাধ্যতামূলক মাস্কের ব্যবহার এবং দেশটিতে গণহারে ভ্যাকসিন প্রয়োগে অনেকটা নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ।দেশটিতে লকডাউন জারি না হলেও কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের কঠোর শাস্তি ও জেল জরিমানার কারণে কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শুক্রবার (২৮ মে) থেকে প্রথম ধাপে তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। দেশটির টিকাদান কর্মসূচিও অব্যাহত রয়েছে।

‘করোনার টিকা ছাড়া কর্মী নেবে না মালয়েশিয়া’।

করোনার টিকা দেওয়া ব্যতীত মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সুযোগ নেই। করোনা ভ্যাকসিন দিয়েই অভিবাসী বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ পাবেন। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক শ্রী সারাভানান মুরুগান গত ১৯ মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে এক জরুরি চিঠিতে এ বিষয়টি অবহিত করেছেন।

সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটির জনগণের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশসহ চারটি দেশের জনগণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। করোনাভাইরাস মহামারির বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে সম্প্রতি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশের নাগরিকদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দেশটির মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে উদ্ধৃত করে এ নিষেধাজ্ঞার কথা জানায় মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম।সম্প্রতি মালয়েশিয়া স্টার ও নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের যাত্রীদেরও ভ্রমণ নিষেধাজ্ঞা ওই তালিকায় রাখা হয়েছে। তবে কবে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, তা স্পষ্ট করেননি মন্ত্রী ইয়াকুব। এর আগে করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে আসা-যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছিল মালয়েশিয়া। 

ইসমাইল সাবরিকে উদ্ধৃত করে স্টার জানিয়েছে, এসব দেশের দীর্ঘ মেয়াদী ভ্রমণ পাসধারী, বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমণকারী এবং অন্যান্য কাজে ভ্রমণকারী- সবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে।কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। তবে ভ্রমণের ক্ষেত্রে তাদেরও মহামারিকালের বিধিনিষেধ মানতে হবে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিষেধাজ্ঞার মুখে পড়া দেশগুলো থেকে মালয়েশিয়ার নাগরিকরা ফিরতে পারবেন। তবে তাদের দেশে ফিরে ২১ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।