ক্যাটাগরি Uncategorized

বিশ্বকাপে পাকিস্তানের জয়ে কাশ্মিরিদের ওপর হামলার অভিযোগ।

সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, ১৭ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর ভারতের পাঞ্জাবের বিভিন্ন কলেজে পড়াশোনা করা কাশ্মিরি শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। হামলাকারীদের বেশির ভাগই পাঞ্জাবে বসবাসরত উত্তরপ্রদেশ ও বিহারের লোকজন।

হিন্দুস্তান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘ফ্রি প্রেস কাশ্মির’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের সাংরুরে ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বেশ কয়েকজন কাশ্মিরি ছাত্রের ওপর হামলা হয়েছে। তাদের হোস্টেলের কক্ষে হামলা করা হয়।
আক্রান্ত এক ছাত্র হামলার লাইভ স্ট্রিমও করেন ফেসবুকে। শিক্ষার্থীদের ওপর রড ও লাঠি দিয়ে হামলা করা হয়। ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আকিকে উদ্ধৃত করে ফ্রি প্রেস কাশ্মির জানায় যে উত্তর প্রদেশ ও বিহারের কয়েকজন ছাত্র তার রুমে ঢুকে তাকে আক্রমণ করে।
একই কলেজের অপর এক ছাত্র শোয়েব বলেন, ‘আমরা আমাদের হোস্টেলের রুমে ছিলাম তখন বাইরে থেকে কিছু শব্দ শুনতে পাই। আমরা কি ঘটছে তা দেখতে গিয়েছিলাম এবং অন্য ব্লকে কিছু লোককে কাশ্মিরি ছাত্রদের আক্রমণ করতে দেখেছি। তারা ঘরের জানালার কাচ ভেঙ্গে ক্রমাগত ‘তুমি পাকিস্তানি’ বলে চিৎকার করছিল।’
অন্য এক ছাত্র বলেন, ‘স্থানীয় পাঞ্জাবিরা আমাদের উদ্ধার করতে এসেছিল। তারা আমাদের এই হামলা থেকে বাঁচানোর চেষ্টা করেছিল।’ আরো বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন যে তারা কলেজ প্রশাসনের সাথে এই হামলা প্রসঙ্গে কথা বলেছেন এবং তাদের আশ্বাস দেয়া হয়েছে যে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এই হামলার ঘটনায় অন্তত ছয় কাশ্মিরি ছাত্র জখম হয়েছেন বলে জানা গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

মাদক সম্রাটকে ধরতে ২২ হেলিকপ্টার, ৫০০ পুলিশ!

সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, ১৭ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বলছি দাইরো আন্তোনিও উসুগার কথা। কলম্বিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট তিনি। দেশটির নিরাপত্তা বাহিনী গত শনিবার (২৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি কলম্বিয়ার সবচেয়ে বড় মাদকপাচারকারী।

উসুগা অবশ্য ‘ওটোনিয়েল’ হিসেবেই বেশি পরিচত। ধারণা করা হয়ে যে তিনি সহিংস ক্লান দ্যেল গলফো গোষ্ঠীর প্রধান, যেটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে কোকেন পাচারের বড় পথগুলো নিয়ন্ত্রণ করে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকে শনিবারের গ্রেপ্তারের ঘটনাকে পাবলো এসকোবারের পতনের সঙ্গে তুলনা করেছেন। ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহত হন কলম্বিয়ার কুখ্যাত এই মাদক সম্রাট।
ডুকে বলেন, ‘আমাদের দেশে চলতি শতকে মাদকপাচারকারীদের উপর সবচেয়ে বড় আঘাত এটি’। ওটোনিয়েল শুধু বিশ্বের সবচেয়ে বড় ত্রাসসৃষ্টিকারী মাদক সম্রাটই নয়, একজন হত্যাকারীও যে পুলিশ, সেনা সদস্য এবং স্থানীয় অ্যাক্টিভিস্টদের খুন করেছে, যোগ করেন তিনি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, তাকে গ্রেপ্তারে দেশটির সামরিক ইতিহাসে জঙ্গলে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়।’
উসুগার মাদকপাচারকারী দলের অন্য সদস্যদের আত্মসমর্পণের আহ্বানও জানিয়েছেন ডুকে। অন্যথায়, তাদের উপর আইনের পুরোপুরি প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মাদক পাচার, হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ নানা অভিযোগ রয়েছে কলম্বিয়ার এই মাদক সম্রাটের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন তিনি।
উসুগাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করার উপযুক্ত তথ্য কেউ দিলে তাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেয়ার ঘোষণা ২০০৯ সালে দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ।
৫০ বছর বয়সি উসুগার জন্ম কলম্বিয়ার নেকোক্লিতে। প্রত্যন্ত অঞ্চলের এক পরিবারের নয় সন্তানের মধ্যে সপ্তম তিনি। আঠারো বছর বয়সে একটি মার্কসবাদী গেরিলা গোষ্ঠীর সদস্য হয়েছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য সেটি ভেঙে যায়।
তাকে গ্রেপ্তারে এর আগেও একাধিক অভিযান চালিয়েছে পুলিশ। তবে সাফল্য এসেছে শনিবার। ২২ হেলিকপ্টার নিয়ে ৫০০ পুলিশ সদস্যের অভিযানে গ্রেপ্তার হন তিনি। সূত্র : রয়টার্স।

