ক্যাটাগরি Uncategorized

করোনার সুনামি ডেলটা অমিক্রনে

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৫ পৌষ ১৪২৮, ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ডেলটা ও অমিক্রন ধরন সম্মিলিতভাবে করোনার সংক্রমণের একটি বিপজ্জনক সুনামি চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন করে রেকর্ডসংখ্যক মানুষের করোনা শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে গতকাল বুধবার ডব্লিউএইচওর মহাসচিব তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছ থেকে এসব মন্তব্য এল।
ফ্রান্সে টানা দ্বিতীয় দিনের মতো ইউরোপের দেশগুলোর মধ্যে এযাবৎকালে এক দিনে সর্বোচ্চ দুই লাখ আট হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দৈনিক গড়ে রেকর্ড ২ লাখ ৬৫ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া ডেনমার্ক, স্পেন, পর্তুগাল, গ্রিস, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় নতুন করে দৈনিক করোনা শনাক্তে আগের সব রেকর্ড ভেঙে গেছে।
বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক সংক্রমণের নেপথ্যে থাকা করোনার দুটি ধরনের (ডেলটা ও অমিক্রন) প্রকোপকে ‘যুগল হুমকি’ বলে সতর্ক করেছেন ডব্লিউএইচওর প্রধান।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেন, ডেলটার পাশাপাশি একই সময় আরও সংক্রামক ধরন অমিক্রনের বিস্তারে করোনা শনাক্তের সুনামি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন।
ডব্লিউএইচওর মহাসচিব বলেন, নতুন করে শুরু হওয়া করোনার এই প্রকোপ পরিশ্রান্ত স্বাস্থ্যকর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকবে। স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস সাংবাদিকদের বলেন, উন্নত দেশগুলোর টিকার বুস্টার ডোজ দেওয়ার ব্যাপক কর্মসূচি করোনা মহামারিকে আরও দীর্ঘায়িত করতে পারে। কারণ দরিদ্র ও টিকাদানের হার কম—এমন দেশগুলোর পরিবর্তে টিকার সরবরাহ ধনী দেশগুলোতে যাচ্ছে। এই বিষয়টি করোনাভাইরাসকে অধিক বিস্তার লাভ ও মিউটেশনের সুযোগ তৈরি করে দিচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে এখন দিনে নতুন করে প্রায় ৯ লাখ মানুষের করোনা শনাক্ত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সিএনএনকে বলেছেন, জানুয়ারির শেষ দিকে দেশটিতে অমিক্রন সংক্রমণের চূড়া (পিক) দেখা যেতে পারে।

২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধির বিষয়টি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র পাসপোর্টের জন্য ফি বাড়িয়েছে।

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধির বিষয়টি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র পাসপোর্টের জন্য ফি বাড়িয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধির বিষয়টি কার্যকর হয়েছে।

মার্কিন দূতাবাস বলেছে, ‘ভ্রমণ ও পরিচয় শনাক্তকরণে বিশ্বের অন্যতম সর্বোচ্চ নিরাপদ এই নথি তৈরি অব্যাহত রাখতে আমাদের জন্য এই ফি বাড়ানো আবশ্যক।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য পাসপোর্টের ফি ১১০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৩০ ডলার হবে।

আর ১৬ বছরের কম বয়সী নাবালকের জন্য পাসপোর্টের ফি ৮০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হবে।

অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্ট আবেদনের জন্য এক্সিকিউশন ফি ৩৫ ডলার অপরিবর্তিত থাকবে। যার ফলে একজন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্টের জন্য মোট ফি ১৩৫ ডলার।

সূত্রঃ প্রথম আলো

একদিন নয়, ওরকম কল আরও অনেক এসেছে – মাহি।

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

পবিত্র ওমরাহ করে এসে ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে কিছুটা বিরতি দিয়ে ফের অভিনয়ে ফিরলেন তিনি। সোমবার এফডিসিতে ‘বুবুজান’ ছবির শুটিংয়ে অংশ নেন মাহি। এ সময় সাম্প্রতিক সময়ে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া কল রেকর্ড নিয়েও কথা বলেন তিনি। মাহি জানান, এই রকম ফোনকল শুধু একদিন আসেনি, আরও অনেক এসেছে।

