ক্যাটাগরি Uncategorized

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখতে কুয়েতের সংসদে বিল পাস।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না রাখতে কুয়েতের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) কুয়েতের জাতীয় সংসদে বিলটি পাস হলেও সে খবর দেরিতে জানা গেছে। গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিলটি পাস হয়েছে। খবর পার্সটুডের।

অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে বলেন, পূর্ব জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে।গাজা হামলার নিন্দা জানিয়ে কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল-ঘানেম বলেন, ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু। ফিলিস্তিনিদের জন্যই এই অধিবেশন ডাকা হয়েছে।

কুয়েতের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে-সানি শুক্রবার (২৮ মে) দোহায় বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো রকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না।এদিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। সৌদি আরবও ইসরায়েলের নিন্দা জানিয়ে কোনো বক্তব্য দেয়নি। 

টিকা না নিলে কুয়েতে প্রবেশ নয়, নির্দেশনা জারি।

কেবল করোনা টিকা গ্রহণকারীদের কুয়েতে ঢুকতে দেওয়া হবে বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এতে দেশে ছুটি কাটাতে আসা বাংলাদেশিদের দেশটিতে ফেরা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে তারা। এ অবস্থায় প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার দাবি তাদের।

করোনা মহামারি মোকাবিলায় শুরু থেকেই কঠোর অবস্থানে কুয়েত। স্থানীয় নাগরিকসহ দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের সুরক্ষায় নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। করোনা প্রতিরোধে এবার নতুন নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। টিকা গ্রহণকারীদেরই কেবল ঢুকতে দেয়া হবে কুয়েতে। এ ছাড়া যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদের সেপ্টেম্বরের পর ইকামা নবায়ন করা হবে না বলেও জানিয়েছে তারা।

এতে চরম বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীদেরও কর্মস্থলে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর তাই বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রয়োগের দাবি জানিয়েছেন প্রবাসীরা।প্রবাসী বাংলাদেশিরা জানান, দেশে গিয়ে যেসব ভাই বোনেরা আটকে পড়েছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার ব্যবস্থার অনুরোধ জানাই আমাদের সরকারকে। যেন তারা এ দেশে ফিরতে পারেন।    কুয়েতে এ পর্যন্ত ২০ লাখ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।

সুত্র ঃ- সময় টিভি

মরুভূমির বুকে কৃষি খামার গড়েছেন বাংলাদেশি কৃষি উদ্যোক্তারা।

সৌদি আরবের মরুভূমির মাটিতে কৃষি খামার গড়ে তুলে সবজি ফলাচ্ছেন বাংলাদেশি কৃষি উদ্যোক্তারা। বাংলাদেশিদের সবজি চাষের এলাকাগুলো যেন পরিণত হয়েছে এক একটি মিনি বাংলাদেশে। এ ছাড়া প্রবাসী কৃষি উদ্যোক্তাদের হাত ধরেই দেশ উপার্জন করছে বিপুল বৈদেশিক মুদ্রা।

সৌদি আরবে মরুর ধূসর বুকে গড়ে উঠেছে একেকটি শহর, নগর। পাশাপাশি মরুভূমির ধুলোর সাগরের মাঝে উঁকি দিচ্ছে কৃষি খামার। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণে আবহা অঞ্চলের বিরান মরুভূমির মাঝে একটি কৃষিখামার, আরবি ভাষায় বলা হয় মাজরা। চারদিকে ধু-ধু মরুভূমির মধ্যে এই খামারে পানি সেচ করা হয় গভীর নলকূপ থেকে জেনারেটরের সাহায্যে।

খামারগুলোতে চাষ হচ্ছে করলা, ঝিঙে, চিচিঙ্গা, লাউ, চাল কুমড়া, মিষ্টিকুমড়া, শিমসহ নানা দেশি সবজি। উদ্যোক্তারা জানান, এসব কৃষি খামারে কাজ করছেন বহু প্রবাসী বাংলাদেশি।কৃষি খামারে উৎপাদিত শাকসবজি স্থানীয় শহরে নিয়ে পাইকারি বিক্রি করা হয়। এ সব পাইকারি ব্যবসায়ীদের মধ্যেও আবার অনেকে রয়েছেন বাংলাদেশি।নতুন কৃষি খামারে বিনিয়োগের মাধ্যমে আরো অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৭০ শতাংশ টিকা দেওয়া না হলে মহামারি থামবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যানস ক্লুজস বলেছেন, অন্তত ৭০ শতাংশ লোককে টিকা দেওয়া না হলে মহামারি শেষ হবে না। ইউরোপে টিকাদান কর্মসূচির অতি ধীরগতির জন্যও তিনি ক্ষোভ ব্যক্ত করেন।

