ক্যাটাগরি Uncategorized

কাতারে বাংলাদেশীসহ আক্রান্ত ৭২০জন, ও সুস্থ ৪১২জন।

কাতার প্রতিনিধিঃ আজ কাতারে করোনায় আক্রান্ত ৭২০জন ও সুস্থ হয়েছে ৪১২জন।মঙ্গলবার জনস্বাস্থ্য মন্রণালয় জানিয়েছে কাতারে করোনা ভাইরাস সংক্রান্ত আরও ৭২০টি মামলা নিশ্চিত করেছে এবং এ পর্যন্ত কাতারে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়িয়েছে ১৭৯,১৮৪জন।
গত ২৪ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪১২জন।এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬৩,৬৮৪জন।
বর্তমানে চিকিৎসাধীন আছে
১৫,২১১জন।
গত ২৪ঘন্টায় আইসিউ’তে ভর্তি হয়েছে ৩৫জন।
বর্তমানে আইসিউ’তে চিকিৎসাধীন আছে ৩১৫জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনার টিকা নিয়েছে ২৫,৫৬৬জন।
এ পর্যন্ত কাতারে করোনার টিকা নিয়েছে ৭৯০,৬৭৬জন।

গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাস এর পরীক্ষা করা হয়েছে ১২,৩০০জন। মন্রণালয় জানিয়েছে, সদ্য নির্ণয় করা সমস্ত ব্যাক্তি সম্পূর্ণ সচ্ছলতা এবং সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে।এখন পর্যন্ত কাতারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে১,৭২৭,৩৯৮জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৩ জন।
এখন পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ২৮৯জন।

মন্রণালয় আরও জানিয়েছে, নতুন ভাবে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের সন্ধান করছে। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্রণালয়। শুরুতে যারা আক্রান্ত হয়েছিলো তাদের সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে মন্রণালয়।

করোনা ভাইরাস সংক্রমন হতে বাঁচতে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহারের পরামর্শ দেন মন্রণালয়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়,সমাজের সকল স্তরের সদস্য কে ঘরে বসে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মন্রণালয়কে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান। আপনি/আপনারা কী ভাবে সুরক্ষিত থাকবে সে সম্পর্কে সর্বাধিক যুগোপযোগী গাইডেন্সের জন্য এমওপিএইচ (Moph)ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করার আহব্বান জানান। জ্বর বা সর্দি হলে টোল ফ্রি করোনা ভাইরাস ২৪/৭ হটলাইন ১৬০০০কল করতে অনুরোধ জানান।

দেশে,করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজারের বেশি।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৯৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

এর আগে সোমবার (২৯ মার্চ) দেশে আরও ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪৫ জন।এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩০ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৩ হাজার ৯৯১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ২৫৪ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৮০১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৮ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২০ লাখ ৯৫ হাজার ৩২৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ১৪৭ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে ফ্রান্স রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৫৪ হাজার ৬৮৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৪ হাজার ৯৫৬ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ২৮ হাজার ৫৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৯৮ হাজার ৩৩ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।৩০ মার্চ (মঙ্গলবার) এর আপডেট

কুয়েতে প্রবাসীদের রেমিট্যান্সে ৫% টেক্সের বিল উত্থাপন..!!

কুয়েত সাংসদ আলী আল-কাতান স্থানীয় ব্যাংক, বিদেশী ব্যাংকের শাখা এবং বিনিময় সংস্থাগুলিকে ৫% সমপরিমাণ ফি আদায়ের জন্য কুয়েতের কেন্দ্রীয় ব্যাংককে (সিবিকে) বাধ্যতামূলক করার জন্য আইন নম্বর 32/1968 সংশোধন করার বিলটি জমা দিয়েছেন।

বিল অনুসারে, সংগৃহীত ফিগুলি নিয়মিত সরকারী কোষাগারে জমা করা হবে। বিনিয়োগ সুরক্ষা এবং সরকারের যে চুক্তিসমূহে সুনির্দিষ্ট রেমিট্যান্সগুলি এই ফি থেকে ব্যবহারিত হবে। যে কেউ এই আইন লঙ্ঘন করবে তাকে সংক্রামিত পরিমাণের দ্বিগুণ জরিমানা করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের উপস্থাপনা অনুযায়ী আইনটির কার্যনির্বাহী ডিক্রি কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে জারি করা হবে। আরেকটি বিকাশে, ১৯ জন আইনজীবি অধ্যাপকরা এমপি বদর আল-দহৌমকে সমর্থন করে একটি যৌথ বিবৃতি জারি করেছিলেন।

📌 নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4192775324088167/

কুয়েত দূতাবাসে বাংলাদেশ এম্বাসিতে প্রবাসীদের হয়রানী করতেছে রিতিমত।।।

আমার পাসপোর্ট দূতাবাসে প্রস্তুত আছে যেনে ও সিরাজ মিঞা আমাকে বলতেছে আমার পাসপোর্ট আমি আজকে পাবোনা। তার পরে জিজ্ঞেস করলাম কবে পাবো নানা, উনি বল্লো বৃহস্পতিবারে ২টার দিগে আসো।এর পরে আমি বল্লাম নানা আমার পাসপোর্টের জন্য আমি এই মাষের ১০ তারিখে আসলাম তার পরে গত কালকে আমার এক বড় ভাই ফোন করেছিলো আপনাকে আপনি বল্লেন পাসপোর্ট চলে আসছে এখন বলতেছেন আসে নাই বৃহস্পতিবারে আসতাম।

এই নেন বড় ভাই লাইনে আছে কথা বলেন,
তার পরে সিরাজ মিঞা বলতেছে বাদ্দে কোথা কার কে নাতি এখন কাউকে চিনীনা আমি,
তুই বৃহস্পতিবারে আয়।

