কুয়েতে কারফিউ আইন ভঙ্গ করে আটক হলেন ২৭ জন, যাদের মধ্যে ১৯ জন কুয়েতি ও ৮ প্রবাসী রয়েছে ।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, বুধবার দিবাগত রাতে চলমান কারফিউ আইন ভঙ্গের দায়ে তাদের আটক করে যথাযথ ব্যবস্থ গ্রহণ করা হয়েছে ।
আটককৃতদের মধ্যে আহমদী থেকে ১২, হাওয়ালী থেকে ৮,সিটি থেকে ৩, মোবারক কবীর থেকে ২, জাহারা থেকে ১, ফারোয়ানিয়া থেকে ১ জন রয়েছে
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫০২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন।
করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ৯২০ জন।
এর আগে বুধবার (১০ মার্চ) দেশে আরও এক হাজার ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১১ মার্চ) বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৩১৬ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৪৮ জনের। এ ছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮৬ লাখ ২১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৩১ হাজার ২৬৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮৩৬ জন
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ১০৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪২ হাজার ১৯১ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ৮৪ হাজার ৩১১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ২১৩ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১২ লাখ ৫ হাজার ৯৭২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ৯১৭ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৫৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯০ হাজার ২৭৫ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৩৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৪ হাজার ৯৮৭ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯-এর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।১১ মার্চ (বৃহস্পতিবার)-এর আপডেট
বিশ্বনবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজে গমনের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ঘটনা উপলক্ষে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ রাতে (১১ মার্চ) সারা দেশে পালিত হবে পবিত্র শবে মেরাজ।
১৪৪২ হিজরির পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদও আলোচনা সভা দোয়া ও মোনাজাতের আয়োজন করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
বৈশ্বিক মহামারি করোনার কারণে গত বছর (১৪৪১ হিজরি) শবে মেরাজের কোনো আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন। এ বছর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত।
বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান। আলোচনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ।
এছাড়া দেশব্যাপী সব মসজিদে মিলাদ মাহফিল, নফল নামাজ আদায়, কুরআন তেলাওয়াতসহ মুসলমানরা রাত জেগে ইবাদত-বন্দেগি করবেন।
গত ১৩ ফেব্রুয়ারি ১৪৪২ হিজরির জমাদিউল উখরা মাস ৩০ পূর্ণ হয়েছে। ১৪ ফেব্রুয়ারি রোববার রজব মাস গণনা শরু হয়েছে। সে হিসাবে ২৬ রজব (বৃহস্পতিবার) দিবাগত রাতে অনুষ্ঠিত হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতিবিজড়িত মিরাজ উপলক্ষে আয়োজিত দোয়া-মাহফিল ও মোনাজাত শীর্ষক পবিত্র শবে মেরাজ।
প্রসঙ্গত, লাইলাতুল মিরাজ বা মিরাজের রাতকে আমাদের দেশে সাধারণত শবে মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয়। ইসলাম ধর্মমতে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হজরত জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাকে চড়ে পবিত্র কাবা থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের উপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন। মুসলিমরা এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাতটি উদযাপন করেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এ মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক (ফরজ) করা হয় এবং এ রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য নিয়ে আসেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
করোনায় চাহিদা বাড়ায় ‘জুম’ এর মতো ‘বৈঠক’ নামে একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, শিগগিরই শুরু হচ্ছে এই অ্যাপের বাণিজ্যিক কার্যক্রম।
বুধবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আকাইর্ভ মিলনায়তনে ‘ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলে’র এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।পলক বলেন, ‘বৈঠক’ অ্যাপটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সামনে উপস্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নাফিজ বিন জাফর দু দুবার অস্কার জিতেছে বিদেশে গিয়ে। কিন্তু দেশে থাকতে পারে নি। এর মূল কারণ হলো আমরা তাকে কাজের পরিবেশ তৈরি করে দিতে পারি নি। কাজের পরিবেশ ও সুযোগ তৈরির কাজটিই করছে বর্তমান সরকার। ভবিষ্যতে তরুণরা বাংলাদেশে বসে তৈরি করা কাজ দিয়ে অস্কার জিততে পারবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড.আহমদ কায়কাউস’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নাগরিক তার গৃহকর্মীর চুক্তি শেষ হওয়ার আগে চলে যাওয়ার কারণে গৃহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কুয়েত আদালতের আপিলে আদালত জানিয়েছেন যে গৃহকর্মী পুরো দুই বছর ধরে একি মালিকের কাছে থাকতে বাধ্য হবে না এবং চুক্তি শেষ হওয়ার আগেই চলে যেতে পারেন, সূত্র স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন।
চুক্তি শেষ হওয়ার আগে একজন গৃহকর্মী তার নিয়োগকর্তার চাকরি ছেড়ে দেওয়ার জন্য মালিক গৃহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করার পরেষ এই ঘোষণা আসে। আদালত মামলাটি প্রত্যাখ্যান করেছেন।
আদালত উল্লেখ করেছেন যে শ্রম নিয়োগ আইন অনুসারে, কোনো গৃহকর্মী যদি চুক্তি শেষ হওয়ার আগে চলে যেতে চান তবে তাদের নিয়োগকর্তা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী তবে “আধুনিক দিনের দাসত্বের” রূপ হিসাবে তারা চুক্তি চালিয়ে যেতে বাধ্য করতে পারবেন না।
সূত্রঃ কুয়েত পেইজ।
✍️ Collected, Translated and posted by Nahar Hoque
করেছে পুলিশ, গতকাল মঙ্গলবার কারফিউ চলাকালে বিধি ভঙ্গ করায় তাদের আটক করা হয় ।
আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ১৩ জন কুয়েতি ও ৫ প্রবাসীকে আংশিক কারফিউ লঙ্ঘন দায়ে অভিযুক্ত করা হয়েছে ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, কারফিউ আইন লঙ্ঘনকারী মধ্যে জাহারায় ৪, ফারওয়ানিয়া ৫, কুয়েত সিটি ৪, আহমদী ৮, মোবারক আল কবীর থেকে ১ জনকে আটক করা হয় ।
তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে তদন্তকারী কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে ।
কুয়েতের সাবেক আমির মরহুম শেখ সাবাহ আল আহমদের ছেলে মরহুম শেখ নাসের সাবাহ আল আহমদের উত্তরাধিকারীরা মৃত্যুর আগে তাঁর ইচ্ছার ভিত্তিতে দেশের কয়েকটি আদালতে তাঁর দ্বারা দায়ের করা সমস্ত ফৌজদারি ও দেওয়ানী মামলা প্রত্যাহার করে নিয়েছে ।
কুয়েতের আরবী দৈনিক আল আনবায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, রাজনীতিবিদ এবং বিশিষ্ট জনেরা টুইট করে গতকাল লিখেছেন, তাদের বিরুদ্ধে শেখ নাসেরের দায়ের করা মামলা প্রত্যাহার করায়, রয়েল পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি।
মামলার বিবাদীরা মরহুম শেখ নাসের ও তার বাবা মরহুম আমিরের জন্য আল্লাহ তায়ালার নিকট করুণা ও ক্ষমার জন্য দোয়া করেছেন ।