যুক্তরাষ্ট্রে সিরিজ বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) লস এঞ্জেলেসের আলাদা আলাদা স্থানে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত পাঁচটি স্থানে গুলির এই ঘটনা ঘটে। হামলায় নববিবাহিত একজনসহ স্টারবাকসের সামনে দাঁড়িয়ে থাকা আরেকজন নিহত হয়েছেন। প্রথম এক্সপজিশন পার্ক এলাকায় হামলার পর ফুলারটনে এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর সময় বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয়।
করোনা রুখতে মাস্ক পরা জরুরি, বিশ্বব্যাপী এমন সতর্কবার্তার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্য দেশটির স্বাস্থ্য বিভাগ নির্দেশনা দিয়েছেন, আমেরিকায় যাদের করোনা টিকার দুটি ডোজ নেয়া শেষ হয়েছে তারা মাস্ক ছাড়াই বাহিরে বের হতে পারবেন। তবে বড় ধরনের জমায়েতের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে না। গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই নতুন নির্দেশিকা জারি করেছে। এদিকে, ফাইজার বা মর্ডানার দুটি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ না নিলে, রেস্তোরাঁ বা কোন জমায়েতে এখনো মাস্ক পরা বাধ্যতামূলক। আর যারা টিকার দুটি ডোজই শেষ করেছেন তারা ছোট জমায়েতে মাস্ক ছাড়াই যেতে পারবেন। তবে কনসার্ট বা খেলাধুলার প্রতিযোগিতার মতো বড় জমায়েতে সবাইকেই মাস্ক পরতে হবে।
ভারতে একদিনে রেকর্ড মৃত্যু ৩,২৮৫ জন। নতুন করোনা রোগী শনাক্ত ৩ লাখ ৬২ হাজার। এদিকে, বিশ্বে একদিনে মৃত্যু ১৪ হাজার ৬০০ জন। নতুন রোগী শনাক্ত ৮ লাখ ২২ হাজার। বিশ্বে করোনায় মোট মৃত্যু ৩১ লাখ ৪৭ হাজার। মোট আক্রান্ত ১৪ কোটি ৯৩ লাখ।
দেশে পৌনে ২৬ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৫ লাখ ৭৯ হাজার ৮৪ জন। পুরুষ ১৬ লাখ ৮১ হাজার ৭৯৯ এবং নারী ৮ লাখ ৯৭ হাজার ২৮৫ জন। এদিকে, টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। এর মধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৭৪৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৮৭০ জন।
নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশ ত্যাগ করলেন বসুন্ধরার এমডির সায়েম সোবাহান আনভীর। আজ ঢাকার আদালতে আনভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপন করা হয়। গণমাধ্যমে এই তথ্যর সত্যতাও নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
অথচ বিমানবন্দর সূত্রে জানা গেছে যে একটি কার্গো বিমানে চড়ে আনভীর আজ(২৭ এপ্রিল) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন।
মামলায় দেশের একটি স্বনামধন্য গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছেন নিহতের বড়বোন।
গতকাল(২৬ এপ্রিল) ইফতারির পর গুলশান ২ এর ১২০ নাম্বার রাস্তার ওই ফ্ল্যাটবাড়ি থেকে উক্ত তরুণীর লাশ উদ্ধার করা হয়।
দেশের একটি স্বনামধন্য গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালকের সাথে তাঁর সম্পর্ক ছিল বলে জানা যায়। ওই ব্যাক্তি প্রায়ই তাঁর বাসায় আসা যাওয়া করতেন এরকম সিসি টিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে।
নিহত তরুণীর বাড়ি কুমিল্লায়। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। তাঁরা সপরিবার কুমিল্লায় বসবাস করেন।
বিগত ২৬ এপ্রিল নিহত তরুণী তাঁর বড়বোনকে ফোনে জানান তিনি বেশ সমস্যায় পড়েছেন।
বোনের ফোন পেয়ে বড়বোন ঢাকায় ওই ফ্ল্যাটে উপস্থিত হয়ে দরজা বন্ধ পান।
এর বেশকিছুক্ষন আগে থেকেই তাঁর ফোন বন্ধ ছিল।
এরপর দারওয়ানের সাহায্য নিয়ে দরজা ভেঙ্গে ওই ফ্ল্যাটে প্রবেশ করে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন তাঁর বড় বোন।
জানা যায় যে নিহত তরুণীর লাশের সুরতহাল চলছে।
ওই বাড়ির সিসি ক্যামেরার যাবতীয় ফুটেজ এবং সকল ডিজিটাল ডিভাইস পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে গেছে।
এ ব্যাপারে আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হতে যাচ্ছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
সাদেকুর রহমান খান, স্পেনঃ গতকাল সোমবার (২৬ এপ্রিল) স্পেনে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত সারওয়ার মাহবুব স্পেনের রাজা ফিলিপের নিকট পরিচয়পত্র পেশ করেন। এই সময় দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক অারো দৃঢ় হওয়ার কথা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।
