সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দিনের সরকারি সফরে সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে সেনাবাহিনীর প্রধান সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধান এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেনেন্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথি এর আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠিতব্য International Dubai Air Show-2021 অবলোকন করবেন। সফর শেষে আগামী ১৮ নভেম্বর সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন। সোমবার দিবাগত রাতে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
সুদানে গণতন্ত্রপন্থিদের আন্দোলন ক্রমশ বাড়ছে। তারই মধ্যে আল জাজিরার ব্যুরো চিফকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
রোববার কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে, সুদানে তাদের ব্যুরো চিফকে গ্রেফতার করেছে সেদেশের সেনা সরকার। এর আগে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কেন তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে অবশ্য সেনা সরকার কিছু জানায়নি। আল জাজিরাও সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে মনে করা হচ্ছে, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্যই গ্রেফতার হয়েছেন ওই সাংবাদিক।
সাংবাদিকের নাম আল মুসল্লামি আল কাব্বাশি। রোববার তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে পরিবারের আর কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। মাসখানেক আগে সুদানে সেনা অভ্যুত্থান হয়। শাসন ক্ষমতা দখল করেন আবদেল ফাত্তাহ আল বুরহান। বেশ কিছু মন্ত্রী এবং নাগরিক সমাজের নেতাকে গ্রেফতার করা হয়। তবে পরে জাতিসংঘের চাপে চার মন্ত্রীকে ছেড়েও দেওয়া হয়।
সেনা অভ্যুত্থানের পর থেকেই সুদানে নাগিরক আন্দোলন শুরু হয়েছে। নাগরিক সমাজের একটি বড় অংশ গণতন্ত্রের জন্য রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সুদানের বেশ কিছু গণমাধ্যমও তা সমর্থন করছে। গত শনি ও রোববার রাজধানী-সহ একাধিক জায়গায় বিশাল বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। অভিযোগ, নিরস্ত্র মানুষের বিক্ষোভ বন্ধ করতে তাদের উপর গুলি চালিয়েছে সেনা এবং পুলিশ। গণতন্ত্রপন্থি চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, রাজধানীর ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বহু ব্যক্তি গুলির ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নাগরিক সমাজের একাংশের বক্তব্য, আল জাজিরার ব্যুরো চিফ গণতন্ত্রের পক্ষে সওয়াল করেছিলেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলে আগেই অভিযোগ উঠেছিল। জাতিসংঘ প্রথম থেকেই সেনা সরকারের উপর চাপ সৃষ্টি করছে। একাধিক বিষয়ে তাদের উপর নিষেধাজ্ঞাও জারি হয়েছে। সাংবাদিককে গ্রেফতার নিয়ে জাতিসংঘ কোনো কথা বলে কি না, সেটাই এখন দেখার। সূত্র: রয়টার্স, আল জাজিরা।
যুক্তরাজ্যের লিভারপুলের একটি নারী হাসপাতালের বাইরে রোববার গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় সন্ত্রাস আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাউন্টার টেররিজম পুলিশ বলেছে, গ্রেপ্তার তিনজনের বয়স যথাক্রমে ২৯, ২৬ এবং ২১। তাঁদের ঘটনার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে। মার্সিসাইড পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরিত গাড়িটি একটি ট্যাক্সি। বিস্ফোরণের কিছুক্ষণ আগে এটি হাসপাতাল থেকে বেরিয়ে আসে। এক টুইট বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমি জরুরি পরিষেবাগুলোকে ধন্যবাদ জানাই। তাঁরা দ্রুত সাড়া দিয়েছে এবং পেশাদারির পরিচয় দিয়েছে। পুলিশকেও ধন্যবাদ জানাই তাঁদের কাজ এবং তদন্তের জন্য।’ সূত্র : বিবিসি
ভারতে ১৬ বছরের এক কিশোরীকে ছয় মাসে ৪০০ জন ধর্ষণ করেছে বলে জানা গেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলায় এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতে ১৬ বছরের এক কিশোরীকে ছয় মাসে ৪০০ জন ধর্ষণ করেছে বলে জানা গেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলায় এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছেও যৌন নির্যাতনের শিকার হয় কিশোরীটি।
মামলার বিবরণে জানা যায়, কয়েক বছর আগে কিশোরীর মায়ের মৃত্যু হয়। প্রায় আট মাস আগে কিশোরীর বাবা তাকে বিয়ে দিয়ে দেন। স্বামীর ঘরে গিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হয় কিশোরীটি। পরে সে শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাবার সঙ্গে থাকতে শুরু করে। স্বামী ফিরিয়ে না নিলে আম্বাজোগাই বাসস্ট্যান্ডে ভিক্ষাবৃত্তি শুরু করে সে। সেখানেই তার ওপর যৌন নির্যাতনের খড়গ নেমে আসে।
শিশুকল্যাণ কমিটির লোকজনের সামনে কিশোরীটি বলেছে, ‘বহু মানুষের নির্যাতনের শিকার হয়েছি আমি। আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে কয়েকবার গেছি আমি। পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমি একজন পুলিশের কাছেও নির্যাতনের শিকার হয়েছি।’
লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পদে প্রতিদন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। গাদ্দাফির মৃত্যুর পর খুব কমই জনসম্মুখে এসেছেন তিনি। রোববার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধনের জন্য তিনি জনসম্মুখে আসেন বলে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সেবাতে তিনি তার মনোনয়ন নিবন্ধন করেছেন বলে জাতীয় নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।
মনোনয়ন পত্রে স্বাক্ষর করার সময় ৪৯ বছর বয়সী সাইফকে সাদা দাড়িতে চশমা পরিহিত অবস্থায় দেখা গেছে। এ সময় তার পরনে ছিল বাদামি চাদর, তার বাবা গাদ্দাফির পোশাকের সঙ্গে যার মিল রয়েছে। দেশে তার কতটা জনসমর্থন আছে বা তার প্রার্থী হওয়ার আগ্রহ মূলত পশ্চিমা মিডিয়ার উপর নির্ভর করছে কি না সেটাই এখন দেখার বিষয়।
এর আগে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে সাইফ জানিয়েছিলেন, লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। তিনি বলেন, আমি দশ বছর ধরে লিবিয়ার জনগণ থেকে দূরে রয়েছি। ধীরে ধীরে ফিরে আসতে হবে। জনগণের মন জয় করতে হবে।
২০১৩ সালে ত্রিপোলির একটি আদালত সাইফসহ গাদ্দাফির শাসনামলের প্রায় ৩০ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে ২০১১ সালের অভ্যুত্থানের সময়কার অপরাধের জন্য অভিযুক্ত করা হয়।
ওই অভুত্থানে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। পরে ২০১৫ সালে সাইফসহ আটজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
বাবা গাদ্দাফি হত্যার পর তাকেই লিবিয়ার পরবর্তী উত্তরসূরি ভেবেছিলেন অনেকে। কিন্তু তা হয়ে উঠেনি। গাদ্দাফির সাত সন্তানের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হন তিনজন।
২০১১ সালে বিদ্রোহীদের হাতে গাদ্দাফি খুন হওয়ার একদিন পর সাইফও ধরে পড়েন। ২০১৭ সালে বিদ্রোহীদের কবল থেকে মুক্তি পাওয়ার পর সাইফকে আর জনসম্মুখে তেমন দেখা যায়নি।
ইরানে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের তীব্রতা এতো বেশি ছিল যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও কম্পন অনুভূত হয়েছে বলে আরব নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের কাছে বন্দর নগরী বন্দর আব্বাসে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই ভূকম্পন অনুভূত হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে। স্থানীয় এক কর্মকর্তা ইরারের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বেশ কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের পর আক্রান্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
মিশরে প্রেমিকের সহায়তায় স্বামীকে জ্যান্ত কবর দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ওই তরুণীর প্রেমিক তার স্বামীর বন্ধু বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার গালফ নিউজের প্রতিবেদনে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডাকাহলিয়া গভর্নরেট এলাকার ওই ঘটনা পুলিশের সামনে আসে যখন ওই তরুণী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন যে, তার ৪২ বছর বয়সী স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কাছে তার স্বামীর জন্য মুক্তিপণ দাবি করে ফোন করা হয় বলেও পুলিশের কাছে দাবি করেন ওই তরুণী।
তদন্তে পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত অপহরণকারী এবং হারিয়ে যাওয়া ব্যক্তি একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত অপহরণকারী, হারিয়ে যাওয়া ব্যক্তি এবং তার স্ত্রী পরস্পরের বন্ধু।