শুক্রবার (২৮ মে) এক সাক্ষাৎকারে করোনার নতুন ধরনের সংক্রমণসক্ষমতা বৃদ্ধি নিয়েও হতাশার কথা জানিয়েছেন তিনি।-খবর ডন অনলাইনেরহ্যানস ক্লুজস বলেন,  করোনার ভারতীয় ধরন ব্রিটিশ ধরনের চেয়ে বেশি সংক্রামক। আর ব্রিটিশ ধরন তার আগের ধরনগুলোর চেয়ে সংক্রামক।

বেলজিয়ামের চিকিৎসকদের মতে, মহামারিতে গতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন বিশ্ব স্বাস্থ্য করোনাকে মহামারি ঘোষণা করেছে, তখন অনেক দেশকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। এভাবেই তারা মূল্যবান সময় নষ্ট করেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন হ্যানস ক্লুজ। দ্রুত গতিতে টিকা দেওয়ার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, গতি আমাদের সবচেয়ে ভালো বন্ধু। সময় আমাদের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু টিকা দেওয়ার গতি খুবই ধীর।

আট বাংলাদেশি শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক দিল জাতিসংঘ।

জাতিসংঘ সদর দপ্তরে ‘শান্তিরক্ষী মেমোরিয়াল সাইটে’ শ্রদ্ধা নিবেদন করেন মহাসচিব আন্তোনিও গুতেরেজ।

বিভিন্ন দেশে শান্তি মিশনে আত্মত্যাগ করা বাংলাদেশের আট শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক দিয়ে সম্মানিত করেছে জাতিসংঘ।  

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস (২৯ মে) উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের আটজনসহ বিশ্বের ৪৪ দেশের ১২৯ জন শান্তিরক্ষীকে এই পদক দেওয়া হয়।

ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ ৪৪ দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে এই পদক তুলে দেন।

বাংলাদেশের যারা এই পদক পেয়েছেন তারা হলেন- মালি (MINUSMA) মিশনের ওয়ারেন্ট অফিসার মো: আব্দুল হালিম, কঙ্গো (MONUSCO)  মিশনের ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইমাম ভূইয়া, সার্জেন্ট মো. জিয়াউর রহমান, সার্জেন্ট এমডি মোবারক হোসেন ও ল্যান্স কর্পোরাল মো. সাইফুল ইসলাম; সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (MINUSCA)  মিশনের ল্যান্স কর্পোরাল মো. আব্দুল্লাহ আল মামুন ও সার্জেন্ট মো. ইব্রাহীম এবং দক্ষিণ সুদান (UNMISS) মিশনের ওয়াসারম্যান নুরুল আমিন।

বাংলাদেশের পক্ষ থেকে পদক গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল মো. ছাদেকুজ্জামান।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পদক শান্তিরক্ষীদের পরিবারের কাছে পৌঁছে দেবে।

এ উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জীবন দেওয়া সবার প্রতি শ্রদ্ধা জানানোর পাশপাশি চ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, “বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পবিত্র দায়িত্ব পালনকালে বাংলাদেশ তার অনেক বীর সেনানীকে হারিয়েছে। কিন্তু এই ত্যাগ জাতিসংঘে দায়িত্ব পালনের কোনো আহ্বানে সাড়া দিতে কখনই আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি; বরং, শান্তির লক্ষ্যে নিজেদেরকে উৎসর্গ করার দৃঢ় সঙ্কল্পকে আরও জোরদার করেছে।”

“ক্ষুধা ও দুর্দশামুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করে শান্তির অনুসন্ধান করলেই কেবল কর্তব্যরত জীবনদানকারী এই শান্তিরক্ষীদের প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে।,” বলেন রাষ্ট্রদূত।

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘স্থায়ী শান্তির পথে: শান্তি ও নিরাপত্তার জন্য যুবশক্তিকে বৃদ্ধি’।

অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘ মহাসচিব গুতেরেজ আত্মদানকারী শান্তিরক্ষীদের প্রতি সম্মান জানাতে সদর দপ্তরের উত্তর লনে ‘শান্তিরক্ষী মেমোরিয়াল সাইটে’ এ পুষ্পস্তবক অর্পন করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। জাতিসংঘের নয়টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রায় সাত হাজার শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।

এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় বাংলাদেশের ১৫৯ জন মৃত্যুবরণ করেছেন।

