ক্যাটাগরি Uncategorized

দেশের,হরতাল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে বিক্ষোভে হতাহতের ঘটনার জেরে ডাকা হরতাল পালন করছে হেফাজতে ইসলাম।

হেফাজতে ইসলামের রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব দেশের প্রধান জেলা শহরগুলোতে না পড়লেও দেশের অনেক স্থানে সরকার সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুইদিন ধরে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি ও গোষ্ঠী ধর্মীয় উন্মাদনায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ উপজেলার সরকারি সম্পত্তি ধ্বংস করছে। যার মধ্যে উপজেলা পরিষদ, থানা ভবন, সরকারি ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি, রেল স্টেশন, রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়িঘর, প্রেসক্লাবসহ জানমালের ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। এ জাতীয় ক্ষয়ক্ষতিসহ সকল প্রকার উচ্ছৃঙ্খল আচরণ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় জনগণের জানমাল ও সম্পদ রক্ষার্থে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার আরও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে যে, স্বার্থান্বেষী মহল এতিম ছাত্র ও শিশুদের রাজনৈতিক উদ্দেশে রাস্তায় নামিয়ে সরকারি সম্পত্তিসহ জনগণের সম্পদ ও রাজনৈতিক, নেতৃবৃন্দের ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ নানা ধরণের অপকর্মে নিয়োজিত করায় প্রাণহানির মতো ঘটনা ঘটছে। তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। এসব গুজব রটনাকারীসহ আইন অমান্য করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

পর পর ৩ বার পরীক্ষায় ফেল করার পর মে’য়ের বিয়ে দিয়ে দিলেন রিকশা’‌ওয়ালার সাথে।

আব্বু কথা রেখেছেন। তিন’বার ইন্টার’মিডিয়েট ফেল করার পর আমার বো’নের বি’য়ে দিয়ে দিয়েছেন রিকশা’‌ওয়ালার সাথে।

সব বাবাই যদিও এরকম কথা রা’গ করে বলেন কিন্তু আমার আব্বু এক ক’থার‌ মানুষ। বলেছেন এবং দি’য়েছেন। আমার রিকশা‌’ওয়ালা দুলা’ভাইকে নিয়ে আমি খুবই বির’ক্ত। যখন তখন আমার সাথে এসে শালী শালী বলে ঢং ক’রেন লোকের মধ্যে আমার খুবই বি’র’ক্ত লাগে। ভয়ে ভয়ে আমি ভালো’ভাবে পড়াশোনা করছি।

আমি ফেল করতে চা’ইনা। আমি রিকশা‌’ওয়ালা বিয়ে করতে আ’গ্রহী ন‌ই। দুলা’ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা জা’নতাম না। আব্বু একদিন ওনার রিক’শায় বাজার করে ফির’ছিলেন তখন উনি আব্বুর সব বা’জার নিজে হাতে করে বাসায় পৌছে দিয়ে গেছেন দেখে আব্বু মু’গ্ধ হয়েছেন। যার ফল’স্বরূপ ওনার সাথে আমার বো’নের বিয়ে।

কিন্তু ওনার ফ্যা’মিলির সাথে আমাদের এখনো দেখা হয়নি। দুলা’ভাই সারাদিন রিকশা চালিয়ে বাসায় এসে ঘাম মু’ছতে মুছতে ডাকেন,”ও ব‌উ,ও শালী!পানি দেও।” মনের দুঃখে আমার বোন কয়ে’কবার আত্নহ*ত্যা করতে গেছে। প্রতি’বার‌ই আব্বুর কাছে জোর’সে থাপ্পড় খেয়েছে। দুলাভা’ইকে আমার বোন দেখতে পারে না।

রাতে আমার ঘরে এসে থাকে আর সা’রারাত কাঁদে, “লাবণ্য এ আমার কি হয়ে গেল রে!! আমার বয়’ফ্রেন্ড ছিল সরকারি অফিসার আর আমার বিয়ে’ হয়ে গেল একটা রিকশা’‌ওয়ালার সাথে রে!!!” আপুকে সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নেই। সামনে আ’মারো রেজাল্ট আমি খুবই আ’তংকে আছি। হয়তো আমার বর হবে এক অটো‌’ওয়ালা।

তারপর দুই ভায়রা-ভাই কাঁধে কাঁধ মি’লিয়ে সকালে একজন অটো নিয়ে বের হবে একজন রি’কশা। এদিকে আমরা দুই বোন প্রাইভেট কার ছাড়া কোথাও যাই না। কি একটা অবস্থা! দুঃশ্চি’ন্তায় শিউরে উঠে আমার আর সেই রা’তে ঘুম হয় না। আমার বিদেশ থাকা ফুপী বাসায় এসেই চিল্লা’চিল্লি শুরু করেছেন! আব্বুকে বলছেন, এইটা তুমি কি করলা?

এতবড় ক্ষতি কেউ নি’জের মেয়ের করে? এরচেয়ে আমার কাছে পাঠিয়ে দিতা, আমি কি মরে গে’ছিলাম? এসব বলতে বলতে দুলা’ভাইয়ের কাছে গিয়ে রাগী গলায় বললেন,”you scoundrel! How dare you? I will sue you!!” দুলাভাই বললেন, “You can’t,bcz she is my legal wife. And whatever, I have no mistakes actually..”

আমরা সবাই অবাক হয়ে তা’কিয়ে আছি দেখে দুলাভাই আবার বললেন, “আমিও ভালো ঘরে’র সন্তান। আমিও ইন্টার ফেইল। ইংরে’জিতে ভালোই ছিলাম অংকে ধরা খাইছি। এজন্য আমার আব্বুও আ’মাকে রিকশা কিনে দিছে!”

আজ থেকে ওমানে ফের লকডাউন’।

কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ কমিটি আজ ২৮ শে মার্চ রবিবার থেকে ৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে ।

প্রতিদিন রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর
থাকিবে ।

এই সময়ে যানবাহন ও ব্যক্তিদের চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কমিটি নাইট লকডাউন এবং চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সংক্রমণের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এপ্রিল ১ থেকে ৩১ মে এর মধ্যে
সালতানতের জন্য সময়কালটি সর্বোচ্চ কমিটি আরও কঠোর এবং ব্যাপক ব্যবস্থা গ্রহণ করবে। যাতে সেই সময়ের মধ্যে সম্পূর্ণ লকডাউন এবং সম্পূর্ণ চলাচলের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকতে পারে ।
সূত্রঃ টাইমস অব ওমান।

হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ।

সারা দেশে আজ রোববার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সকাল থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় হেফাজতের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। পুলিশের উপস্থিতিতে তাঁরা শিমরাইল ইউটার্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তাঁরা সড়কে টায়ার, বাঁশ, কাঠ, চৌকি, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা মহাসড়কের যানবাহন চলাচলে বাধা দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হরতালকে কেন্দ্র করে শহরের ডিআইটি, চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইলসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মোতায়েন রয়েছে বিজিবি ও র‍্যাব।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হরতালের সমর্থনে মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ তৈরি করে বিক্ষোভ করেছেন হেফাজতের নেতা-কর্মীরা। তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরুদ্ধে ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে হেফাজতে ইসলাম আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। হেফাজত নেতারা আজকের হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি হরতালে সংঘর্ষের কোনো ঘটনা যেন না হয়, সে জন্য সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। হেফাজতের আজকের হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজকের হরতালে রাজধানী ও এর আশপাশের এলাকায় বাস-মিনিবাসের চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। যাত্রী পাওয়া সাপেক্ষে দূরপাল্লার পথেও বাস চালানোর কথা জানিয়েছে সংগঠনটি।

সুত্র ঃ- প্রথম আলো

ঢাকার রাজপথে হরতালের কোনো প্রভাব নেই।

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে যান চলাচল। রোববার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়কে মাস-মিনিবাস চলছে। হরতালের কোনো প্রভাব নেই ঢাকার রাজপথে।

হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে দু-একটি জায়গায় ঝটিকা মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা। এদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলার মোড় ও মতিঝিল এলাকাসহ গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছেন: মহামারী সংক্রান্ত পরিস্থিতি উদ্বেগজনক..!!

কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ক্রমাগত বেয়েড়েই চলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেন মহামারী সংক্রান্ত পরিস্থিতি একটি বিপদজনক হয়ে উঠেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আল-কাবাসের উদ্বৃতি দিয়ে জানিয়েছেন: দেশে করোনার সংক্রমণের হার যেমন সাম্প্রতিক বৃদ্ধি পেয়েছে তা মহামারীর দ্বিতীয় এবং তৃতীয় তরঙ্গে কিছু দেশে প্রবেশের সাথে মিলে যায়, যা প্রথমটির চেয়েও মারাত্মক হতে পারে।

তারা উল্লেখ করেছেন যে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে গত ৭ই মার্চ থেকে ২৭শে মার্চ পর্যন্ত রেকর্ড করা সংখ্যাটি খুবই উদ্বেগজনক, বিশেষত সংক্রমণ ও মৃত্যুর উল্লেখযোগ্য পরিমাণে উচ্চ হারের উল্লেখ করা হয়েছে এবং ২০ দিনের মধ্যে অনুমানিক ১৪৩ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে, এবং ২৫,৪০৮ জন আক্রান্ত হয়েছে এছাড়াও, নিবিড় পরিচর্যায় (আইসিইউতে) ৬৭ জন রোগীকে ভর্তি করা হয়েছিল।

এবং তারা ইঙ্গিত দিয়েছিলেন যে সম্প্রতি সংক্রামিত মানুষের সংখ্যার তুলনায় ভাইরাস থেকে সুস্থতার হারে দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে, কারণ গত ফেব্রুয়ারির শুরুর দিকে এটি ৯৫.৬% পৌঁছানোর পর,পূনোরায় গতকাল পর্যন্ত এটি ৯২.৯% পৌঁছে যায়। , এবং এটি এই বছরের শুরুতে ৯৭.৩% ছিল।

📌 নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

📌 নিউজ লিংক 👇
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.alqabas.com%2Farticle%2F5843248&h=AT2IFpR3xmr8xBP-1aZ2toj-lPJ-dplc420gjXjZYtrf1QQB4Esp_yjSUjEq9hfONWVUSrj9KVt_4ejRl6uiOj7R-1qKujSZzzyUgXnyeKGt6_gIRUVaWtat_405tA5LTng7&s=1

গতকাল মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩২।

মিশরের দক্ষিণাঞ্চলের সোহাগ শহরে দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ৬৬ জন। কায়রো থেকে ২৮৫ মাইল দূরের সোহাগ শহরে শুক্রবার ওই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তিনটি যাত্রীবাহী বগি দুমড়ে-মুচড়ে যায়। এ ভেতরে যাত্রীরা আটকা পড়েন। অনেকে অচেতন হয়ে পড়েন। অনেকের রক্ত ঝরতে দেখা যায়। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে অনেককে পাশের মাটিতে রাখা হয়।

সূত্র: রয়টার্স।

করোনাভাইরাস নিয়ম না মানায় সৌদিতে ১২৫ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সুবিধা বন্ধ ঘোষণা।

সৌদি আরবে অ্যান্টি-করোনাভাইরাস স্বাস্থ্য প্রোটোকল না মানায় ১২৫ টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সুবিধা বন্ধ করে দিয়েছে। এর আগে, করোনভাইরাস সতর্কতামূলক পদক্ষেপের মধ্যে পৌরসভা কর্তৃক মোট ৪২৭১ টি বাণিজ্যিক কেন্দ্র এবং সুবিধাসমূহ পরিদর্শন ট্যুর পরিচালনা করা হয়েছিল। স্বাস্থ্যবিধি অমান্য করলে ৯৫০ নাম্বারে কল দিয়ে অভিযোগ জানাতে বলা হয়েছে।

সূত্র: আরব নিউজ।

ঢাকা-বরিশাল রুটে বিমানের ফ্লাইট চালু।

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে। সপ্তাহের সাত দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান। গতকাল শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বরিশাল বিমানবন্দরের লাউঞ্জে ফিতা কেটে এই রুটে বিমানের ফ্লাইট উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। যাত্রীর চাপ বাড়লে প্রতিদিন ২টি করে ফ্লাইট পরিচালনার কথা বলেছেন প্রতিমন্ত্রী।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

নকল করোনা সনদ নিয়ে বিমানবন্দরে ভারতীয় যুবক আটক।

করোনা আক্রান্ত হওয়ার পরেও নকল সনদ তৈরি করে দেশে ফেরার সময় গত বৃহস্পতিবার (২৫ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় যুবককে আটক করেছেন বিমানবন্দর পুলিশ। বিভিন্ন গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে ওই যুবক নকল সনদের বিষয়টি স্বীকার করেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই যুবককে চিকিৎসার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রঃ জাগো নিউজ।