ক্যাটাগরি Uncategorized

মালয়েশিয়ায় সার্ভিস সেক্টরেও বৈধতা নিতে পারবেন অবৈধ অভিবাসীরা।

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধতা দিতে গত বছরের ১৬ নভেম্বর রিক্যালিব্রেশন প্রোগ্রাম নামে দুটি পরিকল্পনা শুরু করে মালয়েশিয়া সরকার। দুটি পরিকল্পনার একটিতে অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধভাবে কাজে নিয়োগ। অপর পরিকল্পনায় নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যাওয়া। আর এই দুটি পরিকল্পনা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

অবৈধ অভিবাসী ও নিয়োগ দাতা দুটি পরিকল্পনার কোনও একটিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে সরাসরি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও পেনিনসুলার মালয়েশিয়া লেবার ডিপার্টমেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।প্রথমে এসব অবৈধ কর্মীদের শুধু নির্মাণ, উৎপাদন, চাষ ও কৃষি এ চারটি খাতে বাংলাদেশসহ ১৫টি দেশের অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতার জন্য অনলাইনে আবেদন করার কথা থাকলেও এখন থেকে সার্ভিস সেক্টরের চারটি সাব সেক্টরে যেমন হোলসেল ও রিটেইল, রেস্তোরাঁ, কার্গো এবং পরিষেবার জন্য আবেদন করতে পারবে তাদের নিয়োগকর্তারা।  একই সঙ্গে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা চাইলে শর্তসাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে পারবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া যেসব অভিবাসী ২০১১ সালে ৬ পিতে এবং ২০১৬ সালে রি-হায়ারিং প্রোগ্রামে নাম নিবন্ধন করেও ভিসা পায়নি তারা এখন বৈধতা গ্রহণের জন্য নিবন্ধিত হতে পারবে এবং যারা তাদের কোম্পানি থেকে পালিয় অন্যত্রে চলে গেছে তবে তাদের বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট না থাকে তাহলে তারাও এই রিক্যালিব্রেশন কর্মসূচিতে নিবন্ধন গ্রহণ করতে পারবে।উল্লেখ্য, রিক্যালিব্রেশন প্রোগ্রাম নামে এই দুটি পরিকল্পনায় এখনো পর্যন্ত প্রায় এক লাখ ৪৫ হাজার ৮৩০ জন অনিবন্ধিত অভিবাসী অংশ নিয়েছেন। এর মধ্যে ৭২ হাজার ৩২৪ জন তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে সিদ্ধান্ত নিয়েছেন এবং ৭৩ হাজার ৫০৬ জন বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন।

পরিবেশ রক্ষায় বিশ্বসভায় ৪ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর।

করোনা শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই। সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই কেবল মহামারি মোকাবিলা করা সম্ভব বলে বিশ্বসভায় মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বার্ষিক একশ বিলিয়ন ডলার তহবিল নিশ্চিত করাসহ, পরিবেশ রক্ষায় ৪ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে লিডার্স সামিট অন ক্লাইমেট এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব প্রস্তাব তুলে ধরেন।দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। বিশ্বের ধনী-সম্পদশালী দেশগুলোর শিল্পায়নে যথেচ্ছ কার্বন নিঃসরণে উষ্ণতা বাড়ছে পৃথিবীর। প্রতিবছর বন্যা, জলোচ্ছ্বাস আর তীব্র খরার মতো প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে অন্যের মুখাপেক্ষী না হয়ে বাংলাদেশ নিজেদের অর্থেই গড়ে তুলেছে জলবায়ু তহবিল। বিশ্বের ৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই ভার্চুয়াল সামিটে অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ নিয়েই লড়ে যাচ্ছে বাংলাদেশ।রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পরিবেশের ঝুঁকি আরও বেড়েছে উল্লেখ করে জলবায়ুর ক্ষতি প্রশমনে চার দফা উত্থাপন করেন শেখ হাসিনা।মুজিববর্ষে সারা দেশে ৩০ মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দুই দিনের এই ভার্চুয়াল সম্মেলনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা।

আলোচিত কাতার প্রবাসী মোহাম্মদ আলী ব্রেইন স্ট্রোক করেছেন।

অতি দুঃখের সহিত জানাচ্ছি, কাতার প্রবাসী মোহাম্মদ আলী হঠাৎ ব্রেইন স্ট্রোক করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন।দীর্ঘ সারে তিন বছর যাবত কাতার প্রবাসী মোহাম্মদ আলীর পাসপোর্ট জব্দ করে রেখেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। পাসপোর্ট ফিরে পেতে আদালতের সরনাপন্ন হয়েছিলেন এবং আদালত মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার রায় দিলেও দূতাবাস রায় অমান্য করে পাসপোর্ট ফেরত না দিয়ে মোহাম্মদ আলীকে বিভিন্ন সময়ে হয়রানি করত। কয়েক মাস আগে পাসপোর্ট ফিরে না পেয়ে নানান সমস্যার সম্মুখীন উল্লেখ করে নিজের ব্যক্তিগত ফেইসবুকে লাইভে আত্ম হত্যার সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন।

তার ঐ লাইভের বক্তব্যে উল্লেখ করেছিলেন অবৈধভাবে দূতাবাসের কর্মকর্তারা তার ও তার পরিবারের সদস্যদের পাসপোর্ট জব্দ করে রেখেছে,এমনকি তিনি বলেন তার কোনো কারনে মৃত্যু হলে বা আত্ম হত্যা করলে দূতাবাসের অসাধু কর্ম কর্তা আসুদ আহমেদ,জাবেদ ইকবাল, ডক্টর সিরাজুল ইসলাম, ডক্টর মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রবিউল ইসলাম এবং নাজমুল হাসান দায়ী থাকবে।মোহাম্মদ আলীর পাসপোর্ট না থাকার কারণে পুরো পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রবাসী মোহাম্মদ আলী এ যাবৎ কালে পাসপোর্ট ফিরে পেতে রাষ্ট্রের সর্বোচ্চ দ্বায়ীত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করলেও কোনও সুরাহা হয়নি। এমতবস্থায় নানান ধরনের সমস্যার পাশাপাশি আর্থিক সংকটের মুখে মোহাম্মদ আলী অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পরেছিলেন।

তারই ধারাবাহিকতায় ২১/০৪/২০২১ তারিখ রোজ বুধবার, কাতার স্থানীয় সময় রাত ১১.৩৫ মিনিটে মানসিক দুশ্চিন্তাগ্রস্থ হয়ে ব্রেইন স্ট্রোক করে মাটিতে লুটে পরেন। এই মুহুর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার পরিবার মোহাম্মদ আলীর অসুস্থতার আশঙ্কার কথা জানিয়ে সকল ধর্ম প্রাণ মুসলমানদের কাছে দোয়া চেয়েছেন।

সুত্র ঃ-https://www.facebook.com/groups/bangladeshiinkuwait/permalink/3987970051238435/

রিয়াদে খালি থাকা ভ্যাকসিন ইনজেকশন প্রদান করায় চিকিৎসক গ্রেফতার।

সৌদি আরবে একজন চিকিৎসককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। খালি সিরিঞ্জ নিয়ে করোনা ভ্যাকসিন প্রদান করার কথা বলে সবাইকে প্রতারিত করছেন তিনি।

গত রবিবারে এক বিজ্ঞপ্তিতে রিয়াদ এর স্বাস্থ্য সংক্রান্ত জেনারেল ডিরেক্টরেট জানায়, গ্রেফতারকৃত চিকিৎসক খালি একটি সিরিঞ্জে করে একজন নাগরিককে করোনা ভ্যাকসিন প্রদান করার দাবী করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। প্রকাশ হবার সাথে সাথেই এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ভিডিও এর সূত্র ধরে এই চিকিৎসক কে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এহাড়াও ভুক্তভোগী নাগরিককে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য বিষয়ক ডিরেক্টর জানিয়েছেন, এরকম বিষয় সম্পূর্ন অগ্রহণযোগ্য, এবং যে বা যারাই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর প্রবর্তিত স্বাস্থ্য গাইডলাইন এর বাইরে ভুল চিকিৎসা করবেন বা জনসাধারন এর সাথে প্রতারণা করবেন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রবাসী নিহত।

নিহত যুবকের আদি নিবাস ফেনী

সৌদিতে সড়ক দূর্ঘটনায় এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোশাররফ হোসেন(৩৫)। তাঁর আদি নিবাস ফেনী।   

