ক্যাটাগরি Uncategorized

কানাডায় দ্বিগুণ মাত্রায় বাড়ছে করোনা ভাইরাস।

কানাডায় দ্বিগুণ মাত্রায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালে ভর্তির হার গত সপ্তাহে ৬ শতাংশ বেড়েছে। আইসিইউ দরকার এমন রোগীর সংখ্যা বেড়েছে ১৪ শতাংশ। দেশটিতে প্রতিদিন গড়ে ৪ হাজার ৬০০ জন করোনায় আক্রান্ত হচ্ছে। কানাডার অন্টারিওতে তৃতীয় বারের মতো চলছে লকডাউন।কানাডায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৫৮ হাজার ৫৩৪ জন। করোনায় মারা গেছেন ২৩ হাজার ৩১৩ জন।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

বিশেষ ফ্লাইটে আগত যাত্রীদের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

১৪ এপ্রিল থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৩ এপ্রিল মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে গতবারের মতো বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থাপনায় ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তাদের নতুন নিয়ম মানতে হবে। ত্রাণসামগ্রী, কার্গো, টেকনিক্যাল ল্যান্ডিং (প্লেনের তেল নেওয়ার জন্য অবতরণ), বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স ইত্যাদি চলাচল করতে পারবে।
বিমানবন্দর ব্যবহার করা এসব যাত্রীকে বাধ্যতামূলকভাবে যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এ সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত চার্টার্ড ফ্লাইটে আগতদের সরকার নির্ধারিত হোটেল গুলোতে নিজ খরচে ১৪ দিন বাধ্যতা মূলক ভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সূত্র: এভিয়েশন নিউজ।

করোনায় কুয়েতে মারা গেল আরো ৪জন, শনাক্ত ১৩৯০ এবং সুস্থ ১৩৯৪ জন’

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৩৯০ জন, সুস্থ হয়েছে ১,৩৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২৪৭,০৯৪ জন।
মোট মৃতের সংখ্য ১৪০৭ জন।
মোট সুস্থ হয়েছেন ২৩১,২৪০ জন।

আজ রবিবার ৮.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৭৯২৭ জন, মোট টেস্টের সংখ্যা ২১৫৯,৪২২ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৪৪৭ জন এবং আইসিইউতে আছেন ২২৫ জন ।

রমজানের চাঁদ দেখা যায়নি,

সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যর কোন দেশে চাঁদ দেখা যায়নি, আজ রবিবার (১১ এপ্রিল) টুইটার পোস্টে বিষটি নিশ্চিত করা হয় ।

কাল সোমবার আবারো চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে । সুত্রঃ-AlAnbaa।

দেশে,লকডাউনে দোকান বন্ধ করতে বলায় আনসারকর্মীকে খুন।

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাধবকে গ্রেফতারের দাবি এলাকাবাসীর। পুলিশ বলছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ জানায়, সন্ধ্যায় নগরীর হেতমখাঁ সবজি পাড়া বিদ্যুৎ অফিসের সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন নিহত মিজানুর রহমান মিজান, মাধবসহ তাদের বেশ কয়েকজন বন্ধু। করোনাকালে দোকানের লাইট বন্ধ করতে বলেন মিজানুর রহমান। এতে বাধা দেন মাধব। এ সময় কথা কাটাকাটি হলে অন্যবন্ধুরা তাদের সরিয়ে দেন। তবে এর কিছুক্ষণর পর বাড়ি থেকে ছুরি নিয়ে এসে মিজানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন মাধব। এ সময় স্থানীয় দ্রুত গুরুতর আহত মিজানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা বলেন, তারা এখানে আড্ডা দিচ্ছিলেন। মিজান এসে বলেন, এখন লকডাউন চলছে। তোমরা চলে যাও। মূলত এই কথা থেকেও গণ্ডগোল শুরু হয়। 

পরে স্থানীয়রা মাধবের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে ও অভিযুক্তকে দ্রুত বিচারের দাবি জানান। এ ঘটনার পর উত্তেজনা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এ নিয়ে কথা বলেনি পুলিশ।নিহত মিজানুর রহমান মিজান ভলিবল খেলোয়াড়, তিনি আনসার বাহিনীর সদস্য।

মামুনুল হককে ‘হেনস্থা করায়’ বাবু নগরীর কড়া সমালোচনা।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে অবরুদ্ধ করে হেনস্থা করার কড়া সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, দারুল উলূম হাটহাজারীর শিক্ষা পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। 