কাতারে বাংলাদেশীসহ আক্রান্ত ১৫৬জন, ও সুস্থ ৩৩৭জন।

আজ কাতারে করোনায় আক্রান্ত১৫৬জন ও সুস্থ হয়েছে ৩৩৭জন।শনিবার জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কাতারে করোনা ভাইরাস সংক্রান্ত আরও ১৫৬টি মামলা নিশ্চিত করেছে এবং এ পর্যন্ত কাতারে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়িয়েছে ২১৭,০৪১জন।
গত ২৪ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩৭জন।এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১২,৭১৬জন।
বর্তমানে চিকিৎসাধীন আছে ৩,৭৭১জন।
গত ২৪ঘন্টায় আইসিউ’তে ভর্তি হয়েছে ৩জন।
বর্তমানে আইসিউ’তে চিকিৎসাধীন আছে ১৩৩জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা টিকা নিয়েছে ১৫,৮০১জন।
এ পর্যন্ত কাতারে করোনা টিকা নিয়েছে ২৪,৯১,৬৩৮জন।

গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাস এর পরীক্ষা করা হয়েছে ১৩,২৯০জন। মন্ত্রণালয় জানিয়েছে, সদ্য নির্ণয় করা সমস্ত ব্যাক্তি সম্পূর্ণ সচ্ছলতা এবং সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে।এখন পর্যন্ত কাতারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে২০,১৬,৭৪৪জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ২জন।
এখন পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৫৫৪জন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন ভাবে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের সন্ধান করছে। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্ত্রণালয়। যারা আক্রান্ত হয়েছিলো তাদের সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে মন্ত্রণালয়।

করোনা ভাইরাস সংক্রমন হতে বাঁচতে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহারের পরামর্শ দেন মন্রণালয়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়,সমাজের সকল স্তরের সদস্য কে ঘরে বসে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মন্রণালয়কে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান। আপনি/আপনারা কী ভাবে সুরক্ষিত থাকবেন সে সম্পর্কে সর্বাধিক যুগোপযোগী গাইডেন্সের জন্য এমওপিএইচ (Moph)ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করার আহব্বান জানান। জ্বর বা সর্দি হলে টোল ফ্রি করোনা ভাইরাস ২৪/৭ হটলাইন ১৬০০০কল করতে অনুরোধ জানান।

কুয়েতে কাল রবিবার থেকে চালু হচ্ছে শেখ জাবের ব্রিজ টিকা কেন্দ্র’

কুয়েতে কাল রবিবার থেকে চালু হচ্ছে শেখ জাবের ব্রিজের শেষ প্রান্তে স্থাপিত টিকা কেন্দ্রের টিকাদান কর্মসুচী ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানাযায়, কাল রবিবার থেকে টিকাদানে সম্পুর্ন প্রস্তুত শেখ জাবের ব্রিজের কেন্দ্রটি ।

কেন্দ্রটিতে দিনের বেলা বেশি তাপমাত্রার কারণে বিকাল ৫ থেকে রাত ১১ পর্যন্ত প্রতিদিন ১০ হাজারেরও বেশি লোকের টিকাদানের ব্যবস্থা রয়েছে।

আনুমানিক ৩০,০০০ বর্গমিটার আয়তনের এই বৃহত্তম টিকা কেন্দ্রে প্রতিদিন ৪,০০০ থেকে ৫,০০০ লোককে টিকা প্রদানে সক্ষম হবে ।

এই কেন্দ্রে ২০ টি বুথ রয়েছে, যার প্রতিটিটিতে একসাথে ৮ টি গাড়ি প্রবেশ করিতে পারিবে, ৩ থেকে ৪ মিনিটের বেশি সময়কালে ৮০ জনকে টিকা দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কুয়েতে করোনায় মারা গেছে আরো ৪ জন’ শনাক্ত ১১৩৪ জন এবং সুস্থ ১১৪৪ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৪ জন’ একই সময়ে শনাক্ত হয়েছে ১১৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১১৪৪ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩০৬,৭১৭ জন । মোট মৃতের সংখ্যা ১৭৬৪ জন ।

আজকের সুস্থ হওয়া ১১৪৪ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২৯১,৫২১ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ রবিবার রাত ৮.০০ টায় সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৩,৪৩২ জন। আইসিউতে আছেন ১৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ৯৭২৯ জনকে, সর্বমোট ২৫৮৭,৫৮০ জনকে টেস্ট করা হয়েছে ।

শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে পাবজি ও ফ্রি ফায়ারের মত জনপ্রিয় গেইম।

বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় দুই গেম
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরইমধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করেছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
দুই মন্ত্রণালয় থেকে এমন সুপারিশ পেয়ে এ নিয়ে আলোচনা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

