ক্যাটাগরি Uncategorized

স্পেনের রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পেশ।

সাদেকুর রহমান খান, স্পেনঃ
গতকাল সোমবার (২৬ এপ্রিল) স্পেনে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত সারওয়ার মাহবুব স্পেনের রাজা ফিলিপের নিকট পরিচয়পত্র পেশ করেন। এই সময় দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক অারো দৃঢ় হওয়ার কথা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।

বাংলাদেশীদের জন্য খাদেম ভিসার মূল্য মাত্র ১৯৬ দিনার।

খাদেম বা (গৃহকর্মী) পূনরায় নিয়োগের জন্য কুয়েত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের পরিপেক্ষিতে বানিজ্যিক ও শিল্পমন্ত্রী আব্দুল্লাহ ইসা আল সালমান বলেন – খামেদ বা গৃহকর্মীদের নিয়োগের পর যেনো অফিস গুলো পর্যবেক্ষন করা হয় এবং তা স্থির রাখে।

এতে, এমপি আহমেদ আল-হামাদ প্রশ্নের জবাবে বানিজ্য ও শিল্পমন্ত্রী আল-সালমানকে বলেন পরামর্শ অনুযায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে গৃহকর্মী নিয়োগের জন্য ভিসার মূল্য সরকারী ভাবে নির্ধারন করা হয়েছে। আল রাইয়ের বরাত দিয়ে আরব টাইমসে প্রকাশিত।

⭕ বাংলাদেশী ভিসার মূল্য :
✅ পুরুষ ও মহিলাদের জন্য ১৯৬ দিনার।

⭕ ইন্ডিয়ান ভিসার মূল্য :
✅ মহিলাদের জন্য ২০০ দিনার এবং
✅ পুরুষদের জন্য ১০০ দিনার।

⭕ শ্রীলংকান ভিসার মূল্য :
✅ মহিলাদের জন্য ২৪০ দিনার এবং
✅ পুরুষদের জন্য ১১০ দিনার।

⭕ ফিলিপিনি ভিসার মূল্য :
✅ মহিলা ও পুরুষদের জন্য ৩৯০ দিনার।

⭕ সেনেগাল এর ভিসার মূল্য :
✅ মহিলা ও পুরুষের জন্য ৪৮০ দিনার।

এগুলো শুধু কুয়েত সরকারের দেওয়া সরকারী নির্দিষ্ট ফি গৃহকর্মীদের জন্য। এমপি হামাদ আরো বলেন এতে কুয়েত সরকারের কোনো লাভংশ নেই।
(মানে লাভ নেই)

🔻 তবে ভিসার কাজ, বিমানের টিকেট, মেডিকেল এবং কোয়ারেইন্টাইন এর অন্তর্ভূক্ত নয় যা ব্যাক্তিগত বা আলাদা খরচ।
© Arabtimes

রাশিয়ার করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ফাইভ ব্যবহারে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল)
এই অনুমোদন দেয়া হয়। আগামী মে মাসের মধ্যেই স্পুৎনিক ফাইভের ৪০ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানানো হয়েছে।

সূত্র: Independent tv.

কাতারে বাংলাদেশিদের ১০ দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতানূলক।

বাংলাদেশসহ ছয় দেশের অভিবাসীদের ভারতীয় ভ্যারিয়েন্ট থাকতে পারে এমন সন্দেহে কাতারে প্রবেশে বাধ্যতামূলক ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি হয়েছে। কাতার ফিরে নিজ খরচে প্রত্যেক প্রবাসীকে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশটির সরকার জানিয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইনের অভিবাসীরা কাতার প্রবেশ করলে ১০ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে।