মাহি বলেন, ‘একটা মাতাল মানুষ, তার সঙ্গে কথা বাড়ানো তো বোকামি ছাড়া কিছুই নয়। এই রকম ফোন তো একদিন আসেনি, আরও অনেক এসেছে। আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতাম। তাদের একটা ভয় কাজ করত, চুপ থাকতে বলতেন। এভাবেই পাশ কাটিয়ে গিয়েছি। দেখেন আমি তখন ফেসবুকে লাইভে আসতে পরতাম। হইচই হতো। কিন্তু আমার ইমেজ, পরিবারের ইমেজ ও নিরাপত্তার বিষয়টিও তো দেখতে হয়। যে খারাপ সে তার শাস্তি পেয়েছে।’

ফোনে কথা চালিয়ে যাওয়া প্রসঙ্গে মাহি সাংবাদিকদের বলেন, ‘দেখুন! আগেও বলেছি এখনও বলছি- ওই সময়ে কিছুই করার ছিল না আমার। আপনারাই ভাবুন, এমন পরিস্থিতিতে ওই রকম পজিশনের একজন এভাবে কথা বললে তার বিপরীতে কিইবা করার থাকে!’

এরপর মাহি আবারও ফিরে যান শুটিংয়ের ক্যামেরার সামনে। এ সময় তার স্বামী রাকিবও সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত ‘বুবুজান’ সিনেমায় মাহিয়া মাহি অভিনয় করছেন নায়ক শান্ত খানের বোনের চরিত্রে। আর শান্ত খানের বিপরীতে অভিনয় করছেন নিশাত সালওয়া। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

কুয়েত গত ৮ বছরে ৭ম বার প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ গন্তব্যের তালিকায় রয়েছে।

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, ২৯শে ডিসেম্বর: কুয়েত দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে কুয়েতে কর্মরত প্রবাসীদের সম্পর্কে ইউরোনিউজ দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং যারা কাজে জীবনের ভারসাম্য খুঁজে পেতে চান তাদের কুয়েত এবং জাপানে কাজ করা এড়িয়ে চলা উচিত বলে মনে করেন,
দৈনিক আল আনবা রিপোর্ট করেছেন।

প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ স্থান ২০২১ ইং সালের প্রতিবেদনে বিশ্বের ৫৯টি দেশ, যেখানে মানুষ তাদের নিজ দেশের বাহিরে কাজ করেন এমন দেশে প্রবাসীদের সন্তুষ্টি পরিমাপের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

আট বছরে সপ্তম বারের মতো, কুয়েত প্রবাসীদের জরিপে শেষ স্থানে এসেছে কুয়েত (৫৯টি দেশের মধ্যে ৫৯তমই কুয়েত)।

কুয়েতে কর্মক্ষেত্রে কর্মরত সময় সূচকে ৫৬তম অবস্থানে, কুয়েত কাজ এবং অবসর (৫৮তম) এবং ক্যারিয়ারের সম্ভাবনা এবং সন্তুষ্টি (৫৭তম) । প্রতি দশজনের মধ্যে তিনজনের বেশি উত্তরদাতা ৩১% তাদের চাকরি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

২০২১ সালে, তাইওয়ান, মেক্সিকো এবং কোস্টারিকা হলো বিশ্বব্যাপী সর্বোত্তম প্রবাসী গন্তব্য: তাদের সকলেই তাদের বসতি স্থাপনের সহজতা এবং ভাল ব্যক্তিগত আর্থিক সুবিধা দিয়ে প্রবাসীদের আকর্ষণ করে।

মধ্যেপ্রাচ্যের দেশগুলোতে,

১২তম বাহরাইন
১৭তম কাতার
১৮তম সংযুক্ত আরব আমিরাত
২৪তম ওমান
৪২তম সৌদি আরব
৫৯তম কুয়েত

