ক্যাটাগরি Uncategorized

কাতারে ভ্রমণ এবং আগমনের নীতিতে পরিবর্তন (৬ অক্টোবর ২০২১ হতে কার্যকর)

বুধবার, ০৬ অক্টোবর ২০২১, ২১ আশ্বিন ১৪২৮

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ ট্রাভেল এন্ড রিটার্ন পলিসি্তে কিছু আপডেট ঘোষণা করেছে যা ৬ অক্টোবর ২০২১ কাতারে পৌঁছানোর সময় দুপুর ২ টা থেকে কার্যকর হবে। বাংলাদেশ এক্সেপশনাল রেড কান্ট্রিজ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। নিম্নে কিছু সাধারণ নীতি এবং বাংলাদেশ তথা এক্সেপশনাল রেড কান্ট্রিজ ক্যাটাগরির জন্য প্রযোজ্য কিছু নীতি দেয়া হলঃ

• কাতার আসার আগে ভ্রমণকারীদের একটি আন্ডারটেকিং ও একনলেজমেন্ট ফর্ম পূরণ করে স্বাক্ষর করতে হবে। ফর্মটি এমওপিএইচ ওয়েবসাইট, অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম (এহতেরাজ ওয়েবসাইট) এবং এয়ারলাইন্সের টিকিট প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে।

• ভ্রমণকারীদের এহতেরাজ মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কাতারের স্থানীয় বা আন্তর্জাতিক সিম কার্ড ব্যবহার করে তাদের মোবাইল ফোনে সক্রিয় করতে হবে।

• কাতারে আসার পূর্বে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে হবে ও ফলাফল নেগেটিভ হতে হবে।

• কাতারের রেসিডেন্টদের জন্য কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পূর্ণডোজ ভ্যাকসিন নেয়া থাকলে দুই দিনের হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে। আর যারা টিকা নেননি বা যাদের ডোজ সম্পন্ন হয়নি, তাদের ৭ দিনের হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে।

• পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন ভিজিটরদের দুই দিনের হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে। পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেননি এমন টুরিস্ট/ ভিজিটরদের ক্ষেত্রে আগমণ নীতি পূর্বের ন্যায় বহাল থাকবে, অর্থাৎ তারা কাতারে প্রবেশ করতে পারবেন না।

• কাতারের নন-রেসিডেন্টদের ( টুরিস্ট, ভিজিটর) কাতারে আসার আগে অনলাইন নিবন্ধন প্ল্যাটফর্ম (www.ehteraz.gov.qa) এর মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক।

• শর্তসাপেক্ষে অনুমোদিত ভ্যাকসিন তালিকা আপডেট করা হয়েছে। পূর্বের সিনফার্মের সাথে নতুন করে সিনোভ্যাক এবং স্পুটনিক (ভি) এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

• শর্তসাপেক্ষে অনুমোদিত ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের ১৪ দিন পর কাতার ভ্রমণ করবেন এমন যাত্রিদের ভ্রমণের আগে সেরোলজি অ্যান্টিবডি পরীক্ষা বাধ্যতামূলক এবং ফলাফল পজেটিভ আসতে হবে। এরূপ পরীক্ষার বৈধতার মেয়াদ ৩০ দিন।

**কাতার কর্তৃপক্ষ সময়ে সময়ে তাদের নীতিমালা পরিবর্তন করে থাকে, তাই সকলকে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট সমূহ নিয়মিত ভিজিট করে আপডেট থাকার জন্য অনুরোধ করা হল।

বিস্তারিত জানার জন্য আপনার সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন এবং নিম্ন লিখিত কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট লিংক দেখুনঃ
https://www.moph.gov.qa/english/mediacenter/News/Pages/NewsDetails.aspx?ItemId=423

https://covid19.moph.gov.qa/EN/travel-and-return-policy/Pages/default.aspx

বাংলাদেশ দূতাবাস, দোহা।

ডিম আগে নাকি মুরগি? গবেষণায় মিলল সমাধান!

মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১, ২০ আশ্বিন ১৪২৮

ডিম আগে নাকি মুরগি! এটা বহু যুগ ধরেই ধাঁধার আকার নিয়েছে। আর এই ধাঁধা অনেকটা বৃত্তের মতো। যে বৃত্তের শুরু আর শেষ নেই। সবটাই যেন সমান। বহু বিজ্ঞানী থেকে সমাজতত্ত্ববিদ যুগে যুগে এই জটিল ধাঁধার সমাধানে নেমেছেন। কিন্তু ব্যাপারটা যেন একটা রহস্য হয়েই থেকে গিয়েছে। দিনের শেষে যুক্তি দিয়ে কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। কিন্তু এবার ধাঁধার সমাধান হয়েছে। গবেষণার পর তেমনটাই দাবি করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গবেষণার পর জানা গিয়েছে, এই পৃথিবীতে কার অস্তিত্ব আগে! মুরগী নাকি ডিম!

এনপিআর নামক এক মার্কিন ওয়েবসাইট জানিয়েছে, মার্কিন সাংবাদিক রবার্ট ক্রুলউইচ এই নিয়ে রীতিমতো গবেষণা করেছেন কয়েক বছর ধরে। সেই ওয়েবসাইটে জানানো হয়েছে, কয়েকশো বছর আগে পৃথিবীতে ছিল মুরগির মতো দেখতে একটি বড় আকারের পাখি। সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল। কিন্তু সেটি মুরগি ছিল না। বিজ্ঞানীদের বক্তব্য, সেটি ছিল এক ধরনের ‘প্রোটো-চিকেন’। সেই পাখি একটি ডিম পেড়েছিল। সেই ডিমে মুরগির পুরুষসঙ্গী কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে। তারপর আরও কিছু বিবর্তনগত পরিবর্তন ঘটে সেই ডিমে। সেই পরিবর্তন তখনকার সেই পুরুষ কিংবা নারী মুরগির জিন থেকে বেশ কিছুটা আলাদা।

বিজ্ঞানীদের দাবি, ওই ডিম ফুটে যে বাচ্চা বেরিয়েছিল সেই নতুন প্রজাতির পাখিই আজকের মুরগির আদি এবং প্রকৃত পূর্বপুরুষ। এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মুরগির শরীরে বহু পরিবর্তন হয়েছে। সেই মুরগির সঙ্গে এখনকার মুরগির হয়তো পার্থক্য অনেক। তবে ডিমের মধ্যে মিউটেশন ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগির জন্ম হয়েছিল। তার মানে সেই ডিমের আগে কোনও মুরগি ছিল না। অর্থাৎ ডিম-ই আগে। মুরগি এসেছে পরে।

যে কারণে ৬ ঘণ্টা দেখা যায়নি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম’

মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১, ২০ আশ্বিন ১৪২৮

সার্ভার ডাউন থাকার প্রায় ৬ ঘণ্টা পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

সোমবার রাত ৯টার পর থেকে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই তিন মাধ্যম ওয়েব বা স্মার্টফোন থেকে ব্যবহার করতে পারছিলেন না ব্যবহারকারীরা।

সাইট ডাউন হওয়ার তথ্য প্রকাশ করা ওয়েবসাইট ডাউন ডিটেকটর বিবিসিকে জানিয়েছে, ২০১৯ সালের পর ফেসবুক পরিষেবায় এটাই সবচেয়ে বড় বিপর্যয়। সোমবার রাত থেকে ১ কোটি ৬ লাখ ব্যবহারকারী তাদের ওয়েবসাইটে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে।

জনপ্রিয় এই যোগাযোগমাধ্যমগুলোতে বার্তা আদান–প্রদান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বিশ্বজুড়ে লাখো ব্যবহাকারী। রাত সাড়ে চারটার দিকে এই টুইট বার্তায় সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সার্ভার জটিলতায় এক টুইটবার্তায় ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক। টেক জায়ান্টটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার বলেছেন, ফেসবুকের শতভাগ পরিষেবা পেতে আরো কিছু সময় লাগতে পারে।

ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ দুঃখপ্রকাশ করে বলেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আবারও সচল হয়েছে। আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা জানি, প্রিয়জনের সঙ্গে সংযুক্ত থাকার জন্য আপনারা এই পরিষেবাগুলোর ওপর কতটা নির্ভরশীল।’

২০১৯ সালে সার্ভার জটিলতার কারণে ফেসবুক এবং এর অন্যান্য অ্যাপস বিশ্বজুড়ে প্রায় ১৪ ঘন্টারও বেশি সময় ব্যবহার করা যায়নি।

ওই ঘটনার পরে সমস্যার জন্য টেক জায়ান্টটির পক্ষ থেকে কোনো কারণ বলা হয়নি। তবে নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ফেসবুকের ডিএনএস বা ডোমেন পদ্ধতির ত্রুটির জন্য এই ঘটনা ঘটতে পারে।
সুত্রঃ সমকাল ।

বাংলাদেশী অভিবাসীদের ব্যবসা নিবন্ধনে সব ধরণের সহযোগিতা করবে সৌদি সরকার

বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪ আশ্বিন ১৪২৮

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের ব্যবসা নিবন্ধনে সকল সহযোগিতা নিশ্চিত করবে সৌদি সরকার। গতকাল রিয়াদ দূতাবাসের সাথে ওয়েবিনারে এক মতবিনিময় সভায় একথা জানান সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের জাতীয় কর্মসূচীর নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম। তিনি বলেন সৌদি আরবে যেসকল অভিবাসী অন্য নামে ব্যবসা করছেন তাঁদের বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে বৈধতা নিতে হবে।
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশীসহ অন্যান্য অভিবাসীরা যারা ব্যবসা বাণিজ্য অথবা লাভজনক আর্থিক কার্যক্রমের সাথে জড়িত আছেন তাঁদের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের আওতায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি সরকার একে ব্যবসা বাণিজ্য সংশোধন এবং নিয়মিতকরণের সুযোগ হিসেবে দেখছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, দূতাবাসের কর্মকর্তারা ও সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীরা উক্ত ওয়েবিনারে যোগ দেন।
রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমেদ বিন আলী আল সুয়াইলেম জানান, যে সকল অভিবাসী ব্যবসায়ীরা ব্যবসা নিবন্ধনের জন্য আবেদন করবে তাঁদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবেনা। এছাড়া তাঁরা যে ভিসায়ই কর্মরত থাকুক না কেন তাঁদের ভিসার সমস্যার ও সমাধান করা হবে। ব্যবসা নিবন্ধন করা হলে তাঁরা ব্যবসার মালিকানাসহ সকল আইনগত সুবিধা প্রাপ্ত হবেন। রাষ্ট্রদূতের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, যেকোন ব্যবসায়ী চাইলে তাঁদের অর্থ নিজ দেশে পাঠাতে পারবে, এতে কোন বাঁধা বা সীমা নেই কেবল তাঁদের অর্থের উৎস দেখাতে হবে।
সভায় রিয়াদস্থ একজন বাংলাদেশী ব্যবসায়ী তাঁর ব্যবসা পরিচালনা ও নিবন্ধন বিষয়ে সৌদি স্পন্সরের সাথে সমস্যার কথা তুলে ধরলে তাঁকে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের জাতীয় কর্মসূচীর নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম। তিনি জানান যেকোন বাংলাদেশী ব্যবসায়ী তাঁদের ব্যবসা নিবন্ধনে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য সকল সহযোগিতা নিশ্চিত করা হবে।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন বিষয়ে সৌদি অভিবাসী ব্যবসায়ীদের সচেতন করা ও তাঁদের ব্যবসা নিবন্ধনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিয়মিত ওয়েবিনার, আলোচনা সভা, মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য

বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪ আশ্বিন ১৪২৮

লেবাননের বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য শান্তিরক্ষা মেডেলে ভূষিত হয়েছেন। ইউনাইটেড ন্যাশান্স ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) এর মেরিটাইম টাস্কফোর্স (এমটিএফ) কমান্ডার রিয়ার এডমিরাল আন্দ্রেস মুগে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’এর কর্মকর্তা ও নাবিকদের শান্তিরক্ষা মিশনে কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ এই মেডেল তুলে দেন।মেডেল প্রদান অনুষ্ঠানে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান এবং বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরের প্রতিনিধি কমডোর সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাংলাদেশ নৌবাহিনী।

প্রবাস গমনেচ্ছু যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি ….

