ক্যাটাগরি Uncategorized

জাতিসংঘ দিবস আজ।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

আজ জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত এই সংস্থা কালের পরিক্রমায় কলেবরে অনেক বেড়েছে। ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে ১৯৪৫ সালে যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। সারা পৃথিবীব্যাপী বিভিন্ন দ্বন্দ্ব নিরসনে, শান্তি প্রতিষ্ঠায় ও উন্নয়নের জন্য কাজ করছে জাতিসংঘ।

১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর জাতিসংঘের সদস্য হওয়ার জন্য চেষ্টা করে বাংলাদেশ। ১৯৭২ সালে বাংলাদেশের আবেদন চীনের ভেটোর কারণে বাতিল হয়ে যায়। পরবর্তীতে ১৯৭৪ সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ওই বছরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো বাংলায় জাতিসংঘে বক্তব্য রাখেন।

প্রথম থেকেই বহুপাক্ষিক ব্যবস্থার সমর্থক বাংলাদেশ সবসময় জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং করছে। শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে একই সঙ্গে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম নিয়ে যেমন সমালোচনা রয়েছে তেমনি অনেক কাজ করতে সফল হয়নি বৈশ্বিক প্রতিষ্ঠানটি।

এদিকে জাতিসংঘের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আসুন আমরা পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারত্ব, সহযোগিতা ও সংহতির ভিত্তিতে একটি অধিকতর শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাই। আসুন, আমরা জাতিসংঘকে আমাদের আশার বাতিঘর বানাই।

তিনি বলেন, আমাদের দেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের এই ঐতিহাসিক বছরে বাংলাদেশ আমাদের জনগণের উন্নত ভবিষ্যৎ রচনা ও উন্নততর ভবিষ্যতের জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরিতে যতটুকু করা সম্ভব, তা করতে প্রতিশ্রুতি দিচ্ছে।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশ জাতিসংঘ সনদের লক্ষ্য ও আদর্শের প্রতি অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বিগত ৭৬ বছরে জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, নারী ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নসহ বহু ক্ষেত্রে মানবজাতির সমৃদ্ধিতে পাশে থেকেছে।

মোদীর দলে যোগ দিলেই শাহরুখের নিস্তার: মহারাষ্ট্রের মন্ত্রী।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

রাজনৈতিকভাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে যুক্ত নয় বলেই ছেলেকে নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে শাহরুখ খানকে। এমনটিই দাবি করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। তিনি বলেন, শাহরুখ যদি এই মুহূর্তে ক্ষমতাসীন দলে নাম লেখান, তবে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক, যা নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তা স্রেফ চিনির গুঁড়া বলে প্রতিপন্ন হবে।

শনিবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ে নিজের দল মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল।

সম্প্রতি গুজরাটের মুন্দ্রা বন্দরে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। সে বিষয়ে এই নেতা বলেন, দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো সেই ঘটনার তদন্ত না করে শাহরুখের পেছনে পড়ে আছে। শাহরুখ যদি বিজেপিতে যোগ দেন, তবে ওই মাদক এখনই চিনির গুঁড়ায় পরিণত হবে।’

আনন্দবাজার পত্রিকা জানায়, গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ানকে।

গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আছেন আরিয়ান। তার জামিনের আবেদন বার বার খারিজ হয়েছে আদালতে।

ছাটাইয়ের প্রতিবাদে ইতালিতে ফ্লাইট অ্যাটেনডেন্টদের ‘পোশাক খুলে’ বিক্ষোভ।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

