ক্যাটাগরি Uncategorized

ইন্দোনেশিয়ায় ৫৩ আরোহী নিয়ে সাবমেরিন নিখোঁজ।

৫৩ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন। বালি দ্বীপের উত্তর উপকূলীয় অঞ্চলে মহড়ার সময় সাবমেরিনটি নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়া সাবমেরিনটি হচ্ছে, কেআরআই নানগালা-ফোর জিরো টু। গতকাল বুধবার (২১ এপ্রিল) সকালে নিয়ন্ত্রণ-কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় জার্মানির তৈরি সাবমেরিনটির। সাবমেরিন তল্লাশির জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সাহায্য চেয়েছে ইন্দোনেশিয়া। এখনো সাবমেরিনটি তল্লাশি চলছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

সূত্র: বিবিসি।

২৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আবেদন স্থগিত।

বাংলাদেশ সরকার ২২-২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বর্ধিত করার কারণে জরুরি ভিসা ব্যতীত বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন।

সূত্র: ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ।

মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা ঠেকাতে যুক্তরাষ্ট্রে বিল পাস।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মুসলিমদের পক্ষে একটি বিল পাস হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা ঠেকাতে এই বিল পাস হয়। এই বিলের কারণে ধর্মের ওপর ভিত্তি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের ওপর যে কোন মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতাকে খর্ব করা হবে। ফলে কোনো মার্কিন প্রেসিডেন্ট চাইলেই আর আগের মতো যে কোনো দেশের ওপর ইচ্ছামত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে পারবেন না। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বিল একটি বড় ভূমিকা রাখবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

কুয়েতে সেনাবাহিনীতে কর্মরত আমাদের বাংলদেশী Abdul Awal ভাইয়ে কিছু কষ্টের কথা….

পাওনাগুলোদিয়েআমাদেরপ্রতিইহসান_করুন।

সুদীর্ঘ ১৭টি বছর অতি নিষ্ঠার সাথে কুয়েত সেনাবাহিনীতে কর্মসম্পাদন করে এসেছিলাম।প্রাণঘাতী করোনার প্রথম ঢেউয়ের ছুবলে তছনছ করে দিল জীবনের যতো সুপরিকল্পনা। প্রটোকল কিংবা কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই হঠাৎ একদিন হাতে ধরিয়ে দেয়া হলো কুয়েত সেনাবাহিনী”র জনবল থেকে বাদ দেয়া মর্মে চুড়ান্তপত্র। (ডেপুটেশন বাতিল)হিসাব অনুযায়ী আমার/আমাদের প্রাপ্য পাওনা পরিশুধ না করেই বিমান বাহিনীর বিমানযোগে পাঠিয়ে দেয়া হলো বাংলাদেশে। বলা হয়েছিল ১/২মাসের মধ্যেই যাবতীয় পাওনা যার যার হিসাব অনুযায়ী প্রতিনিধিদের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।দেখতে দেখতে পথপানে চেয়ে থাকতে থাকতে আজ প্রায় ৮মাস চলমান অতিবাহিত হয়ে গেল। আজো আমাদের পাওনাগুলো না পেয়ে বড় আর্থিক পেরেশানিতে জীবন যাপন করছি।অতিরিক্ত পেরেশানির বোঝা বহনের কারণ হলো,১। পূর্ব প্রস্তুতি ছাড়াই চলে আসা। ২।ভাবতেও পারিনি আমাদের প্রাপ্য পাওনাগুলো পেতে এতটা বিলম্ব হবে।আমাদের প্রাপ্য পাওনাগুলো না পাওয়াতে আমরা নানামুখী সমস্যার মধ্যে রয়েছি। বর্তমানে মাহে রমাদ্বান চলমান। অন্যান্য বছরগুলোতে মাহে রমাদ্বান সমাগত হওয়ার ১/২মাস আগে থেকেই ভাবনা-চিন্তা এবং পরিকল্পনা করা হতো এ মহিমান্বিত মাস আগমন উপলক্ষে কাকে কি সহায়তা দেয়া যায় সে সম্পর্কিত বিষয়ে।কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় হলো,এ রমাদ্বানে আমরা নিজেরাই রয়েছি অন্যের হাতপানে চেয়ে।এমন অবস্হা হয়তো জীবনে আর কখনো হয়নি। যা ভাবতে নিদারুণ কষ্ট হয়।আমাদের পাহাড় সম এ কষ্টের বোঝা হয়তো কারো ভাবনা-চিন্তার উপকরণে শামিল হওয়ার যোগ্য নাও হতে পারে।যদি তা না হবে,তবে কেন এমন অবস্হা হবে।কুয়েত একটি ধনী দেশ হিসাবে আমাদের নগন্য পাওনা পরিশুধে বাজেট সংকট কিংবা সে দেশের আর্থিক সংকট ইহা বিশ্বাসযোগ্য হতে পারে না।আমরা মনে করি,এখানে কারো না কারো গুরুত্বহীনতা রয়েছে। হোক বাংলাদেশী কর্তৃপক্ষগণ আর হোক কুয়েতী কর্তৃপক্ষগণ।উভয় দেশের কর্তৃপক্ষগণের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে,আমাদের প্রাপ্য পাওনাগুলো পরিশুধে মনোযোগী হয়ে তা দিয়ে আমাদের প্রতি ইহসান করুন। বর্তমান বাংলাদেশেও প্রাণঘাতী করোনার ঢেউয়ে হাবুডুবু খাচ্ছি। মহান আল্লাহর রহমত মাগফিরাত নাজাত ও বরকতময় এবং ফযিলতপূর্ণ এ মাসে আমাদেরকে আর্থিক এ মহাসংকট থেকে উদ্ধার করুন।নিশ্চয়ই তাতে মহান আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় প্রদান করবেন।মহান আল্লাহ আপনাদের হৃদয় ও বিবেককে আমাদের প্রতি সদয় সহানুভূতিশীল করে দিন—আমীন ইয়া রব।