আমরা সুনির্দিষ্ট ও অথেন্টিক কিছু তথ্য পাচ্ছি যে, বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক মানুষ জন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে PCR টেস্ট করাচ্ছেন, তাদের বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে PCR রিপোর্ট পজেটিভ করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করছে !!!

আপনারা যারা PCR রিপোর্ট নিবেন, তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানে স্যাম্পল জমা দিয়েছেন, সেখানে যাবেন!

উপরন্তু, আপনার রিপোর্ট পজেটিভ হলে আপনার সাথেই মেডিক্যাল অথরিটি যোগাযোগ করবে!

এইসব প্রতারক ও ফটকাদের ফোন কলে বিভ্রান্ত হবেন না …

আপনার যাত্রা শুভ হউক ❤

লাইসেন্স ছাড়াই বিনিয়োগে জড়িত থাকার অপরাধে প্রবাসী গ্রেফতার নগদ টাকা এবং গাড়ি জব্দ

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮ আশ্বিন ১৪২৮, ১৫ সফর ১৪৪৩ হিজরি

ফৌজদারি তদন্ত অধিদপ্তরের অর্থনৈতিক ও ইলেকট্রনিক অপরাধ দমন বিভাগ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাতার কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স না নিয়ে বিনিয়োগ ও আর্থিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে।

পাবলিক প্রসিকিউশন থেকে গ্রেপ্তার ও অনুসন্ধানের পরোয়ানা পাওয়ার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এশিয়ান প্রবাসীর বাসায় তল্লাশি করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনেক গাড়ি এবং আবাসিক রিয়েল এস্টেট ছাড়াও কাতারি রিয়াল এবং বৈদেশিক মুদ্রায় প্রচুর বিনিয়োগ চুক্তি এবং বিপুল পরিমাণ অর্থ জব্দ করেছেন।

তার বিবৃতিতে, তিনি ক্রিয়াকলাপগুলি করার কথা স্বীকার করেছেন এবং অর্থ পাচারের অভিযোগ ছাড়াও লাইসেন্স ছাড়াই আর্থিক এবং অর্থায়ন কার্যক্রম অনুশীলনের অভিযোগে তার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে উপস্থাপিত করা হচ্ছে।

সূত্র-The Peninsula newspaper

এসির বাজারে ধস নামাবে, এমন রং আবিষ্কার

বিশ্বের সবচেয়ে সাদা রং আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই রং দেওয়ালে ব্যবহার করলে এমনিতেই ঠাণ্ডা থাকবে যে কোনো ভবনের ভেতরের তাপমাত্রা, এসি ব্যবহারের প্রয়োজন হবে না।

যে গবেষক দলটি এই রং আবিষ্কার করেছে, তার নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিউলিয়ান রুয়ান। দলের অন্যান্য সদস্যরা তার ছাত্র।

সাংবাদিকদের রুয়ান বলেন, ‘সাত বছর আগে আমরা এই গবেষণা শুরু করেছিলাম। যখন গবেষণা শুরু করি, তখন থেকেই আমাদের লক্ষ্য ছিল এমন একটি রং আবিষ্কার করা, যা একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী এবং জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ভূমিকার রাখতে সক্ষম হবে।’

সাদা রং সূর্যের বিকিরণ প্রতিফলিত করে। ফলে, কোনো ভবনের বাইরের দেওয়ালে এই রং ব্যবহার করা হলে তার ভেতরের পরিবেশ থাকে ঠাণ্ডা। এ কারণে বিশ্বের গ্রীষ্মপ্রধান অঞ্চলসমূহে ভবনের বাইরের দেওয়ালে সাদা রং ব্যবহার করা হয়।

বর্তমানে বাজারে যেসব সাদা রং বা পেইন্ট পাওয়া যায়, সেগুলো সর্বোচ্চ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সূর্যকিরণ প্রতিফলিত করতে সক্ষম; কিন্তু রুয়ানের দাবি, তাদের আবিষ্কৃত সাদা রংয়ের প্রতিফলন ক্ষমতা ৯৮ দশমিক ১ শতাংশ।

তিনি আরও জানান, এরই মধ্যে ৪৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার একটি এলাকার ভবনের বাইরের দেওয়ালে এই রং ব্যবহার করা হয়েছে এবং রং ব্যবহারের পর সেই ভবনের ভেতরের তাপমাত্রা ১৮ ডিগ্রি কমে গেছে।

রুয়ান বলেন, ‘কক্ষ শীতল রাখার ক্ষেত্রে এই রং এয়ার কন্ডিশনারের চেয়ে বেশি কার্যকর।’

পৃথিবীর সবচেয়ে সাদা রং হিসেবে ইতোমধ্যে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে এবং রংটির পেটেন্ট পেতে গবেষকরা আবেদন পত্রও জমা দিয়েছেন। একটি কোম্পানির সঙ্গে কাজ করে রংটি বাজারে আনতে পারলে এর বাণিজ্যিক ব্যবহার বাড়বে বলে প্রত্যাশা গবেষকদের।

জাস্টিন ট্রুডোকে নির্বাচনে আবারো বিজয় উপহার দিয়েছে কানাডিয়ানরা’

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, ৬ আশ্বিন ১৪২৮

কানাডিয়ানরা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিকে পার্লামেন্ট নির্বাচনে আবারো বিজয় উপহার দিয়েছে।

কিন্তু তার আসন সংখ্যাগরিষ্ঠ কিনা তা এখনো পরিস্কার নয়, এবং এই নির্বাচনেও প্রায় দুই বছর আগের ফলাফলকে প্রতিফলিত হয়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কত জনপ্রিয়, তা আবারো প্রমাণ দিল কানডার নাগরিকরা।

লিবারেলরা যে কোন দলের চেয়ে সর্বাধিক আসন জয়ের পথে রয়েছে ।

৪৯ বছর বয়সী ট্রুডো তার পিতা, লিবারেল আইকন এবং প্রয়াত প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোকে তারকা শক্তি হিসেবে দেখিয়েছিলেন, যখন তিনি ২০১৫ সালে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং এখন থেকে তার দলকে দুটি নির্বাচনে শীর্ষস্থানীয় নেতৃত্ব দিতে দেখা গেছে।

ট্রুডো বাজি ধরেন যে, কানাডিয়ানরা মহামারী চলাকালীন রক্ষণশীল সরকার চায় না।

কানাডা এখন বিশ্বের সবচেয়ে সম্পূর্ণরূপে টিকা দেওয়া দেশগুলির মধ্যে রয়েছে এবং ট্রুডো সরকার লকডাউনের মধ্যে অর্থনীতিকে এগিয়ে নিতে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং তিনি যুক্তি দিয়েছিলেন যে লকডাউন এবং ভ্যাকসিন ম্যান্ডেট নিয়ে সংশয়যুক্ত কনজারভেটিভদের দৃষ্টিভঙ্গি বিপজ্জনক হবে এবং কানাডিয়ানদের এমন একটি সরকার দরকার যা বিজ্ঞান অনুসরণ করে।

সুত্রঃ টিআরটি।

বিজ্ঞাপনের ঘড়িতে দশটা দশ বাজিয়ে রাখার রহস্য

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ৫ আশ্বিন ১৪২৮

সকাল কিংবা বিকেল ঘুম ভেঙেই চোখ চলে যায় দেয়ালঘড়ির দিকে। টিকটিক টিকটিক শব্দে সেই তো প্রথম তাড়া দেয় বিছানা ছাড়ার। শুধু সময় দেখাই না, ঘরের নান্দনিকতা বাড়াতে ও রুচির প্রকাশে ঘড়ির ব্যবহার অনেক পুরনো।

এই ঘড়ির কেনার সময় দোকানগুলোতে লক্ষ্য করলে দেখবেন সবকটি ঘড়িতেই বেজে থাকে ১০ টা ১০ মিনিট। এর ব্যতিক্রম খুবই কম চোখে পড়বে। কিন্তু, এর রহস্য কি? কেন হঠাৎ এমনই একটা বিশেষ সময়ে থেমে থাকে ঘড়ির কাঁটা? এই কারণ নিয়ে মতভেদ রয়েছে।

এ বিষয়ে ঘড়ি সংস্থার কর্ণধারদের মতভেদ হলো- ঘড়ির কাঁটাগুলোতে ১০ টা ১০ মিনিট পজিশনে কাঁটা দুটি থাকলে কোম্পানির লোগো দেখতে কোনো সমস্যা হয় না। অপরদিকে কাঁটা দুটো ৩:১৫ বা ৪:২০ তে থাকলেও একই সুবিধা পাওয়া যায়। কিন্তু ১০:১০ ঘড়ির কাঁটা দুটো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

কথায় আছে এই সময়টাকে স্মরণীয় করে রেখেছে একটি বিশেষ ঘটনা। ১৮৬৫ সালের ১৪ ই এপ্রিল দিনটি ছিলো শুক্রবার।

ক্রুশবিদ্ধ যিশু খ্রিস্টের পুনরুত্থানের দিন। ক্যালেন্ডারের ভাষায় ‘গুড ফ্রাইডে’। ঘড়িতে তখন রাত দশটা বেজে দশ মিনিট। ওয়াশিংটন ডি.সি’র ফোর্ড থিয়েটার বক্সে বসে নাটক দেখছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন! তিনি ও তার স্ত্রী দু’জনেই সেদিন নাটক দেখতে এসেছিলেন। নাটকের নাম ‘আওয়ার আমেরিকান কাজিনস’!

অভিনয় চলার সময়েই আচমকা বক্সে ঢুকে পড়লেন এক অভিনেতা। তার নাম জন উইলকিস বুথ। বুথের হাতে একটা পিস্তল, সেই পিস্তলের নলটা প্রেসিডেন্টের ঘাড়ে ঠেকিয়ে তিনি ট্রিগারে চাপ দিলেন। রক্তে ভেসে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সারা দেহ, নিহত হলেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তাই তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পৃথিবীর সব বিজ্ঞাপনের ঘড়ির কাটা এখন ১০ টা বেজে ১০ মিনিটে থেমে থাকে বলে মনে করা হয়।

ঘড়ির কাঁটা ১০টা দশে থাকলে দুটো কাঁটা দুদিকে সমানভাবে হাত মেলে আছে। মনে হবে আপনাকে স্বাগত জানাচ্ছে। একটা প্রতিসাম্য অবস্থা, পরিপাটি ছিমছাম লাগে দেখতে, দৃষ্টিনন্দন। প্রতিটি মানুষ প্রতিসাম্য আর পরিপাট্য পছন্দ করে। তাই ঘড়ির সব বিজ্ঞাপনদাতা এই কায়দাটা অনুসরণ করে আসছে।

১০টা ১০-এর মধ্যে অনেকে একটা হাসির ছবি খুঁজে পান। মনে হয় ঘড়িটা হাসছে। বেশ একটা খুশী খুশী ভাব দেখা যায়, যাতে ক্রেতা আকর্ষিত হন।

বেশিরভাগ ঘড়িতেই কোম্পানির লোগো মাঝ বরাবর রাখে, অর্থাৎ হয় ১২টার ঠিক নীচে বা ঘড়ির ঠিক মধ্যখানে বা নীচের ছ’টার ঠিক ওপরে। তাই কাঁটা দুটো ১০টা ১০-এ থাকলে স্পষ্টভাবে কোম্পানির লোগোটা দেখা যায়।

অনেক কোম্পানি ঘড়ির কাঁটা অন্যভাবে রেখে পরীক্ষা করেছিল। কিন্তু দেখা গেল, বেশিরভাগ ক্রেতাই ১০টা ১০-এ থাকা ঘড়ির দিকেই হাত বাড়ায়। তারপর আর কেউ কাঁটা বদলানোর রিস্ক নেয়নি। সূত্র: ইন্টারনেট