ক্যাটাগরি Uncategorized

ঢাকা টু আবুধাবী ফ্লাইট ১২ সেপ্টেম্বর থেকে শুরু

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮

আবুধাবীঃ আগামী ১২ ই সেপ্টেম্বর (রবিবার) থেকে পুনরায় শুরু হচ্ছে ইত্তেহাদ এয়ারের ফ্লাইট, সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা, যাদের বৈধ ভিসা আছে, যাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন দিয়ে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে, তাদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে ।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) আবুধাবীর জাতীয় বিমান সংস্থা ইত্তেহাদ এয়ারওয়েজ তাদের অফিসিয়াল টুইটে এই ঘোষণা করেছে।

যারা ছয় মাসেরও বেশি সময় ধরে আমিরাতের বাইরে রয়েছেন, তাদের প্রবেশে কোন বাধা নেই এবং বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীরাও আসতে পারবেন।

মস্কোর আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে একজন নিহত ও ১৫ জন আহত’

বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১, ২৪ ভাদ্র ১৪২৮

মস্কোর উপকণ্ঠে একটি অ্যাপার্টমেন্ট ভবনে গ্যাস বিস্ফোরণে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন, যার ফলে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ভেঙে পড়ে।

রাশিয়ান তদন্ত কমিটি ঘোষণা করেছে যে, বিস্ফোরণে ২৪ টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জরুরী পরিষেবাগুলি শিশু সহ বেশ কয়েকটি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ঘটনাস্থলে কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছে, অন্যদিকে পাবলিক প্রসিকিউটর অফিস বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে।

পরে, মস্কো অঞ্চলের মেয়র, আন্দ্রেই ভোরোবায়ভ ঘোষণা করেন যে’ গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের এবং পরিবারকে আর্থিক সহায়তা বরাদ্দ করা হবে।
সুত্রঃ রয়টার্স।

ঔষুধ না খেয়ে ডাক্তার যেভাবে পুরুষের শ’ক্তি বাড়ানোর পরমর্শ দেন

বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১, ২৪ ভাদ্র ১৪২৮

প্রায়শই রোগীরা প্রশ্ন করেন ডাক্তার সাহেব ওষুধ ছাড়া কিভাবে শরীরের ক্ষমতা বাড়ানো যায়।

ওষুধ সেবন করে শরীরের ক্ষমতা বাড়ালেতো ওষুধের ওপর নির্ভরতা তৈরী হয়। তখন ওষুধ ছাড়া শরীর আর চলতে চায়না।

এটা একাবারে যথার্থ সত্য। আজকাল অনেক তরুণ বা নববিবাহিত পুরুষেরা শরীরের ক্ষমতা বাড়াতে ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে অতিমাত্রায়। ফলে অনেকের ক্ষেত্রে হিতে বিপরীত হচ্ছে। বাড়ছে দামপত্য কলহ।

তাই কোন ধরনের সুনির্দিষ্ট কারণ ছাড়া শারীরিক শক্তি বাড়ানোর ওষুধ সেবন বাঞ্চনীয় নয়। তবে বয়স ৫০-এর কোঠা পার হলে নানা ধরনের ভিটামিন, খনিজ পদার্থ ক্যালশিয়াম ইত্যাদি সেবনে বাধা নেই।

তবে শারীরিক ক্ষমতা বাড়াতে উত্তেজক ওষুধ সেবন হিতকর নয়। তাই স্বাভাবিক ভাবে শরীর ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম এবংখানিকটা আমিষ জাতীয় খাবার যেমন-মাছ, মাংস, ডিম আহার করা ভালো।

পাশাপাশি দরকার পর্যা ‘প্ত ঘু’ম ও মানসিক চাপ রাখতে হবে নিয়ন্ত্রণে। এছাড়া পুষ্টি বিজ্ঞনীরা শরীরের শক্তি বাড়াতে ১০টি খাবারের প্রতি দৃষ্টি দিতে বলেছেন। এগু’লো হলোঃ ফাইবার সমৃ’দ্ধ ওয়াটমিল, ক্যাফেইন সমৃ’দ্ধ খাবার যেমন কফি, লেন্টিলস, প্রচুর পানি, কলা, আপেল, এমাইনো

এ’সিড সমৃ’দ্ধ লিন বিফ, চিকেন, ডিম ও শেলফিস, চকলেট ইত্যাদি। বিশেষজ্ঞগণ দেখেছেন ওয়াটমিলে রয়েছে প্রচুর পরিমাণ মানসিক চাপ কমানোর বি ভিটামিন। কফিতে রয়েছে ক্রা’ফেইন যা এডিনোসিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ-কে নি

য়ন্ত্রণ করে শরীরে অধিক শক্তি তৈরীতে সাহায্য করে।পানির নিজের কোন শক্তি না থাকলেও পানি ছাড়া শরীরে শক্তি তৈরী হয়না। তাই দিনে ৮/১০ গ্লাস পানি পান জরুরী। এছাড়া শরীরের শক্তি উৎপাদনের জন্য রাতে ঘু’ম ানোর আগে

এক গ্লাস গরম দুধ পান করা ভালো। সুষম খাবার-দাবার, পরিমিত ব্যায়াম ও ঘু’ম এবং মানসিক চাপ কমানোর পরও যদি শরীরে কাংখিত শক্তি না পাওয়া যায় তবে অবশ্যই চিকিৎসকের পরা মর’্শ নেয়া উচিত।

লব’ঙ্গ
গ্যাস্ট্রিকের তাৎক্ষণিক সমাধান করবে লব’ঙ্গ। সমস্যা শুরু হলে দু’টি লব’ঙ্গ মুখে নিয়ে চিবোতে থাকুন। চুষে রসটা খেয়ে ফেলুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে গেছে অ্যাসিডিটি।

আ’দা
বুক জ্বা’লাপোড়া এবং অ্যাসিডিটি সমস্যা সমাধানে বেশ কার্যকর আ’দা। প্রতিবার খাবার খাওয়ার আধঘণ্টা আগে ছোট এক টুকরো আ’দা কাঁচা চিবিয়ে খান, দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা একেবারেই থাকবে না।

পুদিনা পাতা
গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সেই প্রাচীনকাল থেকেই পুদিনা পাতার রস ব্যবহার হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন।

টকদই
খাওয়ার পর প্রতিদিন একবাটি করে টকদই খান। এতে খাবার হজম হবে। অ্যাসিডিটির সমস্যা কমে যাব’ে।খাওয়াদাওয়ায় অনিয়ম এবং স্বাস্থ্যকর খাবার না খাওয়ার ফলে অনেককেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে দেখা যায়।

বিশেষ করে খাবার সময় একটু আগে-পরে হলে এবং বেশি ভাজাপোড়া ও তেল মসলা জাতীয় খাবার বেশি খাওয়া পড়লে এই সমস্যাটি বড় আকার ধারণ করা শুরু করে।

কিন্তু এই গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না। ঘরোয়া কিছু সমাধানে খুব সহজেই গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।চলুন দেখে নেয়া যাক গ্যাস্ট্রিক দূর করতে কি কি খাবেন-

গু’ড়
আপনার বুক জ্বা’লাপোড়া এবং অ্যাসিডিটি থেকে তাৎক্ষণিকভাবে রেহাই দিতে পারে গু’ড়। বুক জ্বা’লাপোড়া করার স’ঙ্গে স’ঙ্গে এক টুকরো গু’ড় মুখে নিয়ে রাখু’ন। যতক্ষণ না সম্পূর্ণ গলে যায় ততক্ষণ মুখে রেখে দিন।

জোর করে ধর্মান্তরকরণের অভিযোগ: পাদ্রীকে থানার মধ্যেই গণধোলাই

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ছত্তিসগড়ের রাজধানী রায়পুরের ভাটগাঁও এলাকায় জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে একটি থানার ভেতরে খ্রিস্টান পুরোহিতকে মারধর করেছে ডানপন্থী হিন্দু জনতা। গতকাল (রোববার) রায়পুরের পুরাতন বস্তি থানায় ওই ঘটনা ঘটেছে।

ওই পাদ্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে ক্ষুব্ধ জনতা ও পাদ্রীর সাথে থাকা লোকদের মধ্যে থানা চত্বরে হাতাহাতি হয়। এর আগে ক্ষুব্ধ ব্যক্তিরা ধর্মান্তর করানো খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে থানা ঘেরাও করে। ভাটাগাঁও এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের কিছু অন্যান্য সদস্যের সাথে পাদ্রীর আগমনের ফলে জনতা এবং জিজ্ঞাসাবাদের জন্য ডাকা ব্যক্তিদের তীব্র মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পুলিশ এ সময়ে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে।

অভিযোগকারী নেতারা থানায় বিক্ষোভ প্রদর্শন করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং তারা পাদ্রী ও তাঁর সমর্থকদের গ্রেফতারের দাবি জানান।

পাদ্রীকে থানা কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কর্মকর্তারা বলেন, বিক্ষুব্ধ জনতা পাদ্রীর উপরে আক্রমণ করে। এনডিটিভি জানিয়েছে, ওই ঘটনার একটি ভিডিওতে প্রকাশ, কিছু ব্যক্তি পাদ্রীকে জুতা দিয়ে আঘাত করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শহর) তারকেশ্বর প্যাটেল বলেন, ‘আমরা আগে কোনো অভিযোগ পাইনি। দুই গ্রুপের মধ্যে মারামারির সময় থানার কোন ক্ষয়ক্ষতি হয়নি। এখন আমরা অভিযোগ (ধর্মান্তর) খতিয়ে দেখছি। আমরা এতে যা পাব তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’ বিষয়টি আমলে নিয়ে পুলিশ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ছত্তিশগড় ক্রিশ্চিয়ান ফোরামের সাধারণ সম্পাদক অঙ্কুশ বারিয়েকারের দাবিতে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ এ ব্যাপারে সম্ভব শাহ, শুভঙ্কর দ্বিবেদী, মণীশ সাহু, সঞ্জয় সিং, বিকাশ মিত্তল, অনুরোধ শর্মা ও শুভম আগরওয়ালকে অভিযুক্ত করেছে।

বারিয়েকার পুলিশকে জানান, যাজক হরিশ সাহু এবং প্রকাশ মসিহ থানায় হামলার শিকার হয়েছেন। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা’, কুকুরের বেল্ট পেঁচিয়ে খুন করলেন ব্যাংক কর্মকর্তা

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১, ২২ ভাদ্র ১৪২৮

কুকুরের বেল্ট পেঁচিয়ে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছেন এক ব্যাংক কর্মকর্তা। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ওই ব্যক্তি।

রোববার রাতে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।    

ঘাতক ব্যক্তির নাম বিপ্লব পরিয়াদ। তিনি সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার দুর্গাপুর শাখার কর্মী। 

পুলিশের বরাতে আনন্দবাজার জানিয়েছে, অভিযুক্ত বিপ্লব রোববার রাতে কাঁকসা থানায় আসেন। থানার ওসিকে তিনি জানান, স্ত্রীকে খুন করেছেন। পুলিশ তখন তার বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে বিপ্লবের স্ত্রীর দেহ পড়ে রয়েছে মেঝেতে। 
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ঈপ্সা প্রিয়দর্শিনী (২৫)।

পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে তার সঙ্গে বিয়ে হয় ঈপ্সার। তারা উড়িষ্যার কটকের বাসিন্দা। কর্মসূত্রে তারা কাঁকসায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। রোববারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময়ই ঈপ্সার গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে বিপ্লব খুন করেন। 

স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা এবং অত্যাচার সহ্য করতে না পেরেই তাকে খুন করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই ব্যাংক কর্মকর্তা।

এ ঘটনা হত্যা মামলা হয়েছে। কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

কুয়েতে অধীক বেতনের কর্মচারীদের ওয়ার্ক পারমিট প্রদান বন্ধ করার পরিকল্পনা !!

