ক্যাটাগরি Uncategorized

গুগল ম্যাপে এবার নিজের বাড়ির রাস্তা যোগ করবেন যেভাবে

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৯ ভাদ্র ১৪২৮

গুগল ব্যবহারকারীদের জন্য একের পর এক দারুণ সব ফিচার নিয়ে আসছে। এখন থেকে গুগল ম্যাপে আপনি চাইলেই আপনার বাসার রাস্তা নিজেই যোগ করতে পারবেন।

গুগল ম্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা একে তার নামকরণ পর্যন্ত করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই না, রাস্তার ভুল নাম সংশোধন, ভুল রাস্তা ম্যাপ থেকে মুছে দেয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা মিলবে নতুন এই ফিচারে।

গুগল জানায়, ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে পারবে। মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় গুগল।

তবে এক্ষেত্রে গুগলের পক্ষ থেকে বেশকিছু গাইডলাইন মেনে চলতে হবে ব্যবহারকারীদের। আদৌ সঠিক রাস্তা যোগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে গুগল। ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সর্বোপরি রাস্তা যোগ করার পর তা ৭ দিন রিভিউ করবে গুগল। পাশাপাশি ফটো আপডেটস নামে আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে গুগল। এই ফিচারে যেকোন স্থানের ফটো অ্যাড করে তার বিষয়ে ছোট রিভিউও লেখা যাবে।

কাবুল ছাড়ার আগে সব সামরিক বিমান ধ্বংস করে গেল মার্কিন বাহিনী

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১, ১৬ ভাদ্র ১৪২৮

তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাড়াহুড়া করে কাবুল ত্যাগের কারণে সব সামরিক বিমান নিজ দেশে ফেরত নিতে পারেনি যুক্তরাষ্ট্র।

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর ত্যাগের আগে সেখানে থাকা অত্যাধুনিক প্রযুক্তির ৭৩টি সামবিক বিমান মার্কিন বাহিনী এমনভাবে নষ্ট করে রেখেছে, যাতে তালেবানরা আর এগুলো ব্যবহার করতে না পারে। খবর এনডিটিভির।  

মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তার জন্য যেসব সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ছিল, সামরিক বিমানগুলোর মতো সেগুলোও নষ্ট করে ফেলা হয়েছে।

 কেনেথ ম্যাকেঞ্জি আরও বলেন, ফেলে রেখে আসা মার্কিন সামরিক বিমানগুলো আর কখনও আকাশে উড়বে না।

এ ছাড়া ৭০টি সামরিক যান এবং ২৭টি হামরি টহল যান নষ্ট করা হয়েছে, যার প্রতিটির মূল্য এক মিলিয়ন ডলার।

২০০১ সালে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে সেখানে এ পর্যন্ত নিজেদের উপস্থিতি অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এ মিশন শেষ হওয়ার কথা ছিল ৩১ আগস্ট।

কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগে ৩০ আগস্ট মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি আফগানিস্তান ত্যাগ করেছে বলে জানিয়েছে পেন্টাগন। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটল।

মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, তারা ছয় হাজার মার্কিন নাগরিকসহ ৭৯ হাজার মানুষকে কাবুল থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন। ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পর অল্প সময়ের মধ্যে সব মিলিয়ে কাবুল থেকে এক লাখ ২৩ হাজার সাধারণ মানুষকে বিভিন্ন দেশ নিয়ে গেছে।

এক ব্রিফিংয়ে কেনেথ ম্যাকেঞ্জি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে ঘোষণা করতে আমি এখানে উপস্থিত হয়েছি।

তিনি বলেন, আজ রাতের এ প্রত্যাহার শুধু সেনা প্রত্যাহারই নয়, বরং এটি প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধেরও সমাপ্তি, যে যুদ্ধ আফগানিস্তানে ২০০১ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়েছিল।

গত এপ্রিলেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে সৈন্য পুরোপুরি প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী সৈন্য প্রত্যাহার শেষ করলেন মার্কিনিরা।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক বৃহস্পতিবার

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১, ১৬ ভাদ্র ১৪২৮

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ব্রেক্সিট ও কোভিড পরবর্তী সহযোগিতা জোরদারের বিষয়ে তাদের আলোচনায় গুরুত্ব পাবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে লন্ডনের এই বৈঠক হবে ঐতিহাসিক উপলক্ষ। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বর্তমানে জেনেভায় অবস্থান করছেন। আগামী বুধবার লন্ডনে পৌঁছাবেন। লন্ডন থেকে তিনি নেদারল্যান্ডসে যাবেন। যুক্তরাজ্য সফরে বুধবার হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে স্বাগত জানাবেন হাইকমিশনার মুনা তাসনিম।

বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের সভাপতিত্বে নভেম্বরে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের প্রাক্কালে ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণের কারণে এই বৈঠক ‘বিশেষ তাৎপর্যপূর্ণ’ নিয়ে হাজির হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ স

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশকে যুক্তরাজ্যের ট্রাভেল রেড অ্যালার্ট তালিকা থেকে বের করে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। বাংলাদেশি ব্রিটিশ প্রবাসী ও বাংলাদেশ থেকে দক্ষ পেশাজীবীদের কাজের সুযোগ নিয়েও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় স্থান পাবে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক, টিকা সহযোগিতা ও ভ্রমণ নিষেধাজ্ঞা উঠানোসহ কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ-যুক্তরাজ্য নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব, বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক ও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তির কর্মসংস্থানের বিষয়।

বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে গিয়ে বঙ্গবন্ধু গ্রন্থাগার, বঙ্গবন্ধুর শতবর্ষের পোট্রেট, বঙ্গবন্ধু কনস্যুলার সপ্তাহ ও হাইকমিশনের বর্ধিত অংশের উদ্বোধন করবেন ড. মোমেন। এ ছাড়া কয়েকজন ব্রিটিশ এমপি ও বিশিষ্টজনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

স্ত্রীর কাছে স্বামীর ১৭ টি হক: সংসারে শান্তি আনতে মেনে চলুন কথাগুলো

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১, ১৬ ভাদ্র ১৪২৮

স্বামী-স্ত্রী একে অপরের অঙ্গস্বরূপ। সুতরাং একে অপরের হকের প্রতি লক্ষ রাখবে, তাতেই দাম্পত্যজীবন সুখের হবে। আজ আমরা জেনে নেবো ইসলামের দৃষ্টিতে স্ত্রীর কাছে থাকা স্বামীর ১৭টি হকের কথা-

২. স্বামীর সাথে অসংযত আচরণ না করা,স্বামীকে কষ্ট না দেওয়া।

৩. শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা।

৪. প্রয়োজনের অতিরিক্ত ভরণ-পোষণ দাবি না করা।

৫. পর-পুরুষের সাথে কোন ধরনের সম্পর্ক না রাখা।

৬. স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমিত না দেওয়া।

৭. অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া।

৮. স্বামীর সম্পদ হেফাজত করা। অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোন কিছু না দেওয়া।

৯. স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজে মশগুল না থাকা,অতিরিক্ত নফল রোজা না রাখা।

১০. স্বামী মেলামেশার জন্য আহবান করলে শরীয়ত সম্মত কোন ওজর না থাকলে আপত্তি না করা।

১১. স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আব্রু হেফাজত করা,কোন ধরনের খেয়ানত না করা।

১২. স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা।

১৩. স্বামীকে কোন গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে,সম্মানের সাথে,নরম মেজাজে তাকে বোঝানো এবং তাকে বিরত রাখা।

১৪. স্বামীর নাম ধরে না ডাকা।

১৫. কারো কাছে স্বামীর দোষ-ত্রুটি বর্ণনা না করা।

১৬. শ্বশুর-শাশুরিকে সম্মানের পাত্র মন করা,তাদেরকে শ্রদ্ধা করা,ঝগড়া- বিবাদ কিংবা অন্য কোন উপায়ে কষ্ট না দেওয়া।

১৭. সন্তানদের লালন পালনে অবহেলা না করা।

আল্লাহ-তায়ালা আমাদের মা-বোন এবং সমাজের প্রত্যেকটি স্ত্রীকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।

লিবিয়া থেকে বাংলাদেশগামী যাত্রীদের জন্য দূতাবাসের বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১, ১১ ভাদ্র ১৪২৮

১) লিবিয়া হতে বাংলাদেশ ভ্রমণেচ্ছু সকল বাংলাদেশি নাগরিকগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশে গমন করতে হলে ভ্রমণের অন্তত ১৪ (চৌদ্দ) দিন পূর্বে বাংলাদেশি নাগরিককে অবশ্যই সম্পূর্ণ ডোজ (Full dose) টিকা (Vaccine) গ্রহণ করতে হবে এবং উহার প্রমাণ পত্র সংগে থাকতে হবে। এছাড়া নীচের সার্কুলারে সন্নিবেশিত অন্যান্য ব্যবস্থাপনা পরিপালন করার প্রয়োজন হতে পারে।