চাকরি হারানো এবং বেতন কেটে নেওয়ার প্রতিবাদে ইতালির জাতীয় এয়ারলাইন (আইটিএ) এয়ারওয়েসের অর্ধশত নারী কর্মী পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে রাস্তায় অভিনব প্রতিবাদ করেছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রোমের ক্যাম্পিডোগ্লিও স্কয়ারে আনুমানিক ৫০ জন নারী কর্মী শুক্রবার (২২ অক্টোবর) তাদের এয়ারলাইন্সের ইউনিফর্ম খুলে ঠায় দাঁড়িয়ে থাকেন। এ সময় তারা ‘উই আর আলইতালিয়া’ বলে স্লোগান দিতে থাকে।
ফ্লাইট এটেনডেন্টদের ইউনিয়ন অভিযোগ করেছে, বেতন কাটা হয়েছে এবং তাদের অনেকে সিনিয়রিটি হারিয়েছেন। এভাবে চলতে থাকলে তাদের পক্ষে এয়ারলাইন্সটিতে কাজ করা সম্ভব হবে না বলেও জানান তারা।
আলইতালিয়া তাদের কার্যক্রম বন্ধ করার পর এবং আইটিএ এয়ারওয়েজ ইতালিতে ন্যাশনাল ক্যারিয়ার হিসাবে স্থান নেওয়ার পর সংবাদটি প্রকাশ্যে আসে। জানা গেছে, আলইতালিয়ার সবাই নতুন এয়ারলাইনে কাজ পাননি।
আইটিএ প্রেসিডেন্ট আলফ্রেডো আল্টাভিলা বলেছেন, সকল কর্মচারী তাদের চুক্তির শর্তাবলীতে একমত হয়েছে। তবে ধর্মঘটের হুমকি জাতীয় লজ্জার বিষয় বলে মনে করেন তিনি। সূত্র: দ্য হিল।

যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু তুরস্কের।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮

যুক্তরাষ্ট্রসহ ১০ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শনিবারই ওই ১০ রাষ্ট্রদূতের পারসনা নন গ্রাটা (কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার) করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

এরদোগান বলেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ এবং কী করতে হবে তা বলে দিয়েছি। ওই ১০ রাষ্ট্রদূতকে এখনই তুরস্কে পারসনা নন গ্রাটা ঘোষণা করতে হবে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর এসকেসেহিরে এক বক্তৃতায় শনিবার এ নির্দেশ দেন এরদোগান। খবর মিডলইস্ট আইয়ের।

এরদোগান যে ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে বলেছেন, তার সাতটিই তুরস্কের ন্যাটো জোটের মিত্র।

২০১৩ সালে তুরস্কে দেশব্যাপী বিক্ষোভে অর্থায়ন এবং ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়ে ওসমান কাভালা ২০১৭ সাল থেকে কারাগারে রয়েছেন। যদিও কাভালা এ অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তিনি এখনও দোষী সাব্যস্ত হননি।

গত ১৮ অক্টোবর এক যৌথ বিবৃতিতে, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতরা ওসমান কাভালার মামলার একটি ন্যায়সঙ্গত ও দ্রুত সমাধানের আহ্বান জানান।

তারা কাভালার অবিলম্বে মুক্তির আহ্বানও জানান। এর পরিপ্রেক্ষিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রাষ্ট্রদূতদের তলব করে তাদের বিবৃতিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করে এবং অসন্তোষ জানায়।

আঙ্কারা শেষ পর্যন্ত সত্যি সত্যি এ রাষ্ট্রদূতদের বহিষ্কার করলে, এরদোগানের ক্ষমতায় থাকা ১৯ বছরের মধ্যে পশ্চিমের সঙ্গে তুরস্কের সম্পর্কের ফাটল এবারই সবচেয়ে বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরদোগান বলেন, তাদের তুরস্ককে জানা ও বোঝা উচিত, যেদিন তারা তা পারবে না, সেদিন তাদের চলে যাওয়া উচিত।

ইসরাইলের আরও অবৈধ বসতি গড়ার পরিকল্পনার নিন্দা তুরস্কের

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮

ফিলিস্তিনিদের জমি দখল করে ইসরাইল নতুন করে ইহুদিদের জন্য আরও তিন হাজার ১০০টি অবৈধ ঘর নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

অধিকৃত পশ্চিমতীরে আগামী সপ্তাহ থেকে অবৈধ ওই ইহুদি বসতির নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে ইসরাইল। খবর ডেইলি সাবাহর।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, এভাবে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে ফিলিস্তিনিদের একের পর এক ভূখণ্ড দখল করে অবৈধ ইহুদি বসতি গড়তে থাকলে দ্বি-রাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে যাবে।

দখলদার ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনিদের অধিকার ও ভূমি রক্ষায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

একই সঙ্গে ফিলিস্তিনের ছয়টি মানবাধিকার সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘটনায়ও ইহুদিবাদী দেশটির কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক।

কুয়েত প্রবাসী সাইদুর রহমান ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহ … রাজেউন,আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।

শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ৭ কার্তিক ১৪২৮

বাংলাদেশ দুতাবাসের সার্বিক সহায়তার পর ও আমরা আপনাকে দেশের মাটিতে মৃত্যুবরনের সুযোগ করে দিতে পারলাম না,