সুত্র ঃ-https://www.facebook.com/groups/bangladeshiinkuwait/permalink/3987758131259627/

দেশে করোনা শনাক্ত হয়েছে ৪০১৪ জনের’ মৃত্যু ৯৮জন’।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৪০১৪ জনের। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৮ জনের।

এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৮১ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনা আক্রান্ত হয়ে ১০১ জন এবং ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। আর গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যুহয়। যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ। সবশেষ বুধবার (২১ এপ্রিল) দেশে ৯৫ জনের মৃত্যু হয়।

তৃতীয় দফায় ৭ দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানী।

মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রফিকুল ইসলাম মাদানীকে আরো সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আবু সুফিয়ান মো. নোমান ভার্চুয়ালি শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার (২১ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার আসামি রফিকুল ইসলাম মাদানীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ২১ এপ্রিল মতিঝিল থানার আরেক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়। এরপর গত ১৬ এপ্রিল তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।
সুত্রঃ কালের কন্ঠ ।

ভারতে করোনার বিশ্ব রেকর্ড, একদিনে আক্রান্ত ৩ লাখ, মারা গেছে ২১০৪ জন’

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো একদিনে তিন লাখেরও বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। এর আগে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছিল যুক্তরাষ্ট্রে।

জানুয়ারিতে দেশটি একদিনে সর্বোচ্চ দুই লাখ ৯৭ হাজার ৪৩০ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল। এবার তা ছাড়িয়ে গেল ভারত।

এতে ভারতে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

একইদিন ভারতে কোভিড-১৯ জনিত মৃত্যুরও নতুন রেকর্ড হয়েছে, মারা গেছে ২১০৪ জন।

এতে দেশটিতে মহামারীতে মোট মৃত্যু এক লাখ ৮৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে।

মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরই ভারতে অবস্থান। সুত্রঃ যুগান্তর ।

কুয়েতে করোনায় মারা গেছে ১৪ জন, শনাক্ত ১,৪৩৯ এবং সুস্থ ১,৩৫৪ জন’

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১৪৩৯ জন, সুস্থ হয়েছে ১৩৫৪ জন এবং মারা গেছে ১৪ জন ।‌

মোট আক্রন্তের সংখ্যা ২৬১,৩০৭ জন । মোট মৃতের সংখ্যা ১৪৮২ জন ।

আজকের সুস্থ হওয়া ১৩৫৪ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২৪৪,৪১০ ব্যক্তি সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

বৃহস্পতিবার ভোর রাত ১টায় সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৫,৪১৫ জন। আইসিউতে আছেন ২৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ৯৫৬৩ জনকে, সর্বমোট ২২৪৬,১৩৪ জনকে টেস্ট করা হয়েছে।

মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রাণ গেল বাংলাদেশির।

মালদ্বীপে ভবন থেকে পড়ে মো. নুরু মিয়া নামে বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, এ বাংলাদেশির বাড়ি শরীয়তপুর জেলার, ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামে। মৃত আলী চৌধুরীর ছেলে।

স্থানীয় প্রবাসীরা জানান, নুরু মিয়া মালদ্বীপের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। ১৪ এপ্রিল কাজ করার সময় হঠাৎ চারতলা থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মালদ্বীপের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আইসিইউতে ৬ দিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।

তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ দেশের বাড়িতে শোকের ছেয়ে নেমে এসেছে।

আবারও আল আকসা মসজিদের ইমামের ওপর নিষেধাজ্ঞা।

পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল সরকার। সোমবার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি ইমাম শেখ ইকরিমা সাবরির কাছে পাঠানো হয়েছে।

চিঠিটি ইসরায়েলের স্বারাষ্ট্রমন্ত্রী এরিয়ে ডেরির স্বাক্ষরিত ছিল বলে জানা গেছে। তবে কেনো এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার কোনো কারণ বা মন্তব্য পাওয়া যায় নি। নিষেধাজ্ঞা প্রসঙ্গে আল-আকসার ইমাম বলেন, ইসরায়েলের এই আদেশ অন্যায়। জেরুজালেম ফিলিস্তিনিদের। এটা ইসরাইল নিয়ন্ত্রণ করতে পারে না।

এর আগে গত ২৬ মার্চও শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সে মেয়াদ শেষ হবার আগেই এবার আরও ৪ মাসের নিষেধাজ্ঞা জারি করা হল।জেরুজালেম ও ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি ৮২ বছর বয়সী এই ইমামকে বহুবার ইসরাইলের পুলিশ গ্রেফতার করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি।  সূত্র: আরব নিউজ