কুয়েতে বিমান ভাড়ার দাম কমবে বলে আশা করা হচ্ছে’

সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, ১৭ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বাণিজ্যিক বিমান চলাচলে আংশিক অপারেশনের দেড় বছর পর সম্পূর্ণ সক্ষমতা ফিরে এসেছে, যা ৩০% এর বেশি ছিল না।

যাত্রীদের চলাচলের সুবিধার্থে নিবিড় ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বিমানবন্দরকে পূর্ণ ক্ষমতায় কাজ করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে।

সিভিল অ্যাভিয়েশনের তথ্যমতে মোট ফ্লাইটের সংখ্যা ১৭৫ টিতে পৌঁছেছে, যার মধ্যে ৮৫ টি প্রস্থান এবং ৯০ টি আগমন।

একটি সূত্র জানিয়েছে যে, গতকাল বাণিজ্যিক ফ্লাইটের অপারেশন শতকরা পরিমাণ ছিল স্বাভাবিক অপারেটিং ক্ষমতার চেয়ে ৫৫%, বিশেষ করে গ্রীষ্মের শেষে বিভিন্ন কারণে সম্পূর্ণরূপে পরিচালনার সিদ্ধান্ত সক্রিয় করার সাথে সাথে পর্যটন কেন্দ্র গুলি কর্মসূচি এবং বিমান সংস্থাগুলি ফ্লাইটের সময়সূচী জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে, সেইসাথে কিছু সংস্থার শীতকালের সাথে সামঞ্জস্যপূর্ণ ফ্লাইটের সময়সূচী অনুযায়ী তাদের সুচী জমা দেবে, যা আগামী মাসের শুরুতে শুরু হবে।

সূত্রটি বলেছে যে, বিমানবন্দরে মন্ত্রণালয় এবং সংস্থাগুলির প্রতিনিধিদের কর্মী সংস্থার সাথে সমন্বয় সভা ডেকেছে, যাতে কোনও বাধা ছাড়াই বিমানবন্দরের চলাচলের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা যায়, অপারেটিং এজেন্সিগুলি ভ্রমণ ও বিমান চলাচল করোনা মহামারীর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা উপস্থাপন করেছে।

টিকিটকের মুল্য কমের বিষয়ে সূত্রটি উল্লেখ করেছে যে, সম্পূর্ণ অপারেশনে ফিরে আসা দেশের এয়ার ট্রান্সপোর্ট মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে, যা কিছু ভ্রমণ গন্তব্যের জন্য টিকিটের দাম বৃদ্ধির সাক্ষী হয়ে আছে, তবে বিমানবন্দর সম্পূর্ণ অপারেশন ফিরে আসার সাথে টিকেট সরবরাহ বৃদ্ধি এবং সমস্ত গন্তব্যস্থল থেকে আসন প্রাপ্তির কারণে টিকিটের দাম কমবে।
সুত্রঃ আল কাবাস।

কোয়ারেন্টাইন ছাড়া ৪৬ দেশের নাগরিকের থাইল্যান্ড ভ্রমণের সুযোগ।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন ৪৬ দেশের নাগরিক। তবে এক্ষেত্রে অবশ্যই এসব দেশের নাগরিকদের ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে ৪৬ দেশের নাগরিকরা কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলজিয়াম, ভুটান, ব্রুনাই, বুলগেরিয়া, কম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, সাইপ্রাস, চেকপ্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, মালয়েশিয়া, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং হংকংয়ের যেসব নাগরিক ইতোমধ্যেই ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তারা কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণের অনুমতি পাবেন।

সূত্রঃ জাগো নিউজ।

রাত কাটাতে গিয়ে যৌনকর্মীর সঙ্গে ‘পিয়ানো প্রিন্স’ গ্রেফতার।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

