ক্যাটাগরি Uncategorized

দেশের রাজধানীতে কোভিড রোগীর ‘আতত্মহত্যা’কোভিড রোগীর ‘আতত্মহত্যা’

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে আসিফ ইকবাল (৫০) নামের এক কোভিড রোগী ‘আতত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লাশের পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বলেন, আসিফের লাশের সঙ্গে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, সুইসাইড নোটে নিজের একাকিত্বের যন্ত্রণার কথা উল্লেখ করেছেন আসিফ। সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে লিখেছেন। কোনো স্বজন না এলেও কেউ যেন তার লাশ ঠিকভাবে দাফন করেন, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

ঢাকার ইস্কাটনে থাকতেন আসিফ। তিনি অবিবাহিত ছিলেন। তার আত্মীয়স্বজন যুক্তরাষ্ট্র প্রবাসী। পরিচিত এক চিকিৎসক গত ৯ এপ্রিল তাকে এ হাসপাতালে ভর্তি করেন।

নিহতের এক সৎভাই মোহাম্মদপুরে থাকেন। তাকে ফোন করলে তিনি আসতে রাজি হননি। দুই সপ্তাহ আগে তার আপন ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। দেশে তার খোঁজ নেওয়ার মতো তেমন কেউ ছিলেন না। সব মিলিয়ে আসিফ হতাশায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সুত্রঃ যুগান্তর ।

করোনায় দেশে আজও শতাধিক মৃত্যু।

সর্বাত্মক লকডাউন’র চতুর্থ দিনে দেশে করোনায় আজও সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।করোনাভাইরাস নিয়ে শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) দেশে আরও ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান দেশের ইতিহাসে সর্বোচ্চ ১০১ জন।এদিকেকরোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৫১৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩০ হাজার ৫২ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজার ৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ১১ হাজার ৪২৫ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৯৩ লাখ ৩০ হাজার ৭০৯ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং মারা গেছেন এক লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ২৪ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ২৪ হাজার ৩২১ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৪০৪ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৮৪ হাজার ১৪৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪ হাজার ৭৯৫ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                   ১৭ এপ্রিল (শনিবার) এর আপডেট

সৌদিগামী বিমানের বিশেষ ফ্লাইট’ প্রবাসীদের বিক্ষোভ’।

অবতরণের অনুমতি না পাওয়ায় সৌদি আরবগামী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই বিক্ষোভ শুরু করেন কয়েক শ’ অভিবাসী শ্রমিক। আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে বিমান বাংলাদেশের ‘বিজি-৫০৯৩’ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, সৌদি আরবের কাছ থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগেই বিমানবন্দরে পৌঁছে যায় প্রায় ৩০০ যাত্রী। পরে আজ ভোররাত ২টার দিকে বিমান ও বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের কথা জানালে যাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, সৌদি আরব কর্তৃপক্ষ অবতরণ অনুমতি বাতিল করায় বিমানের এই ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘যাত্রীদেরকে শহরের একটি হোটেলে নিয়ে রাখা হবে এবং পরবর্তী যে ফ্লাইট যাবে, সেটিতেই তাদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে।’

উল্লেখ্য, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে আজ থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ১৫ এপ্রিল এই সিদ্ধান্ত নেওয়া হয়।। সুত্রঃ মানবজমিন ।

কুয়েতে করোনায় নতুন শনাক্ত ১,৪০৬, সুস্থ ১,২৮৩ এবং মৃত্যু হয়েছে ৮ জনের’

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৪০৬ জন, সুস্থ হয়েছে ১,২৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২৫৪,৪৭২ জন।
মোট মৃতের সংখ্য ১৪৩৬ জন।
মোট সুস্থ হয়েছেন ২৩৭,৬৬৭ জন।

আজ শুক্রবার রাত ১১ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৯৩৬০ জন, মোট টেস্টের সংখ্যা ২২০৫,০৪৭ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৫,৩৬৯ জন এবং আইসিইউতে আছেন ২৪৭ জন ।

করনার নতুন স্ট্রেইন এর প্রাদুর্ভাবের পর কুয়েত দুতাবাস নিজ নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণ সতর্কতা জারি করেছে!কুয়েত দুতাবাস নিজ নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণ সতর্কতা জারি করেছে!

থাইল্যান্ডে অবস্থিত কুয়েত দুতাবাস নিজ নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণ সতর্কতা জারি করেছে! উল্লেখ্য, থাইল্যান্ডে উল্লেখযোগ্য সংখ্যক HIV ( এইডস) এ আক্রান্ত রোগী শনাক্ত করা যাচ্ছে ….

সোর্স : MoofTsh এর ভেরিফায়েড টুইটার একাউন্ট

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে ২১ শরনার্থী নিহত।

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবে কমপক্ষে ২১ জন মারা গেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্ফ্যাক্স থেকে যাত্রা করার পর নৌকাটি ডুবে যায়। উপকূলরক্ষীরা ২১ টি লাশ উদ্ধার করেছে এবং উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা এবং ইউরোপে উন্নত জীবনযাপনের লক্ষ্যে শরনার্থীদের জন্য তিউনিসিয়ার বন্দর নগরী একটি বড় মাধ্যমে পরিণত হয়েছে প্রবেশ করা। উল্লেখ্য, গত মাসে স্ফ্যাক্স উপকূলে নৌকাডুবে ৩৯ জন অভিবাসী মারা গিয়েছিলেন, আর গত বছরের জুনে এমনই একটি অন্য দুর্ঘটনায় নৌকা ডুবে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

