যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল রোববার (১১ এপ্রিল) পুলিশের গুলিতে এই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়েছেন। ট্রাফিক স্টপের কাছে দন্তে রাইট নামে এক যুবককে গাড়ি চালানো অবস্থায় জোরপূর্বক আটক করে নিয়ে যেতে চেয়েছিলেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতন্ডার সময় একপর্যায়ে ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় বিক্ষোভ হলে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কারফিউ জারি করেছে পুলিশ।
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৮৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮শ ২২ জনে। এর আগে গতকাল রোববার (১১ এপ্রিল) দেশে একদিনে করোনায় ৭৮ জনের মৃত্যু হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।করোনাভাইরাস নিয়ে সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজার ৯৯১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩১ হাজার ৪০৮ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জনের।আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন এক লাখ ৬৯ হাজার ৯১৪ জন।আক্রান্ত এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ২৯৩ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৮ হাজার ৬৮০ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৮ হাজার ৭৫০ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৪১ হাজার ৩৯০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২ হাজার ৯৮৬ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ১২ এপ্রিল (সোমবার) এর
পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার (১২ এপ্রিল) এই আবেদনকে অযৌক্তিক উল্লেখ করেন আদালত। একইসাথে এই আবেদন করার অপরাধে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়্যারম্যান সৈয়দ ওয়াসিম রিজভিকে ৫০ হাজার রূপি জরিমানাও করা হয়।
গত ১১ মার্চ দেশটির সুপ্রিম কোর্টে করা আবেদনে রিজভি বলেছিলেন, কোরআনের ২৬টি আয়াত মূল সংস্করণের অংশ নয়। পরবর্তীতে এসব আয়াত সংযোজন করা হয়েছে। যে কারণে পবিত্র কোরআন থেকে আয়াতগুলো মুছে ফেলা উচিত। তিনি দাবি করেন, কোরআনের ওই ২৬টি আয়াত ভারতের স্থানীয় ভূমি আইনের লঙ্ঘন এবং চরমপন্থাকে উসকে দিচ্ছে। একইসাথে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক।
এসব আয়াতকে অসাংবিধানিক এবং অকার্যকর হিসেবে ঘোষণার আবেদন জানানোর পাশাপাশি এ বিষয়ে মতামতের জন্য একটি বিশেষজ্ঞ ধর্মীয় কমিটি গঠনের দাবি তুলেছিলেন এই শিয়া নেতা। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশ বা উপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে নিজেদের নীতি স্পষ্ট করার জন্যও কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আহ্বান জানান তিনি।উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যানের আবেদন করার পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশে বিজেপি নেতারা সৈয়দ রিজভির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।সূত্র: বিবিসি।
পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে তারাবীহ ছোট করার নির্দেশ দিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম সালমান ইবনে আব্দুল আজিজ। তারাবীর নামাজ ২০ রাকাত থেকে ১০ রাকাত সংক্ষিপ্ত করা হবে এবং তা হবে ওমরাহযাত্রী ও মুসল্লিদের করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক কঠোর বিধানের মধ্যে।
নরসিংদীর মাধবদীতে চোর সন্দেহে এক যুবককে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটেছে। এমন ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ঘটনাটি স্থানীয় পুলিশ, সাংবাদিকসহ এলাকার মানুষের নজরে আসে। এঘটনায় মাধবদীতে ব্যাপক নিন্দার ঝড় ওঠেছে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম সুমন মিয়া (২৫)। সে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আমতলা গ্রামের হাবিবুল্লার ছেলে।
খোঁজ নিয়ে জানাযায়, গত শনিবার (১০ এপ্রিল) দুপুরে কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে ডৌকাদীর দীঘিরপাড় গ্রামে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চুরির প্রস্তুতির সময় সন্দেহজনকভাবে সুমনকে আটক করে গাছের সাথে বেঁধে ব্যাপক মারপিট করে স্থানীয় লোকজন। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাত ১১টার পর সে কিছুটা সুস্থ হলে তার সাথে কথা বলে জানা যায়, ক্রিকেট খেলা নিয়ে পুরানো একটা বিরোধ ছিল ওই এলাকার কয়েকজন য্বুকের সাথে। শনিবার দুপুরে ওই এলাকায় একটি অটো গাড়িতে বসে মুঠোফোনে সে কথা বলছিল সুমন। এমনসময় হঠাৎ পিকাপে চাপ লেগে গাড়িটি রাস্তার ঢালে চলে যায়। এতে ভয় পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে কয়েকজন যুবক ধরে ফেলে। এসময় তারা একটি গাছের সাথে তাকে দড়ি দিয়ে বেঁধে এলাপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে পুলিশকে জানানোর জন্য স্থানীয় লোজনদের বলা হয়েছিল। কিন্তু তারা পুলিশকে না জানিয়ে সুমনকে পিটিয়ে আহত করে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। আইন নিজের হাতে তুলে নেয়ার অপরাধে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান কাঁঠালিয়া একতা মানবসেবা সংগঠন।