নিহত মোশাররফ হোসেন   ফেনী  উপজেলার কালীদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনীয়া গ্রামের হাজী রুহুল আমীনের ছেলে। ১৮ বছর ধরে সৌদি আরবে তিনি এবং তাঁর ভাই বসবাস করছিলেন।

তাদের সৌদি আরবের আল কাসিম অঞ্চলে একটি ব্যবসা রয়েছে।

বিগত (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল তিনটার দিকে আল দোকনা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মোশাররফ।

জানা যায় যে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল নিয়ে আসছিলেন তিনি।

নিহতের ভাই  আলী হোসেন গণমাধ্যমে উল্লেখ করেন যে নিহত মোশাররফের ৭ ও ৫ বছর বয়সী দুইটি ছেলে রয়েছে।

লাশ দেশে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনলাইনে আবেদন করা হয়েছে।

তবে বিশ্বজুড়ে চলমান কোভিড-১৯ পরিস্থিতি ও বাংলাদেশে চলা সর্বাত্মক লকডাউন পরিস্থিতিতে তাঁরা লাশ দেশে এনে দাফন করতে পারবেন বলে জানিয়েছেন।

সৌদিতে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও ২০ দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ।

আগামী মাসের ১৭ মে থেকে সৌদি আরবে আন্তর্জাতিক বিমান পুনরায় চালু করার সিদ্ধান্তটি ২০ টি দেশের জন্য প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে। নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া দেশগুলো হচ্ছে – আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইস কনফেডারেশন, ফ্রান্স , লেবানন এবং মিশর। এই সিদ্ধান্তের মধ্যে অন্যান্য দেশ থেকে আগত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে, ভ্রমণের ১৪ দিন আগে উপরের ২০টি দেশে হয়ে যদি কেউ সৌদি প্রবেশ করতে চায়, তারাও এই নিষেধাজ্ঞার মধ্যে থাকবে।

সূত্র: সৌদি গেজেট।

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু।

লরি দূর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসি তোফাজ্জল নামে এক বাংলাদেশি মারা গেছেন। গতকাল বুধবার (২১ এপ্রিল) হাইওয়েতে লরির সাথে অন্য একটি গাড়ির ধাক্কায় তিনি মারা যান। তার সাথে লরিতে থাকা আরো ১৬ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: আমরা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী।

তুরস্কে ৪ দিনের হলিডে কারফিউ ঘোষণা।

করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা থেকে সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত দেশব্যাপী চারদিনের হলিডে কারফিউ ঘোষণা করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ এপ্রিল জাতীয় সার্বভৌমত্ব ও শিশু দিবসের ছুটির পাশাপাশি আজ সন্ধ্যা ৭টা থেকে ২৬ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত চার দিনের কারফিউ ঘোষণা করা হয়েছে। করোনার বিস্তার রোধে দিবসটি উপলক্ষে সরকারিভাবে পুষ্পস্তবক অর্পণ ছাড়া সরাসরি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

সূত্র: জাগো নিউজ।

শাহজালাল আন্তজার্তিকবিমানবন্দরে ডাক্তার দম্পতির ব্যাগ থেকে গুলি উদ্ধার।

শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ইউএস বাংলার যশোরগামী ফ্লাইটে এক ডাক্তার দম্পতির ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি জব্দ করেছে বিমানবন্দর পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বিমানবন্দরের এন্টি হাইজ্যাক পয়েন্টে নিরাপত্তা তল্লাশিতে স্ক্রিনিংয়ের সময় ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, অস্ত্রের লাইসেন্স আছে কিনা ও কোনো অসৎ উদ্দ্যেশ্য গুলি বহন করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

সূত্র: সময় টিভি।

স্বাভাবিক বিমান চলাচলে কাতার প্রবাসীর দাবি।

কাতার প্রবাসী বাংলাদেশিরা বিশেষ নয় আগের মতো স্বাভাবিক বিমান চলাচলের দাবি জানিয়েছেন। সে সাথে প্রবাসীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিলের আহ্বান জানান তারা। তবে মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের জন্য চালু রয়েছে বিশেষ বিমান। ছুটিতে যাওয়া প্রবাসীদের ক্ষেত্রে দেশে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। যা অনেক প্রবাসীর বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আর তাই কাতারে বসবাসরত সাধারণ প্রবাসীরা হোটেল কোয়ারেন্টাইন ও বিশেষ বিমান বন্ধ করে স্বাভাবিক ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন।

সূত্র: সময় টিভি।