সূত্র: সময় টিভি।

চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকা পড়েছেন ৩০০ বাংলাদেশি।

ভারত সীমান্ত বন্ধ থাকার কারণে দেশটির পেট্রাপোলে আটকা পড়েছেন ৩ শতাধিক বাংলাদেশি। সোমবার রাতে এই তথ্য জানা গেছে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে। আটকে পড়া বাংলাদেশিদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে গেছেন বলে জানানো হয়।এদিকে, সোমবার সকাল থেকেই স্থলবন্দরের ওপারে ভারতের পেট্রাপোলে জড়ো হতে থাকেন বাংলাদেশিরা।এভাবে ৩ শতাধিক বাংলাদেশি সেখানে অবস্থান করে দিনভর বিভিন্নভাবে দেশে আসার চেষ্টা করে গেছেন।
কিন্তু কোনো সুযোগ পাননি।

সূত্র: এভিয়েশন নিউজ।

কাতারে ছয় দেশের জন্য বাড়ানো হয়েছে হোটেল কোয়ারান্টাইন।

কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, নেপাল ও ফিলিপাইন এই ছয় দেশ থেকে কাতারে আসলে বাধ্যতামূলক ১০ দিন হোটেল কোয়ারেন্টাইন এ থাকতে হবে। যারা কাতার থেকে টিকা নিয়েছেন বা একবার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, তারাও কোয়ারেন্টাইন এ থাকতে হবে।এবং কাতারে আসার আগে ৪৮ ঘণ্টার মধ্যে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে।

কাতার

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ আটক ২৪।

মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় সেলাঙ্গরের শাহ আলম জেলার সেকশন ২৫ এর শ্রী মুদা প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে ২৪ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। তাদের মধ্যে ১৫ জন বাংলাদেশি, ভারতের ৩ জন, নেপালের ৩ জন, ইন্দোনেশিয়ান ২ জন ও মিয়ানমারের ১ জন।

রোববার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬৯ জনের কাগজপত্র যাচাই বাচাই শেষে ২৪ জনকে আটক করা হয়।এ অভিযানে শাহ আলম সিটি কাউন্সিল ( এমবিএসএ) এর ৬৭ জন কর্মকর্তা ও কর্মী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন। আটককৃতদের সবাইকে পরবর্তী তদন্তের জন্য এনফোর্সমেন্ট বিভাগ, সেলাঙ্গর স্টেট ইমিগ্রেশন অফিসে আনা হয়েছে এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(গ) এবং ১৫(১)(গ) এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এর অধীনে তদন্ত করা হবে।

অক্সিজেন সংকট, মুখে শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা।

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড ভারত। ভয়াবহ রূপ নেওয়া করোনা মোকাবিলায় দিশেহারা দেশবাসী। প্রতিদিন নতুন নতুন সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব পরিস্থিতিকে আরও নারকীয় করে তুলেছে। এমনই সময় দেশটির সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যা সবাইকে আবেগাপ্লুত করেছে। 

ছবিটিতে দেখা যাচ্ছে, অটোরিকশাতে বসে একজন নারী তার স্বামীর মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।আহমেদ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করা একটি টুইটে ছবিটি শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়েছে, করোনা পজিটিভ স্বামীর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কিন্তু কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। শেষে স্বামীকে বাঁচাতে নিজের মুখ দিয়েই কৃত্রিমভাবে শ্বাসপ্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন ওই নারী। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। 

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রার বলে টুইটে দাবি করা হয়েছে। যদিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার বলে আসছেন, রাজ্যের জরুরি পরিষেবায় কোনো ঘাটতি নেই। সবশেষ গত রোববারও (২৫ এপ্রিল) এ দাবি করেছেন তিনি। তারপর দিনই সোমবার আগ্রার হৃদয় বিদারক এ ঘটনার ছবিটি ভাইরাল হয়।এদিকে, দেশটিতে সোমবার (২৬ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন রেকর্ড সংখ্যক দুই হাজার ৮০৬ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ১১৬ জন। আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে। 

আটকে পরা প্রবাসীদের কুয়েত ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রনালয়ের সুপারিশ, তবে স্থানীয় এবং বিশ্বব্যাপি করোনা গবেষনায় এই সুপারিশে অনুমতি দেওয়া কঠিন –

