ক্যাটাগরি Uncategorized

✅ ✅ বিদেশ থেকে দেশে ফিরতে যা করতে হবে ✅ ✅

✈️ লকডাউন চলাকালে দেশে আসতে নিরুৎসাহিত করছে সরকার।

✈️ দেশে আসতে হলে প্রত্যেক যাত্রীকে দেশে আসার সময় কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

✈️ বাংলাাদেশ আসা যাবে ৭ দেশ থেকে। দেশগুলো হচ্ছে, চীন, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুর ও সৌদি আরব।

✈️ যাদের করোনার দুটি ভ্যাকসিন নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না। তারা বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে।

✈️ যাদের করোনার ভ্যাকসিন নেন নাই, তাদের করোনা নেগেটিভ সার্টিফিকটে থাকলে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাদের দেশে আসার পর আবার করোনা টেষ্ট করা হবে। তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন।

✈️ যাদের করোনার ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে, কিন্তু ২য় ডোজ নেননি তারা করোনা নেগেটিভ সার্টিফিকটে থাকলে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার পর আবার করোনা টেষ্ট করা হবে। তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন।

✈️ সেনা বাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে বিনামূল্যে থাকতে পারবেন প্রবাসীরা। তবে সেখানে খালি না থাকলে হোটলে নিজ খরচে কোয়ারান্টাইনে যেতে হবে।

✈️ ✈️ আপনার যাত্রা নিরাপদ হোক ।। বাংলা এভিয়েশন। ✈️ ✈️

📌নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক
https://www.facebook.com/263364401225141/posts/789192728642303/

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

কাতারে বাংলাদেশীসহ আক্রান্ত ৭৯৮জন, ও সুস্থ ১,২৯৭জন।

আজ কাতারে করোনায় আক্রান্ত ৭৯৮জন ও সুস্থ হয়েছে ১,২৯৭জন।শুক্রবার জনস্বাস্থ্য মন্রণালয় জানিয়েছে কাতারে করোনা ভাইরাস সংক্রান্ত আরও ৭৯৮টি মামলা নিশ্চিত করেছে এবং এ পর্যন্ত কাতারে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়িয়েছে ২০০,৭৭৮জন।
গত ২৪ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,২৯৭জন।এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭৮,৪৬১জন।
বর্তমানে চিকিৎসাধীন আছে
২১,৯০৪জন।
গত ২৪ঘন্টায় আইসিউ’তে ভর্তি হয়েছে ১৮জন।
বর্তমানে আইসিউ’তে চিকিৎসাধীন আছে ৪৪১জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা টিকা নিয়েছে ২৬,৯৭৩জন।
এ পর্যন্ত কাতারে করোনা টিকা নিয়েছে ১৩,৭২,৩৯৬জন।

গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাস এর পরীক্ষা করা হয়েছে ১১,৯৭৪জন। মন্রণালয় জানিয়েছে, সদ্য নির্ণয় করা সমস্ত ব্যাক্তি সম্পূর্ণ সচ্ছলতা এবং সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে।এখন পর্যন্ত কাতারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে১৮,৭০,২০২জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৬জন।
এখন পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৪১৩জন।

মন্রণালয় আরও জানিয়েছে, নতুন ভাবে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের সন্ধান করছে। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্রণালয়। শুরুতে যারা আক্রান্ত হয়েছিলো তাদের সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে মন্রণালয়।

করোনা ভাইরাস সংক্রমন হতে বাঁচতে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহারের পরামর্শ দেন মন্রণালয়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়,সমাজের সকল স্তরের সদস্য কে ঘরে বসে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মন্রণালয়কে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান। আপনি/আপনারা কী ভাবে সুরক্ষিত থাকবে সে সম্পর্কে সর্বাধিক যুগোপযোগী গাইডেন্সের জন্য এমওপিএইচ (Moph)ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করার আহব্বান জানান। জ্বর বা সর্দি হলে টোল ফ্রি করোনা ভাইরাস ২৪/৭ হটলাইন ১৬০০০কল করতে অনুরোধ জানান।

