ক্যাটাগরি Uncategorized

জেলেনস্কির কাছে সমঝোতার জন্য যে ছয় বিষয় গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা সফল করতে ছয়টি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে সুরক্ষিত করতে নিশ্চয়তা চেয়েছেন তিনি।

স্থানীয় সময় গতকাল বুধবার রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, ‘বিশ্বকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।’ তিনি রাশিয়ার ওপর আরও অবরোধ আরোপ, ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নে তার আহ্বানও পুনর্ব্যক্ত করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের সংলাপ সফল হওয়ার জন্য তাঁর দেশের সুরক্ষা নিশ্চিত করা হলো পূর্বশর্ত। তিনি বলেন, ‘শান্তি আলোচনায় আমার অগ্রাধিকার সুস্পষ্ট। সেগুলো হলো যুদ্ধের অবসান, নিরাপত্তার নিশ্চয়তা, সার্বভৌমত্ব, ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা অক্ষুণ্ন রাখা, আমাদের দেশের জন্য প্রকৃত নিশ্চয়তা, আমাদের দেশের প্রকৃত সুরক্ষা।’

সূত্রঃ বিবিসি

ভারতে গণপিটুনিতে ১ বাংলাদেশি নিহত।

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

‘চোরাইপথে গরু আনতে গিয়ে’ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় গণপিটুনিতে ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন।

নিহত রেজাউল করিম (৩৪) লালমনিরহাটের জগতবেড় ইউনিয়নের নয়বাড়ি গ্রামের মনসুর আলীর ছেলে। আহত বাবুল মিয়াও (৩৫) একই গ্রামের বাসিন্দা।

জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোরে কোচবিহারের মাথাভাঙা থানার ভোগরামগুড়ি গ্রামে গণপিটুনির এই ঘটনা ঘটে।

সূত্রঃ দ্য ডেইলি স্টার

কুয়েত থেকে হজযাত্রীদের সুবিধার্থে সৌদিআরব কর্তৃক নেওয়া নতুন সুবিধাগুলি ঘোষণা করেছে আওকাফ।

রোববার, ০৬ মার্চ ২০২২, ২১ ফাল্গুন ১৪২৮, ০২ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ের বিদেশ বিষয়ক আন্ডার সেক্রেটারী নাসের আল মুতাইরি ওমরা পালনে সৌদি আরব কতৃক ঘোষিত সুবিধাসমূহ ঘোষণা করেছেন।

করোনা পরবর্তী সৌদি সরকার কতৃক ঘোষিত সুবিধা সমুহ নিম্নরূপঃ
#মাস্ক পরা অব্যাহত রেখে গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদে, শারীরিক দূরত্বের ব্যবস্থার প্রয়োগ বন্ধ করা হয়েছে।

#সৌদিআরবে প্রবেশের আগে (পিসিআর) পরীক্ষা বাতিল করা এবং রাজ্যে আসা ব্যক্তিদের জন্য প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনের আবেদন বাতিল করা হয়েছে।

মক্কা ও মদীনায় থাকার সময়কালে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে চিকিৎসার খরচ মেটাতে বীমা প্রয়োজন রয়েছে বা তাহা এখনো বলবৎ আছে।

যাহা আজ রবিবার (৬ মার্চ ) থেকে কার্যকর করা হয়েছে।

কুয়েত থেকে ২০২২ সালে স্থল বন্দরগুলি খোলার বাসে চড়ে ওমরাহ পালনকারী হাজীর সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে।

হতাশ আফগানরা অভাব- অনাহারে কিডনি বিক্রি করছে

শনিবার, ০৫ মার্চ ২০২২, ২০ ফাল্গুন ১৪২৮, ০১ শাবান ১৪৪৩ হিজরী

ক্রমবর্ধমান সংখ্যক আফগানরা তাদের পরিবারকে বাঁচাতে অঙ্গ বিসর্জন দিতে ইচ্ছুক। পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এই অভ্যাসটি এতটাই ব্যাপক হয়ে উঠেছে যে কাছাকাছি একটি বসতিকে “এক-কিডনি গ্রাম” নামে ডাকা হয়।

আফগানিস্তান ছয় মাস আগে তালেবানের অধিগ্রহণের পরে আর্থিক সংকটে নিমজ্জিত হয়েছে, ২০ বছরের যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের পরে মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। অর্থের জন্য মরিয়া আফগানরা সাধারণত ধনী রোগীদের সাথে দালালদের মাধ্যমে মিলিত হয়, যারা সারা দেশ থেকে হেরাতে ভ্রমণ করে, এমনকি কখনও কখনও ভারত ও পাকিস্তান থেকেও এরা আসে।

