ক্যাটাগরি Uncategorized

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত আরও কমল।

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৩ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯৭ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনে।

করোনাভাইরাস নিয়ে শনিবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) করোনায় ৮৮ জন মারা যান ও নতুন করে ৩ হাজার ৬২৯ জন করোনা আক্রান্ত হন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২১৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৯২২ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৯৯ হাজার ৩১৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৩৫০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৪০ লাখ ১৮ হাজার ৪৬৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭৫ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৬ লাখ দুই হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন এক লাখ ৮৯ হাজার ৫৪৯ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪২ লাখ ৩৯ হাজার ১১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৪০ হাজার ৯৪৬ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ২ হাজার ৪৯৬ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ৪৪ হাজার ৯৬১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৭ হাজার ৫০১ জন।এদিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সৌদি সিভিল এভিয়েশন অথরিটি সৌদি সকল বিমানবন্দরে প্রবেশ এবং বিমানে আরোহনের বোর্ডিং পাস গ্রহণের পূর্বে যাত্রীর মোবাইলে তাওয়াক্কালনা এপে ইমিউন অথবা নট ইনফেক্টেড/ আক্রান্ত নয় এমন অবস্থা থাকা বাধ্যতামূলক করেছে।

GACA আরো জানিয়েছে যে তাওয়াক্কালনা অনুযায়ী ইমিউন অথবা নট ইনফেক্টেড/ আক্রান্ত নয় এমন অবস্থা সম্পন্ন যাত্রীর বিমাববন্দরে যাওয়ার পূর্বেই অনলাইনেই বোর্ডিং পাস ইস্যুর বিষয়টির বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

এই নির্দেশনা বিমানবন্দরে গমনেচ্ছুক যাত্রী, কর্মরত কর্মকর্তা/ কর্মচারী, সাপোর্টিং স্টাফ সকলের জন্য প্রযোজ্য।

তাই বিমানবন্দরে গমনেচ্ছুক সকল যাত্রী সাধারণকে অবশ্যই তাদের মোবাইল ফোনে তাওয়াক্কালনা এপ ইন্সটল করা জরুরী। তাওয়াক্কালনা এপে ভিজিটরসহ নতুন আগত সকলেই নিবন্ধন করতে পারেন, এমনকি অবৈধ হয়ে পরা কর্মীরাও নিবন্ধন করতে পারেন।

পাশাপাশি জরুরী ভিত্তিতে সকলেই কোভিড প্রতিরোধী টিকা গ্রহণ করুন, এটি নিরাপদ এবং অত্যাবশ্যকীয়। হয়তো কিছুদিন পর টিকাগ্রহণ না করলে অনেক সরকারী সেবা প্রাপ্তি হতে বঞ্চিত হতে পারেন।

মাস্ক পরুন, সচেতন থাকুন।

মামুনুর রশিদ
রিয়াদ, ২৩/৪/২০২১

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতার ঘোষণা।

মালয়েশিয়ায় নতুন করে সেবা খাতের আরও চারটি উপ শাখায় অবৈধ প্রবাসী কর্মীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন এ কথা জানান। অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধভাবে কাজের নিয়োগ এবং নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যাওয়ার সুযোগ করে দিয়েছে মালয়েশিয়া সরকার।এর আগে, অবৈধ কর্মীদের শুধুমাত্র নির্মাণ, উৎপাদন, চাষ ও কৃষি এ চারটি খাতে বাংলাদেশসহ ১৫টি দেশের অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতার জন্য অনলাইনে আবেদন করার কথা থাকলেও এখন থেকে সার্ভিস সেক্টরের চারটি সাব সেক্টরে যেমন হোলসেল ও রিটেইল, রেস্তোঁরা, কার্গো এবং পরিসেবার জন্য আবেদন করতে পারবেন তাদের নিয়োগকর্তারা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ থাকবে।

সূত্র: সময় টিভি।

আজ থেকে বাংলাদেশিদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা।

আজ শনিবার থেকে কার্যকর হচ্ছে বাংলাদেশিদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা। বাংলাদেশে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় ওমান সরকার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই ৩ দেশের প্রবাসীরা চাইলে ওমান থেকে আসতে পারবে। এদিকে, ওমান এয়ার জানিয়েছে, তারা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করবে। তারা এই তিনটি দেশে শুধু তাদের দেশ থেকে যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইট পরিচালনাকালীন গন্তব্যস্থল ও ওমানের কোভিড-১৯ প্রোটোকল অনুসরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানায় সংস্থাটি। ঢাকায় সাপ্তাহিক তিনটি ফ্লাইট পরিচালনা করবে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার।

সূত্র: Times Of Oman.