আলোচনায় দুই গেমের আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সদস্যবৃন্ধ।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি বন্ধে দুই মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে। হঠাৎ করে গেম দুটি বন্ধ করলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। তাই ধীরে সুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেয়া হবে।
বন্ধ করলেও তরুণরা ভিপিএন দিয়ে গেমটি খেলবে এমন প্রশ্নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হ্যা, যারা এ ধরনের গেমে আসক্ত তারা ভিপিএনসহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারে। আমরা সেসবও বন্ধের বিষয়ে পদক্ষেপ নেয়ার চেষ্টা চালাব।
করোনায় বিগত বেশ কিছু যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সম্প্রতি গেম দুটিতে মাত্রাতিরিক্ত আসক্তি বেড়েছে শিক্ষার্থীদের।
এমন মন্তব্য জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেম দুটির ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
গত বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারিতে স্কুল, কলেজ ও

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে অনলাইনভিত্তিক ক্লাসের জন্য অভিভাবকরা সন্তানদের হাতে ল্যাপটপ, মোবাইল ডিভাইস তুলে দিতে বাধ্য হচ্ছে। এ সুযোগে তরুণ প্রজন্ম এ গেম দুটির প্রতি আসক্ত হয়ে পড়ছে প্রতিনিয়ত।
ফ্রি ফায়ার ও পাবজি আসক্তির ভয়াবহতা তুলে ধরতে উদাহরণ দেন মহিউদ্দিন আহমেদ, গত ২১ মে চাঁদপুরে মামুন (১৪) নামে এক তরুণ মোবাইলের ডাটা কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে।
তিনি বলেন, আমরা যখন আগামীর তরুণ প্রজন্মকে সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, ঠিক তখন আগামী তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপথগামী হচ্ছে। যা আমাদের ভাবিয়ে তুলেছে। টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক কমিশনকে দ্রুত এবং দ্রুততার সহিত এ গেমগুলোর অপব্যবহার বন্ধ এবং প্রযুক্তির ভালো দিক তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়তে আহ্বান জানাচ্ছি।

কুয়েতের কোনো নাগরিক ইসরাইলের সাথে সম্পর্ক রাখলে জেল জরিমানা’

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।দেরিতে পাওয়া খবরে জানা গেছে, বৃহস্পতিবার কুয়েতের জাতীয় সংসদ গাজা উপত্যকার ওপর সাম্প্রতিক ইসরাইলি পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিলটি পাস করেছে।

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কুয়েত জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়।অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনি জাতির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তারা বলেন, পূর্ব জেরুজালেম আল-কুদসকে (পূর্ব বায়তুল মুকাদ্দাস) রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে।

রেডিও তেহরানে প্রকাশিত সংবাদে জানাযায়, কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল-ঘানেম বলেন, “ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে দিতে আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু।” তিনি গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান।

গালফ নিউজ জানিয়েছে যে, কুয়েতের এমপি আদনান আবদুল সামাদ, হিশাম আল-সালেহ, আলী আল কাতান, আহমাদ আল হামাদ এবং খলিল আল সালেহ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করতে পার্লামেন্টে ওই বিল উত্থাপন করেন।

কোনো কুয়েতি নাগরিক যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বা ইহুদিবাদী দেশটি সফর করেন তাহলে তাকে এক থকে তিন বছরের জেল এবং ৫ হাজার কুয়েতি দিনার জরিমানা করার প্রস্তাব করা হয় এতে।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে শুক্রবার কুয়েতের জাতীয় সংসদে ওই একটি বিল পাস হয়েছে।

গাজা উপত্যকার ওপর সাম্প্রতিক ইসরাইলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে কুয়েতের জাতীয় সংসদ বিলটি পাস করেছে।

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কুয়েত জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন।

তারা বলেন, পূর্ব জেরুজালেম আল-কুদসকে (পূর্ব বায়তুল মুকাদ্দাস) রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে।

কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল-ঘানেম বলেন, ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে দিতে আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু। তিনি গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান।

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমাদ নাসের আল-মোহাম্মাদ আস-সাবাহ বলেন, ফিলিস্তিনি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে।

তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, দখলদার ইসরাইল সম্প্রতি যে জঘন্য অপরাধ করেছে তাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করতে হবে। তিনি আরো বলেন, দখলদাররা সহিংসতা ও আগ্রাসনের মাধ্যমে আল-কুদস ও গাজায় আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করেছে, অবকাঠামো ধ্বংস করেছে, ফিলিস্তিনি কৃষিজমি ও ফলের বাগানে আগুন দিয়েছে এবং অসহায় নারী ও শিশুদের আর্তচিৎকারকে উপহাস করেছে।

কুয়েতের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে-সানি শুক্রবার দোহায় বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনোকরম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না।

কুয়েত ও কাতার এমন সময় ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর প্রাণের দাবি সমর্থন করে বক্তব্য দিল যখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আরব দেশগুলো ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিয়ে এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে।