ক্যাটাগরি Uncategorized

কাতারে বাংলাদেশীসহ আক্রান্ত ৯৭৮জন, ও সুস্থ ৬১৩জন।

মোহাম্মদ জুনায়েদ, কাতার প্রতিনিধিঃ আজ কাতারে করোনায় আক্রান্ত ৯৭৮জন ও সুস্থ হয়েছে ৬১৩জন।শুক্রবার জনস্বাস্থ্য মন্রণালয় জানিয়েছে কাতারে করোনা ভাইরাস সংক্রান্ত আরও ৯৭৮টি মামলা নিশ্চিত করেছে এবং এ পর্যন্ত কাতারে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়িয়েছে ১৯৪,৯৩০জন।
গত ২৪ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১৩জন।এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭২,৫৯৮জন।
বর্তমানে চিকিৎসাধীন আছে
২১,৯৬৫জন।
গত ২৪ঘন্টায় আইসিউ’তে ভর্তি হয়েছে ৩১জন।
বর্তমানে আইসিউ’তে চিকিৎসাধীন আছে ৪৮১জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা টিকা নিয়েছে ২৬,৪৫৭জন।
এ পর্যন্ত কাতারে করোনা টিকা নিয়েছে ১২,০৯,৬৪৮জন।

গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাস এর পরীক্ষা করা হয়েছে ১২,১৭৫জন। মন্রণালয় জানিয়েছে, সদ্য নির্ণয় করা সমস্ত ব্যাক্তি সম্পূর্ণ সচ্ছলতা এবং সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে।এখন পর্যন্ত কাতারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে১৮,৩০,৬৮৮জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১০জন।
এখন পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৩৬৭জন।

মন্রণালয় আরও জানিয়েছে, নতুন ভাবে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের সন্ধান করছে। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্রণালয়। শুরুতে যারা আক্রান্ত হয়েছিলো তাদের সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে মন্রণালয়।

করোনা ভাইরাস সংক্রমন হতে বাঁচতে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহারের পরামর্শ দেন মন্রণালয়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়,সমাজের সকল স্তরের সদস্য কে ঘরে বসে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মন্রণালয়কে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান। আপনি/আপনারা কী ভাবে সুরক্ষিত থাকবে সে সম্পর্কে সর্বাধিক যুগোপযোগী গাইডেন্সের জন্য এমওপিএইচ (Moph)ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করার আহব্বান জানান। জ্বর বা সর্দি হলে টোল ফ্রি করোনা ভাইরাস ২৪/৭ হটলাইন ১৬০০০কল করতে অনুরোধ জানান।

কাতারে বাংলাদেশসহ ৭ দেশের গৃহকর্মী নিয়োগের অনুমোদন’ ।

কাতারে বাংলাদেশসহ ৭ দেশের গৃহকর্মী নিয়োগের অনুমোদন’দিয়েছে কতপক্ষ, কোভিড-১৯ এর বিস্তারকে রোধ করার জন্য কঠোর স্বাস্থ্য সতর্কতার মধ্যে কাতার সাতটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে গালফ ইনসিডাইর।

কাতারের সরকারী সুত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট বলেছে যে ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, কেনিয়া, ইথিওপিয়া, বাংলাদেশ এবং ইরিত্রিয়া থেকে গৃহকর্মী নিয়োগ যাবে ।

একদিনে করোনায় রেকর্ড শতাধিক মৃত্যু।

সর্বাত্মক লকডাউন’র তৃতীয় দিন দেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে। এর আগে বুধবার (১৪ এপ্রিল) সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৪১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে।করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।এর আগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশে আরও ৪ হাজার ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৯৪ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৮৩৯ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ২৯৪ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯৯ হাজার ২৪৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৮০০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৫৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন এক লাখ ৭৪ হাজার ৩৩৫ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৮৭ হাজার ৮৭৯ জন। ভাইরাসটিতে মারা ১ লাখ ৭৩ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৭৫ হাজার ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪ হাজার ৩৯৮ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                   ১৬ এপ্রিল (শুক্রবার) এর আপডেট

কুয়েতের বিখ্যাত সে গাড়ী চোর আটক।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সম্পর্ক ও তথ্য সম্পর্কিত সাধারণ প্রশাসন জানিয়েছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসাবে একজন অপরাধী আটক হয়েছে, যার বিরুদ্ধে গাড়ী চুরির অভিযোগ রয়েছে ।

কয়েকদিন আগে রওদা এলাকা থেকে গাড়ী চুরির একটি ভিডিও ক্লিপে তাকে শনাক্ত করে পুলিশ ।
অভিযুক্তকে আটকের সময় তার বাড়ীর সামনে পার্কিং করা ছিল চুরি হওয়া আধুনিক যানবাহনগুলি ।

নিরাপত্তা বিভাগ জানিয়েছে যে, ফৌজদারি তদন্তের সাধারণ প্রশাসন (হাওল্লি গভর্নেটের তদন্ত বিভাগ) দ্বারা তদন্তে এবং তার বিরুদ্ধে দায়ী অপরাধগুলিতে তিনি স্বীকার করেছেন এবং চুরির কথা স্বীকার করেছেন।

সুত্রঃ আল ওয়াতন আরাবি ।

কুয়েতে করোনায় মারা গেছে ৫ জন, শনাক্ত ১,৩৯১ এবং সুস্থ ১,৩৩১ জন’

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৩৯১ জন, সুস্থ হয়েছে ১,৩৩১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২৫৩,০৬৬ জন।
মোট মৃতের সংখ্য ১৪২৮ জন।
মোট সুস্থ হয়েছেন ২৩৬,৩৮৪ জন।

আজ বৃহস্পতিবার রাত ১১ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৮৬২৮ জন, মোট টেস্টের সংখ্যা ২১৯৫,৭৪৭ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৫,২৫৪ জন এবং আইসিইউতে আছেন ২৪৪ জন ।

১০০ টি বিশেষ ফ্লাইট অনুমোদন’ নাম নেই কুয়েত ও বাহরাইনের’।

সরকার ঘোষিত কঠোর লকডাউনে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট চালু করার অনুমোদন দেওয়া হয়েছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর- এই পাঁচটি দেশে শনিবার (১৭ এপ্রিল) থেকে বিশেষ ফ্লাইট চালু হবে।

প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বেবিচকের এক সভায় (ভার্চুয়াল) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঁচটি দেশে সপ্তাহে ১০০টি বিশেষ ফ্লাইট চালু হবে ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে লকডাউনকালীন বিদেশগামী কর্মীদের বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওই পাঁচটি দেশে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং বিমানের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, শনিবার থেকে পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালু হতে পারে। এসব দেশে ১০০-১২০টি ফ্লাইট পরিচালনা করা হবে।

তবে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েত ও বাহরাইনের নাম না থাকায় হতাশা প্রকাশ করেছে প্রবাসীরা ।

বিশেষ ফ্লাইটে ৫ দেশে যেতে পারবেন বিদেশগামী প্রবাসীরা।

১৭ এপ্রিল সকাল ৬টা থেকে ৫ দেশে যেতে পারবেন প্রবাসী কর্মীরা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসী এই সুযোগ পাচ্ছেন।
নিয়মিত যেই ফ্লাইট শিডিউল আছে সেটি অনুসারে যাত্রী নিয়ে যাবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।

এই ৫ দেশগুলো হচ্ছে, অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর থেকে দেশেও আসতে পারবেন প্রবাসীরা। তবে এজন্য কিছু শর্ত মানতে হবে। তাদের কোভিড নেগেটিভ সনদ থাকতে হবে এবং দেশে ফেরার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। যাদের ফ্লাইট বাতিল হয়েছে তারা যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে রি-ইস্যু করে নিন। যাদের ১৭ তারিখ বা তার পরে ফ্লাইট আছে তারা প্রস্তুতি নিন। এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করুন।

সূত্র: Airport Armed Battalion police.

১৭ এপ্রিল থেকে সৌদিসহ ৫ দেশে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স্ আগামী শনিবার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবী, মাস্কাট, দোহা ও সিংগাপুর গন্তব্যে স্পেশাল ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। উল্লেখিত গন্তব‍্যে ১৭ই এপ্রিলের সকাল ৬ ঘটিকার পরের সিডিউল ফ্লাইটে আসন সংরক্ষিত যাত্রীদের করোনার নেগেটিভ সনদ সহ যাত্রার ৬ (ছয়) ঘন্টা পূর্বে বিমান বন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে, রিয়াদগামী ১৭ এপ্রিল এর স্পেশাল ফ্লাইট বিজি ৫০৩৯ ভোর ৪ টার পরিবর্তে সকাল ০৬:১৫ টায় ছাড়া হবে।

বিস্তারিত তথ্যের জন‍্য যেকোনো বিমান সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র: Biman Bangladesh Airlines

সৌদি হজ্জ ও ওমরা উপমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত।

সৌদি আরবের হজ্জ ও ওমরা বিষয়ক মন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ্ সোলায়মান মাশাত এর সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আজ মক্কায় বৈঠক করেছেন। বৈঠককালে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এই সম্পর্ক উত্তরোত্তর আরো ঘনিষ্ঠ ও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

১৭ এপ্রিল থেকে ৫ দেশে বিশেষ ফ্লাইট চালু।

১৭ এপ্রিল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সূত্র: Independent tv.