ক্যাটাগরি Uncategorized

সারা বাংলাদেশে লকডাউন ঘোষণা।

মহামারি করোনা ভাইরাসে দেশে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে। এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) দেশে আরও ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৯ জন। মহামারি আকার ধারণ করা করোনায় গত কয়েকদিনের ধারাবাহিক শনাক্ত ও মৃত্যু ভয়ঙ্কর রূপ ধারণ করার পর সরকার এমন কঠিন সিদ্ধান্ত নিল।এরআগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কয়েকদিন আগে দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। নির্দেশনায় সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ, বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করার নির্দেশনা দেয় সরকার।  ১৮ দফা নির্দেশনায় আরো রয়েছে- মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী বহন না করা, যান চলাচল সীমিত করা, বিদেশ হতে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করা, সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করা। এছাড়া গত ৩১ মার্চ বাংলাদেশ রেলওয়ে আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দেয়। করোনা পরিস্থিতি অবনতির কারণে গত ১ এপ্রিল সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।  এছাড়াও দেশে চলমান বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্র ও অন্যান্য মেলা বন্ধের ঘোষণা দেয় সরকার। 

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮ লাখ ৭ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৫০ হাজার ৩৮৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৫৩ লাখ ৮৫৬ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬২৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৬১০ জনের।

দেশে,লকডাউন ঘোষণার দিনে করোনায় মৃত্যু বাড়ল।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে।

করোনাভাইরাস নিয়ে শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

এর আগে শুক্রবার (২ এপ্রিল) দেশে আরও ৬ হাজার ৮৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫০ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮ লাখ ৭ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৫০ হাজার ৩৮৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৫৩ লাখ ৮৫৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬২৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৬১০ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ২৬৬ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬৪ হাজার ১৪১ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে ফ্রান্স রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৬ হাজার ২৮০ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৬৩ হাজার ৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ৯৯ হাজার ৬৩৩ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

দেশে করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃত্যুও বেড়েছে।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ আগস্ট ৫৪ জন মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।

করোনাভাইরাস নিয়ে বুধবার (৩১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) দেশে আরও ৫ হাজার ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪৫ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৫৪ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ১৫ হাজার ৩৫ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৪০ হাজার ৭১৩ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৯৫৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৩৩২ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ১৩৮ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯৩৬ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৮৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৫০২ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৮৫ হাজার ৩৮৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৩৩৭ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৩৬ হাজার ৮২০ জন। এর মধ্যে মারা গেছেন ৯৮ হাজার ৪৪২ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                          ৩১ মার্চ (বুধবার) এর আপডেট

প্রবাসীরা দেশে কল করতে সমস্যা হতে পারে, দেশের মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ।

কিছুটা সমস্যার পড়তে পারেন দেশের মোবাইল ফোনের গ্রাহকরা। মূলত নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে আগামী ১ ও ৮ এপ্রিল গ্রাহকরা এমন সমস্যায় পড়তে পারেন বলেন জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের এমন সমস্যার কারণে দুঃখও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৯ মার্চ) এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে বিটিআরসি।বিবৃতি বলা হয়, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা এবং দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে।

গত ৮ মার্চ মোবাইল অপারেটরদের কাছে ৭ হাজার ৬৩৪ কোটি টাকায় তরঙ্গ বিক্রি করে সরকার। নিলামে এ পরিমাণ টাকায় ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়। পাঁচ বছরের কিস্তিতে অপারেটরদের কাছ থেকে টাকাগুলো পাওয়া যাবে।আফ্রিকার ইথিওপিয়া-সুদান থেকে দশভাগ পিছিয়ে থাকা নেটওয়ার্ক উন্নত করতে তরঙ্গ কিনেছে মুঠোফোন অপারেটররা। নিলামে তোলা ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গের পুরোটাই কিনেছে বেসরকারি তিন অপারেটর। দুটি ব্যান্ডে সর্বোচ্চ ১০ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে গ্রামীণফোন। আর নিলামে অংশ নিয়েও কোন তরঙ্গ না কিনেই ফেরত গেছে সরকারি অপারেটর টেলিটক। বিটিআরসি বলছে, মোট দামের চার ভাগের এক ভাগ দিতে হবে ২২ মার্চের মধ্যেই।ইন্টারনেট গতি মাপার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলার সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ১০ দশমিক ৫৭ এমবিপিএস এবং আপলোডের গতি ৭ দশমিক ১৯ এমবিপিএস। এ ধীরগতি নিয়ে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৬তম। আফ্রিকার পিছিয়েপড়া দেশ ইথিওপিয়া-সুদানের চেয়েও যার গতি দুর্বল।মুঠোফোন সেবার এমন দুর্গতি দূর করতে গত ৮ মার্চ তরঙ্গ নিলামে তোলে নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। যেখানে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৯ নম্বর ব্লকের ৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামে রবি ও গ্রামীণফোন। ৮ ঘণ্টার যুদ্ধশেষে রবিকে হারিয়ে ২৭ মিলিয়ন ডলার ভিত্তিমূল্যের তরঙ্গ ৪৬ দশমিক সাত পাঁচ মিলিয়ন ডলারে কিনে নেয় গ্রামীণফোন। যদিও নিলামে অংশ নিয়েও কোনো তরঙ্গ না কিনেই ফেরত যায় সরকারি অপারেটর টেলিটক।নিলাম শেষে জানানো হয়, গ্রামীণফোন দুটি ব্যান্ডে ১০ দশমিক ৪ মেগাহার্টজ; রবি ৭ দশমিক ৬ মেগাহার্টজ ও বাংলালিংক কিনেছে ৯ দশমিক ৪ মেগাহার্টজ।তরঙ্গ কেনার ২৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে আগামী ২২ মার্চের মধ্যে। এরপরও বাড়তি তরঙ্গে সেবা দিতে সময় লাগবে আরও এক থেকে দেড় মাস।নতুন তরঙ্গ নিয়ে গ্রামীণফোনের তরঙ্গ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৭.৪ মেগাহার্টজ; রবির ৪৪ মেগাহার্টজ এবং বাংলালিংকের ৪০ মেগাহার্টজ।বিটিআরসির হিসাবে, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটির কিছু বেশি। রবির গ্রাহক ৫ কোটি ১৫ লাখ। আর বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ৫৯ লাখ এবং টেলিটকের ৫৫ লাখ।