সূত্রঃ আল জাজিরা

রুশ-ইউক্রেন আলোচনার ছবি এলো প্রকাশ্যে

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

পাঁচ দিন ধরে চলা যুদ্ধাবস্থার অবসানে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধিদের সাথে বৈঠক চলছে। বিশ্ব গণমাধ্যমে দুই পক্ষের আলোচনার ছবিও প্রকাশিত হয়েছে। -বিবিসি

বেলারুশের সীমান্তবর্তী এলাকায় রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু হয়েছে বলে আগেই নিশ্চিত করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, এই আলোচনার মূল লক্ষ্য হলো দ্রুত যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করা।

রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু কি সিদ্ধান্ত হয়েছে,,,,

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান। 

ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে গেছেন ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কি এ আলোচনায় অংশ নিতে যাননি।

গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে  দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। 

সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া। 

গণমাধ্যম রয়টার্সকে ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে তাদের  প্রতিনিধিরা।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। 

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি বলেছিলেন, আলোচনার ফলাফল ভালো হবে না। তবে তিনি জানিয়েছিলেন যদি ছোট কোনো সাফল্য আসে সেই আশায় আলোচনা করতে রাজি হয়েছেন তারা। তাছাড়া তিনি জানিয়েছেন,  ইউক্রেন যুদ্ধ থামাতে চায় না এ কথা যেন কেউ না বলতে পারে সেজন্যও আলোচনায় বসতে রাজি হয়েছে তার দেশ।

চকোলেট ভেবে যৌনশক্তিবর্ধক ওষুধ খেয়ে ফেলল শিশু! তারপর…

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

খেলার ছলে ব্লেড, সুচ, পেরেক গিলে ফেলেছে বাড়ির শিশুটি! এমন ঘটনায় কিছু ক্ষেত্রে চিকিৎসকের তৎপরতায় শিশুটি বেঁচে গেলেও, সব সময় তা ঘটে না। ভারতের বিহারের খাগাড়িয়ায় যা ঘটেছে তা কিন্তু একইরকম ভয়ের, হতে পারে তারচেয়েও বেশি! চকোলেট ভেবে পাঁচ বছরের একটি শিশু খেয়ে ফেলল যৌনশক্তিবর্ধক ওষুধ। তারপর?

বড়দের ওষুধের বিষয়ে বারবার সাবধান করে দেন চিকিৎসক। বলাই হয়, ‘বাচ্চাদের থেকে দূরে রাখবেন।’ তারপরেও দেখা যায় গাফিলতি। আর তার ফলেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে খাগাড়িয়ার ওই পরিবারে।

এমন জায়গায় যৌনশক্তিবর্ধক ওষুধটি রাখা ছিল, যেখানে পাঁচ বছরের ছেলের হাত পৌঁছায়। আর ঝলমলে রঙিন মোড়োকেরর ওষুধকে চকোলেট ভেবে খেয়ে ফেলে শিশুটি। ঘটনাটি ঘটেছে গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

ওষুধ খাওয়ার কিছু পরেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। দরদর করে ঘামতে থাকে সে, শরীরে কাঁপুনি শুরু হয়। প্রথমটায় ছেলে এমন কেন করছে তা বুঝে উঠতে পারছিলেন না দম্পতি।

এরপরেই তাদের চোখ যায় মেঝেতে পড়ে থাকা ওষুধের মোড়োকের দিকে, তখনই বুঝতে পারেন কত বড় বিপদ ঘটে গেছে। দেখা যায় শিশুটি একসঙ্গে চারটি ওষুধ খেয়ে ফেলেছে!

সময় নষ্ট না করে ছেলেকে নিয়ে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে ছোটেন দম্পতি। চিকিৎসককে সবটা খুলে বলেন। ঘটনা শুনে চমকে যান চিকিৎসকও।

শেষ পর্যন্ত পরামর্শ দেন, যত দ্রুত সম্ভব শিশুটিকে বমি করানোর। পরে লবন পানি খাইয়ে বমি করানো হয় শিশুটিকে। এরপর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে শিশুটি। 

সূত্র: সংবাদ প্রতিদিন

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৭,

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন।  কিয়েভের পুলিশ  এই তথ্য জানিয়েছে।  

এছাড়া ১৯ জনের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।  খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের সাত জন নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলা ৬ জন নিহত হয়েছেন। এ বোমা হামলায় আহত হয়েছেন আরও সাত জন। 

পুলিশ আরও বলেছে, ইউক্রেনের মারিওপোল এলাকায় বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের চারপাশ দিয়ে রুশ সেনারা ঢুকে পড়েছে। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করছে রুশ সেনারা। এ ঘটনায় আরও রক্তপাত এড়াতে ইউক্রেনের সেনাদের অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের সামরিক অবকাঠামো এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করেছে রাশিয়া। এমন অবস্থায় দেশের মানুষকে আতঙ্কিত না হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশজুড়ে মার্শাল ল জারি করেছেন তিনি।

ইউক্রেনের চেয়ে সামরিক শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া?