সব মানবতার মহান বটবৃক্ষ, অথচ একজন সাইদুর মৃত্যু কালে তেমন কাউকেই পাশে পেলেন না! কোন প্রবাসী কল্যানের কথা বলেন? 🙂

মরহুম সাইদুর ভাইয়ের ও কি কপাল, এত চেষ্টা করেও একজন নার্স উনার সাথে যাওয়ার জন্য এরেঞ্জ করা গেল না, আর করার জন্য যে পরিমান ফাইনান্সিয়ার এবেলিটি থাকা দরকার তা আমাদের ছিল না ….

এই লেখাটা যখন লিখছি, ভাবছি সাইদুর ভাইয়ের পরিবারের কথা, আহা …. কি এক নিদারুন কস্ট বুকে বইয়ে যাচ্ছে মানুষ গুলোর, আল্লাহ সহ্যের ক্ষমতা দিক ❤

সাইদুর ভাইকে আল্লাহ্ ক্ষমা করুন, উনাকে মহান আল্লাহ্ জান্নাত দান করুন, আমীন ❤

ধন্যবাদ : বাংলাদেশ এম্বাসি – কুয়েত, যথেষ্ট রেসপন্স পেয়েছি, বাকীটা উনার ভাগ্য হয়তো, আল্লাহর যেমন খুশি লেগেছে আর কি ….

বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলল সিঙ্গাপুর

শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ৭ কার্তিক ১৪২৮

বাংলাদেশসহ ছয় দেশের নাগরিকদের জন্য পুনরায় সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। একই সঙ্গে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের জন্য করোনা পরীক্ষার কড়াকড়ি ও বাড়িতে থাকার বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।  আগামী ২৬ অক্টোবর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়।  

এসব দেশের করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনার পর তাদের নাগরিকদের জন্য সিঙ্গাপুর ভ্রমণের বিধি-নিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এসব দেশের পর্যটকরা সিঙ্গাপুরে প্রবেশ অথবা ট্রানজিট নিতে পারবেন। তবে এ জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগের ১৪ দিনের ভ্রমণের ইতিহাস সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এই ভ্রমণকারীরা সিঙ্গাপুরের চতুর্থ শ্রেণির সীমান্ত বিধি-নিষেধের আওতায় পড়বেন। এসব বিধি-নিষেধের মধ্যে দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের কোয়ারেন্টাইন পালনের নির্দেশ রয়েছে।

মালয়েশিয়া, কম্বোডিয়া, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইসরায়েল, মঙ্গোলিয়া, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সিচেলস, দক্ষিণ আফ্রিকা, টোঙ্গা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ভিয়েতনামকে তৃতীয় শ্রেণির সীমান্ত বিধি-নিষেধের আওতায় রাখা হয়েছে। 

২৬ অক্টোবর থেকে এসব দেশের পর্যটকরা তাদের নিজেদের আবাসস্থলে অথবা বাসায় ১০ দিনো কোয়ারেন্টিন পালন করতে পারবেন।

শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ৭ কার্তিক ১৪২৮

সহজ ম্যাচ কঠিন করে জিতল অস্ট্রেলিয়া। ১২০ বলে ১১৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমেও বিপাকে পড়েছিল অসিরা। ৩৮ রানে প্রথম সারির ৩ উইকেট পতনের পর দুশ্চিন্তায় পড়ে যায় অস্ট্রেলিয়া। 

তবে চতুর্থ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ। 

এরপর ১ রানের ব্যবধানে স্টিভ স্মিথ ও ম্যাক্সওয়েলের উইকেট হারিয়ে ফের চাপের মধ্যে পড়ে যায় অস্ট্রেলিয়া। শেষ দিকে মার্কস্টয়নিস ও ম্যাথু ওয়েড দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে শনিবার আবু বির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৮ রানে ইনিংস গুটায় প্রোটিয়ারা। 

প্রথমে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। 

তিনে ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই জশ হ্যাজলউডের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রিশি ভেন দার ডুসেন। জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। 

১৩ বলে মাত্র ১৩ রান করেপেট কামিন্সের শিকার হয়ে ফেরেন হেনরি ক্লেসেন। তার বিদায়ের মধ্য দিয়ে ৮ ওভারে ৪৬ রানে ৪ উইকেট হারায় আফ্রিকা। 