গতকাল সোমবার (২৬ এপ্রিল) রাতে আফ্রিকা থেকে সমুদ্র পেরিয়ে ক্যানারি আইল্যান্ডে পৌঁছাতে গিয়ে মৃত্যু হয়েছে ১৭ অভিবাসন প্রত্যাশীর। এতে এখন পর্যন্ত তিনজন বেঁচে ফিরেছেন। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্যানারি আইল্যান্ডের কাছে নৌকাটিকে প্রথম দেখেন স্পেনের এয়ার ফোর্সের বিমানের পাইলট। এরপর তিনি খবর দিলে স্পেনের কোস্ট গার্ড সেখানে অভিযান চালায়। তখন নৌকা থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়। যদিও সেখানে দুইজন পুরুষ ও একজন নারী বেঁচে ছিলেন। তাদের সামরিক হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্পেনের সরকারি মুখপাত্র জানিয়েছেন, সকলেই আফ্রিকা থেকে আসছিলেন। কেন তারা এভাবে ঝুঁকি নিয়ে আসছিলেন, তা জানা যায়নি।
কাতার প্রতিনিধিঃ আজ কাতারে করোনায় আক্রান্ত ৬৯৫জন ও সুস্থ হয়েছে ১৬১২জন।মঙ্গলবার জনস্বাস্থ্য মন্রণালয় জানিয়েছে কাতারে করোনা ভাইরাস সংক্রান্ত আরও ৬৯৫টি মামলা নিশ্চিত করেছে এবং এ পর্যন্ত কাতারে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়িয়েছে ২০৩,৫৯৯জন। গত ২৪ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬১২জন।এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৪,৭১২জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ১৮,৪৪৬জন। গত ২৪ঘন্টায় আইসিউ’তে ভর্তি হয়েছে ২০জন। বর্তমানে আইসিউ’তে চিকিৎসাধীন আছে ৩৮৪জন। গত ২৪ঘন্টায় কাতারে করোনা টিকা নিয়েছে ২৬,৯২৫জন। এ পর্যন্ত কাতারে করোনা টিকা নিয়েছে ১৪,৬৯,৬৩৩জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাস এর পরীক্ষা করা হয়েছে ১০,৯৮৪জন। মন্রণালয় জানিয়েছে, সদ্য নির্ণয় করা সমস্ত ব্যাক্তি সম্পূর্ণ সচ্ছলতা এবং সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে।এখন পর্যন্ত কাতারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে১৮,৮৯,১৯৪জন। গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৪জন। এখন পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৪৪১জন।
মন্রণালয় আরও জানিয়েছে, নতুন ভাবে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের সন্ধান করছে। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্রণালয়। শুরুতে যারা আক্রান্ত হয়েছিলো তাদের সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে মন্রণালয়।
করোনা ভাইরাস সংক্রমন হতে বাঁচতে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহারের পরামর্শ দেন মন্রণালয়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়,সমাজের সকল স্তরের সদস্য কে ঘরে বসে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মন্রণালয়কে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান। আপনি/আপনারা কী ভাবে সুরক্ষিত থাকবে সে সম্পর্কে সর্বাধিক যুগোপযোগী গাইডেন্সের জন্য এমওপিএইচ (Moph)ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করার আহব্বান জানান। জ্বর বা সর্দি হলে টোল ফ্রি করোনা ভাইরাস ২৪/৭ হটলাইন ১৬০০০কল করতে অনুরোধ জানান।
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ২২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে।
করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।
এর আগে সোমবার (২৬ এপ্রিল) করোনায় ৯৭ জন মারা যান ও নতুন করে ৩ হাজার ৩০৬ জন করোনা আক্রান্ত হন।এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১০ হাজার ৯৬৬ জন এবং নতুন করে প্রায় ৭ লাখ মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩১ লাখ ৩৩ হাজার ৫০৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৮৪ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৪৪৭ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন এক লাখ ৯৭ হাজার ৮৮০ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৪৫৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯২ হাজার ২০৪ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৩ হাজার ৯৯৬ জন। ভাইরাসটিতে আক্রান্ত মারা গেছেন ১ লাখ ৩ হাজার ২৫৬ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ৭১ হাজার ৩৭২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৫৮৮ জন।এদিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।