প্রবাসীদের জন্য শীর্ষ ১০টি স্থান

তাইওয়ান
মেক্সিকো
কোস্টারিকা
মালয়েশিয়া
পর্তুগাল
নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়া
ইকুয়েডর
কানাডা
ভিয়েতনাম
প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ ১০টি স্থান
৫৯, কুয়েত
৫৮, ইতালি
৫৭, দক্ষিণ আফ্রিকা
৫৬, রাশিয়া
৫৫, মিশর
৫৪, জাপান
৫৩, সাইপ্রাস
৫২, তুরস্ক
৫১, ভারত
৫০, মাল্টা

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, translated and posted by Nahar Hoque

https://www.facebook.com/nahar.hoque.5
https://www.fac

মানবশিশুর মতো দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল।

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ১৩ পৌষ ১৪২৮, ২৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

অবিকল মানব শিশুর মতো দেখতে বাচ্চার জন্ম দিয়েছে এক ছাগল! অবিশ্বাস্য এই ঘটনা ঘিরে শুরু হয়েছে হইচই। এই ঘটনা ভারতের আসাম রাজ্যের কাছার জেলায়। 

ওই অঞ্চলের এক ব্যক্তির পোষা ছাগল গত সোমবার সকালে বাচ্চা প্রসব করে। সদ্যোজাত ওই প্রাণীটির মুখ ছিল হুবহু মানব শিশুর মতো। ছিল চোখ, ঠোঁট, নাক! তবে কান দুটি ছিল ছাগলের মতোই। পা মাত্র দুটি। ছিল না লেজ।

এমন বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেটিকে দেখতে দূর-দূরান্তের গ্রামবাসীরাও ছুটে যান।

দেশটির বিশেষজ্ঞদের কথায়, আসলে এই শাবকটি জন্মগতভাবেই অস্বাভাবিক।  এই ধরনের পশুরা বেশিদিন বাঁচে না। একে সৃষ্টিকর্তার আশীর্বাদ ভাবার কোনও কারণ নেই। জন্মগত কারণে এটি এমন দেখতে। এর সঙ্গে দেবত্বের কোনও সম্পর্ক নেই।

তবে তিনি একথা বললেও গ্রামবাসীর মধ্যে কৌতূহলের অন্ত নেই। তারা লাইন দিয়ে দেখে যাচ্ছেন ছাগশিশুটিকে।

তবে বেশিক্ষণ বাঁচেনি ওই শাবকটি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। গ্রামবাসীরা স্থানীয় ধর্মীয় রীতি অনুসারে শাবকটির শেষকৃত্য করে। তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা হয়েছে। ছাগলের মানবশিশুর মতো দেখতে সন্তান প্রসব আগেও করেছে। বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে সাধারণত দুটি কারণ থাকতে পারে। প্রথমত জিনগত সমস্যা হলে এমন ঘটনা হয়। দ্বিতীয় কোনও সংক্রমণের ফলেও এমন হতে পারে। তবে এ ক্ষেত্রে আদতে কী হয়েছে কিংবা ছাগলটির শারীরিক কোনও পরীক্ষা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।  সাধারণত, ছাগল কিংবা কোনও প্রাণী এমন সন্তান জন্ম দিলে সেগুলি খুব বেশিক্ষণ জীবিত থাকে না। এক্ষেত্রে ছাগলের ওই শাবকটি ৩০ মিনিটের মতো বেঁচে ছিল।

জয়নাল হাজারীর মৃত্যুতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১২ পৌষ ১৪২৮, ২২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পৃথক শোক বার্তায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল হাজারী।হাসপাতালটির গণসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৫ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে আগামী বছরের রোজা

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১, ১১ পৌষ ১৪২৮, ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

এপ্রিলের ২ তারিখ থেকে শুরু হবে আগামী ২০২২ সালে রোজা। মিশরের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্সের বিবৃতির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় দৈনিক গালফ নিউজ।

মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা গালফ নিউজকে বলেন, ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়েছে। সেই হিসেবে ওইদিন রাতেই আকাশে পবিত্র রমজানের বাঁকা চাঁদ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি; আর ওই দিন যদি চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা।

বিশ্বজুড়ে দিন, মাস ও বছর গণনার দুটি পদ্ধতি রয়েছে- সৌর পদ্ধতি ও চান্দ্র পদ্ধতি। সূর্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তৈরি পঞ্জিকাকে বলা হয় সৌর পঞ্জিকা এবং চাঁদের গতিবিধি হিসেব করে তৈরি পঞ্জিকাকে বলা হয় চান্দ্র পঞ্জিকা। বিশ্বের অধিকাংশ দেশ সৌর পঞ্জিকা অনুসরণ করলেও মধ্যপ্রাচ্যের আরবি ভাষাভাষী দেশগুলো চান্দ্র পঞ্জিকা মেনে চলে।

আরবি পঞ্জিকার নবম মাস হলো রমজান, যাকে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয় মুসলিম সংস্কৃতিতে। এই মাসের শেষেই আসে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বিশ্বজুড়ে ৬,৩০০ ফ্লাইট বাতিল ওমিক্রন আতঙ্কে।

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১, ১১ পৌষ ১৪২৮, ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

বিশ্বজুড়ে ক্রিসমাস উইকেন্ডে ওমিক্রন আতঙ্কে ছয় হাজার তিন শ’রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট। শনিবার ওয়েবসাইট সূত্রে এ কথা জানা গেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে শনিবার প্রায় দুই হাজার আট ’শ ফ্লাইট বাতিল করা হয়ছে। এর মধ্যে ৯৭০টিরও বেশি হয় যুক্তরাষ্ট্র থেকে আসা-যাওয়ার ফ্লাইট। এছাড়া আট হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।

এদিকে শুক্রবার বিশ্বজুড়ে কমপক্ষে দুই হাজার ৪০১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরো প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ফ্লাইটঅ্যাওয়ার.কম আরো বলছে, ওমিক্রন আতঙ্কে ক্রিসমাস উইকেন্ডে এক যুক্তরাষ্ট্রেই যত সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে তা সারা বিশ্বে বাতিল হওয়া মোট ফ্লাইটের এক-চতুর্থাংশের বেশি।

যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্স মিলেই শুক্রবার একদিনে বাতিল ঘোষণা করে প্রায় ২৮০টি ফ্লাইট।

এয়ারলাইন্স দু’টির দাবি, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে কর্মী সঙ্কট দেখা দেয়ায় তারা ফ্লাইট বাতিল করছে।

এদিকে এবিসি নিউজ জানায়, ইউনাইটেড এয়ারলাইন্স শুক্রবার প্রায় দুই শ’টি ফ্লাইট বাতিল করেছে , যা সংস্থাটির মোট ফ্লাইটের ১০ শতাংশ। এয়ারলাইন্সটি শনিবার প্রায় ২৫০টি ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে ডেল্টা এয়ারলাইন্স শনিবার বাতিল করেছে ৩১০টি ফ্লাইট।

চীনা এয়ারলাইন্সগুলোও সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট বাতিল করেছে। চায়না ইস্টার্ন বাতিল করেছে এক হাজারেরও বেশি ফ্লাইট।

শুক্রবার ও শনিবার এয়ার চায়না বাতিল করেছে তার নির্ধারিত ফ্লাইটের ২০ শতাংশ।

ডেল্টা এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, ‘বড়দিনের ছুটি উপলক্ষে প্রতিবছরই বিপুল যাত্রীর চাপ থাকে। বিগত বছরগুলোতে আমরা ভালোভাবেই সেই চাপ সামলেছি। কিন্তু এবার যে পরিস্থিতি, তাতে আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না।’