কুয়েতে,বাংলাদেশ দূতাবাস বিষয়ে অনেক জিজ্ঞাসা থাকে আবার দূতাবাসের যোগাযোগের #পৃথক হটলাইন চালু করেছে #বাংলাদেশদূতাবাসকুয়েত

কুয়েত প্রবাসী ভাই ও বোন, আপনাদের অনেক্কেই দেখা যায় বাংলাদেশ দূতাবাস বিষয়ে অনেক জিজ্ঞাসা থাকে আবার দূতাবাসের যোগাযোগের #হটলাইন খুঁজতে থাকেন। তখন কেউবা আমাদের মেসেজ করেন অথবা পেইজে জানার জন্য পোস্ট করেন। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সেবাসমুহ অধিকতর সহজীকরনে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য পৃথক হটলাইন চালু করেছে #বাংলাদেশদূতাবাসকুয়েত

🟥 কনস্যুলার সেবা (#ড্রাইভিং_লাইসেন্স সত্যায়ন, নাম সংশোধন সনদ, সার্টিফিকেট / ফটো/ রিলেশন সনদ সত্যায়ন এবং বিভিন্ন বিষয়ে প্রত্যায়ন ইত্যাদি। আরও আপনারদের বিভিন্ন বিষয়ে #জিজ্ঞাসার জন্য কল করুনঃ

📱জনাব নুর জামাল (অভ্যর্থনাকারী) – 66516404 (imo/WhatsApp/Local) অথবা 23901009 / 23900913

সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

🟥 শ্রমিক সংক্রান্ত সমস্যাদি যেমন ঃ #আকামাসমস্যা / বেতন / #মৃতদেহ দেশে প্রেরন/ ক্ষতিপুরন/ সার্ভিস বেনিফিট/ Power of attorney ইত্যাদি বিষয়ে জানতে কল করুন ঃ

📱জনাব ফরিদ হোসেন (কল্যাণ সহকারী) – 65045386 (imo/WhatsApp /Local)

📱জনাব তৌহিদুল ইসলাম মজুমদার (কল্যাণ সহকারী) – 69920013 (imo/WhatsApp/Local)

সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। #ছুটির দিন কল দিয়েন না।

⚠️ জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

© Alwatan ★বাংলা★
ধন্যবাদ 💚❤️

কুয়েতে,অনেক কোম্পানির ফাইল স্থগিত, একামা নবায়ন হচ্ছেনা প্রবাসীদের’

কুয়েত জনশক্তি কর্তৃপক্ষের (পিএএম) সরকারী চুক্তি ও প্রকল্প বিভাগের পরিচালক বাসেম আল-এনেজী প্রকাশ করেছেন যে, সরকারী প্রকল্পের সাথে জড়িত সংস্থাগুলির মূল ফাইল স্থগিত করেছেন, কারণ রাষ্ট্রের সাথে চুক্তি হওয়া প্রকল্পগুলি মেয়াদোত্তীর্ণ।

সংস্থাগুলির নিবন্ধিত তাদের শ্রমিকদের ভারসাম্যহীনতা সম্পর্কিত বারবার কল করা সত্তেও সাড়া দেয়নি।

দৈনিক আলজেরিদার বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছেন যে, সরকারী চুক্তি ও প্রকল্প বিভাগ এই ফাইলগুলির সাথে যুক্ত সমস্ত শ্রম বিভাগকে তাদের ফাইলের স্থিতি সংশোধন করতে বলা হয়েছিল।

কোম্পানিগুলিকে বলা হয়েছিল যে, হয় শ্রমিকদের অন্য ফাইলে স্থানন্তর কর অথবা দেশে প্রেরণ কর, কিন্তু কোম্পানিগুলির সাড়া না পেয়ে ফাইল স্থগিত করা হয়েছে।

