
দোহা, কাতারঃ
আগামীকাল ২৬শে মার্চ শুক্রবার থেকে কাতারে সব জিম ও ড্রাইভিং স্কুল বন্ধ থাকবে পরবর্তী ঘোষণা পর্যন্ত। সেইসাথে বলা হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে ধারণ ক্ষমতার ৩০ ভাগ ব্যবহার করা যাবে। সব ধরনের দোকান ও শপিংমলে ১২ বছরের নিচে শিশুদেরকে নিষিদ্ধ করা হয়েছে।
কাতারে সব রেস্টুরেন্টের ভেতরে ধারণ ক্ষমতার ১৫ ভাগ ব্যবহার করা যাবে। রেস্টুরেন্টের বাইরে খোলা জায়গা থাকে, তাহলে ধারণ ক্ষমতার ৫০ ভাগ ব্যবহার করা যাবে, যদি সেই রেস্টুরেন্টের কাতার ক্লিন সার্টিফিকেট থাকে। না হলে ৩০ ভাগ ব্যবহার করতে হবে। শপিংমলে অবস্থিত রেস্টুরেন্ট গুলোতে বসে খাওয়া যাবে না, শুধুমাত্র খাবার ডেলিভারি দেওয়া যাবে। সব সেলুনে ধারণ ক্ষমতার ৩০ ভাগ ব্যবহার করতে পারবে। যদি কোনো দোকান মালিক বা ব্যবসায়িক এই নির্দেশনা অমান্য করে, তবে বড় ধরনের জরিমানা এবং এক থেকে দুই সপ্তাহের জন্য দোকান বন্ধ করে দেওয়া হতে পারে।
সুত্র ঃ- প্রবাস কথা