দেশে আসতে পারবেন ৭ দেশের প্রবাসীরা।

বাংলাদেশে আসা যাবে ৭ দেশ থেকে। দেশগুলো হচ্ছে, চীন, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুর ও সৌদি আরব। সাথে থাকতে হবে করোনা নেগেটিভ সনদ। যাদের করোনার দুটি ভ্যাকসিন নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না। তারা বাড়িয়ে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে। যাদের করোনার ভ্যাকসিন নেন নাই তাদের করোনা নেগেটিভ সার্টিফিকটে থাকলে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাদের দেশে আসার পর আবার করোনা টেষ্ট করা হবে। তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। আবার যাদের করোনার ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে, কিন্তু ২য় ডোজ নেননি তারা করোনা নেগেটিভ সার্টিফিকটে থাকলে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার পর আবার করোনা টেষ্ট করা হবে। তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন।

✈️ সেনা বাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে বিনামূল্যে থাকতে পারবেন প্রবাসীরা। তবে সেখানে খালি না থাকলে হোটেলে নিজ খরচে কোয়ারান্টাইনে যেতে হবে।

সূত্র: যুগান্তর।

ভারত ও পাকিস্তানের নাগরিকদের কানাডা প্রবেশে নিষেধাজ্ঞা জারি।

ভারত ও পাকিস্তান থেকে ৩০ দিনের জন্য সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা।
দুই দেশেই করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কানাডা এই পদক্ষেপ নিয়েছে। নতুন এই নিষেধাজ্ঞা কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কার্যকর হয়েছে। কার্গো বিমানের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ভাইরাস প্রতিরোধী টিকা ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) অন্য প্রয়োজনীয় পণ্যবাহী বিমানের চলাচল অব্যাহত থাকবে।

সূত্রঃ আলজাজিরা।

২৫ এপ্রিল থেকে বাহরাইন ও কুয়েত প্রবাসীদের জন্য ফ্লাইট চালুর সিদ্ধান্ত।

দেশে ছুটিতে এসে আটকে পড়া বাহরাইন ও কুয়েত প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।আন্তঃমন্ত্রণালয়ের সভায় আগামী রবিবার (২৫ এপ্রিল) থেকে ফ্লাইট চালুর অনুমতি দেয়া হয়েছে। ফলে, ২৫ এপ্রিল থেকে দেশে আটকেপড়া দুই দেশের প্রবাসীরা তাদের গন্তব্যে ফিরতে পারবেন।

সূত্র: Bangla Tribune.

বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।

আকায়েদ নামের এক বাংলাদেশি যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও ৩০ বছরের সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। নিউইয়র্কের বাস টার্মিনালে আত্মঘাতী বোমা হামলার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে। ওই হামলায় তিনি আহত হয়েছিলেন। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ম্যানহাটনের ফেডারেল জজ এই রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডের মূলত মেয়াদ ২৫ বছর। তবে বাংলাদেশি ওই যুবককে এর সঙ্গে আরও ৩০ বছর বেশি কারাভোগ করতে হবে। আকায়েদের বর্তমান বয়স ৩১।  

আদালতে আকায়েদ দাবি করেছেন, তিনি আত্মহত্যার উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছিলেন। কোনো আইএস বা জঙ্গি সংগঠনের হয়ে তিনি হামলা চালাননি। রায়ে আদালত জানিয়েছেন, আকায়েদের হামলা ছিল বর্বরোচিত এবং ভয়ানক। তাই তাকে ভয়ানক সাজাও পেতে হবে।আকায়েদ ২০১৭ সালের ১১ ডিসেম্বর টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার সংকীর্ণ ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমার’ বিস্ফোরণ ঘটান। বোমাটি সে সময় ঠিকমতো বিস্ফোরিত হয়নি। তবে গুরুতর আহত হন আকায়েদ। তার বিস্ফোরণে আহত হন আরও তিন পুলিশ সদস্য।গ্রেপ্তারের পর নিউইয়র্ক পুলিশের কাছে আকায়েদ ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে হামলা চালিয়েছেন বলে শিকার করেছিলেন। আকায়েদ ব্রুকলিনে তার মা, বোন ও দুই ভাইয়ের সঙ্গে থাকতেন। গ্রিনকার্ডধারী আকায়েদের স্ত্রী ও একমাত্র ছেলে রয়েছে বাংলাদেশে।চট্টগ্রামের আকায়েদ বড় হয়েছেন ঢাকার হাজারীবাগে। আট বছর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রথমে ট্যাক্সিক্যাব চালালেও পরে একটি আবাসন নির্মাতা কোম্পানিতে বিদ্যুৎমিস্ত্রির কাজ নেন।

মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে একসঙ্গে চ্যাট!