‘পিয়ানো প্রিন্স’ হিসেবে পরিচিত লি ইউনডির গ্রেফতারের খবরে তার অনেক ভক্ত হতভম্ব হয়ে গেছেন। চীনের জনপ্রিয় তারকা পিয়ানোবাদক লি ইউনডিকে এক যৌনকর্মীর সঙ্গে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘পিয়ানো প্রিন্স’ খ্যাত ৩৯ বছর বয়সী লি ইউনডিকে ২৯ বছর বয়সী এক যৌনকর্মীর সঙ্গে রাত কাটানোর সময় গ্রেফতার করা হয়।

পুলিশ অবশ্য প্রথমে লি ইউনডির পুরো নাম প্রকাশ করেনি। কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম পরে লি ইউনডিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

মাত্র ১৮ বছর বয়সে লি ইউনডি পিয়ানোবাদক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। ২০০০ সালে প্রথম চীনা নাগরিক হিসেবে তিনি সম্মানসূচক চপিন পিয়ানো কম্পিটিশনের প্রথম পুরস্কার জিতে নেন।

বিশ্বের বিভিন্ন দেশে তিনি পিয়ানো বাজিয়েছেন। চীনে তার জনপ্রিয়তা তুঙ্গে।

চীনের টুইটারের মতো খুদে ব্লগিং সাইট ওয়েবোতে অনেকেই লি ইউনডিকে গ্রেফতারের বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন। তার অনেক ভক্ত বিশ্বাসই করতে পারছেন না যে লি ইউনডি এই কাজ করতে পারে।

এদিকে, লির গ্রেফতার খবর সামনে আসার পর চাইনিজ মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন ‘সমাজের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব’ ফেলায় তার সদস্যপদ বাতিল করবে বলে জানিয়েছে।

চীনের সরকার সম্প্রতি বিনোদন জগতের তারকাদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। এসবের মধ্যেই লির এই গ্রেফতারকে যেসব তারকারা ‘অনৈতিক’ কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এলোপাথাড়ি গুলি, হতাহত ৮।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে এলোপাথাড়ি গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যটির ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২৪ অক্টোবর) এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।
পুলিশ জানিয়েছে, জর্জিয়ার ফোর্ট ভ্যালিতে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে মোট আটজনকে গুলি করা হয়। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) এই ঘটনা তদন্ত করছে।
জিবিআই জানিয়েছে, গোলাগুলিতে নিহত ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ছাত্র নয়। এছাড়া আহত ৭ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলায় জড়িতদের শনাক্তে সহায়তা চেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। কোনো অভিযুক্তকে এখনও পর্যন্ত আটক করা যায়নি।
স্পুটনিক বলছে, গোলাগুলির ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়। পরে অবশ্য সেটি খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসে ঢুকতে ও বের হতে পারছেন। সূত্র : স্পুটনিক

বৃদ্ধকে সুদের টাকার জন্য প্রকাশ্যে বিবস্ত্র-নির্মম নির্যাতন।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

গ্রামের গরীব মানুষ সুদের যাতাকলে পিষ্ট হচ্ছেন প্রতিদিন। কড়া সুদে টাকা নিয়ে নির্যাতন ও অপমানের ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন।

এদিকে বকশীগঞ্জে সুদের টাকার জন্য এক বৃদ্ধকে প্রকাশ্যে বিবস্ত্র হতে বাধ্য করেছেন এক দাদন ব্যবসায়ী। তবে বিবস্ত্র হয়েও সুদের টাকার দায় থেকে মুক্তি পাননি ঐ দরিদ্র বৃদ্ধ। দাদন ব্যবসায়ীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন ঐ দিনমজুর। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে।

স্থানীয়রা জানান, মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের সাধু শেখের ছেলে সফিকুল ইসলাম এলাকায় চিহ্নিত দাদন ব্যবসায়ী। গত চার বছর আগে তার কাছ থেকে চড়া সুদে ১০ হাজার টাকা নেন একই এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে নান্ডা শেখ (৫৫)। ১০ হাজার টাকা সুদে নিলেও গত চার বছরে প্রায় ৪০ হাজার টাকা সুদ দেন নান্ডা শেখ।

আসল ১০ হাজার টাকা থেকেও ৫ হাজার টাকা ফেরত দেন তিনি। এরপরেও ৫ হাজার টাকার জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকেন সফিকুল। করোনার কারণে ঐ ৫ হাজার টাকা ফেরত দিতে পারছিলেন না নান্ডা শেখ। গত ১ মাস আগে সফিকুল মিয়া বৃদ্ধ নান্ডা শেখকে শর্ত দেয়— প্রকাশ্যে বিবস্ত্র হতে পারলে ৫ হাজার টাকা আর ফেরত দিতে হবে না। টাকা ফেরত দিতে না পারায় বাধ্য হয়ে অসহায় বৃদ্ধ নান্ডা শেখ সবার সামনে বিবস্ত্র হন।