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন এইডেন মার্কওরান। ১৭.১ ওভারে দলীয় ৯৮ রানে ফেরেন তিনি। তার আগে ৩৬ বলে দুই চার আর এক ছক্কায় করেন দলীয় সর্বোচ্চ ৪০ রান। তার কারণেই একশ রান পার করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।  

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৮/৯ রান (মার্কওরাম ৪০, কাগিসো রাবাদা ১৯*, ডেভিড মিলার ১৬, হেনরি ক্লেসেন ১৩, টিম্বা বাভুমা ১২; জশ হ্যাজলউড ২/১৯, অ্যাডাম জাম্পা ২/২১)।

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৮/৯ রান (মার্কওরাম ৪০, কাগিসো রাবাদা ১৯*, ডেভিড মিলার ১৬, হেনরি ক্লেসেন ১৩, টিম্বা বাভুমা ১২; জশ হ্যাজলউড ২/১৯, অ্যাডাম জাম্পা ২/২১)।

অস্ট্রেলিয়া: ১৯.৪ ওভারে ১২১/৫ (স্টিভ স্মিথ ৩৫, মার্কু স্টয়নিস ২৪*, গ্লেন ম্যাক্সওয়েল ১৮, ম্যাথু ওয়েড ১৫* ডেভিড ওয়ার্নার ১৪, মিচেল মার্শ ১১)।

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।

ইতালি প্রবাসীদের জন্য দূতাবাসের ‘রেমিট্যান্স পুরষ্কার’ ঘোষণা

শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ৭ কার্তিক ১৪২৮

ইতালি প্রবাসীদের জন্য দূতাবাসের ‘রেমিট্যান্স পুরষ্কার’ ঘোষণা। 

ইতালি থেকে বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স’ প্রেরণকারী বাংলাদেশি প্রবাসীদের জন্য ‘রেমিট্যান্স পুরষ্কার-২০২১’ প্রদানের ঘোষণা দিয়েছে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশটিতে থাকা  বাংলাদেশি প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স প্রদানে উৎসাহ বাড়াতে প্রতিবছর এধরণের কর্মসূচীর আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবছরও ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১’ এ ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে গত বছরের মাঝামাঝি সময় থেকে এবছরের মাঝামাঝি সময় পর্যন্ত যারা ‘সর্বোচ্চ রেমিট্যান্স’ প্রেরণকারীদের ‘রেমিট্যান্স পুরষ্কার’ দেয়া হবে।

দুটি ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে সর্বমোট পাঁচজন (পুরুষ ৩ ও নারী ২) ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মোট তিনটি প্রতিষ্ঠানকে এ পুরষ্কার দেয়া হবে বলে জানিয়েছে দূতাবাসের কর্মকর্তারা। এরমধ্যে গতবছরের পহেলা জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যক্তিপর্যায়ে সর্বনিম্ন ১০ হাজার ইউরো বা তদূর্ধ্ব এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বনিম্ন ৫০ হাজার ইউরো বা তদূর্ধ্ব রেমিট্যান্স প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

আবেদনের জন্য ‘বাংলাদেশ দূতাবাস রোম’র ওয়েবসাইট (www.bdembassyrome.it) অথবা শ্রমকল্যাণ উইংয়ের অফিসয়াল ফেসবুক পেজ থেকে আবেদন পত্র সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে আগামী ২৩ নভেম্বরের মধ্যে সরাসরি দূতাবাস প্রাঙ্গণে বা ডাকযোগে বা ইমেইলের (welfare.rome@gmail.com) মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন পত্র জমা দেয়ার সময় আবেদনকারীকে তার সদ্য তোলা দুইকপি ছবি, পাসপোর্ট, আইডিকার্ড ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের কপি দিতে হবে।এছাড়াও বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণস্বরূপ ব্যাংক ও অন্যান্য মাধ্যমের রশিদ এবং বাংলাদেশের ব্যাংকের ২০২০-২১ অর্থবছরের ব্যাংক স্টেটমেন্ট বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

টরন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১, ০৫ কার্তিক ১৪২৮, ১৩ রবিউল আউয়াল সফর

কানাডার টরন্টোতে সিগনাল পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। গত মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে এই দুর্ঘটনা ঘটে বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগনাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান নাদিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রঃ জাগো নিউজ।