ক্যাটাগরি Uncategorized

২ মাস টিকা রফতানি বন্ধ রাখতে পারে ভারত।

ভারতে করোনা সংক্রমণ ব্যাপক বেড়ে যাওয়ায় ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির অধীন টিকা রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে। 

সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বলেন, অন্তত আগামী জুলাই পর্যন্ত এই অবস্থা বহাল থাকতে পারে।এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রফতানির ক্ষেত্রে কোনো স্পষ্টতা নেই। আমরা এখন মনে করছি, মহামারি চলাকালে অন্তত দুমাস আমরা রফতানির দিকে নজর দিতে পারব না।

সম্ভবত জুন-জুলাইয়ে আমরা ফের ছোট আকারে রফতানি শুরু করতে পারব। বর্তমানে আমরা জাতীয় চাহিদাতে বেশি প্রাধান্য দিচ্ছি।’কোভিশিল্প ও কোভ্যাক্সিনের উৎপাদন বাড়াতে ভারতের কেন্দ্রীয় সরকার সাড়ে চার হাজার কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছে। কিন্তু সেরাম ইনস্টিটিউট বলছে, সরকারি সহায়তা আসার অপেক্ষায় থাকার বদলে তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে।রাজ্যগুলোতে কোভিশিল্ডের একটি ডোজ ৪০০ রুপিতে আর প্রাইভেট হাসপাতালে ৬০০ রুপিতে বিক্রি করা হবে বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। আর প্রতিটি ডোজ ১৫০ রুপিতে কিনবে কেন্দ্রীয় সরকার।এদিকে ভারতে টিকা উৎপাদনে কাঁচামালের রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে ক্ষুদে ব্লগ টুইটারের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন আদর পুনাওয়ালা।সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রবল চাপে পড়েছে ভারত। হাসপাতালে তিল ধারনের ঠাঁই নেই। অক্সিজেনের মজুত সংকটে বেসামাল রাজধানী দিল্লি।সংক্রমণ বাড়ার হারের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না করোনাভাইরাসের টিকার উৎপাদন। ফলে অনেক রাজ্যেই কমবেশী থমকে গেছে টিকাদান কর্মসূচি। বিবিসি বলছে, বেশ কিছু রাজ্যে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ অনেক বেশি সংক্রামক ও প্রাণঘাতী হয়ে দেখা দিয়েছে। যদিও ভারতে এখনও পর্যন্ত এই মহামারিতে মৃত্যুহার তুলনামূলক কম।তবে সংক্রমণের হার অনেক বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা নাজুক অবস্থায় পৌঁছে গেছে। চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সুরঙ্গের শেষ প্রান্তের আলো তাদের নজরে আসছে না।

তিন দেশের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা।

দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া কোনো যাত্রীকে ওমানে প্রবেশ করতে দেওয়া হবে না।

করোনা সংক্রমণ ঠেকাতে বুধবার (২১ এপ্রিল) দেশটির সুপ্রিম কাউন্সিল এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনিবার (২৪ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এসব দেশের ভেতর দিয়ে গত ১৪ দিন যারা ভ্রমণ করেছেন, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।-খবর টাইমস অব ওমানেরওমানে ভ্রমণ করতে যেসব দেশের নাগরিকদের ওপর আগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই তালিকায় নতুন করে এই তিন দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।তবে ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকছেন না।সাইয়্যেদ হামুদ ফয়সাল আল-বুসাইদির সভাপতিত্বে ওমানের সুপ্রিম কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে করোনা নিয়ন্ত্রণে আরও কিছু বিধিনিষেধ যোগ করা হয়েছে।নতুন নীতি অনুসারে, ১২ বছরের কম বয়সী শিশুরা দোকান, বাণিজ্যিক কমপ্লেক্সে প্রবেশ করতে পারবে না। দোকান, বিপণিবিতান, রেস্তোরাঁ ও ক্যাফেটেরিয়া ৫০ শতাংশ সক্ষমতায় পরিচালনা করতে হবে। যারা এই বিধান লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

দেশে করোনায় আরো ৯৫ জনের মৃত্যু, শনাক্ত ৪২৮০ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৬৮৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪২৮০ জন।

মোট শনাক্ত ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭২ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৩৩৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫২ লাখ ৪৯ হাজার ৬৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।।

গতকাল, মঙ্গলবার কোভিড-১৯’ কুয়েতে মারা গেছে আরো ১২ জন’ শনাক্ত ১,৩৭১ এবং সুস্থ ১,৩৬০ জন’

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১৩৭১ জন, সুস্থ হয়েছে ১৩৬০জন এবং মারা গেছে ১২ জন ।‌

মোট আক্রন্তের সংখ্যা ২৫৯,৮৬৮ জন । মোট মৃতের সংখ্যা ১৪৬৮ জন ।

আজকের সুস্থ হওয়া ১৩৬০ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২৪৩,০৫৬ ব্যক্তি সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

বুধবার ভোর রাত ১টায় সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৫,৩৪৪ জন। আইসিউতে আছেন ২৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ৮৪০৫ জনকে, সর্বমোট ২২৩৬,৫৭১ জনকে টেস্ট করা হয়েছে।

🔴 গতকাল কারফিউ আইন ভঙ্গের কারনে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে কুয়েতে । এদের মধ্যে ২৭ জন প্রবাসী ছিলো।

🟣 বিভিন্ন পোস্টের কমেন্টে যারা চিল্লায়া বলেন যে- কুয়েতিরা কানুন মানেনা! তারা একটা কথা মনে রাখবেন, হয়তো কুয়েতিদের জরিমানা বা সাজা দিয়ে ছেড়ে দিবে।

⛔ কিন্তু একজন প্রবাসী হিসাবে আপনাকে যখন জরিমানা করবে বা ব্লাকলিষ্ট করে দেশে পাঠিয়ে দিবে তখন আফসোস করবেন আর কফাল থাপড়াইবেন।
আপনার অসচেতনার কারনেই যেনো আপনার ভবিষ্যতে কাল না হয়ে দাড়ায়। সাবধান।

🟢 যেহেতু এখনো কারফিউ চলমান তাই আবারো বলি কারফিউ আইন মেনে চলুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন সম্মান প্রদর্শন করুন।

সূত্র: Moi kuw.

বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু।

আগামী বুধবার (২১ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা ফ্লাইট গুলো সীমিত পরিসরে আবারো চালু হচ্ছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৩ এপ্রিল করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

সূত্র: যুগান্তর।

সৌদিতে আর্থিক জালিয়াতির অভিযোগে বাংলাদেশি দুই চক্র আটক।

সৌদি আরবের রিয়াদে আর্থিক জালিয়াতির সাথে জড়িত বাংলাদেশীসহ দুটি চক্র আটক হয়েছে রিয়াদ পুলিশের হাতে। চক্র দুটি রিয়াদে সৌদি নাগরিক ও প্রবাসীদের টার্গেট বানিয়ে আর্থিক জালিয়াতি পরিচালনা করে আসছিল। চক্রগুলিতে প্রবাসী ভারতীয়, পাকিস্তানী ও বাংলাদেশী প্রবাসী রয়েছে।
জানা গেছে একটি চক্র থেকে এক পাকিস্তানী ও ছয় ভারতীয় প্রবাসী জালিয়াতকে গ্রেফতার করা হয়েছে।
অন্য আরেকটি চক্রে ধরা পড়েছে চার বাংলাদেশী প্রবাসী জালিয়াত।

সূত্র: আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী।

ভারতকে লাল তালিকাভুক্ত করল যুক্তরাজ্য।

ভারতকে ভ্রমণ নিষিদ্ধের ‘লাল’ তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। গতকাল সোমবার (১৯ এপ্রিল) ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ভারতকে ভ্রমণ নিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন। আগামী শুক্রবার ভোর ৪টা থেকে গত ১০ দিনে ভারতে ভ্রমণকারী বেশিরভাগ ব্যক্তিকেই প্রবেশ করতে দেবে না যুক্তরাজ্য। এই সময় থেকে ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী অথবা যুক্তরাজ্যে থাকার অনুমতি আছে তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। এক্ষেত্রে তাদেরকে সরকার নির্ধারিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

সূত্র: বিবিসি নিউজ।

বিদেশি ওমরাহ পালনকারীদের করোনার টিকার সার্টিফিকেট বাধ্যতামূলক।

হজ ও ওমরাহ মন্ত্রী ঘোষণা করেছে, বিদেশী ওমরাহ হজযাত্রীদের জন্য নিজ নিজ দেশ থেকে করোনাভাইরাসদের বিরুদ্ধে টিকা নেওয়া হয়েছে তার সেটি প্রমাণ করার জন্য সার্টিফিকেট দেখাতে হবে। গত রবিবার অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। সে সাথে বিদেশী ওমরাহ পালনকারীদের যাদের টিকার সার্টিফিকেট রয়েছে তারা মক্কার একটি ইনায়া কেন্দ্রে গিয়ে সার্টিফিকেটের সত্যতা যাচাই করতে পারবেন।

সূত্র: সৌদি গেজেট।

করোনায় টেকনাফে প্রথম রোহিঙ্গার মৃত্যু।

কক্সবাজারের টেকনাফ উপজেলার শিবিরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মৃত রোহিঙ্গার নাম সুলতান আহমদ। তিনি টেকনাফের শালবাগান আশ্রয়শিবিরের (২৬ নম্বর) বি-৬ ব্লকের বাসিন্দা ছিলেন। করোনায় উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ রোহিঙ্গার মৃত্যু হলেও টেকনাফ শিবিরে এটাই প্রথম মৃত্যু।

সূত্র: যুগান্তর।