⭕ কুয়েতে মোট প্রবাসী শ্রমিক রয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৯৪ জন।

🟣 ২০২০ সালে স্থায়ীভাবে কুয়েত ছেড়ে চলে গেছে ১৫ লাখ ২০ হাজার ৯৯০ জন প্রবাসী।

🟢 বৈধ রেসিডেন্সিতে /আকামাতে নিজ নিজ দেশে আটকে রয়েছে ৩ লাখ ৫০ হাজার প্রবাসী।

🔴 কুয়েতের শ্রম বাজারে প্রবাসীদের ঘাটতির হার বর্তমানে ৩১%।

করোনার মহামারীর কারনে প্রবাসীরা নিজ নিজ দেশে আটকে পরায় কুয়েতের ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে “রক্তক্ষরনের” মতো মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া প্রবাসী শ্রমিকদের রয়েছে স্বচ্ছলতায় ঘাটতি।

⬛◼◾ কুয়েতে সর্বাধিক যে খাত গুলোতে প্রবাসী শ্রমিকদের ঘাটতি রয়েছে-

● মাছ ধরার কাজে,

● রেস্তোঁরা/মাতাম,

● খামার/জাকর,

● (Technical) বিশেষায়িত প্রযুক্তি পেশা,

● যারা চুক্তিবব্ধ যে খাতে কর্মরত রয়েছে।

*** সূত্র : আল কাবাসের টুইটার থেকে।

বড় রকমের এক ট্রাজেডি গ্রাস করতে পারে ভারতকে’।

হাসপাতালে ঠাঁই নেই। তাই রোগীদের ফেরত পাঠানো হচ্ছে। বাড়ি থেকেই চিকিৎসা নিতে বলা হচ্ছে। কিন্তু এতেও মারাত্মক সঙ্কট। সমস্যার কোনোই সমাধান হচ্ছে না। কারণ, বাড়িতে চিকিৎসা দিতে হলেও প্রয়োজন সেই অক্সিজেন সিলিন্ডার। তা যোগাড় করতে পরিবারগুলোকে গলদঘর্ম হতে হচ্ছে। অক্সিজেন সিলিন্ডার পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমান হয়ে গেছে।

যাওবা কোথাও সন্ধান মিলছে, তার দাম অস্বাভাবিক বেশি। একই অবস্থা কনসেনট্রেটর এবং অত্যাবশ্যকীয় ওষুধের। কালোবাজারে যা কিছু পাওয়া যাচ্ছে তা সাধারণ মানুষ স্পর্শ করতে পারছেন না। দিল্লি এবং ভারতের অনেক শহরে এ অবস্থা বিরাজ করছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়েছে, রাজধানী দিল্লি এবং ভারতের অন্যান্য স্থানের বেশির ভাগ হাসপাতালের বেড রোগীতে পূর্ণ। এ অবস্থায় নতুন রোগী গেলে তাকে ফেরত পাঠাচ্ছে হাসপাতালগুলো। রোববার এমন অবস্থার শিকারে পরিণত হন অংশু প্রিয়া। তার শ্বশুরের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। এ সময় তিনি একটি অক্সিজেন সিলিন্ডার খুঁজে পেতে পুরোটা দিন ব্যয় করেন। দিল্লি বা নয়ডাতে কোনো হাসপাতালে একটিও বেড খুঁজে পাননি তিনি। দোকানে দোকানে একটি অক্সিজেন সিলিন্ডার খুঁজে ফিরেছেন। কিন্তু সব কিছুতেই তিনি ব্যর্থ হয়েছেন। বাধ্য হয়ে তাকে হাত বাড়াতে হয়েছে কালোবাজারে। তিনি ৫০ হাজার রুপি দিয়ে একটি অক্সিজেন সিলিন্ডার কিনতে সক্ষম হন। কিন্তু স্বাভাবিকভাবে এর দাম ৬ হাজার রুপি। অংশু প্রিয়ার শাশুড়ির অবস্থাও খারাপ। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। এখন তাকে নিয়েও উদ্বিগ্ন অংশু প্রিয়া। তিনি বলেছেন, শাশুড়ির জন্য কালোবাজার থেকে আরেকটি অক্সিজেন সিলিন্ডার কেনার মতো সামর্থ এখন আর নেই। এ অবস্থায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে এমন কয়েকটি স্থানে যোগাযোগ করেন বিবিসির সাংবাদিক। তার কাছে স্বাভাবিক সময়ের চেয়ে কমপক্ষে ১০ গুন দাম বেশি চাওয়া হয়।

