সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স, ফ্লাই দুবাই এবং ইতিহাদ এয়ারওয়েজ ঢাকা থেকে যাত্রীবাহী সকল ফ্লাইট চলাচল এক সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে। সরকারী নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এই সময়ে ঢাকা থেকে চলাচলকারী কোন যাত্রীর ভ্রমণের অনুমতি থাকবে না।
সৌদি আরবের নাগরিক এবং দেশিটিতে থাকা প্রবাসীরা এই পর্যন্ত ৬৪ লাখ ৫০ হাজার ২৭৮ জন করোনার প্রতিষেধক টিকা নিয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে।
ওমানে পবিত্র রমজান মাসে সমস্ত বাণিজ্যিক কর্মকাণ্ড এবং মানুষের চলাচলের উপর রাত্রীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। রমজানে মসজিদ, তাঁবু বা সাধারণ জায়গাগুলিতে ইফতারসহ সকল ধরণের সমাবেশ জনসভায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যা রাত ৯ টা থেকে থেকে সকাল ৪টা পর্যন্ত বহাল থাকবে।
লকডাউন এর সময় যাদের ফ্লাইট ছিল সেসকল বিদেশগামী কর্মীদের বিশেষ ব্যবস্থায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। লক ডাউনকালীন সময়ে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়া বিষয়ে আজ সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে নেয়া সিদ্ধান্তসমূহ হচ্ছে…
১। সৌদি আরব , ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য অতিশীঘ্রই স্পেশাল ফ্লাইট চালু করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্লান আগামীকাল নিশ্চিত করবে। ২। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ সহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রূটিং এজেন্সিসমূহের। ৩। প্রবাসী কর্মীগণ কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন।
সূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
চলমান লকডাউনের মাঝেও সৌদি আরব সিঙ্গাপুরসহ ৫ দেশের জন্য বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে সরকার।জানা যায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য অতিশিগগিরই বিশেষ এই ফ্লাইট চালু করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ১৪ এপ্রিল (বুধবার) আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরব সিঙ্গাপুরসহ ৫ দেশে বিশেষ ফ্লাইট চালু। দেশে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে কঠোর লকডাউন। তবে চলমান লকডাউনের মধ্যেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ ১৪ এপ্রিল (বুধবার) আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভায় সভাপতিত্ব করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির ওপর বর্তাবে।
সভায় জানানো হয়, প্রবাসী কর্মীরা কেবল জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরতে পারবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) নিশ্চিত করবে।
উল্লেখ্য, ১৪ এপ্রিল (বুধবার) সকাল ৬টা থেকে দেশব্যাপী সর্বাত্মক লডাউন শুরু হয়েছে। লকডাউনের আওতায় অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ রয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল ( মঙ্গলবার ) জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ২০ থেকে ৩০ হাজার কর্মী তাদের কর্মস্থলে ফিরে যেতে টিকিট কিনেছেন। এমন সময় হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় এ কর্মীদের বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
‘সর্বাত্মক লকডাউন’র প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) করোনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জনে। এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশে একদিনে ৮৩ জনের মৃত্যু হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে। করোনাভাইরাস নিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৩৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ১৯৯ জন।এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশে আরও ৬ হাজার ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৮৪৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ৪৮৬ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৭১ হাজার ৮৬৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৭৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ১০ লাখ ৩২ হাজার ১৮৫ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ১৭৯ জনের।আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৩২১ জন এবং মারা গেছেন এক লাখ ৮৫ হাজার ২৪৮ জন।আক্রান্ত এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৬ লাখ ১ হাজার ৫৬৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৭১৮ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৬ হাজার ৩২৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৯ হাজার ৪৮০ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৫৭ হাজার ৮৮৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩ হাজার ৬০১ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ১৪ এপ্রিল (বুধবার) এর আপডেট
লকডাউনে মানুষের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাচল রোধে এবং জরুরি বিশেষ প্রয়োজনে যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ চালু করেছে মুভমেন্ট পাস (MOVEMENT PASS) অ্যাপ। বিধি-নিষেধ চলাকালে ঘরের বাইরে একান্ত প্রয়োজনে যেতে হলে ‘পাস’ সংগ্রহ করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে রাজারবাগে করোনা সংক্রমণ রোধকল্পে বিধি-নিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস অ্যাপের শুভ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এদিকে, মুভমেন্ট পাসের ওয়েবসাইট চালুর প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়েছে প্রায় সোয়া লাখের মতো। আর প্রতি মিনিটে প্রায় ১৫ হাজার আবেদন জমা হচ্ছে। https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে ঢুকে পাসের জন্য আবেদন করতে হবে। শুরুতে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। সেইসব তথ্য ধাপে ধাপে দিতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।ফলে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। তবে প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন। (বেবিচক) থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া সরকারের নির্দেশে ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮৯১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন।
করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।
এর আগে সোমবার (১২ এপ্রিল) দেশে ৭ হাজার ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৮৩ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ হাজার ৭৬১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ২৭১ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৩ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৬ হাজার ২৯৮ জনের।আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩ জন এবং মারা গেছেন এক লাখ ৭১ হাজার ৮৯ জন।আক্রান্ত এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৩১ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৬৭ হাজার ২১৬ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৯ হাজার ১৩৫ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৪৯ হাজার ৭১০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩ হাজার ২৬৩ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ১৩ এপ্রিল (মঙ্গলবার) এর