ক্যাটাগরি Uncategorized

লেবাননে ৪ শরণার্থী নিহত।

দুই মহিলা এবং দুই শিশুসহ গতকাল শুক্রবার (২৬ মার্চ) পূর্ব লেবাননের একটি পার্বত্য অঞ্চলে ৪ শরণার্থীর মরদেহ পাওয়া গেছে। নিহতরা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানা গেছে। সাত ও আট বছর বয়সী এক শিশু সহ চার সিরিয়ান পায়ে হেঁটে যাওয়ার জন্য একটি গাড়ি থেকে উঠে পড়েছিল তবে ঝড়ে প্রচণ্ড শীতের কারণে তারা মারা যান। স্থানীয় গভর্নর জানান, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান সত্ত্বেও এই চারজনই শীতের কারণে মারা গেছেন। এর আগে, ২০১৮ সালের জানুয়ারিতে লেবাননে পালানোর চেষ্টা করার সময় ১৭ জন সিরিয়ান নাগরিক চরম শীতের কারণে মারা গিয়েছিলেন।

সূত্রঃ আরব নিউজ।

মিশরে ভবন ধসে নিহত ৫।

মিশরের রাজধানীতে আজ শনিবার (২৭ মার্চ) ভোরে একটি ১৩ তলা ভবন ধসে পড়ে কমপক্ষে পাঁচ জন মারা গেছেন এবং ২২ জন আহত হয়েছে।
সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স বাহিনী ধ্বংসস্তুপের তলদেশ থেকে আহতদের উদ্ধার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন। ধসের কারণ কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মিশরের অবৈধ নির্মাণ এবং বিধিবিধানের দুর্বল প্রয়োগের কারণে বিল্ডিং ধসের ঘটনা অস্বাভাবিক নয়।

সূত্রঃ আরব নিউজ।

করোনায় আক্রান্ত শচীন টেন্ডুলকার।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচীন টেন্ডুলকার। আজ শনিবার নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। শচীন বলেন, নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই বিশ্রামে আছেন তিনি।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা।

করোনাভাইরাস; সৌদি আরবে ৯ মসজিদ বন্ধ ঘোষণা।

মসজিদে নামাজ পড়া মুসল্লীদের মধ্যে করোনভাইরাস মামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে সৌদি আরবের চারটি অঞ্চলে ৯টি মসজিদ অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন। সৌদি আরবের আল কাসিমে ৪টি, রিয়াদে ৩টিসহ মোট নয়টি মসজিদ বন্ধ করে দিয়েছে। জীবানুমুক্ত হওয়ার পর পুনরায় মসজিদ খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে।

সূত্র: আরব নিউজ।

দেশে করোনায় বছরের সর্বোচ্চ মৃত্যু।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৯ জন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২০ ডিসেম্বর করোনায় মারা যান ৩৮ জন।  এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৬৯ জনে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।করোনাভাইরাস নিয়ে শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন।এর আগে শুক্রবার (২৬ মার্চ) দেশে আরও ৩ হাজার ৭৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৩ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৭ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬৭ লাখ ৩৬৪ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৭৯ হাজার ৭৪১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২১ লাখ ৬২ হাজার ৮৮৭ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৮ লাখ ৫৩ হাজার ৩২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬১ হাজার ১৪২ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৪ লাখ ৭ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ৩৬২ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৯ লাখ ৮ হাজার ৩৭৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬১ হাজার ২৭৫ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ এক হাজার ৮৫৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৭ হাজার ১৭ জন।আক্রান্তের দিক থেকে ফ্রান্স রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪ লাখ ৬৫ হাজার ৯৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ৯৪ হাজার ২৭৫ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।২৭ মার্চ (শনিবার) এর আপডেট

কুয়েতে আজ করোনায় মারা গেছে ১২ জন, শনাক্ত ১,৫৪৮ জন’ সুস্থ ১,২৫৩ জন।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৫৪৮ জন, সুস্থ হয়েছে ১,২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২২৫,৯৮০ জন।
মোট মৃতের সংখ্য ১,২৭০ জন।
মোট সুস্থ হয়েছেন ২১০,০২৪ জন।

আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৯,৬৫৬ জন, মোট টেস্টের সংখ্যা ২০০১৫,১১৪ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৬৮৬ জন এবং আইসিইউতে আছেন ২৪২ জন ।

দেশে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত, মৃত্যু ৩৩।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৩০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জনে। এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জনের শরীরে। 

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (২৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন।

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) দেশে আরও ৩ হাজার ৫৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৪ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৭৫৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৬৭ হাজার ২৮৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৫১২ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৩৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৭৪৪ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩ হাজার ৭২৬ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৮২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬০ হাজার ৯৮৩ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৯২ হাজার ৬৯২ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৬ হাজার ৬১২ জন।আক্রান্তের দিক থেকে ফ্রান্স রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪ লাখ ২৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৯৩ হাজার ৩৭৮ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।    ২৬ মার্চ (শনিবার) এর আপডেট

আজ কুয়েতে করোনায় মৃত্যু হয়েছে ২ জন, শনাক্ত ১,৩৯০ এবং সুস্থ ১,৩৭৯ জন।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৩৯০ জন, সুস্থ হয়েছে ১,৩৭৯জন এবং মৃত্যু হয়েছে ২ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্তের সংখ্যা ২২৪,৪৩২ জন।
মোট মৃতের সংখ্য ১,২৫৮ জন।
মোট সুস্থ হয়েছেন ২০৮,৭৭১ জন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ১০,৮০২ জন, মোট টেস্টের সংখ্যা ২০০৫,৪৫৮ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৪০৩ জন এবং আইসিইউতে আছেন ২৪৭ জন ।

বিমানবন্দরে লাগেজ হা’রালে প্রতি কেজিতে ১ লাখ টাকা জ’রি’মানা পাবে প্রবাসীরা!

ফ্লাইটে যেকোনভাবে লাগেজ হা’রা’লে এখন থেকে প্রতি কেজির জন্য ১ লক্ষ ১৭ হাজার টাকা করে জ’রি’মা’না পাবে যাত্রী! এছাড়াও বিমান দু’র্ঘ’ট’নায় কোন যাত্রীর মৃ’ত্যু বা ক্ষ’তি হলে ক্ষ’তি’পূরণের পরিমান বাড়িয়ে করা

হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা! লাগেজ হা’রা’লে ক্ষ’তিপূ”রণ বাড়লো লাখ টাকারও বেশি! ফ্লা’ইটে ব্যাগেজ (লা’গেজ) হা’লে’ বা ন’ষ্ট হলে আগে কেজিতে ক্ষ’তি’পূরণ পাওয়া যেত ২০ ডলার বা প্রায় ১ হাজার ৭০০ টাকা।

তবে, আজ সকালে মন্ত্রিসভায় গৃহীত হওয়া নতুন আ’ইনে বাংলাদেশের মুদ্রায় এই অঙ্ক দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার ২৪১ টাকা। এ ছাড়া বিমান দু’র্ঘ’টনা’য় কোনো ব্য’ক্তির মৃ’ত্যু বা আ’ঘা’তজ”নিত ক্ষ’তিপূ’রণ ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি ১৭ লাখ টাকা করা হয়েছে। আজ সোমবার মন্ত্রি’সভার বৈঠকে এই অর্থের পরিমাণ বৃ’দ্ধি করে ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আ’ইন, ২০২০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই নতুন আ’ইন অনুসারে, ব্যা’গেজ হা’রা’নো বা বিন’ষ্টের ক্ষ’তিপূ’রণ প্রতিকেজি ২০ মা’র্কিন ডলার (১ হাজার ৭০০ টাকা) থেকে বেড়ে ১ হাজার ৩৮১ ডলার হবে (১ লাখ ১৭ হাজার ২৪১ টাকা)।

এ ছাড়া কা’র্গো বি’ন’ষ্ট বা হা’রানো’র জন্য কেজিপ্রতি ২০ ডলার থেকে নতুন আ’ইনে ক্ষ’তিপূরণের অংশ বেড়ে ২৪ ডলার হবে। ফ্লাই’ট ডিলে’ হলে জ’রিমা’না হবে ৫ হাজার ৭৩৪ মা’র্কিন ডলার (৪ লাখ ৮৬ হাজার টাকা), যা আগে ২০ ডলার (প্রায় ১ হাজার ৭০০ টাকা) ছিলো। নতুন আ’ইনে বিমান দু’টনা’য় কোন ব্য’ক্তির মৃ’ত্যু হলে বা ক্ষ’তিগ্র’স্ত হলে তিনি ক্ষ’তিপূর’ণ হিসেবে পাবেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৪ মা’র্কিন ডলার,

যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জা’নান, যাত্রীর মৃ’ত্যু’র ক্ষেত্রে, যাত্রীর সম্পত্তির বৈ’ধ ‘প্রতিনিধিত্বকারী ব্য’ক্তি’বর্গের মধ্যে এই আই’নের বিধান মোতাবেক ক্ষ’তি’পূরণের অর্থ’ ভাগ করা যাবে। সংশ্লি’ষ্ট উড়ো’জাহাজে’র পক্ষ বা বীমাকা’রী প্রতিষ্ঠানের স’ঙ্গে আলোচনার ভিত্তি’তে অথবা আ’দাল’তের মাধ্যমে ক্ষ’তিপূ’রণ আদায় করা যাবে।

📌 নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

বিমানবন্দরে লাগেজ হা’রালে প্রতি কেজিতে ১ লাখ টাকা জ’রি’মানা পাবে প্রবাসীরা!

১৩৮ প্রবাসীর পরিবারকে ৪ কোটি টাকা ঋণ দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক।

ঋণের চেক প্রদান করছেন মন্ত্রী ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ব্যাংকের বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণের আওতায় ১৩৮ প্রবাসী পরিবারকে ৪ কোটি টাকার চেক প্রদান।  

মুজিব জন্মতশবার্ষিকী উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক ‘বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণে’র আওতায় ১৩৮ জন প্রবাসী কর্মীর পরিবারকে ৪ কোটি টাকার চেক বিতরণ করেছে।

গতকাল বুধবার (২৪ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ঋণের চেক প্রদান করা হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই ঋণের চেক বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, প্রবাসী কর্মীদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ ফেরত কর্মীদের এই ঋণ সুবিধা দিচ্ছে। দালাল ধরে ব্যাংকের ঋণ না নেওয়ার এবং ঋণ নিতে কোন প্রকার সমস্যা হলে সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলেছেন মন্ত্রী।

প্রবাসীদের জন্য কাজ করার যে গতি সেটির কমতি নেই উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, মার্চ মাসের মধ্যেই আমরা এই ঋণের বিতরণের পরিমাণ বাড়াতে পারবো বলে আশা করছি।

এদিকে, সভাপতি সচিব বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ব্যাংক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বিএমইটি’র মাধ্যমে সরকার প্রবাসী কর্মীদের কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।

এই সময় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাজীবুল ইসলাম, শেখ শোয়েবুল আলম এনডিসি, প্রবাসী কল্যাণ ব্যাংকের জিএম মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সূত্রঃ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।