সুত্রে প্রকাশ, প্রাশাসনিক সিদ্ধান্ত ২৭/২০২১ এর ৯ অনুচ্ছেদ অনুসারে সরকারী প্রকল্প বাতিল, নবায়ন বা স্থগিতকরনে প্রয়োজন হলে কতৃপক্ষ যথাযত ব্যবস্থা গ্রহণ করতে পারে।

অর্থনীতির সুপারিশের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ সরকারি চুক্তিতে ত্রুটিগুলি মোকাবেলায় আইনী ব্যবস্থা গ্রহণের জন্য পামকে মন্ত্রিসভা নির্দেশ দিয়েছে।

সে আদেশের আলোকে প্রাসঙ্গিক সরকারী সংস্থাগুলির সাথে সমন্বয় সাধন করতে হবে কমিটিকে, ওই সমস্ত চুক্তিতে নিবন্ধিত শ্রমিকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারী চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এমন সব কোম্পানির সাথে সমন্বয় করা হয়েছিল।

সুত্রে প্রকাশ, ৪,০০০ বিদেশী শ্রমিক নিবন্ধিত প্রায় ৮০০ চুক্তি বাতিল হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে কুয়েতে কর্মরত প্রচুর বাংলাদেশী নাগরিক একামা নবায়ন জটিলতায় অবৈধ প্রবাসীদের তালিকায় নাম উঠছে, কারণ তাদের স্পনসরা সরকারী শর্ত ভঙ্গ করে কালো তালিকায় নাম লিখিয়েছে।

ঢাকায় বিদেশফেরত যাত্রীরা যেসব হোটেলে,কোয়ারেন্টাইনে থাকবেন?

আজ থেকে ইউরোপ থেকে আসলে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক। ইতিমধ্যে সরকার যাত্রীদের জন্য ঢাকায় ২৫টি হোটেল নির্ধারণ করে দিয়েছে। যেখানে বিদেশ থেকে থেকে আসা যাত্রীরা নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে পারবেন।
হোটেলগুলো হচ্ছে- বারিধারার এসকট দ্যা রেসিডেন্ট লিমিটেড ঢাকা, গুলশান-২ এর দি ওয়েস্টিন ঢাকা, বারিধারার এসকট প্যালেস লিমিটেড, বনানীর প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, উত্তরার হানসা, শুলশান ২ এর লংবিচ সুইটস ঢাকা, হোটেল লেক ক্যাসেল, উত্তরার বেস্ট ওয়েস্টার্ণ প্লাস ম্যাপেল লিফ, গুলশান ২ এর হোটেল বেঙ্গল ব্লুবেরী, বারিধারার ডেইজ হোটেল ঢাকা, উত্তরার মনসুন ইন, বনানীর হোটেল আফতাব আওয়ার্স রেসিডেন্টস, বনানীর গোল্ডেন টিউলিপ, গুলশান ২ এর হোটেল ট্রপিক্যাল ডেইজি।
এছাড়া বনানীর হোটেল সুইট ড্রিম, কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চি, বনানীর আমাজন লিলি লেকভিউ রেসিডেন্স, বনানীর অমনি রেসিডেন্স, নিকুঞ্জের বেস্ট ওয়েষ্টার্ন প্লাস মায়া, হোটেল গ্রেস ২১, উত্তরার হোটেল এফোর্ড ইন, হোয়াইট প্যালেস হোটেল, মেরিনো রয়েল হোটেল, মেমেন্টো হোটেল, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন।

কুয়েতে মারা গেছে ১০ জন, শনাক্ত ১,২৭১ এবং সুস্থ হয়েছে ১,৩০৮ জন।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,২৭১ জন, সুস্থ হয়েছে ১,৩০৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২৩০,৮৮১ জন।
মোট মৃতের সংখ্য ১,৩০৮ জন।
মোট সুস্থ হয়েছেন ২১৫,২৫০ জন।

আজ মঙ্গলবার সন্ধ্যা আটটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৯,৪৯৪ জন, মোট টেস্টের সংখ্যা ২০৪৭,৮২১ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,২৬৩ জন এবং আইসিইউতে আছেন ২৪০ জন ।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশী ।

বাংলাদেশী প্রবাসী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড।

বাংলাদেশী প্রবাসী হত্যায় এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সৌদি আরবের দাম্মামে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী সাগর পাটোয়ারী এক সৌদি নাগরিকের হাতে নিহত হন। সাগরের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামে। ২০০৬ সালের জুন মাসে এক গ্যাস স্টেশনে সুমনের সাথে ওই সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উমর পিস্তল বের করে সুমনকে গুলি করে হত্যা করেন।

করোনাভাইরাসের কারণে রমজান মাস উপলক্ষে আরব আমিরাত সরকার নতুন নিয়ম জারি করেছে।

নিয়মগুলো হচ্ছে-
১। পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে মহিলাদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

২। হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

৩। একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

৪। মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না। ইফতারের তাবু নিষিদ্ধ থাকবে। ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

৫। বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারী দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘন্টা সময়ের মধ্যে শেষ হতে হবে।

৬। পবিত্র কুরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।