ক্যাটাগরি Uncategorized

লকডাউনে কারা রাস্তায় চলাচল করতে পারবেন জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পেশাগত জরুরী কাজে নিয়োজিত নিচের দেয়া পেশার সাথে সম্পৃক্ত পেশাজীবিগণ পরিচয়পত্র দেখালেই চলাচল করতে পারবেন। চিকিৎসা ব্যাংকিং গণমাধ্যম, শিল্প কারখানা গার্মেন্টস ও উৎপাদন, বিদ্যুৎ পানি গ্যাস ও জ্বালানি সেবা,টেলিফোন ইন্টারনেট ও ডাকবিভাগ
সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস, বন্দর সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তা।

সূত্র: বাংলাদেশ পুলিশ।

🔴 অবগতির জন্য-কুয়েতে, নিষেধাজ্ঞার সময় যারা বাহিরে তলব/ডেলিভারি কাজ করেন সতর্ক হউন।🙏

🔴 অবগতির জন্য-

নিষেধাজ্ঞার সময় যারা বাহিরে তলব/ডেলিভারি কাজ করেন সতর্ক হউন।🙏

কারন এই সময়টাতে অনেক এরিয়া নিস্তব্দ থাকে রাস্তা লোকসমাগম থাকেনা আর তারই ফায়দা লুটে কিছু ছিনতাইকারি হতে পারে তারা প্রবাসী বা কুয়েতি নাগরিক। তারা টাকা পয়সা নিয়ে যায়, অর্ডার থাকলে তাও নিয়ে যায়।

দাসমান নিউজ থেকে-
🟣 ঘটনা ১- গতকাল রাতে দুইজন কুয়েতি নাগরিক কারফিউ আইন লঙ্ঘন করে একজন ডেলিভারি বয়’কে মারধর করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।

🔵 ঘটনা ২- নিষেধাজ্ঞার সময় তারা আরো একটি গাড়ি থামিয়ে গাড়ির চালকে মারত্বক ভাবে মারধর করে টাকা পয়সা এবং জরুরী কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

তিনি – ফরওয়ানিয়া মকফরে গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন, যা সাথে সাথে তদন্ত অধিদপ্তরের কাছে রেফার করা হয়েছে। তদন্তকমিটি ভিকটিমের কথা শুনে তাৎক্ষনিক ভাবে দ্রুত ছুটে যান ঘটনাস্থলে এবং একই এরিয়া থেকে তাদের দুইজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল।

‘সর্বাত্মক লকডাউন’র দ্বিতীয় দিন করোনায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে। 

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) দেশে আরও ৫ হাজার ১৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৫১৩ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩ হাজার ১৯৪ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৮৩ হাজার ৯০১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ২০ হাজার ১৬৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ১৬ লাখ ৫ হাজার ২২০ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৯২ জনের।আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন এক লাখ ৭৩ হাজার ১৫২ জন।আক্রান্ত এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজার ১৮০ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৪৯ হাজার ৮৩৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৯ হাজার ৭৭৭ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৬৬ হাজার ২০৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪ হাজার জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

মালদ্বীপের প্রসিকিউটর জেনারেলের সাথে হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত।

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার গতকাল বুধবার (১৪ এপ্রিল) মালদ্বীপের প্রসিকিউটর জেনারেল হোসাইন শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন আইনগত সুবিধা অসুবিধার বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার বাংলাদেশী নাগরিকদের চলমান মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি ও বন্দিদের সাজা মওকুফ এর বিষয়ে অনুরোধ করেন।

সূত্র: বাংলাদেশ হাইকমিশন, মালে, মালদ্বীপ।

আজ থেকে দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন প্রয়োগ স্থগিত।

মোহাম্মদ হিমেল, দক্ষিণ আফ্রিকাঃ
আমেরিকার তৈরি জনসন এন্ড জনসনের ভ্যাকসিন কার্যক্রম স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। স্বাস্থ্যমন্ত্রী জিউলি এমকেজি জানান, দক্ষিণ আফ্রিকায় চলমান জনসন এন্ড জনসনের ভ্যাকসিন রোল আউট প্ল্যান স্থগিত করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের ফলে শরীরে রক্ত জমাট বাঁধার প্রমাণ পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সরকার ভ্যাকসিন রোল-আউট প্রোগ্রাম স্থগিত করেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪ বিদেশি নারী গ্রেপ্তার।