শনিবার (৩ এপ্রিল) রাতে এক প্রতিক্রিয়ায় আল্লামা বাবুনগরী বলেন, মামুনুল হকের মতো একজন আলেমের অপমানে আলেম সমাজ এবং তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার ওপর এতবড় অপবাদ আলেম সমাজ ও তৌহিদী জনতা কখনোই মেনে নেবে না। মনে রাখতে হবে, কাউকে অপবাদ দেয়া বড় একটি অপরাধ।এসময় তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জুনায়েদ বাবুনগরী বলেন, বিভিন্ন ভিডিও ক্লিপসে দেশবাসী দেখেছে সন্ত্রাসীরা কিভাবে তার ওপর হামলা করেছে। তাদের হামলার ধরন দেখে এটি একটি পরিকল্পিত হামলা বলেই মনে হয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমার দাবি হচ্ছে, অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।এর আগে শনিবার বিকেল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেছিল স্থানীয় লোকজন।রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর মামুনুল হক স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শনিবার দুপুরে অবকাশযাপনে এ রিসোর্টে এসেছি। সেখানে আমাকে হেনস্তা করা হয়েছে। আমরা জাদুঘর ঘুরে বিশ্রাম নেওয়ার জন্য এখানে এসেছিলাম।’এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম সংবাদমাধ্যমকে জানান, মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে নারীসহ অবস্থান করছেন- এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মামুনুল হকের সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী বলে জানালে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করে।পুলিশ জানায়, মামুনুল হক শনিবার সকালে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষটিতে ওঠেন। দুপুর থেকেই এলাকায় চাউর হয় মামুনুল হক এক নারীসহ রিসোর্টে অবস্থান করেন। এ খবরে এলাকার লোকজন রিসোর্টটি ঘেরাও করে।মামুনুল হকের রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস। এ দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন গণমাধ্যমকে বলেন, অনেকদিন ধরেই মাওলানা মামুনুল হকসহ হেফাজতের নেতাদের বিষয়ে ষড়যন্ত্র চলছে। নানামুখী এ ষড়যন্ত্রের মধ্যে আজকের এ ঘটনাটিও ষড়যন্ত্র কিনা, আমরা দলীয়ভাবে তা খতিয়ে দেখব।

কুয়েতে আবাসিক হোটেলের ৬ তলা থেকে পড়ে যুবতির রহস্যজনক মৃত্যু।

কুয়েতে আবাসিক হোটেলের ৬ তলা থেকে পড়ে মারা এক কুয়েতি যুবতি, যার বয়স আনুমানিক ৩০ বছর ।

আজ শনিবার (৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিবৃতিতে জানান যে, কুয়েতে সিটির বেনিদ আল গর এলাকায় এই ঘটনা ঘটে ।

দৈনিক ২৫ দিনার ভাড়ায় নেওয়া হোটেল এ্যাপার্টমেন্ট থাকা যুবতির ২ বন্ধুকে খুজছে পুলিশ, তবে ময়না তদন্তের আগে স্পষ্ট করে বলা যাচ্ছেনা হত্যা নাকি আত্নহত্যা ।

সুত্রঃ আরব টাইমস ।

কাতারে বাংলাদেশীসহ আক্রান্ত ৮৭০জন, ও সুস্থ ৪৬৮জন।

কাতার প্রতিনিধিঃ আজ কাতারে করোনায় আক্রান্ত ৮৭০জন ও সুস্থ হয়েছে ৪৬৮জন।শনিবার জনস্বাস্থ্য মন্রণালয় জানিয়েছে কাতারে করোনা ভাইরাস সংক্রান্ত আরও ৮৭০টি মামলা নিশ্চিত করেছে এবং এ পর্যন্ত কাতারে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়িয়েছে ১৮২,৫৪৮জন।
গত ২৪ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬৮জন।এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬৫,৪৭১জন।
বর্তমানে চিকিৎসাধীন আছে
১৬,৭৭৬জন।
গত ২৪ঘন্টায় আইসিউ’তে ভর্তি হয়েছে ৩৮জন।
বর্তমানে আইসিউ’তে চিকিৎসাধীন আছে ৩৯৬জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা টিকা নিয়েছে ২১,৯৯৩জন।
এ পর্যন্ত কাতারে করোনা টিকা নিয়েছে ৮৮৯,২০২জন।

গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাস এর পরীক্ষা করা হয়েছে ১৫,৫৪৪জন। মন্রণালয় জানিয়েছে, সদ্য নির্ণয় করা সমস্ত ব্যাক্তি সম্পূর্ণ সচ্ছলতা এবং সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে।এখন পর্যন্ত কাতারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে১,৭৫৪,২২১জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৩ জন।
এখন পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৩০১জন।

মন্রণালয় আরও জানিয়েছে, নতুন ভাবে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের সন্ধান করছে। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্রণালয়। শুরুতে যারা আক্রান্ত হয়েছিলো তাদের সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে মন্রণালয়।

করোনা ভাইরাস সংক্রমন হতে বাঁচতে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহারের পরামর্শ দেন মন্রণালয়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়,সমাজের সকল স্তরের সদস্য কে ঘরে বসে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মন্রণালয়কে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান। আপনি/আপনারা কী ভাবে সুরক্ষিত থাকবে সে সম্পর্কে সর্বাধিক যুগোপযোগী গাইডেন্সের জন্য এমওপিএইচ (Moph)ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করার আহব্বান জানান। জ্বর বা সর্দি হলে টোল ফ্রি করোনা ভাইরাস ২৪/৭ হটলাইন ১৬০০০কল করতে অনুরোধ জানান।