ক্যাটাগরি Uncategorized

দেশে,গত সাত মাসে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যুও বেড়েছে

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত বছরের ২০ আগস্টের পর সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে। ৭ জানুয়ারির পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হলো।

করোনাভাইরাস নিয়ে সোমবার (২২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।এর আগে রোববার (২১ মার্চ) দেশে আরও ২ হাজার ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ২২ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৪ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৪৬৩ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫ লাখ ২১ হাজার ৭৬৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩১৪ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৪ হাজার ১১৫ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৭১৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৩ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬ হাজার ৮৬৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৩০ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৯৬ হাজার ৫৮৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ১৫৫ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                       ২২ মার্চ (সোমবার) এর আপডেট

নরসিংদীর পলাশে সক্রিয় চোর চক্রের সাত নারী সদস্যকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার পন্ডিতপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারীরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরের জালাল মিয়ার স্ত্রী পারুল বেগম (৪০), একই এলাকার মোবারক হোসেনের স্ত্রী আউলিয়া বেগম (২৬), ফরহাদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২৬) শিশু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (২৮), হবিগঞ্জের মাধবপুরের সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০), জমির উদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩০) ও পটুয়াখালী সদরের ফোরকান সিকদারের স্ত্রী গোলাপী বেগম (৩০)।পুলিশ জানায়, গেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন হাট বাজারসহ বিভিন্ন জনসমাগম এলাকায় নারীদের মোবাইল ফোন স্বার্ণালংকারসহ টাকা পয়সা চুরি করে নিয়ে যেত।

সকালে পন্ডিতপাড়া বাজারে এক নারীর গলা থেকে সোনার একটি চেইন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার রয়েছে। 

ঢাকায় পোঁছালেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী ঢাকায় পৌঁছেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন। আজ (সোমবার) সকাল ১০টার দিকে বিদ্যা দেবী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশের প্রেসিডেন্ট বিদ্যা দেবীকে অভ্যর্থনা জানান।

সূত্রঃ ডিবিসি নিউজ।

পরকীয়ায় স্ত্রী, ‘বিশেষ অঙ্গ’ সেলাই করে দিলেন স্বামী!

বিয়েবহির্ভূত সম্পর্কে স্ত্রী জড়িয়ে পড়েছেন শুধুমাত্র এমন সন্দেহ থেকে স্ত্রীর ‘বিশেষ অঙ্গ’ অ্যালুমুনিয়ামের তার দিয়ে সেলাই করে দিলেন স্বামী। ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার মিলাক এলাকায় এ ঘটনা ঘটেছে। তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বছর দু’য়েক আগে ওই তরুণীর বিয়ে হয়েছিল পেশায় ট্রাক ড্রাইভার ওই যুবকের সঙ্গে। একটি সন্তান হলেও জন্মের সময়ই সে মারা যায়। স্ত্রী অন্য কারও সঙ্গে বিয়েবহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত বলে বেশ কিছুদিন ধরেই সন্দেহ করতে শুরু করেন ওই যুবক। এর জের ধরেই তাকে মারধরও করতেন বলে অভিযোগ স্ত্রীর। এরপর ওই যুবক তার স্ত্রীর বিশ্বাসযোগ্যতার পরীক্ষা নিতে চান। বাধ্য হয়ে স্ত্রীও রাজি হয়ে যান। তার পরেই হাত-পা বেঁধে তাঁর বিশেষ অঙ্গ সেলাই করে পালিয়ে যান বলে অভিযোগ।

পরে স্ত্রী পাশের গ্রামে বাবার বাড়ি খবর পাঠান। তার মা গিয়ে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। রামপুর জেলা হাসপাতালে বছর চব্বিশের ওই নারীর ‘মেডিক্যাল টেস্ট’ করিয়েছে পুলিশ। চিকিৎসকরাও সেলাই করার কথা নিশ্চিত করেছেন।

পুলিশের কাছে ওই নারী বলেছেন, ‘মাঝে মধ্যেই কোনও কারণ ছাড়াই স্বামী আমাকে মারধর করতেন। সন্দেহ করতেন, অন্য কারও সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমাকে বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে বলেন তিনি। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি, এই রকম ভয়ঙ্কর কাজ তিনি করতে পারেন।’ পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।সূত্র: আনন্দবাজার পত্রিকা

কুয়েতে করোনায় ১,১৯২ শনাক্ত’ সুস্থ ১,৩৩১ জন এবং মৃত্যু ১১ জন’

কুয়েতে ফের বেঁড়েছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,১৯২ জন, সুস্থ হয়েছে ১,৩৩১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২১৯,১২৫ জন।
মোট মৃতের সংখ্য ১,২২৬ জন।
মোট সুস্থ হয়েছেন ২০৩,৫৩৯ জন।

আজ রবিবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৭,০৭২ জন, মোট টেস্টের সংখ্যা ১৯৬৭,২১০ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৩৬০ জন এবং আইসিইউতে আছেন ২৩২ জন ।

কুয়েতে উল্লেখযোগ্য সংখ্যক শিশু করোনায় আক্রান্ত’।

কুয়েতে গত কয়েকদিন ধরে কোভিড -১৯ সংক্রমণে উল্লেখযোগ্য সংখ্যক শিশু জাবের আল-আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন, নির্ভরযোগ্য সূত্রের বরাত আল-জারিদা পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে ।

সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তিচ্ছু শিশুদের সংখ্যা গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে ভর্তি হওয়া শিশুদের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি, আগে হাসপাতালে দিনে মাত্র দু’টি শিশু ভর্তি হত, এখন হাসপাতালে ৫ থেকে ৮টি মামলা নিবন্ধন হচ্ছে ।

আল জারিদার সুত্রে আরব টাইমস আরো জানিয়েছে যে,হাসপাতালে বর্তমানে বেশিরভাগ শিশুরা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, পাশাপাশি কিছু শিশু যাদের যত্ন নেওয়া প্রয়োজন এবং একটি বিশেষ প্রতিরোধমূলক কনসেন্টেশন (মিক্স) প্রোটোকলে রয়েছে।

সূত্রগুলি জানিয়েছে যে, শিশুদের মধ্যে কোভিড -১৯ রোগ থেকে পুনরুদ্ধারের হার প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি এবং উল্লেখ করেছেন যে, আইসিউতে ভর্তি হয়েছেন এমন শিশুদের গুরুতর ঘটনাও রয়েছে ।

সূত্রগুলি যোগ করেছে, গত কয়েক মাসের মধ্যে জাবের হাসপাতালে শিশুদের মধ্যে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে হাসপাতাল থেকে তাদের ছাড়ের শতাংশ ভর্তির হারের সমান।

উল্লেখ্য,কুয়েতে বিগত এক মাস থেকে নতুন সংক্রমণ বেড়েছে, জারি করা হয়েছে ১২ ঘণ্টার আংশিক কারফিউ, সীমিত করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার কার্যক্রম ।

কুয়েতে ২৬,৫৬২ জন প্রবাসীর একামা বাতিল’।

কুয়েতের শ্রম ও জনশক্তি কর্তৃপক্ষের (পিএএম) প্রকাশিত সরকারী পরিসংখ্যান অনুসারে, বিগত ১২ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত ২৬৫৬২ জন প্রবাসীদের একামা বা ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে ।

সুত্রের বরাত দিয়ে আরব টাইমস আরো জানিয়েছে যে, ১৭১৫৫ জন প্রবাসী ছুটিতে গিয়ে নিজ দেশে আটকা পড়ায় একামার মেয়াদ শেষ হয়েছে ।

মৃত্যু জনিত কারণে ৯৯৭ জন বিদেশী নাগরিকের একামা বাতিল হয়েছে, এবং ৭৮৫৩ জন দেশে গমন করেছে ও ৫৫৭ জন ফ্যামিলি ভিসায় একামা বদল করেছে ।

অন্যদিকে ৭৩৫ টি নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান করোনায় আক্রান্ত; তাকে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (২১ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন এনামুর রহমান। রোববার তার করোনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিএস) কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় নতুন ১৭১৭ জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ৫ জন।

সুস্থ হয়েছে ১৯৬০ জন । মোট সুস্থের সংখ্যা ৪২২,৬৯৬ জন।
মোট আক্রান্তের সংখ্যা ৪৪০,৩৫৫ জন।
মোট মৃতের সংখ্যা ১৪৩৮ জন ।

Moh_Uae #

সৌদিআরবে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬৭ জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ৭ জন।

সুস্থ হয়েছে ২৭৭ জন । মোট সুস্থের সংখ্যা ৩৭৪,৪১২ জন।
মোট আক্রান্তের সংখ্যা ৩৮৫,০২০ জন।
মোট মৃতের সংখ্যা ৬৬০৯ জন ।

Covid_19 #Saudi_Moh #