এব্যাপারে রোববার রাতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তানভির আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এবিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। সুত্রঃ মানবজমিন।
সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হবে আগামীকাল মঙ্গলবার। শনিবার (১০ এপ্রিল) দেশটির আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
সেই হিসেবে সৌদিতে সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। এ খবর জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার (১০ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। ওইদিন দেশটির কোথাও চাঁদ দেখা গেলে চাঁদ দেখা কমিটিকে নাগরিকদের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছিল।
কিন্তু চাঁদ দেখার কোনো তথ্য তাদের কাছে আসেনি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে। সুত্রঃ মানবজমিন।
কুয়েতের এমপি বদের আল-হুমাইদী গতকাল সংসদে একটি প্রস্তাব জমা দিয়েছেন, যাতে তারা দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক এবং স্নায়বিক অসুস্থতায় ভুগছেন এমন প্রবাসীদের কুয়েত থেকে নির্বাসনের প্রস্তাব করা হয়েছে।
ইংরেজী দৈনিক কুয়েত টাইমসে সংবাদের নিশ্চিত করা হয়েছে ।
কুয়েতের প্রবীণ এমপি বদের আল-হুমাইদী তার আবদনে কারণ উল্লেখ করেছেন যে, তাদের চিকিত্সা কয়েক বছর সময় নিতে পারে, যাহা কুয়েতের জন্য কষ্টসাধ্য।
প্রস্তাবনায়, আইন প্রণেতা বিষয় সম্পর্কিত মন্ত্রীদের আহ্বান জানিয়েছেন যে, দীর্ঘস্থায়ী মানসিক এবং স্নায়বিক অসুস্থতায় ভুগছেন তাদের চিকিত্সা নির্ধারণ করার জন্য কয়েক বছর সময় নিতে পারে, এমন প্রবাসীদের নির্বাসন শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের নাম প্রেরণ করুন।
তবে তিনি সরকারকে “মানবিক মামলা” থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে আর্থিক সহায়তার প্রয়োজন হতে পারে তবে এ জাতীয় মামলা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।
সাংসদ হুমায়দী দু’সপ্তাহ আগে বলেছিলেন যে, স্বাস্থ্য আধিকারিকরা তাকে এক প্রশ্নের জবাবে জানান, সেখানে ৩৭,০০০ প্রবাসী আছেন যারা মানসিক হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন এবং হাসপাতালের উপর ভারী বোঝা চাপিয়ে দিচ্ছেন।
করোনা নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় সাত দিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। আগামী ১৪ এপ্রিল থেকে এ লকডাউন শুরু হবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ১৪-২১ এপ্রিল অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে।
তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকারে বের হওয়া যাবে। এছাড়া টিকাকার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা নিতে যাতায়াত করা যাবে।
দেশে করোনার বেড়ে যাওয়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউন বা বিধি-নিষেধের মেয়াদ ১১ এপ্রিল রাত ১২টায় শেষ হয়।
এ নিয়ে গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বর্ধিতত করা হয়। সুত্রঃ যুগান্তর।
★আগামী ১৪ /০৪/২০২১ তারিখ হতে কোন আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশ হতে বিদেশে যাবে না। বিদেশ থেকে কোন ফ্লাইট বাংলাদেশের কোন বিমানবন্দরে অবতরণ করবে না।
★এ নিষেধাজ্ঞা আগামী ২০/০৪/২০২১ তারিখ পর্যন্ত বলবত থাকবে।
★এ সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত ফ্লাইটে (সার্কুলার দ্রষ্টব্য) যারা বাংলাদেশে আসবেন তাদেরকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
★নোটঃ ১৩ তারিখ মধ্যরাতের পর বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে, এমন ফ্লাইট এখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রাই করবে না।
সৌদি আরবের যোগাযোগমন্ত্রী সালেহ আল-জাসের আগামী মাসের ১৭ মে থেকে সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট চালু করার প্রস্তুতি নেয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবারে আয়োজন হওয়া একটি সভায় সৌদি এয়ারলাইন্স কর্পোরেশন বোর্ডের সকলে মিলে কিভাবে সামনের মাস থেকে ফ্লাইট পরিচালনার এবং সেবা উন্নত করা যায়, সে ব্যাপারে আলোচনা করেছেন। সৌদি আরবের নৌপথ, আকাশপথ ও স্থলপথ পুনরায় খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে।