ক্যাটাগরি Uncategorized

একদিনে এত করোনা রোগী দেখেনি বাংলাদেশ?

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত হয় গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জনের শরীরে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে।

করোনাভাইরাস নিয়ে সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

এর আগে রোববার (২৮ মার্চ) দেশে আরও ৩ হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৫ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৭৬৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৯৬ হাজার ৮৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৭৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ২ হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৫২৬ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ১২ হাজার ২৯৯ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬১ হাজার ৮৮১ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে ফ্রান্স রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৪৫ হাজার ৫৮৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৪ হাজার ৫৯৬ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ১৯ হাজার ৮৩২ জন। এর মধ্যে মারা গেছেন ৯৭ হাজার ৭৪০ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।২৯ মার্চ (রোববার) এর আপডেট

কুয়েতে রমজান চলাকালীন নিষেধাজ্ঞার সময়সীমার সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়া হবে…!!

কুয়েত মন্ত্রিপরিষদ আজ,সোমবার তাদের বৈঠকে পর্যালোচনা করবেন, দেশে করোনা মহামারীটির পরিস্থিতি সম্পর্কিত একটি প্রতিবেদন, যেখানে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা এবং আইসিইউতে করোনা রোগীদের সংখ্যার বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষ বিবেচনা করবেন রমজান মাসে বর্তমানে প্রয়োগ হওয়া নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর অনুরোধটি প্রাথমিকভাবে পর্যালোচনা করবেন।

সরকারী সূত্রগুলি বলেছিলেন: রমজান মাসে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়া হবে, স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের প্রতিবেদন মন্ত্রিপরিষদে জমা দেবেন, তাতে ধারণা করা হচ্ছে সারা দেশে স্বাস্থ্য প্রয়োজনীয়তা বাস্তবায়নে ব্যর্থতার ইঙ্গিত দেয়।

তিনি আরো যোগ করেছেন যে স্বাস্থ্য কর্তৃপক্ষ রমজানে সাপ্তাহিক ভিত্তিতে নিষেধাজ্ঞার সূচকগুলি মূল্যায়ন করবেন এবং করোনায় আক্রমণের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেলে আগামী দশ দিনের মধ্যে এই নিষেধাজ্ঞাটি সম্পূর্ণ নিষেধাজ্ঞা হবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রমণ এড়াতে নামাজের সময় হ্রাস করে স্বাস্থ্যের প্রয়োজনীয়তার মধ্যে নজর রেখে তারাবিহর নামাজ পড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেবেন।

সূত্রগুলি জোর দিয়েছিলেন যে স্বাস্থ্য মন্ত্রনালয় কোনো প্রকার শিথিলতা বা নিষেধাজ্ঞার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে সমর্থন করবেন। রমজানের সময় মনিটরিং সমাবেশে সরকারী দলগুলির ভূমিকাও সক্রিয় করা হবে। যাতে আইসিইউতে রোগীদের সংখ্যা বৃদ্ধি না পায় এবং বিপদের পর্যায়ে না পৌঁছায়,সে জন্য বিদেশ থেকে মেডিকেল টিম এবং স্থানীয় ক্যাডারদের সহায়তা করার জন্য ব্যবহার করবেন।

📌 নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/471897892832582/posts/3937445426277794/

সৌদি আরবে “তাওয়াক্কালনা অ্যাপের” মাধ্যমে টাকা লেনদেনের সুযোগ।

বর্তমানে সৌদি আরবে তাওয়াক্কালনা অ্যাপ ব্যবহার করছেন ৭০ লাখ মানুষ। তাওয়াক্কালনা অ্যাপ তৈরী করা হয়েছে সৌদি আরবে করোনা ভাইরাস এর প্রসার রোধ করতে সকলকে সচেতন করার জন্য। তার পাশাপাশি আইডি কার্ড সংক্রান্ত যেকোন কাগজপত্রের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এই অ্যাপ। এই অ্যাপ মোবাইলে থাকলে যেকোন ধরণের পরিচয়পত্র (ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড বা অন্যান্য আইডেন্টিটি) লাগে না সৌদি আরবে। এখন থেকে টাকা লেনদেন করতেও তাওয়াক্কালনা অ্যাপ ব্যবহার করা যাবে বলে সৌদি সরকার জানিয়েছে।

হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে নিপুন রায় গ্রেপ্তার।

হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদান করায় এক কর্মীসহ বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ বিকেল ৪টায় তাকে র‍্যাব-১ গ্রেপ্তার করে।

সূত্র: যমুনা টিভি।

হায়রে প্রবাসী,নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুয়েত প্রবাসীর মৃত্যু।

গতকাল ফান্তাস এলাকায় একটি দূর্ঘটনায় মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

নিহত মোঃ গোলাম রসুল দেশের বাড়ী চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাদবারহাট।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাত নসীব করুন । #আমিন ।

@Sadek_Ripon

আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪ জন। নতুন ২১২৮ জন করোনা রোগী শনাক্ত ।

সুস্থ হয়েছে ২২৪৩ জন । মোট সুস্থের সংখ্যা ৪৩৮,৭০৬ জন।
মোট আক্রান্তের সংখ্যা ৪৫৫,১৯৭ জন।
মোট মৃতের সংখ্যা ১৪৮১ জন ।

Moh_Uae

সৌদিআরবে গত ২৪ ঘণ্টায় নতুন ৫৩১ জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ৭ জন।

সুস্থ হয়েছে ৩৮৯ জন । মোট সুস্থের সংখ্যা ৩৭৬,৯৪৭ জন।
মোট আক্রান্তের সংখ্যা ৩৮৮,৩২৫ জন।
মোট মৃতের সংখ্যা ৬৬৫০ জন ।

Covid_19 #Saudi_Moh

ওমানে আবারো করোনা সংক্রমণ দিনদিন রেকর্ড”।

গত ৪৮ ঘণ্টায় ওমানে ২২৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে, একই সময়ে মারা গেছেন ১১ জন । সুস্থ হয়েছে ১৬৫৪ জন ।

ওমানে মোট আক্রান্তের সংখ্যা ১৫৬,০৮৭ জন।
মোট সুস্থ হয়েছে ১৪২,৪২০ জন।
মোট মারা গেছে ১৬৬১ জন।

সবাই সাবধানে চলাফেরা করবেন। আল্লাহ তায়লা সকলকে হেফাজত রাখুন ।

আমিন ।

Moh_Oman

করোনায় কুয়েতে মারা গেছে ৭ জন, শনাক্ত ১,১২১, সুস্থ ১,২৩৬ জন।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,১২১ জন, সুস্থ হয়েছে ১,২৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২২৮,২৯৯ জন।
মোট মৃতের সংখ্য ১২৮৬ জন।
মোট সুস্থ হয়েছেন ২১২,৫৯৬ জন।

আজ রবিবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৬৮৫২ জন, মোট টেস্টের সংখ্যা ২০২৯,৬৯৫ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৪১৭ জন এবং আইসিইউতে আছেন ২৫১ জন ।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশী ।

দেশে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩৫।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯০৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে।

করোনাভাইরাস নিয়ে রোববার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।

এর আগে শনিবার (২৭ মার্চ) দেশে আরও ৩ হাজার ৬৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৯ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৮ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ২৬০ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৮৮ হাজার ৮০০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২৫ লাখ ৫০ হাজার ৭৭৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯ লাখ ১৭ হাজার ১৩০ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬২ হাজার ১২ জনের।

আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩৬২ জন এবং মারা গেছেন ৩ লাখ ১০ হাজার ৬৯৪ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৯ লাখ ৭১ হাজার ৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬১ হাজার ৫৮৬ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ১০ হাজার ৭৪৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৭ হাজার ৪০৪ জন।

আক্রান্তের দিক থেকে ফ্রান্স রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৮ হাজার ৫৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৯৪ হাজার ৪৬৫ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৪তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।২৮ মার্চ (রোববার) এর আপডেট