ভারতে যে শুধু এমন লড়াই করছেন অংশু প্রিয়া একা- তা নয়। তার ঘটনাটি বিচ্ছিন্ন কিছু নয়। দিল্লি, নয়ডা, লক্ষেèৗ, এলাহাবাদ, ইন্ডোরসহ বহু শহরের হাসপাতালের বেড শেষ হয়ে গেছে। এ কারণে বহু পরিবার তাদের রোগী নিয়ে বাড়িতে আলাদা ব্যবস্থাপনা করে সেখানে চিকিৎসা দিচ্ছেন। তবে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়ানক। সেখানে আর কোনো আইসিইউ বেড নেই। যেসব পরিবারের সামর্থ আছে, তারা নার্সদের হায়ার করে নিয়ে এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে প্রিয়জনের চিকিৎসা করাচ্ছে। প্রতিদিন যেন পাল্লা দিয়ে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর গড়ছে নতুন নতুন রেকর্ড। সোমবার সেখানে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। মারা গেছেন ২৮১২ জন।

এত বিপুল পরিমাণ মানুষের করোনায় আক্রান্ত হওয়ার ফলে দেশের বহু শহরে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে বলে অনেক বিশেষজ্ঞ মন্তব্য করেছেন। এ অবস্থায় আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সামনে কোনো উপায় নেই। ফলে তারা বাধ্য হয়ে আক্রান্ত ব্যক্তিকে বাসায় রেখেই চিকিৎসা করাচ্ছেন। কিন্তু রক্তের পরক্ষা থেকে শুরু করে সিটি স্ক্যান বা এক্স-রে করানো ভয়াবহ এক দুর্ভোগের বিষয় হয়ে উঠেছে। এসব টেস্ট করাতে গিয়ে ল্যাবরেটরিগুলোতে রোগীতে উপচে পড়ছে। কোন পরীক্ষার রিপোর্ট পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে তিনদিন পর্যন্ত। ফলে চিকিৎসকদের জন্যও চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়ছে। চিকিৎসকরা বলছেন, এসব রিপোর্ট পেতে বিলম্বের কারণে বহু রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আরটি-পিসিআর পরীক্ষায় কয়েকদিন লেগে যাচ্ছে।

বাসায় ফিরে গিয়ে অঞ্জু তিওয়ারি তার ভাইকে চিকিৎসার জন্য একজন নার্স ভাড়া করেছেন। কারণ, তারা কোনো হাসপাতালে বেড পাননি। কেউই ভর্তি করতে রাজি হয়নি তার ভাইকে। অনেক হাসপাতাল বলছে তাদের কাছে আর বেড নেই। আবার কেউ বলছেন, অক্সিজেন সরবরাহে অনিশ্চয়তা থাকার কারণে তারা নতুন রোগী ভর্তি নিচ্ছেন না। অক্সিজেনের অভাবে দিল্লিতে বেশ কিছু মানুষ মারা গেছেন। অনেক হাসপাতাল প্রতিদিন সতর্কতা দিচ্ছে। তারপর সরকার ব্যবস্থা নিচ্ছে। অক্সিজেন ট্যাংক পাঠানো হচ্ছে। দিল্লিতে একজন চিকিৎসক বলেছেন, এভাবেই হাসপাতালগুলো কাজ করছে। ‘এখন বাস্তবেই এক আতঙ্ক গ্রাস করেছে যে, বড় রকমের এক ট্রাজেডি গ্রাস করতে পারে’। উৎসঃ মানবজমিন ।