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১, ২২ ভাদ্র ১৪২৮

আল-জারিদা দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রী পরিষদ কুয়েতি নাগরিকদের সরকারি খাতে কর্মরত তাদের সমকক্ষদের সমান আর্থিক সুবিধা প্রদান সহ বেশ কিছু প্রকল্প অধ্যয়ন করছে।

দৈনিক আল-জারিদা বলেছে যে, সরকার প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট প্রদান বন্ধ করার পরিকল্পনা করছে যারা অধীক বেতন পায় এবং যাদের বেসরকারি খাতে জাতীয় কর্মীদের সহায়তা করার পরিকল্পনার অংশ হিসাবে কুয়েতিদের দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে।

পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার ফর ন্যাশনাল লেবার অ্যাফেয়ার্সের উপ-মহাপরিচালক সুলতান আল-শালানি বলেন, আগামী দুই বছরে বেসরকারি খাতে নাগরিকদের জন্য ১২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

সুত্রঃ আরব টাইমস অনলাইন

৬ মিনিটেই স্থগিত হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

রবিবার ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১ ভাদ্র ১৪২৮

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ৬ মিনিটের মধ্যেই বন্ধ হয়ে গেল। খেলা চলাকালীন তর্ক ও ধাক্কাধাক্কির একপর্যায়ে মাঠ ছেড়ে বের হয়ে যায় মেসির দল।

মূলত প্রিমিয়ার লিগের নিষেধ অমান্য করে আর্জেন্টিনার চার ফুটবলার ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামায় মাঠে বাকবিতণ্ডা শুরু হয়। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা মাঠে প্রবেশ করে। এসময় আর্জেন্টিনার খেলোয়াড় ওটামেন্ডির সাথে ধাক্কাধাক্কি হয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের। একপর্যায়ে মাঠ ছেড়ে উঠে যায় আলবেসিলেস্তেরা।

এর আগে, গত শনিবার (৪ সেপ্টেম্বর) ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা চার আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে দেশটির কোয়ারেন্টাইন আইন ভঙ্গের অভিযোগ এনে তদন্ত শুরু করে। এই চার ফুটবলার হচ্ছে, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভান্নি লো সেলসো, ক্রিশ্চিয়ান রোমেরো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

আর্জেন্টিনা স্কোয়াডে থাকা এই চার ফুটবলার ইংল্যান্ড থেকে আর্জেন্টিনা হয়ে ভেনেজুয়েলা গিয়ে ব্রাজিল এসেছেন।

ব্রাজিলের সাও পাওলোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ব্রাজিলের করোনার নিয়মানুসারে ব্রিটেন, নর্দার্ন আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে অব্রাজিলিয়ানদের ব্রাজিলে সরাসরি প্রবেশের অনুমতি নেই। প্রবেশের ক্ষেত্রে আগেই সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হয়। নয়তো, ব্রাজিলে প্রবেশের পরই সম্পন্ন করতে হবে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন।

তবে আর্জেন্টিনার চার ফুটবলার যদি ব্রাজিলে প্রবেশের আগে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলায় ১৪ দিন কোয়ারেন্টিন সম্পন্ন করে আসতেন তবে আর কোনো ধরনের নিষেধাজ্ঞার শঙ্কায় তাদের পড়তে হতো না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাছাড়া এই ফুটবলারদের ব্যাপারে বিশেষ ছাড় দেয়ার জন্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও ব্রাজিল ফেডারেশনকে কিছুই জানায়নি বলে জানা যায়।

বাংলাদেশ থেকে যাত্রী নিবে না এমিরেটস

৪ সেপ্টেম্বর ২০২১, শনিবার

গত ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাত প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার। করোনার কারণে কয়েকমাস ধরে বাংলাদেশিদের আরব আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।