২) যারা সম্পূর্ণ ডোজ (Full dose) টিকা (Vaccine) গ্রহণ করেন নাই তাদের ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় হতে বিশেষ অনুমোদন (Special approval/Authorization) গ্রহণ করতে হবে। এছাড়াও নীচের সার্কুলারের ২.১.১ এর b ও c মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।

কুয়েতের মসজিদে স্বাস্থ্যবিধি আপাতত শিথিল হচ্ছেনা’প্রকাশ: ২০২১-০৮-১৭ ১৭:৫৫:১১ || আপডেট: ২০২১-০৮-১৭ ১৭:৫৬:৩৪

কুয়েতের মসজিদে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা সহজ করার অনুমোদনের জন্য আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ।

বিশেষ করে মুস্ললীদের নামাজ আদায়কালীন যে দুরত্ব বজায় থাকে, তা উঠিয়ে দিতে অনুরোধ করে মসজিদ বিভাগ, তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে যে, টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যের প্রয়োজনীয়তা প্রয়োগের প্রতিশ্রুতির মধ্যে প্রধান হল শারীরিক দূরত্ব।

তিনি ব্যাখ্যা করেছিলেন যে “শারীরিক দূরত্ব একটি প্রতিরোধমূলক ব্যবস্থা যা মহামারী মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়, যা সমাজের সকল সদস্যের সুরক্ষা এবং দেশের সংরক্ষণের জন্য বিভিন্ন জীবন ও বাণিজ্যিক ক্রিয়াকলাপে প্রয়োগ করা হয়।

স্বাস্থ্য সুরক্ষা, “সতর্ক করে যে” স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত এটি পরিত্যাগ করা সম্ভব নয়। ”

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) আল রাই পত্রিকার লিড নিউজে আরো বলা হয়েছে যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারিগরি কমিটি পরামর্শ দিয়েছে, বর্তমান সময়ের মধ্যে কোন কাজকর্মে সামাজিক দূরত্ব পরিত্যাগ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়নি ।

মসজিদগুলিতে স্বাস্থ্যের প্রয়োজনীয়তা হ্রাস করা এবং খোতবার সময় বাড়ানোর অনুমতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, তবে শারীরিক দূরত্ব এবং প্রতিরোধের অন্যান্য উপায় মেনে চলা বজায় থাকবে।

তিনি জোর দিয়ে বলেন যে, কার্যক্রম খোলা এক জিনিস এবং দূরত্ব শেষ করা অন্য জিনিস, মহামারী পুরোপুরি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এটি স্বাস্থ্যের প্রয়োজনীয়তা থেকে বাদ দেওয়া সম্ভব নয় ।

করোনায় দেশে আরও ১৯৮ জনের মৃত্যু

মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১, ২ ভাদ্র ১৪২৮

করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে ২৪ হাজার ৫৪৭ জন প্রাণ হারালেন এই ভাইরাসে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭ হাজার ৫৩৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে।  এ নিয়ে ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ আক্রান্ত হলেন।

এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন।  এ পর্যন্ত মোট ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন সুস্থ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি।  মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ফেসবুক’প্রকাশ: ২০২১-০৮-১৭ ১৬:৪৫:২২ || আপডেট: ২০২১-০৮-১৭ ১৬:৪৬:১০

তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফলে এখন থেকে তালেবানের পক্ষে যে কোনো পোস্টকে ফেসবুকে নিষিদ্ধ হিসেবে চিহ্নিত করা হবে।

এ জন্য আফগানিস্তান স¤পর্কে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়োগ দেয়া হবে ফেসবুকে। তারা সার্বক্ষনিক পর্যবেক্ষন করবে এবং তালেবানপন্থী পোস্ট ও আইডিগুলো ডিলিট করে দেবে।

দীর্ঘদিন তালেবান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উগ্রবাদ প্রচার করেছে। তবে আফগানিস্তানে সংগঠনটি যেভাবে বজ্রগতিতে ক্ষমতা দখল করেছে তাতে করে তালেবান সম্পর্কিত কন্টেন্ট নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলো নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তালেবানপন্থী উগ্র সমর্থকরা ফেসবুক ব্যবহার করে সংগঠনটিকে সমর্থন জানিয়ে যাচ্ছে। ফলে সন্ত্রাসবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার নতুন আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ।

আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কোনো ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর যোগসূত্র খুঁজে পাওয়া গেলে তার অ্যাকাউন্ট মুছে দেওয়ার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে বলেও জানায় ফেসবুক কর্তৃপক্ষ। সুত্রঃ মানবজমিন ।