ফ্রান্সে ছুরি হামলায় নারী পুলিশ কর্মকর্তা নিহত।

গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম প্যারিসের একটি থানায় ছুরি হামলায় ৪৯ বছর বয়সী এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলাকারী বেশ কয়েক বছর আগে তিউনিশিয়া থেকে ফ্রান্সে আসেন। হামলার সময় তিনিও গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে তার মৃত্যু হয়েছে। হামলার শিকার হওয়ার সময় ৪৯ বছর বয়সী নারী কর্মকর্তা নিরস্ত্র ছিলেন। তারে ঘাড়ে হামলা করা হয়েছে। হামলার কারণ এখনো জানা যায়নি।

সূত্র: বিবিসি।

ভারতের সাথে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েত।

কুয়েত ভারতের সাথে সমস্ত ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য পরিস্থিতির কারণে ভারতের সাথে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করার বিষয়টি মিনিস্ট্রেস কাউন্সিল ঘোষণা দিয়েছে। ভারতে করোনার নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ভারত থেকে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্তটি নেয়া হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত দুদেশের মধ্যেও ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে।

পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কুয়েত ভারতের সাথে বানিজ্যিক সকল ফ্লাইট বন্ধ করেছে! ভারতের আউটব্রেক করনা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিল কুয়েত।

সোর্স : আল মাজালিসের ভেরিফায়েড টুইটার একাউন্ট

বিশ্বে করোনায় মোট মৃত্যু ৩০ লাখ ৯৯ হাজার, মোট আক্রান্ত ১৪ কোটি ৬২ লাখ

বিশ্বে করোনায় মোট মৃত্যু ৩০ লাখ ৯৯ হাজার ৩১৫ জন। মোট আক্রান্ত ১৪ কোটি ৬২ লাখ। বিশ্বে করোনা থেকে মোট সুস্থ ১২ কোটি ৪০ লাখ। যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত ৩ কোটি ২৭ লাখ। মোট মৃত্যু ৫ লাখ ৮৫ হাজার ০৭৫ জন। ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৬৬ লাখ। মোট মৃত্যু ১ লাখ ৮৯ হাজার ৫৪৯ জন।

জনসনের টিকার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার।

রক্ত জমাট বাঁধার কারণে যুক্তরাষ্ট্রে দেড় সপ্তাহ আগে জনসন এন্ড জনসনের টিকা দেওয়া বন্ধ করে দেয়া হয়। গত শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগ জনসনের টিকার ওপর থেকে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের (সিডিসি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে এই টিকা ১৮ বছরের বেশি বয়স্কদের দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রায় ৮০ লাখ মানুষ এরই মধ্যে জনসনের করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে ১৫ জনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে।

সূত্র: যুগান্তর।

অক্সিজেনের অভাবে ভারতের হাসপাতালে আরও ২০ করোনা রোগীর মৃত্যু।

অক্সিজেন স্বল্পতার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে আরও ২০ জন করোনা রোগী মারা গেছেন। শনিবার সকালে হাসপাতালে ২০ জন অতি সংকটজনক রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে বর্তমানে ২১০ জন করোনা রোগী রয়েছেন। এর আগে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়।

সূত্র: যুগান্তর।

২৫ এপ্রিল থেকে জাপানে লকডাউন ঘোষণা।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জাপানের রাজধানী টোকিওসহ চার প্রদেশে আবারো লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার(২৩ এপ্রিল) এই ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। লকডাউন দেয়া বাকি তিন প্রদেশ হচ্ছে, ওসাকা, হিয়োগো এবং কিয়োটো। আগামীকাল(২৫ এপ্রিল) থেকে ১১ মে পর্যন্ত এই জরুরি অবস্থা কার্যকর হবে। লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। খাবারের দোকান খোলা থাকলেও তা বন্ধ করতে হবে রাত ৮টার মধ্যে।

সূত্র: যমুনা টিভি।