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে একটি হোটেল থেকে বাংলাদেশিসহ চার বিদেশি নারীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন থাইল্যান্ড এবং একজন উগান্ডার।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানী কুয়ালালামপুরের জালান নাগাসারির একটি হোটেল থেকে পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগের (বিএসজে) একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের দণ্ডবিধি ৩৭৩ ও ৩৭২ বি এবং ইমিগ্রেশন আইনে অধিক তদন্তের জন্য তাদেরকে ১৭ এপ্রিল পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে।

সূত্র: প্রবাস বার্তা।

আজ থেকে দেশের সব ব্যাংক খোলা।

সর্বাত্মক লকডাউন চললেও আজ থেকে সব ব্যাংক খোলা থাকবে। ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। লকডাউনে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন চালু থাকবে। সিটি করপোরেশন এলাকায় ব্যাংকের প্রতিটি শাখা একদিন পরপর খোলা থাকবে। অর্থাৎ শাখাগুলো একদিন বন্ধ থাকলে পরের দিন খোলা থাকবে। এই নিয়মে চলবে উপজেলা পর্যায়ের শাখাতেও। জেলা পর্যায়ে সদর শাখা খোলা থাকবে। আর বৈদেশিক বাণিজ্য শাখাগুলো খোলা থাকবে নিয়মিত।

সূত্র: যুগান্তর।

৯০ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিচ্ছে কানাডা।

কানাডায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাচ্ছে দেশটিতে বসবাসরত ৯০ হাজার অভিবাসী। এদের মধ্যে রয়েছেন ২০ হাজার স্বাস্থ্যকর্মী, ৪০ হাজার বিদেশি শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ৩০ হাজার বিদেশি কর্মী। দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখতে বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে, কানাডায় ৭০ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া হয়েছে। এ বছর ৪ লাখেরও বেশি অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কানাডা সরকার। উল্লেখ্য, গত বছর প্রায় এক লাখ ৮৫ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় কানাডা সরকার।

সূত্র: সময় টিভি।

সুয়েজ খালে আটকে পড়া জাহাজ এভার গিভেনকে বাজেয়াপ্ত করল মিসর।

সুয়েজ খালে আটকে পড়া জাহাজ এভার গিভেনকে শেষপর্যন্ত বাজেয়াপ্ত করল মিসর সরকার। ক্ষতিপূরণের অর্থ না দেয়া পর্যন্ত সেটি দেশটির অধীনে থাকবে। আদালতের নির্দেশের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়। মিসরের কর্তৃপক্ষ দাবি করছে, ক্ষতি হয়েছে তা ১০০ কোটি ডলারের হবে। এভার গিভেনের কর্তৃপক্ষ জানিয়েছে, মিসরের একটি আদালতের কাছ থেকে আদেশ পাওয়ার পরে খাল কর্তৃপক্ষ জাহাজটি নিয়ে যায়।

সূত্র: এভিয়েশন নিউজ।

কুয়েতে করোনা আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১,৪০২ এবং সুস্থ ১,২৯৬ জন,

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৪০২ জন, সুস্থ হয়েছে ১,২৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২৫১,৬৭৫ জন।
মোট মৃতের সংখ্য ১,৪২৩ জন।
মোট সুস্থ হয়েছেন ২৩৫,০৫৩ জন।

গতকাল বুধবার ১১.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৮,৮৮০ জন, মোট টেস্টের সংখ্যা ২১২৮৭,১৫৯ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৫,১৯৯ জন এবং আইসিইউতে আছেন ২৩৭ জন ।