(ছবি, সংগৃহীত ) বগুড়ার শেরপুরে বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর পৌর শহরে কলেজ রোড এলাকায় রোববার ভোর ৫টার দিকে এসআর ট্রাভেলস ও ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বগুড়াগামী এসআর ট্রাভেলসের একটি বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ছয়জন মারা যান।
এদিকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়কের মধ্যে উল্টে পড়ে থাকার কারণে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে তিন কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
হতাহতের সংখ্যা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তিনি। সুত্রঃ নয়া দিগন্ত ।
কুয়েতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ আবারো বিমানবন্দর ঘোষণা করায় চরম বিপদে পড়েছে কুয়েত আসার জন্য দুবাইতে থাকা বাংলাদেশী প্রবাসীরা । এছাড়াও পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলংকার বেশ কিছু নাগরিক আটকা পড়েছে দুবাইতে ।
মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকারের উচিৎ দুবাইয়ে অবস্থানরত প্রবাসীদের খোজ-খবর নেওয়া, এমন দাবী জানিয়ে আরটিএমের নিকট ম্যাসেজ পাঠিয়েছেন দুবাইতে থাকা কুয়েত প্রবাসী নোয়াখালীর আবু তাহের । দুবাইতে চরম আর্থিক সঙ্কট ও অনিশ্চিতায় পড়েছে হাজার খানেক বাংলাদেশী কুয়েত প্রবাসী, তাদের পাশে দাড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছে বিভিন্ন প্রবাসী সংগঠন ।
আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) বিমানবন্দর পুনঃ চালুর সিদ্ধান্ত ছিল কুয়েতে সরকারের, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল সিভিল এভিয়েশন কতৃপক্ষ, কিন্তু শনিবার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি রোধে ফের বন্ধ ঘোষণা করা হয় বিমান চলাচল ।
এক টুইটার বার্তায় শনিবার নিষেধাজ্ঞা বাড়ানোর কথা ঘোষণা করা হয়।
তবে কুয়েতি নাগরিকেরা দেশে প্রবেশ করতে পারবে। অবশ্য তাদেরকে দেশে আরো এক সপ্তাহ কোনো হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
কুয়েত ১ আগস্ট প্রথম ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। এর মাত্র কয়েক ঘণ্টা আগে কুয়েত বিমানবন্দরে বাণিজ্যিক ট্রাভেল শুরু হয়েছিল। শুরুতে ৩১টি দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। #ফাইল ছবি ।
গেল ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়েকে স্মরণীয় করতে ভালোবাসা দিবসটিকেই বেছে নেন তিনি। নাসিরের স্ত্রীর নাম তামিমা তাম্মি। পেশায় বিমানবালা। কিন্তু বিয়ের সপ্তাহ পার না হতেই চরম বিতর্ক শুরু হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) নাসিরের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে। সকাল থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমার আরেক স্বামী ও সন্তানের ছবি। রাকিব নামে ওই স্বামীর সঙ্গে তার বিয়ে হয় ১১ বছর আগে। সেই ঘরে কন্যা সন্তানের বয়স এখন নয় বছর।নাসিরের সঙ্গে বিয়ের ভিডিও ও খবর ছড়িয়ে পড়ার বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানায় এ জিডিটি করেন বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।
জিডিতে রাকিব উল্লেখ করেন, তামিমার সঙ্গে এখনো তার ডিভোর্স হয়নি। ডিভোর্স ছাড়া স্ত্রী কিভাবে অন্যের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সেই প্রশ্ন তার। এজন্য স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন তিনি।পরে জিডির কপি ও তাদের বিয়ের কাবিন নামাও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। জিডিতে রাকিব অভিযোগ করেছেন, তার সঙ্গে সংসার করা অবস্থায় তামিমা গোপনে আরেকজনকে। সেখানে ছয়মাস সংসারও করেন।জিডি সূত্রে আরও জানা যায়, তামিমা ছয় মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এই ছেলের বিষয়েই নাসির ও রাকিবের মধ্যে কথোপকথন হয়।শনিবার রাকিব তামিমা ও তার সম্পর্কের নানা বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে তিনি জানিয়েছেন, তামিমাকে তিনি দুইবার বিয়ে করেছেন। অর্থাৎ তামিমার জীবনে তিন স্বামী (নাসির হোসেন, অলোক ও রাকিব) এলেও বিয়ে করেছেন চারবার।রাকিব বলেন, ‘প্রেম করে বিয়ে করেছিলাম। সে আসলে আমাকে চাপ দিয়েই বিয়ে করেছিল। প্রথমে আমরা টাঙ্গাইলে কোর্ট ম্যারেজ করেছিলাম। পরে আমরা বিয়ে করি বরিশালে। আমার বউকেই দুইবার বিয়ে করেছি। এরপর সংসার শুরু করি।এদিকে রাকিব ও নাসিরের ফোন রেকর্ড সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির।কথোপথনে রাকিবের প্রশ্ন ছিল, আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন, তার সব কিছু জেনেশুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি। আপনার বৌ আপনার সাথে ভালো থাকলে নিশ্চয়ই আপনার ১১ বছরের সংসার ভেঙে আমার কাছে চলে আসতো না।রাকিব হাসান ও তামিমার কাবিননামায় দেখা যায় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। রাকিবের দাবি, গেল ১১ বছরে তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব সবক্ষেত্রেই তিনি সাহায্য করেছেন।এই বিষয়ে জানতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে।
কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৮৬২ জন, সুস্থ হয়েছে ৯৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।
মোট আক্রান্ত হয়েছে ১৮৩,৩২২ জন। মোট মৃতের সংখ্য ১০৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ১৭১,২৬০ জন।
আজ শনিবার সন্ধ্যা ৭.০০ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।
গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৭.৬০১ জন, মোট টেস্টের সংখ্যা ১৭২৫,৬৯৮ জন ।
নিয়মিত চিকিৎসাধীন আছে ১১,০২৩ জন এবং আইসিইউতে আছেন ১৪৬ জন ।
মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৪২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৫০ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন।
এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেশে আরও ৪০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৬২ হাজার ৭০৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৬১ লাখ ১১ হাজার ৪২৮ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮১৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ৭৪৬ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৭ লাখ ৬ হাজার ৭৭৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ২৪০ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮১ হাজার ৬৯৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৯৫৫ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৩৯ হাজার ৩১ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮২ হাজার ৩৯৬ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ লাখ ৯৫ হাজার ২৬৯ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৯ হাজার ৯২০ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।২০ ফেব্রুয়ারি (শনিবার)-এর আপডেট
প্রতিটা উপলক্ষই আমাদের পরম পাওয়া। আম’রা নিজেদের মতো উদযাপন করি।’ আর এই ভ্যালেন্টাইন’স ডে তে আমা’র তাকে এটাই দেয়ার বলতে বলতে আপনের কপালে চুম্বন একে দেন আশিক।
আপন ঢাকার একটি এলাকার হিজড়াদের নেতা। তার সঙ্গে ব্যবসায়ী আশিক অব্বাসের প্রে’মের স’ম্পর্ক প্রায় ১৩ বছর ধরে।
আপন জানান, ‘আমাদের তৃতীয় লি’ঙ্গের মানুষ যেটা পায় না, সেটা আমি ওর কাছ থেকে পেয়েছি। এবং তার বিনিময়ে যে কোনও স্বার্থ থাকতে পারে, তাও আমি আজ পর্যন্ত দেখিনি।’
আশিক ও আপন দুজনের প্রথম দেখা পথের ধারে। প্রথম থেকেই আপনের প্রতি দুর্বলতা তৈরি হয় ব্যবসায়ী আশিকের।
সেই অ’ভিজ্ঞতা তুলে ধরে আশিক জানান, ‘আমি দেখলাম দু’জন মানুষ আসতেছে। দুইটা মানুষ বলতে তারা, আমি দুর থেকে বুঝতে পারলাম যে, এরকম হিজড়া যে বলে যাদেরকে, এরকম কেউ আসতেছে। কোনও নারীও না কোনও পুরুষও না, এরকমটা মনে হলো দূর থেকে আরকি।’
তিনি আরও জানান, ‘সামনে আসার পর আমি কেন জানি, ওই ভাপা পিঠাটা খাচ্ছি যে ওইভাবে ভেঙ্গে ধ’রা ভাপা পিঠার একটি টুকরো। উনি আমা’র সামনাসামনি আসার পরে আমি ভাপা পিঠার টুকরোটা ভেঙে আমি উনার মুখের সামনে ধরলাম।
উনি হা করে নিয়ে নিলেন। আমি নিজেও কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গেলেও আমা’র কাছে জিনিসটা ফিলিংসই মনে হলো। খুব ভালো লাগলো। আমা’র অন্তরে জানি কেমন লাগলো।’
এরপর বন্ধুত্ব থেকে প্রে’ম। শুরুর দিকে ওই স’ম্পর্ক নিয়ে দোটানা ছিল দু’জনের মধ্যেই।
‘এদের স’ম্পর্কে তো আমা’র কোনো ধরণের অ’ভিজ্ঞতা ছিল না। তো হিজড়ারা কেমন হয়, সে বিষয়ে আতঙ্ক ছিল আমা’র মধ্যে।’ কথাগুলো বলছিলেন আশিক।
এসময় আপন বলে উঠেন, ‘ভিতর ভিতর ভ’য় পাচ্ছিলাম আমিও। যে এত সুন্দর হিজড়া থাকতে, আমি তো দেখতে এতটা ভালো ছিলাম না। তো আমি তো, এত সুন্দর একটা ছে’লে, ওর শিক্ষাগত যোগ্যতা ভালো, ও ভালো একটা ফ্যামিলির ছে’লে, তো ও কেন আমা’র পিছনে।’
পরে আশিক আব্বাসের পরিবারের সদস্যদের সাথে আপনের পরিচয় হয়। এরপর পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানও করেন তারা। এর কিছুদিন পর আইনিভাবেও তাদের বিয়ের অনুষ্ঠান হয়।
কয়েকজন হিজড়ার সঙ্গে পরিবারের সদস্যের মতো বসবাস করেন আশিক আর আপন। আপনের চাওয়া, আশিক যেন ভবিষ্যতে আবার বিয়ে করেন।
আপন বলেন, ‘আমা’র ধীরে ধীরে বয়স হচ্ছে। ওরও (স্বামী আশিক) বয়স হচ্ছে। ও আরেকটু স্বাবলম্বী হলে আমি ওকে বিয়ে করাবো, এটা আমা’র স্বপ্ন। আমি ওর কোলে একটা ফুটফুটে সন্তান দেখতে চাই। এটা আমা’র স্বপ্ন।’
তবে আশিকের সকল চাওয়া পাওয়া তার জীবনসঙ্গী আপনকে ঘিরেই।
আশিক জানান, ‘আম’রা একটা বাচ্চা এরই মধ্যে পালক (দত্তক) নিয়েছি। তারপরেও আমা’র যদি ওই রকম প্রয়োজন হয়, (পদ্ধতি ব্যবহার করে) ওরও বাচ্চা ধারণ করা সম্ভব।’
সবশেষ আপন জানান, ‘এভাবে আমাদের জীবনটা শুরু হলো, এখনও আছে। আল্লাহর কাছে প্রার্থনা, যদি কোনও বাধাবিঘ্নতা না আছে একসঙ্গেই থাকবো।’
আশিকুর রহমান: কানাডার ম্যানিটোবায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা।
গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান জানান, দেশটিতে থাকা সকল বিদেশিদের করোনার প্রতিষেধক টিকা প্রদান বাধ্যতামূলক। এক্ষেত্রে, নিয়োগকর্তা তাদের বিদেশী কর্মীদের টিকা প্রদানে ব্যর্থ হলে, সে সব নিয়োগকর্তার বিরুদ্ধে জেল জরিমানার বিধান করা হবে। নিয়োগকর্তাদের বিরুদ্ধে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০০,০০০ রিঙ্গিত জরিমানা হতে পারে বলে মন্ত্রী জানান।
ফ্রান্সের তুলুজ শহরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন হতে যাচ্ছে স্থায়ী শহীদ মিনার। উদ্বোধন করবেন তুলুজের মেয়র ও বাঙালি কমিউনিটির নেতারা। সকল শহীদদের স্মরণে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এই শহীদ মিনার স্থাপন করেন।
কুয়েতে অর্থ ও মানাবপাচারের দায়ে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের রায়ের কপি বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুয়েত সরকার থেকে আমরা পাপুলের রায়ের কপি পেয়েছি। এটা ৬১ পৃষ্ঠার রায়। এই রায়ের কপি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদকে দিয়েছি’। পাপুলের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেয়া হবে, সেটা পার্লামেন্ট ঠিক করবে বলে মন্ত্রী জানান। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত কাজী শহীদ ইসলাম পাপুলকে অর্থ ও মানবপাচারের দায়ে চার বছরের কারাদণ্ড , সে সাথে ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেন।