
মালয়েশিয়ার মালেকা প্রদেশে অভিযান চালিয়ে ২২ বাংলাদেশিসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শনিবার প্রদেশের উপকূলীয় ও পাসার বুরং বারু বেরেন্ডামে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২ জন বাংলাদেশি নাগরিকের সমন্বয়ে ৩১ জন বিদেশি, ছয়জন পাকিস্তানি পুরুষ এবং তিন ইন্দোনেশিয়ান নারীও রয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে বৈধ কোন কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
সূত্র: এভিয়েশন নিউজ।