এর আগে ইউনাইটেড এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে দেশে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধিতে ফ্লাইট ক্রু এবং অপারেশন পরিচালনাকারী ব্যক্তিদের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। যার কারণে দুর্ভাগ্যবশত কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার ওমিক্রন ধরনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বে আক্রান্তের সংখ্যা দ্রতগতিতে বাড়ছে।

শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের এক ঘোষণায় বলা হয়েছে, নতুন করে এখানে একদিনে রেকর্ড সংখ্যক ৪৪ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে খ্রীস্ট ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস উপলক্ষে ছুটি ও ভ্রমণ মৌসুমেও ফ্লাইট বাতিলে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিখোঁজের দুইদিন পর যুক্তরাষ্ট্রে ইমামের লাশ উদ্ধার।

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১, ১১ পৌষ ১৪২৮, ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সোমলিয়ান বংশোদ্ভূত মোহাম্মদ হাসান আদম কলম্বাস সিটির অহিও এলাকার আবু হুরাইরা মসজিদের ইমাম ছিলেন। গত বুধবার (২৬ ডিসেম্বর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ নেই বলে তার পরিবার জানায়।

জানা যায়, যুক্তরাষ্ট্রের একটি মসজিদের নিখোঁজ ইমামের লাশের সন্ধান পেয়েছে কলম্বাস সিটি পুলিশ। হয়। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল তিনটার দিকে একটি গাড়ির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা।


জানা যায়, নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টার পর কলম্বাস ওহিও সিটির উত্তরে ইমামের গাড়ির খবর পায় স্বেচ্ছাসেবক দল। এরপর খবর পেয়ে কলম্বাস পুলিশ ক্রাইম ইনভেস্টিগেশন সার্ভিস ঘটনাস্থলে আসে।

গত বুধবার (২৬ ডিসেম্বর) মোহাম্মদ হাসান আদম স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিখোঁজ হন। সর্বশেষ তাকে আবু হুরায়রা মসজিদে দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের পর ওহিও সোমালিয়ানদের দ্বিতীয় বৃহত্তম জনবহুল এলাকা।

সূত্র : আলজাজিরা

মুরগি নাকি ডিম আগে?

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১, ১১ পৌষ ১৪২৮, ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মুরগি নাকি ডিম আগে? যুগ যুগ ধরে এই নিয়ে তর্ক চলেছে। কিন্তু কোনটি আগে তা নিয়ে সন্দেহ থেকেই গিয়েছে। গবেষকদের একটি অংশের দাবি মুরগি আগে এসেছে। আবার অপর একটি অংশ বলেন না, মুরগি নয়, ডিমই আগে।
কোনটি আগে তা নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা চলেছে। সম্প্রতি সেই রহস্যের সমাধান করেছেন এক দল গবেষক। তাদের দাবি, ডিম নয়, মুরগিই আগে। আর সেটা প্রমাণসহ প্রকাশ্যে এনেছেন তারা।
ব্রিটেনের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। দীর্ঘ দিন ধরে গবেষণা চালানোর পর সেই প্রশ্নের জবাব তারা খুঁজে পেয়েছেন। গবেষকদের দাবি, ডিমের মধ্যে যে সাদা অংশটি থাকে তাতে ওভোক্লিডিন (ওসি-১৭) নামে প্রোটিন থাকে।
তারা বলেন, ডিমের সৃষ্টিতে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। আর এই ওভোক্লিডিন প্রোটিন মুরগির গর্ভাশয়ে পাওয়া যায়। গবেষকদের দাবি, এর থেকে প্রমাণিত যে, প্রথমে মুরগি এসেছে। তারপর তার গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরি হয়েছে। সেই প্রোটিন থেকেই ডিমের সৃষ্টি।
তবে এ তো না হয় জানা গেল যে মুরগি আগে এসেছে। কিন্তু সেই মুরগি পৃথিবীতে প্রথম কী ভাবে এল তা নিয়ে কোনও জবাব দিতে পারেননি গবেষকরা। সূত্র : দ্য গার্ডিয়ান, নিউজ ১৮, টরেন্টো স্টার।