ক্যাটাগরি Uncategorized

কুয়েতে যে সকল খাত থেকে সরাসরি আকামা ট্রান্সফার হবে !!

কুয়েতে কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিক্তিতে বলা হচ্ছে ফ্যমালি ভিসার লোক সহ আকদ হুকুমা, জেলে, মাসনা ও কয়েক ক্যাটাগরির শ্রমীকেরা তাদের আকামা পরিবর্তন করতে পারবে কোন ধরনের অনুমতি পত্র ছাড়াই।

প্রকাশিত সিংবাদে বলা হয়েছে, ২০১৫ সালের প্রশাসনিক রেজোলিউশন নং (৮৪২) এর বিধানগুলির সংশোধনী অনুসারে কাজ করবে।

এখন পর্যন্ত কোন কোন ভিসার লোক এই আইনের আওতায় আসবে তা এখনো পরিস্কার করে বলা হয়নি।

আল-রায়ের প্রকাশিত সংবাদে বলা হয়েছে, করোনা কালীন সময়ে কুয়েতে শ্রমীকের সংখ্যা কমে যাওয়া তে এই আইন কিছু কিছু সেক্টর থেকে স্থানান্তরের অনুমতি দিতে পারে।

সবাইকে অনুরোধ করবো, কুয়েতের আইন ঘন্টায় ঘন্টায় পালটানো হয়, তাই সম্পূর্ণ না জেনে কেও নিউজ প্রকাশ করবেন না। ইনশাল্লাহ, আমরা সত্যতা যাচাই করেই নিউজ আকারে আরো ভাল ভাবে বুঝিয়ে দেব।

আমাদের Al Watan বাংলা পেইজ এর এডমিন প্যানেলের সদস্যারা সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্য তথ্য সংগ্র করছে ও সত্য সংবাদ প্রকাশ করবে , ইনশাল্লাহ।

দেশে করোনায় মৃত্যু কমলেও বাড়ল শনাক্ত।

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬১৪ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার (৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৯৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।

এর আগে মঙ্গলবার (২ মার্চ) দেশে আরও ৫১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৩৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৬০ হাজার ৩০৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ১১ লাখ ১৩০ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৯ হাজার ২১৪ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৩৮৫ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৬৮ হাজার ২১৫ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৬ হাজার ৮৯৬ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৮৮ হাজার ৪০০ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২২ হাজার ২৯৬ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ এর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                          ৩ মার্চ (বুধবার)-এর আপডেট

ওমানে ৪ মার্চ থেকে আবারো লকডাউন ঘোষণা।

মোঃ মহিউদ্দিন নীল, ওমানঃ
ওমানে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওমান সরকার পুনরায় লকডাউনের ঘোষণা দিয়েছে। আগামী ৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত এই লকডাউন থাকবে। রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে বলে ওমান সরকার জানিয়েছে।

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমানের টিকিট প্রদান।

অসুস্থ বাংলাদেশি প্রবাসী বরুন পালেকে ‘মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে গত (২৮ ফেব্রুয়ারি) উপহার হিসেবে একটি বিমানের টিকিট হস্তান্তর করা হয়। মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের নেতাকর্মীরা বলেন, অসুস্থ বরুন পালের দেশে বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি অনেক দিন ধরেই খুব অসুস্থ ছিলেন। তিনি একেবারে দেশে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করায় জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে টিকিট দেয়া হয়।

বিমানের ফ্লাইট শিডিউল ঠিক রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জঃ নবনিযুক্ত সিইও।

বাংলাদেশ বিমানের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ফ্লাইটের শিডিউল ঠিক রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গতকাল সোমবার (১ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মোস্তফা কামাল বলেন, ফ্লাইট শিডিউল ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিমানের দুর্নীতি বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, বিমানে শুদ্ধি অভিযান চলমান প্রক্রিয়া। নির্মোহ থেকে বাংলাদেশ বিমানকে পরিচালনা করা হবে। কারো জন্য প্রতিষ্ঠানের ক্ষতি হলে ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, মোস্তফা কামাল গত বৃহস্পতিবার বিমানের সিইও হিসেবে দায়িত্ব নেন।

সূত্রঃ সময় টিভি।

আন্দামান সাগরে উদ্ধারকৃত ৮১ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত।

আন্দামান সাগরে ভাসমান একটি নৌকা থেকে ৮১ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করার পর ভারত সরকার এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। ভারত বলছে, এই রোহিঙ্গারা কক্সবাজার থেকে সমুদ্রে ভেসেছিলেন এবং তাদের অধিকাংশের কাছেই বাংলাদেশে ইউএনএইচসিআরের জারি করা শরণার্থী কার্ড আছে। তাই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের সাথে কথা চলছে। উল্লেখ্য, কক্সবাজার থেকে গত ১১ ফেব্রুয়ারি ৬৪ রোহিঙ্গা নারী ও ২৬ পুরুষকে নিয়ে বঙ্গোপসাগরে ভেসেছিল এই নৌকাটি। সাগরে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। এদের মধ্যে, অনাহারে ও দুর্যোগে নৌকার আট আরোহী মারা যান, নিখোঁজ হন আরও একজন।

সূত্রঃ যুগান্তর।

মালয়েশিয়ায় করোনা নিয়ন্ত্রণে আসলে সংসদ ভেঙে দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসলে সংসদ ভেঙে দেয়ার কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। গতকাল সোমবার (১ মার্চ) এ কথা জানান তিনি। মুহিউদ্দিন বলেন, চলমান করোনা মহামারির এই মুহূর্তে সরকারের প্রধান কাজ অর্থনীতিকে শক্তিশালী করা। তিনি আশা করছেন খুব দ্রুত করোনা নিয়ন্ত্রণে আসবে। আর নিয়ন্ত্রণে আসলেই রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগোংকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দিবেন বলে জানান। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সহকর্মীরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্রঃ জাগো নিউজ।

প্রথমবারের মতো ইরাকে পোঁছাল চীনের দেয়া ৫০ হাজার করোনার টিকা।

আজ মঙ্গলবার (২ মার্চ) প্রথমবারের মতো ইরাকে পোঁছাল চীনের উপহার হিসেবে দেয়া করোনার প্রতিষেধক টিকা। টিকাগুলো বাগদাদের তিনটি প্রধান হাসপাতালে এবং সম্ভবত কয়েকটি প্রদেশে পৌঁছে দেওয়া হবে। খুব দ্রুত আরও ২ মিলিয়ন টিকার ডোজ কেনার কথা চলছে বলে ইতাকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

সূত্রঃ আরব নিউজ।

নাইজেরিয়ায় অপহৃত ৩০০ স্কুলছাত্রীর মুক্তি।

গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে প্রায় ৩০০ স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। অপহৃত শিক্ষার্থীদের সম্প্রতি মুক্তি দেয়া হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের একটি বোর্ডিং স্কুল থেকে ওই ছাত্রীদের অপহরণ করে একটি বনে নিয়ে যাওয়া হয়। সাম্প্রতিক সময়ে দেশটিতে কোন স্কুল থেকে গণ-অপহরণের সবচেয়ে বড় ঘটনা। সেখানে সশস্ত্র দলগুলো প্রায়ই মুক্তিপণের জন্য স্কুলছাত্রীদের আটক করে নিয়ে যায়।

সূত্রঃ বিবিসি।

৪ মার্চ থেকে বাহরাইনে মসজিদে নামাজ পড়ার অনুমতি।

আগামি ৪ মার্চ থেকে বাহরাইনে মসজিদগুলো ফজর, জোহর ও আসরের নামাজের জন্য খুলে দেওয়া হবে। আজ দেশটির সরকার এই ঘোষণা দেন। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে বাহরাইনে মসজিদে নামাজ পড়া বন্ধ ছিল। মসজিদ খুলে দিলেও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকল নির্দেশনা পূর্বে দেওয়া হয়েছে, তা মেনে চলতে সরকার থেকে বলা হয়েছে।

সূত্র: প্রবাসের খবর।