গ্রেফতারের পর অভিযুক্ত ব্যক্তি তার বন্ধুকে হত্যার কথা স্বীকার করে জানান, তার স্ত্রীও এর সঙ্গে জড়িত। দুর্ব্যবহারের কারণে স্বামীকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন ওই তরুণী।
অভিযুক্ত ব্যক্তি পুলিশকে জানান, বন্ধুকে ডেকে নিয়ে জুসের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে দেন তিনি। এতে তার বন্ধু অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই তরুণীর সহায়তায় তাকে জীবন্ত কবর দেওয়া হয়। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই মাস পর ঘটনাস্থল থেকে হতভাগ্যের লাশ উদ্ধার করে পুলিশ। ওই তরুণীও স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। সূত্র : গালফ নিউজ
গত মঙ্গলবার সন্ধ্যায় সিসিলির দক্ষিণ-পূর্বে পোজালো বন্দরের লেভান্তে পিয়ারের সামনে ভেসে যাওয়া একটি মাছ ধরার নৌকা থেকে ১৩ জন নাবালক সহ ৪৩০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি। তারা সবাই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশের চেস্টা করেছেন বলে জানা যায়।
ইতালীয় কোস্ট গার্ডের একজন মুখপাত্র আরব নিউজকে বলেছেন, নৌকাটি তিউনিসিয়া থেকে এসেছে। জাহাজে থাকা বেশিরভাগ অভিবাসী তিউনিসিয়ান, কেউ কেউ সাব-সাহারান আফ্রিকা থেকে এসেছেন বলে জানা গেছে।
মুখপাত্র আরও বলেন, “তারা ছিল দলের মধ্যে সবচেয়ে কম বয়সী, এবং কিছুটা অসুস্থ। তাই আমাদের ডাক্তাররা এখন তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানান তিনি।
উদ্বাস্তুদের ট্রান্সশিপমেন্ট অপারেশন পুলিশ এবং ইতালীয় কোস্ট গার্ড অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন বলে পোজালোর মেয়র রবার্তো আমমাতুনা পিয়ার জানান।
মেয়র বলেন, এটি একটি সহজ কাজ ছিল না কারণ জাহাজটি আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহাওয়া আরও খারাপ হচ্ছিল। যাইহোক, পোজালোর সমস্ত জেলেরা এবং কিছু যুবক ছোট নৌকা এবং ডিঙ্গি দিয়ে উদ্ধারকারীদের সাহায্য করেছিল যাতে সবকিছু দ্রুত করা যায়।
মেয়র আরও বলেন, অভিবাসীদের পৌরসভার জিমে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাদের করোনাভাইরাস রোগের জন্য পরীক্ষা করা হয়েছিল। বুধবার তাদের কোয়ারেন্টাইনে স্থানান্তর করা হবে। ইতালীয় কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিনিস্ট্রেটর রবার্তো ইসিডোরি বলেন,
যারা পোজালোতে পৌঁছেছে তারা এই প্রবণতাকে নিশ্চিত করেছে এবং আমাদের এটির মুখোমুখি হতে হবে অভিবাসী আগমন থেকে সিসিলির উপর চাপ আরও খারাপ হচ্ছে। ল্যাম্পেডুসায় গতকাল ছয়টি অবতরণ গণনা করা হয়েছে, যার মধ্যে প্রায় ২০০ জন তিউনিসিয়া থেকে এসেছে বলে এই কর্মকর্তা জানান।
ডেস্ক: সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে কয়েকটি জায়গায়। সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনের ব্যর্থতাকে দায়ী করছে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ঘরে ঘরে পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়।
বুধবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে সিইসি এমন বক্তব্য দেন।
নরসিংদীসহ কয়েকটি সংঘাতের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, এ জাতীয় ঘটনা এভাবে পাহারা দিয়ে ঠেকানো যায় না। বাস্তবতা হলো এটা। ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।
সিইসি আরও বলেন, সহিংসতার দায় এককভাবে কাউকে দেওয়া যাবে না। নির্বাচনী সহিংসতা থামাতে দরকার সহনশীলতা। এ জন্য রাজনৈতিক দল প্রার্থী সমর্থক সবার সহযোগিতা দরকার।
স্থানীয় নির্বাচনে উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন নূরুল হুদা।
বার্মিংহামে নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ে। ২৪ বছর বয়সী মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফর্ম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার আসির মালিক।
এদিকে এ বছরের জুলাইতে ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে মালালা বলেছিলেন, আমি জানি না লোকে কেন বিয়ে করে! যদি দুটো মানুষ একসাথে থাকতেই চায়, তবে এত কাগজপত্রের দরকার কী, একসাথে থাকলেই তো হয়।
এমন মন্তব্যের চার মাসের মধ্যে মালালার বিয়ে করাটা তাই ভক্ত-শুভানুধ্যায়ীদের জন্য বড়সড় চমকই ছিল। তবে বিয়ের আয়োজনে তিনি ছড়িয়েছেন স্নিগ্ধতা। পরেছিলেন টি-পিংকের ওপর সোনালি এম্ব্রয়ডারির কাজ করা সালোয়ার কামিজ।