শুরুতে এমিরেটস এয়ারলাইন্স বাংলাদেশিদের নেয়ার কথা থাকলেও তারা নতুন করে জানিয়েছে বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে বর্তমানে শেষ গন্তব্য হিসেবে দুবাইগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব নয় বলে জানিয়েছে।

এমিরেটস জানায়, এসব দেশের বিমানবন্দরে করোনাভাইরাসের আরটি পিসিআর পরীক্ষার সুবিধা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমিরেটসের ওয়েবসাইটে ভ্রমণবিষয়ক হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বিমানবন্দরে আরটি পিসিআর পরীক্ষা সুবিধা না থাকায় বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে দুবাই ভ্রমণকারী যাত্রীদের পরিবহন করা সম্ভব নয়। করোনা পরীক্ষার প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে পারলেই ওই ৫ দেশের সব বাসিন্দা দুবাই ভ্রমণের অনুমতি পাবেন।

এমিরেটস আরও জানায়, ট্রানজিট যাত্রীদের দেশ ছাড়ার ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনার আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। যেসব দেশের যাত্রীদের এই সনদ দেখাতে হবে, সেসব দেশ হচ্ছে-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া।

হঠাৎ লুটিয়ে পড়লেন ফিলিস্তিন কোচ

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৯ ভাদ্র ১৪২৮

কিরগিজস্তানের বিপক্ষে ফিলিস্তিনের প্রীতি ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে ঘটল এক দুর্ঘটনা। 

শিষ্যদের ম্যাচ নিয়ে পরিকল্পনা করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন ফিলিস্তিনের কোচ ইসলাম আবদুওয়ার্দা।

ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিট আগে এমন ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে গোটা স্টেডিয়াম। পিছিয়ে যায় ম্যাচও।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে এখন কিরগিজস্তানে আছেন। তিনিই সেখান থেকে জানিয়েছেন, কোচ ইসলাম আবদুওয়ার্দাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বেলা তিনটা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

ফিলিস্তিন কোচের এমন দুর্ঘটনার কারণে উদ্বোধনী ম্যাচটি দেরিতে শুরু। কোচকে ম্যাচে হারানোর পর খেলায়ও হারল ফিলিস্তিন। কিরগিস্তানের কাছে ১-০ গোলে হেরে যায় দলটি। আগামী রোববার বাংলাদেশের বিপক্ষে খেলবে ফিলিস্তিন। 

কুয়েতে ১৮ ও ২২ নাম্বার একামা পরিবর্তন ও ওয়ার্ক পারমিট অনলাইনে সেবা প্রদান শুরু’

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৯ ভাদ্র ১৪২৮

কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের (পিএএম) জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের অফিসিয়াল মুখপাত্র এবং পরিচালক অসিল আল-মাজেদ ঘোষণা করেছেন যে, কর্তৃপক্ষের ইলেকট্রনিক ফর্ম পোর্টালে নতুন ইলেকট্রনিক সেবা চালু করা হয়েছে।

দৈনিক আল-কাবাসের সুত্রে আরব টাইমস জানিয়েছে যে, PAM পরিচালক আল-মাজেদ এক বিবৃতি প্রকাশ করে বলেছে, পরিষেবার মধ্যে রয়েছে ওয়ার্ক পারমিট প্রদান এবং আর্টিকেল ২২ ভিসা (পরিবার বা নির্ভরশীল ভিসা) আর্টিকেল ১৮ (বেসরকারি খাতের কাজের ভিসা-আহালি) -একামা স্থানান্তরের সেবা অনলাইনে শুরু হয়েছে।

পাশাপাশি অনুচ্ছেদ ২৪ ভিসা (স্ব-পৃষ্ঠপোষকতা) থেকে অনুচ্ছেদ ১৮-এ কাজের অনুমতি প্রদান এবং স্থানান্তর, এবং অনুচ্ছেদ ১৮ ভিসা থেকে অনুচ্ছেদ ২৪-এ স্থানান্তর কার্যক্রম অনলাইনে সেবা দেওয়া শুরু হয়েছে।