মানুষের জীবনে বাড়ছে প্রযুক্তির প্রভাব। চাহিদাও রমরমা সোশ্যাল মেসেজিং অ্যাপগুলোর। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। নিজেদের ইউজারদের জন্য মাঝেমধ্যেই একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে আসে তারা। এবার ইউজারদের সুবিধার্থে আরও পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।

একই জায়গা থেকে ইউজাররা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। ইতোমধ্যেই ইনস্টাগ্রামের ডেস্কটপ মেসেজিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে ফেসবুক মেসেঞ্জার অপশন। যেখানে খুব সহজেই দুই মেসেঞ্জারের যে কোনো একটি থেকেই অপরটির সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব। এবার সেই সংযোগ স্থাপনের উদ্দেশ্য নিয়েই, ফেসবুকের সঙ্গে যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ।ইউজারদের একে অপরকে টেক্সট করতে যাতে আরও সুবিধা হয়, সে কারণেই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারকে একসঙ্গে আনার কথা ভাবা হয়েছে।

ওয়াবেটাইনফো জানায়, একীভূত হওয়ার পর মেসেঞ্জারেই দেখা যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ। তবে এটি বাধ্যতামূলক করা হবে না। ব্যবহারকারীরা চাইলে দুটি সেবা একই প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন।এ পুরো একীভূতকরণ বিষয়টি নিয়ে কাজ করছে ইতালিয়ান বিখ্যাত কোডিং ব্যক্তিত্ব আলেসান্দ্রো পালুজ্জি। ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু সরাসরি সংযোগ স্থাপন সম্ভব নয়, তাই পালুজ্জি একটি অন্য রাস্তা নিয়েছেন। তিনি ফেসবুক মেসেঞ্জারের কোডের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট রাখার একটি অপশন তৈরি করেছেন।পালুজ্জি জানিয়েছেন, ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে জড়িত একাধিক নতুন বৈশিষ্ট্য ইতোমধ্যেই হোয়াটঅ্যাপের সঙ্গে সংযুক্তিকরণের জন্য চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি যদিও এখনো বিভিন্ন রকম অপারেটিং সিস্টেমের পরীক্ষাধীন। তবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সংযুক্তিকরণের পদ্ধতিটা দ্রুততার সঙ্গেই চলছে। তবে কবে থেকে মেসেঞ্জারের কোডে হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া যেতে পারে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১০০ শরনার্থী নিহত।

লিবিয়ার উপকূলে রাবারের একটি নৌকা ডুবে যাওয়ার পরে শতাধিক অভিবাসী এবং শরণার্থী ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী দাতব্য সংস্থা জানিয়েছে, বেঁচে থাকার সম্ভাবনা খুব কম রয়েছে। ইউরোপীয় মানবতাবাদী দল এসওএস মেডিটারনি বলছে, বুধবার নৌকা দুটি ডুবে গেছে, যেখানে প্রায় ১৩০ শরনার্থী ছিল নৌকাগুলোতে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর প্রধান কর্মী ইউজেনিও অ্যামব্রোসি বলেছেন, যে মধ্য ভূমধ্যসাগরে সংঘটিত ঘটনায় কমপক্ষে ১০০ জন মারা গেছেন।

সূত্র: আলজাজিরা।

বিদেশ থেকে আগতদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কমিয়ে ৫ দিন করা হয়েছে।

বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের থাকার যে নির্দেশনা দিয়েছিল সরকার- সে সময়সীমা এখন কমিয়ে আনা হয়েছে। বিদেশফেরতদের এখন কোয়ারেন্টিনে ১৪ দিনের পরিবর্তে ৫ দিন থাকতে হবে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের করোনার দুটি ভ্যাকসিন নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না। তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে।

আর যাদের করোনা ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে, তাদের ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাদের দেশে প্রবেশের পর করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে বাকি ১১ দিন তাদের বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে।

সূত্র: যুগান্তর।

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনায় ৯৮ জন মারা যান ও নতুন করে ৪ হাজার ১৪ জন করোনা আক্রান্ত হন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৩৮৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৪ হাজার ৯৭৫ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৯৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৩ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৫০৭ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১২১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ২২৬ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন এবং মারা গেছেন এক লাখ ৮৬ হাজার ৯২৮ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৩৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৭৫৭ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৮ হাজার ৬০৬ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ২ হাজার ১৬৪ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ৩৬ হাজার ১২১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৭ হাজার ১০৩ জন।এদিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।