আইচ্ছা নানা বৃহস্পতিবারে আসলে সিউর পাবো নাকি?
সিরাজ মিঞা বলতেছে জানি না সঠিক কবে পাবে। আমি বল্লাম নানা আমার কপিলে চিল্লা চিল্লী করের আমার পাসপোর্ট আজকে না নিলে কপিলে আরো বকা বকি করবে এখন কি করি।
তার পরে সিরাজ মিঞা বল্লো এই দিগে আয়, গেলাম, ৫দিনার দে পাসপোর্ট এখন দিয়ে দেবো,
আমি ও কি করবো নিরুপায় ৫টাকা দিলাম তার পরে সে আমাকে পাসপোর্ট দিয়ে দিলো ১৫ মিনিট পরে,

আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আপনারা বলেন এটা কেমন বিচার কেমন আচরণ আমাদের সাথে প্রবাসে ও করতেছে,থেকে শুন্তে চাই?
কিন্তু কেনো, এমন কাজ করে প্রবাসীদের হয়রানী করতেছে উনারা।
সিরাজের মতো এমন হাজার ও সিরাজ রয়েছে দূর্নীতির আড়ালে।

আমার কাছ থেকে টাকা নিছে সেই প্রমাণ সহ দিলাম দেখেন সবাই এই সেই ঘোষ খোর সিরাজ

সিরাজ মিঞার নাম্বার এটা 99093073

📌

লিংক নিচে দেওয়া হয়েছে….

সুত্র ঃ-https://www.facebook.com/groups/kuwaitbanglanews/permalink/5543106049040548/

কুয়েতে মারা গেছে ১২ জন, শনাক্ত ১,২৫১ এবং সুস্থ ১,৩৪৬ জন

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,২৫১ জন, সুস্থ হয়েছে ১,৩৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২২৯,৫৫০ জন।
মোট মৃতের সংখ্য ১,২৯৮ জন।
মোট সুস্থ হয়েছেন ২১৩,৯৪২ জন।

আজ সোমবার সন্ধ্যা আটটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৮১০৪ জন, মোট টেস্টের সংখ্যা ২০৩৭,৭৯৯ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৩১০ জন এবং আইসিইউতে আছেন ২৫৪ জন ।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশী ।

করোনাকালীন সামনে সারিতে থাকা শ্রমিকদের জন্য বোনাস অনুমোদন।

কুয়েতের মন্ত্রিপরিষদ করোনাকালীন ফ্রন্টলাইনে থাকা শ্রমিকদের জন্য বোনাস অনুমোদন করেছে, আজ সোমবার (২৯ মার্চ) মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠক চলছে ।

#ফাইল ছবি ।

সুত্র ঃ- http://rtmnews24.com/2021/03/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

কুয়েতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি’।

কুয়েতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে আজকের অধিবেশনে সিদ্ধান্ত হয়নি, আজ সোমবার সন্ধ্যায় শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক ।

প্রধানমন্ত্রী শেখ খালেদের সভাপতিত্বে চলমান বৈঠকে আংশিক কারফিউ’র মেয়াদ বৃদ্ধির বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আল আনবা পত্রিকা ।

সরকারকে সময় দিতে এমপিদের প্রতি আহবান কুয়েত আমিরের।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদের নেতৃত্বাধীন সরকারকে সময় দিতে জাতীয় পরিষদের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন কুয়েতের মহামান্য আমীর শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ ।

আজ সোমবার (২৯ মার্চ) সাংসদগণ আমীরের সাথে সাক্ষাৎ করতে গেলে, মহামান্য আমীর এই আহবান জানান ।

বিস্তারিত আসছে ………

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি নিহত।

জন সিদ্দিক, ঢাকা:
এক রাতের মধ্যে দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এদের একজন অসুস্থ হয়ে ডারবানে এবং আরেকজন ক্রুগার্সড্রপে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল রাতে ডারবান থেকে জোহানেসবার্গ শহরে আসার জন্য রওয়ানা দেন জসিম উদ্দিন। কিন্তু বাস স্টেশনে এসে মাথা ঘুরে পড়ে যান। এসময় তিনি বমি করে অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। এদিকে, গতকাল রাত ১০টার দিকে সন্ত্রাসীদের গুলিতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিহত হয়েছেন নর্থওয়েস্ট প্রভিন্সের ক্রুগার্সডর্প এ বসবাসকারী মাসুদ আহমেদ। নিহত মাসুদের দেশের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

সূত্র: শাপলা টিভি।

দেশে,ফেসবুক কবে চালু হবে বলতে পারছে না বিটিআরসি।

তিনদিন ধরে বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কবে সচল হবে তা জানাতে পারছে না বাংলাদেশের টেলিযোগযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ-বিটিআরসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। 

ফেসবুক কর্তৃপক্ষ গত  শনিবারই বিবৃতি দিয়ে জানিয়েছে যে, বাংলাদেশে তাদের ‘একাধিক সেবা সীমিত করার’ বিষয়ে অবগত আছে তারা, ‘বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে’ এবং আশা করছে যে, ‘দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে’। 

তবে এর দুদিন পরেও পরিস্থিতির কোন উন্নয়ন হয়নি। বিবিসির খবরে আরো বলা হয়, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোন আপডেট। ভালভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও। এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এরকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

কেন ফেসবুক ও ইন্টারনেট সেবা ব্যাহত করা হচ্ছে তার কারণ খোলাসা না করলেও বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশন – বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে’। এর বাইরে এ সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

বিবিসিকে সুব্রত রায় বলছেন, “চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।”

সুত্র ঃ- https://www.bvnews24.com/%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BF-184018