বৃদ্ধ নান্ডা শেখ ভেবেছিলেন ৫ হাজার টাকা আর ফেরত দিতে হবে না। সফিকুলও একমাস আর টাকা চায়নি। গত শুক্রবার সফিকুল আবারো নান্ডা শেখকে টাকা ফেরতের জন্য চাপ প্রয়োগ করে। টাকা দিতে না পারায় প্রকাশ্যে বৃদ্ধ নান্ডা শেখকে মারধর করে সফিকুল।

কলম্বিয়ার মাদক সম্রাট উসুগা গ্রেফতার।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী ও অপরাধী চক্রের নেতা দাইরো আন্তোনিও উসুগাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দেশটির সেনা, নৌ ও পুলিশ বাহিনী যৌথ অভিযান চালিয়ে স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) দাইরো আন্তোনিও উসুগা ওরফে অতোনিয়েলকে গ্রেফতার করে। খবর বিবিসির।
কলম্বিয়া সরকার অতোনিয়েলকে ধরিয়ে দিতে আট লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল এবং যুক্তরাষ্ট্র তার মাথার দাম পাঁচ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকো এক টেলিভিশন বার্তায় অতোনিয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ১৯৯০ সালে পাবলো এসকোবারের পতনের পর এই শতাব্দীতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাফল্য এটি। অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তা নিহত হন বলেও জানান তিনি।
অতোনিয়েলকে পানামার সীমান্ত সংলগ্ন উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া প্রদেশে তার গ্রামীণ আস্তানা থেকে গ্রেফতার করা হয়। কলম্বিয়ার সেনাবাহিনী পরে একটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায়, সৈন্যরা হাতকড়া পরা অতোনিয়েলকে পাহারা দিচ্ছেন।
এর আগেও বেশ কয়েকবার ৫০ বছর বয়সী এই মাদক পাচারকারীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হলেও তা সফল হয়নি।
১০ বছর আগে নববর্ষ উদযাপন পার্টিতে পুলিশের অভিযানে নিহত হয় অতোনিয়েলের ভাই। এরপর উপসাগরীয় মাদক পাচার সংগঠনের দায়িত্ব পায় অতোনিয়েল। কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী এই চক্রকে দেশটির সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রও এটিকে ভারী অস্ত্রে সজ্জিত এবং সহিংস হিসেবে বর্ণনা করে।
এই চক্রটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলে এবং মানবপাচার, স্বর্ণ পাচার এবং মাদক পাচারের সঙ্গে জড়িত। ধারণা করা হয়, এই অপরাধী চক্রের সদস্য সংখ্যা এক হাজার আটশর মতো। আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু ও স্পেনেও ধরা পড়ে এই চক্রের সদস্যরা। সূত্র : বিবিসি

মেক্সিকোয় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, নিহত ৪।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে চার জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। শনিবার (২৩ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি জানিয়েছে, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গত শুক্রবার গোলাগুলির এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের গুলিতে ৩ সন্ত্রাসী নিহত হন। নিহতরা সবাই গালফ কার্টেল নামক শক্তিশালী একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। নিহত অন্যজন একজন পথচারী।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী মাতামরস শহরে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা একটি রাস্তায় টহল দেওয়ার সময় সন্দেহজনক কয়েকটি গাড়িকে গতিরোধের চেষ্টা করেন। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করে। পরে প্রাণহানির এই ঘটনা ঘটে।
গত এক সপ্তাহের মধ্যে মেক্সিকোর মাতামরস শহরে এটি নিয়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রোববার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তীব্র গোলাগুলির মধ্যেই দ্রুতগতিতে বেশ কয়েকটি গাড়িকে চলতে দেখা যায়। সূত্র : রয়টার্স

মার্কিন সেনাদের গতিপথ আটকে দিল সিরীয় সেনারা।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মূখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়।

তেলসমৃদ্ধ হাসাকা প্রদেশে মার্কিন সেনা মোতায়েনের ফলে ওই অঞ্চলে জনরোষ তুঙ্গে রয়েছে। এরমধ্যেই সিরিয়ার সেনাবাহিনী মার্কিন সামরিক বহরকে পিছু হটতে বাধ্য করলো।

কৌশলগত এম-ফোর হাইওয়ে দিয়ে মার্কিন সামরিক বাহিনীর বহর যাওয়ার সময় সিরীয় সেনারা বাধা দেয়। সিরিয়ার এসব সেনা হাসাকা প্রদেশের কামিশলি শহরের কাছে দামখিয়া গ্রামে মোতায়েন ছিল।

সিরীয় সেনাদের বাধার মুখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায়। তবে দুপক্ষের মধ্যে সংঘর্ষ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

সূত্র: পার্সটুডে