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।  এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।  

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা রাশিয়ার হামলার জন্য প্রস্তুত। কিন্তু সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেন কি আদৌ পারবে রাশিয়াকে মোকাবিলা করতে। 

সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেনের চেয়ে রাশিয়া কতটা এগিয়ে সেই হিসাব দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক 

শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ার। এর সর্বশেষ তথ্য অনুযায়ী—

সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০ দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়; যেখানে ইউক্রেন ২২তম।

রাশিয়ার সৈন্য সংখ্যা ৮ লাখ ৫০ হাজার, আর ইউক্রেনের সৈন্য সংখ্যা ২ লাখ।  তবে উভয় দেশের রিজার্ভ সেনা রয়েছে আরও আড়াই লাখ।

রাশিয়া সামরিক খাতে প্রতি বছর ব্যয় করে ১৫ হাজার ৪০০ কোটি ডলার; ইউক্রেনের ১ হাজার ১৮৭ কোটি ডলার।

রাশিয়ার আধাসামরিক বাহিনীর সদস্য সংখ্যা আড়াই লাখ, তবে ইউক্রেনের রয়েছে মাত্র ৫০ হাজার।

রাশিয়ার মোট সামরিক আকাশযান রয়েছে ৪ হাজার ১৭৩টি, ইউক্রেনের ৩১৮টি। রাশিয়ার যুদ্ধবিমার রয়েছে ৭৭২টি; ইউক্রেনের ৬৯টি। রাশিয়ার আক্রমণকারী বিমান রাশিয়ার রয়েছে ৭৩৯টি, ইউক্রেনের ২৯টি।

রাশিয়ার পরিবহণ বিমান ৪৪৫টি; ইউক্রেনের মাত্র ৩২টি। রাশিয়ার মোট হেলিকপ্টার রয়েছে ১,৫৪৩টি, যেখানে অ্যাটাক হেলিকপ্টার ৫৪৪টি। অন্যদিকে ইউক্রেনের হেলিকপ্টার রয়েছে ১১২টি, অ্যাটাক কপ্টার ৩৪টি।

রাশিয়ার ট্যাংক রয়েছে ১২ হাজার ৪২০টি; ইউক্রেনের ২ হাজার ৫৯৬টি। আমর্ড ভেহিকেল রাশিয়ার ৩০ হাজার ১২২টি; ইউক্রেনের ১২ হাজার ৩০৩টি। রাশিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি আছে ৬ হাজার ৫৭৪টি; ইউক্রেনের আছে ১ হাজার ৬৭টি।

রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে ৩ হাজার ৩৯১টি; ইউক্রেনের আছে ৪৯০টি।

রাশিয়ার নৌ সামরিক যান ৬০৫টি; ইউক্রেনের ৩৮টি। রাশিয়ার একটি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেনের এরকম কোনো রণতরী নেই। তেমনি রাশিয়ার ৭০টি সাবমেরিন থাকলেও ইউক্রেনের কোনো সাবমেরিন নেই। রাশিয়ার রয়েছে ১৫টি ডেস্ট্রয়ার থাকলেও ইউক্রেনের সেটি নেই। 

রাশিয়ার ১১টি ফ্রিগেট আছে; ইউক্রেনের আছে মাত্র ১টি। মাইন ওয়ারফেয়ার নৌযান ইউক্রেনের একটা থাকলেও রাশিয়ার রয়েছে ৪৯টি।

রাশিয়ার করভেট রয়েছে ৮৬টি; ইউক্রেনের আছে মাত্র ১টি। রাশিয়ার পেট্রোল ভেসেল রয়েছে ৫৯টি; ইউক্রেনের ১৩টি।

এছাড়া রাশিয়ার ১ হাজার ২১৮টি বিমানবন্দর রয়েছে; ইউক্রেনের ১৮৭টি। বাণিজ্যিক জাহাজ রাশিয়ার ২ হাজার ৮৭৩টি; ইউক্রেনের ৪০৯টি। এর বাইরে রাশিয়ার এস-৪০০ নামের অত্যন্ত শক্তিশালী মিসাইল সিস্টেম আছে এবং এটি পারমাণবিক শক্তিধর দেশ। কিন্তু ইউক্রেনের এ রকম কোনো অস্ত্র নেই।

৫ রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার পাঁচটি রুশ যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। 

বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

যদিও রাশিয়ার সামরিক বাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে। রাশিয়া, বেলারুশ এবং ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়।

ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় দোনেস্ক, ক্রামতোর্স্কে, সামি, খারকিভ, এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে।

কামান, ভারি সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র থেকেও হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করা হয়। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডসহ সীমান্ত রক্ষীরা সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে শত্রুদের জবাব দিচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা।