কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটস (কেএসএইচআর) ৬০ বছর বয়সী এবং উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট বা তার নিচে থাকা প্রবাসীদের কাজের অনুমতি বা একামা নবায়ন না করার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে ।
দৈনিক আল-জারিদার সুত্রে আরব টাইমস বিষয়টি নিশ্চিত করেন, এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি ব্যাখ্যা করেছে যে, উপরোক্ত সিদ্ধান্তটি প্রত্যাহার করা উচিত কারণ এমন সিদ্ধান্ত অভিবাসী শ্রমিকের জীবিকা নির্বাহের জন্য ক্রমাগত হুমকির, তাই বিষয়টি বিবেচনা করা উচিৎ ।
স্পনসরশিপ পদ্ধতি বাতিল করে এবং সকলের অধিকার রক্ষা করে, এমন একটি বিকল্প ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সরকারকে তার দায়িত্ব পালন করার আহ্বানও জানান সোসাইটি ।
বিবৃতিতে বলা হয় “সময়ে সময়ে, মানবিক দিক বিবেচনা না করে আমাদের পিএএম সিদ্ধান্ত নেয় অবাক হওয়ার মত ।
আন্তর্জাতিক মানবিক কেন্দ্র হিসাবে বিবেচিত একটি দেশে এমন সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয়, যাহা অমানবিক । বিস্তারিত আসছে,,,,,,,,,,,,,,,,,,,?
এরা দীর্ঘ দিন ধরেই সৌদি নাগরিক ও প্রবাসীদের ঠকিয়ে আসছিল।
রিয়াদে আর্থিক জালিয়াতির সাথে জড়িত বাংলাদেশীসহ দুটি চক্র আটক হয়েছে রিয়াদ পুলিশের হাতে। রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালিদ আল-ক্রেডিস সৌদি গণমাধ্যমে এ সকল তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
জানা যায় এরা অনেকদিন ধরেই রিয়াদে সৌদি নাগরিক ও প্রবাসীদের টার্গেট বানিয়ে আর্থিক জালিয়াতি পরিচালনা করে আসছিল। দীর্ঘদিন চেস্টা করে পুলিশ এই আর্থিক জালিয়াতদের দুইটি চক্রকে আটক করতে সমর্থ হয়েছে।
তবে এই চক্রগুলিতেও প্রবাসী ভারতীয়, পাকিস্তানী ও বাংলাদেশী প্রবাসী রয়েছে।
জানা গেছে একটি চক্র থেকে এক পাকিস্তানী ও ছয় ভারতীয় প্রবাসী জালিয়াতকে গ্রেফতার করা হয়েছে।
অন্য আরেকটি চক্রে ধরা পড়েছে চার বাংলাদেশী প্রবাসী জালিয়াত।
জানা যায় যে বাংলাদেশী জালিয়াতরা চক্রগুলির কমিউনিকেশন বা যোগাযোগ ব্যাবস্থা দেখাশোনা করতো।
তারা মূলত মোবাইল চিপ সরবরাহ করতো।
দুইটি নেটওয়ার্কই রিয়াদে অনেকদিন ধরে তাদের জালিয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
এই জালিয়াতরা তাদের চটকদার বিজ্ঞাপনের চাকরির শূন্যপদ, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্যক্তিগত সাক্ষাত্কার নেওয়া, ক্ষতিগ্রস্থদের তাদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্যাদি নিয়ে তারা জালিয়াতি করতো।
এমনকি তাদের টার্গেট করা মানুষদের ওই সব ব্যাংক একাউন্টের তথ্য দিয়ে তারা ব্যাংক লোনের জন্যও আবেদন করতো।
এর আগেও এই চক্রের কয়েকজনকে মক্কা এবং রিয়াদ অঞ্চল এবং পূর্ব প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
এইবার সৌদি পুলিশ এই জালিয়াতদের কাছ থেকে ১.৫ মিলিয়নের বেশি সৌদি রিয়াল বাজেয়াপ্ত করেছে।
এছাড়া আরো ৪০,০০০ সৌদি রিয়াল সমমূল্যের স্বর্ণালঙ্কার এবং ৪৮০০টি স্থানীয় মোবাইল চিপ জব্দ করেছে রিয়াদ পুলিশ।
সৌদি আরবে বাংলাদেশীসহ দক্ষিন এশীয় প্রবাসীদের জালিয়াতিতে জড়িয়ে পড়ার অনেক ঘটনা সাম্প্রতিককালে প্রকাশ পেয়েছে।
কয়েক মাস আগেই রিয়াদে সিম জালিয়াতি চক্রের ১০ জন বাংলাদেশী গ্রেফতার হয়েছিল। ১০ জন বাংলাদেশী নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিক সহ মোট ১১ জন সিম জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেফতার করেছিল সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাটি বিগত ২০২০ সালের ২০ জুনের।
অনেকদিন ধরেই সিমকার্ড জালিয়াতি করে আসছিলো এই চক্রটি।
তারা অন্য মানুষের আইডি দিয়ে সিমকার্ড ভেরিফাই করে তারপর সেগুলো বিভিন্ন অসাধু উপায়ে সাধারন মানুষজনের কাছে বিক্রি করতো।
সাধারন মানুষজন নিজের তথ্য ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিমকার্ড কেনার পর তাদের এই তথ্য কপি করে আরো অসংখ্য সিম তার নামে ভেরিফাই করা হতো।
এসকল সিমকার্ড দিয়ে কোন অসাধু কার্যকলাপ করা হলে সেক্ষেত্রে অপরাধীকে সিম দিয়ে খুজে বের করার উপায় থাকতো না।
পূর্ববর্তী অসংখ্য অভিযোগের পড়ে তদন্ত করে রিয়াদে এই চক্রের কাজের স্থানে অভিযান চালিয়ে চক্রের ১১ জন সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এদের মধ্যে ১০ জন বাংলাদেশী নাগরিক, এবং ১ জন ভারতীয় নাগরিক।
অভিযান চালানোর পড়ে অভিযান স্থল থেকে বিপুল পরিমান সৌদি নাগরিকদের আইডি কার্ড ছবি ও কপি, বেশকিছু প্রবাসীদের ইকামার ছবি, এবং নকল প্রায় ১৬ হাজার সিমকার্ড উদ্ধার করা হয়েছিল।
এ সকল ঘটনা ইঙ্গিত করে সাম্প্রতিককালে সৌদি আরবে জালিয়াতিতে প্রবাসীদের জড়িত থাকা একটি বেশ সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
১। ২১ এপ্রিল থেকে পরবর্তী ৭ দিন কোন শিডিউল ফ্লাইট চলাচল করবে না।
২। তবে প্রবাসী কর্মীদের কাজে ফেরাতে ১৭ এপ্রিল থেকে ৫ দেশে শুরু হওয়া বিশেষ ফ্লাইট চলবে। ৫টি দেশ হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার এবং ওমান।
৩। শুধু মাত্র প্রবাসী কর্মীরা এসব ফ্লাইটে যেতে পারবেন।
৪। শুধু মাত্র ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালিত হবে।
৫। বাড়ি থেকে বিমানবন্দরে যাওয়ার সময় সঙ্গে পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট, বিএমইটি কার্ড সঙ্গে রাখবেন। লকডাউনের মধ্যে পথে আইনশৃঙ্খলা বাহিনীকে এসব দেখালে আপনাকে আটকাবে না।
৬। ৫ দেশে ফ্লাইট পরিচালনার জন্য ১২টি এয়ারলাইন্স অনুমতি পেয়েছে। ১২টি এয়ারলাইন্স হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই ও সিঙ্গাপুর এয়ারলাইন্স।
৭। এই এয়ারলাইন্সর বাইরে অন্য এয়ারলাইন্সের টিকিট যারা কিনেছেন তারা টিকিটের টাকা রিফান্ড করে অনুমতি প্রাপ্ত এই ১২টি এয়ারলাইন্স যেতে পারবেন।
৮। ফ্লাইট সম্পর্কিত বিষয়ে জানতে আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করুন। কোন ব্যাক্তি বা এজেন্সির কথায় প্রতারিত হবেন না।
৯। বিদেশ যাওয়ার সময় করোনা নেগেটিভ সনদ থাকতে হবে।
১০। এই ৫টি দেশে যাওয়ার ক্ষেত্রে যাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ড আছে তাদেরকে বিদেশ গমনে অগ্রাধিকার দেওয়া হবে।
১১। যাদের ভিজিট ভিসা আছে, কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স নেই, তারা বিদেশ গমনে অগ্রাধিকার পাবেন না।
১২। ভিজিট ভিসা নিয়ে যে সকল বাংলাদেশি কর্মের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত যাবেন, তারা বিএমইটি’র ছাড়পত্র নিয়ে যেতে পারবেন।
১৩। লকডাউন চলাকালে উল্লিখিত ৫টি দেশ ব্যতীত অন্যান্য দেশে যারা জরুরি প্রয়োজনে যেতে চান, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সাপেক্ষে বিদেশে যেতে পারবেন।
দেশে ফিরতে প্রবাসীদের করণীয়…
১। লকডাউন চলাকালে দেশে আসতে নিরুৎসাহিত করছে সরকার। ২। দেশে আসতে হলে প্রত্যেক যাত্রীকে দেশে আসার সময় কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে থাকতে হবে। ৩। করোনার জন্য ভ্যাকসিন নিলেও দেশে আসলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাড়িতে যেতে পারবেন না। ৪। দেশে আসার পূর্বেই বিমানবন্দরে বোডিং কার্ড নেওয়ার সময় কোয়ারান্টাইনের বিষয়টি নিশ্চিত করতে হবে, আপনি সরকারি ব্যবস্থায় থাকবেন নাকি হোটেলে। ৫। সেনাবাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে বিনামূল্যে থাকতে পারবেন প্রবাসীরা। তবে সেখানে খালি না থাকলে হোটলে নিজ খরচে কোয়ারান্টাইনের জন্য বুকিং করতে হবে।
পিঠে সিলিন্ডার বেঁধে করোনাভাইরাসে আক্রান্ত মাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে। মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার এ দৃশ্য নজর কাড়ে সবার। সঙ্গে সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়।
করোনা আক্রান্ত নারীর নাম রেহানা পারভিন (৫৭)। তিনি বরিশালের নলসিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। ছেলের নাম জিয়াউল হাসান। তিনি ঝালকাঠির কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা। গতকাল শনিবার দুপুরে মাকে নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দিকে ছুটছিলেন জিয়াউল। শেষতক সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মাকে ভর্তি করাতে পেরেছেন তিনি।
শনিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ টুটুল মা ও ছেলের এ ছবি ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়। বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা থেকে ছবিটি তোলা হয়। তৌহিদ জানান, লকডাউনের কারণে বরিশাল-পটুয়াখালী সড়কে চেকপোস্ট বসানো হলে দুপুর ২টা ৪৯ মিনিটে এক ব্যক্তি মোটরসাইকেলে বরিশালের দিকে আসছিলেন। তার সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডার বাধা এবং তার পেছনে এক নারী বসা অক্সিজেন সাপোর্ট নিয়ে। তখন তাদের থামানো হয়নি। দ্রুত গন্তব্যে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।
জানা গেছে, কয়েকদিন আগে রেহানা পারভীনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষার জন্য নলসিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা নমুনা সংগ্রহ করে। কিন্তু এক সপ্তাহেও রিপোর্ট পাওয়া যায়নি। পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় নমুনা দেওয়া হয়। গত বৃহস্পতিবার তার করোনা পজিটিভ আসে।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতেই আইসোলেশনে রেখেছিলেন জিয়াউল হাসান। অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে আসায় সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু শনিবার বিকেলে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। পরে বাধ্য হয়ে নিজের গায়ে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে মাকে হাসপাতালে নিয়ে যান ছেলে জিয়াউল হাসান।
টিটু ঝালকাঠি সদরের কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার। তার বড় ভাই মেহেদী হাসান মিঠু পুলিশের উপপরিদর্শক (এসআই)। তিনি বর্তমানে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
রাতে হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, বর্তমানে রেহেনা বেগমের অবস্থা ভালো। তাকে সেন্ট্রাল অক্সিজেন দেওয়া হচ্ছে। প্রয়োজনে হাইফ্লোর মেশিনের সাহায্য নেওয়া হবে। সুত্রঃ আমাদের সময়।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজত নেতা মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকালে মামুনুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি নাশকতার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। এ সময় ডিসি তেজগাঁও জানান, মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে।
এছাড়া সাম্প্রতিক মোদিবিরোধী আন্দোলনের সময়ও সহিংসতা করায় একাধিক মামলায় মামুনুল হকের নাম রয়েছে। প্রথমে তাকে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পরে একে একে সব মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সুত্রঃ যুগান্তর।
টানা চতুর্থ দিনের মতো দেশে করোনায় শতাধিক মানুষের মৃত্যুর খবর দিলো স্বাস্থ্য অধিদফতর। করোনাভাইরাস নিয়ে সোমবার (১৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১২ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগের তিন দিনে যথাক্রমে ১০২, ১০১, ১০১ জন করে মৃত্যুবরণ করেছিল।
স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৯ হাজার ৪১৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৪৩৭ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৫৩ লাখ এক হাজার ৫৮১ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ৬১ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫০ লাখ ৭ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন এক লাখ ৭৮ হাজার ৭৯৩ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ৭১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৪২৪ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ৮৯ হাজার ৫২৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৭৩৩ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ২ হাজার ১০১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫ হাজার ৫৮২ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
গতকাল রবিবার (১৮ এপ্রিল) সকালে ওমানের সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হচ্ছেন- মোঃ জাহেদ (৪২), আবছার (৪৫) ও সালাহউদ্দিন। তিনজনই চাটগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। নিহতরা ওমানের রাজধানী মাসকটে মডার্ন রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ এলএলসিতে কাজ করতেন বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশি মালিক মোহাম্মদ রেজাউল করিম।
বিশ্বে করোনায় মোট মৃত্যু ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জন। মোট আক্রান্ত ১৪ কোটি ১৯ লাখ। বিশ্বে করোনা থেকে মোট সুস্থ ১২ কোটি ৫ লাখ। যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত ৩ কোটি ২৪ লাখ। মোট মৃত্যু ৫ লাখ ৮১ হাজার ৬১ জন। ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৫০ লাখ। মোট মৃত্যু ১ লাখ ৭৮ হাজার ৭৯৩ জন।