করোনা ভাইরাস আপডেট কাতার১৬/০৪/২০২১

📌 আজকে টিকা দিয়েছে – ২৬৪৫৭ জন

📌 সর্বমোট টিকা দিয়েছে – ১২০৯৬৪৮ জন

📌 আজকে নতুন আক্রান্তের সংখ্যা – ৯৭৮ জন

📌 সর্বমোট আক্রান্ত – ১৯৪৯৩০ জন

📌 আজকে সুস্থ হয়েছে – ৬১৩ জন

📌 সর্বমোট সুস্থ হয়েছে – ১৭২৫৯৮ জন

📌 চিকিৎসাধীন আছে – ২১৯৬৫ জন

📌 আজকে কাতারে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে ১০ জন।

📌 সর্বমোট মৃত্যু বরণ করেছে – ৩৬৭ জন

📌 আইসিইউতে আছে – ৪৮১ জন

– কাতার

ওমানে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু।

ওমানে করোনায় আক্রান্ত হয়ে এরশাদ নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি। এর আগে গত ২ তারিখ নিহত এরশাদ দেশ থেকে এসে ১ সপ্তাহের কোয়ারেন্টিনে ছিলেন ওমানে।

সূত্রঃ প্রবাসের খবর।

বাংলা সিনেমার কিংবদন্তি শিল্পী সারাহ বেগম কবরী মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে তার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর। ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতে অভিনয় করেন তিনি। নায়ক রাজ্জাকের সঙ্গে ‘রংবাজ’ পায় বেশ জনপ্রিয়তা।

১৯৭৫ সালে নায়ক ফারুকের সঙ্গে ‘সুজন সখী’ ছবিটি মুক্তি পাওয়ার পর কবরীকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। এই সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান তিনি। পরবর্তীতে তিনি রাজ্জাক, সোহেল রানা, ফারুক, উজ্জ্বল, জাফর ইকবালের মত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে।

কাল থেকে বিশেষ ফ্লাইটে কারা যেতে পারবেন আর কারা পারবেন না?

** সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে গমনেচ্ছু আটকে পড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের গমনের জন্য আগামী ১৭ এপ্রিল হতে ফ্লাইট চালু হচ্ছে।

** লকডাউন চলাকালে উল্লিখিত ৫টি দেশ ব্যতীত অন্যান্য দেশে যারা জরুরি প্রয়োজনে যেতে ইচ্ছুক, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সাপেক্ষে ট্রানজিট-প্যাসেঞ্জার হিসেবে বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

** এ ৫টি দেশে গমনেচ্ছু প্রবাসী বাংলাদেশি কর্মীদের মধ্যে যাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত বিএমইটি ক্লিয়ারেন্স রয়েছে, তাদেরকে বিদেশ গমনে অগ্রাধিকার দেওয়া হবে।

** তবে এসব দেশের ক্ষেত্রে যাদের ভিজিট ভিসা আছে, কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স নেই, তারা বিদেশ গমনে অগ্রাধিকার পাবেন না। ভিজিট ভিসা নিয়ে যেসকল বাংলাদেশি কর্মের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত যাবেন, তারা বিএমইটি’র ছাড়পত্র নিয়ে যেতে পারবেন।

** বিগত তিন দিন ধরে যেসকল যাত্রী টিকেট কেনা সত্ত্বেও লকডাউনের কারণে বিদেশ গমন করতে পারেননি, তাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা সংশ্লিষ্ট দেশসমুহের ন্যাশনাল ক্যারিয়ারের অতিরিক্ত বিশেষ ফ্লাইটের মাধ্যমে বিদেশে প্রেরণ করার ব্যবস্থা করা হবে। যেসব যাত্রী ইতোমধ্যে চট্টগ্রাম হতে ভ্রমণ করার জন্য টিকেট ক্রয় করেছেন, তাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানেকটিং ফ্লাইটের মাধ্যমে ঢাকায় আনা যাবে।

** স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী যাত্রীদের পিসিআর টেস্ট নির্বিঘ্নে এবং স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রদান করবে।

** এ ৫টি দেশে বা ট্রানজিট যাত্রীগণ এয়ারপোর্টে আসার পথে পাসপোর্ট/ভ্যালিড ভিসা/বিমানের টিকিট/বিএমইটি কার্ড অথবা নিরাপত্তা এজেন্সি কর্তৃক ইস্যুকৃত পাস সঙ্গে রাখবেন। পুলিশ কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে উল্লিখিত ডকুমেন্টধারীদের অভ্যন্তরীণ চলাচলে যথাযথ সহযোগিতা প্রদান করবেন।

** প্রবাসী বাংলাদেশিগণ জরুরি প্রয়োজনে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের শর্তে দেশে আসতে পারবেন। প্রত্যেক যাত্রীকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমুহ দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের তালিকা প্রস্তুত করবে। বিদেশ হতে ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোরেনটাইন নিশ্চিতের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ দিয়াবাড়ি, চট্টগ্রাম ও সিলেটে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখবে। ৫টি দেশ হতে যেসকল যাত্রী দেশে আসবেন, তারা বোর্ডিং এর পূর্বেই কোয়ারান্টাইনের জন্য নির্দিষ্ট হোটেলে বুকিং নিশ্চিত করবেন।

** কাতার এবং ওমানে ক্রমহ্রাসমান করোনা সংক্রমণের বিষয় বিবেচনায় নিয়ে নিষিদ্ধ দেশসমুহের তালিকা হতে উক্ত দেশ দু’টিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

** বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমুহ দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের লকডাউন চলাকালে দেশে আসার বিষয়ে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক্ষেত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশ মিশনের ওয়েব সাইট, নিউজ পোর্টাল ইত্যাদি ব্যবহার এবং কমিউনিটি লিডারদের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফ্লাইট সম্পর্কিত বিষয়ে জানতে আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করুন। কোন ব্যাক্তি বা এজেন্সির কথায় প্রতারিত হবেন না।

সূত্র: বাংলা এভিয়েশন।