বিদেশ থেকে ব্যাটারিযুক্ত মালামাল দেশে আনার ক্ষেত্রে সতর্কতা

প্রবাসী ভাই ও বোনেরা যারা দেশে আসবেন সবাই এখুনি সতর্ক হোন। ব্যাটারিযুক্ত মালামাল দেশে আনার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মেনে চলুন। সম্প্রতি ফেসবুকে বাংলা এভিয়েশন পেইজে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন, যেটি সকল প্রবাসী ভাই-বোনদের কাজে লাগবে। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন। নিম্নে পোস্টটি হুবহু তুলে ধরা হলোঃ

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট দেশে এসেছেন প্রবাসী জামাল মিয়া। বাবার জন্য ট’র্চ লাইন এনেছিলেন, সেটি নেই লাগেজে। অথচ মায়ের জন্য আনা সোনা চুড়ি, স্ত্রীর কানের দুল সবই ঠিক ঠাক আছে লাগেজে। প্রবাসী জামাল, বাংলা এভিয়েশনকে ফোন করে জানালেন এ ঘটনা। সৌদি থেকে ছোট ভাইয়ের জন্য একটি রিচার্জেবল ব্লু টুথ স্পী’কার এনেছেন আকবর আলী। তার লাগেজে এই স্পী’কারের চেয়েও দামী অন্যান্য জিনিস আছে শুধু নেই এই স্পীকার। তিনিও বাংলা এভিয়েশনকে জানালেন এ ঘটনা।

ফ্রান্স থেকে দেশে আসেন এনাম আহমেদ। ছেলে জন্য খেলনা গাড়ি সাথে নিয়েছিলেন লাগেজে। সেই গাড়িটিও গায়েব। তিনি এ ঘটনা জানিয়েছেন বাংলা এভিয়েশনকে। লন্ডন থেকে আসার সময় আয়শা আক্তার লাগেজে রেখেছিলেন ল্যাপটপ, সেটিও নেই। তিনিও জানালেন বাংলা এভিয়েশনকে।

তাদের এ ঘটনাগুলো অনুস’ন্ধানে আমরা যোগাযোগ করি সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দরের স’ঙ্গে। সহায়তা নিয়েছিলাম বিমানবন্দর আর্ম’ড পুলিশের। অনুসন্ধানে জানা গেলো, তাদের ট’র্চ লাইট, ব্লু টুথ স্পীকার, খেলনা গাড়ি, ল্যাপটপ ছিলো ব্যাটারি যু’ক্ত। আর সেখানে ছিলো “লিথিয়াম আয়ন ব্যাটারি”। বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারি বি’স্ফো’রণের ঘটনা ঘটেছে।

এ কারণে বেশির ভাগ এয়ারলাইন্স চেক-ইন ব্যাগেজে লি’থিয়াম আয়ন ব্যাটারি যু’ক্ত কোন কিছু বহন করতে দেয় না। আপনি যখন চেক ইন করে লাগেজে জমা দেন, তখন এই লাগেজেগুলো স্ক্যানিং করা হয়। ত’ল্লা’শিতে নির্দিষ্ট ওয়াট/ওজনের বেশি হলে লিথিয়াম আয়ন ব্যাটারিযু’ক্ত কোন কিছু পাওয়া গেলে তা সরিয়ে রাখা হয়। জামাল মিয়া, আকবর আলী, এনাম আহমেদ, আয়শা আক্তারের ক্ষেত্রে সৌদি আরব, ফ্লান্স, লন্ডনের বিমানবন্দর লাগেজেগুলো স্ক্যানিং করার সময় লিথিয়াম আয়ন ব্যাটারি যু’ক্ত এসব জিনিসপত্র সরিয়ে রেখেছে। এসব জিনিসপত্র ফেরত পেতে হলে এয়ারলাইন্সের মাধ্যমে সেই বিমানবন্দরে আবেদন করতে হবে, যা সময় সাপে’ক্ষ ও জটি’ল।

তাই কোন অবস্থায় লিথিয়াম আয়ন ব্যাটারি যু’ক্ত কোন কিছু চেক-ইন ব্যাগেজে রাখবেন না। হাতে ব্যাগে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারিযু’ক্ত জিনিসপত্র রাখতে পারবেন। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কিংবা বড় আকৃতির লিথিয়াম আয়ন ব্যাটারি হলে সেক্ষেত্রেও আপনাকে বহনের অনুমতি দেবে না এয়ারলাইন্স। বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন। বাংলা এভিয়েশন।

কুয়েতে ৬০ বছর বয়সী প্রবাসীদের জন্য নতুন আইনপ্রকাশ: ২০২১-০৮-১৬ ২০:৪৯:১৮ || আপডেট: ২০২১-০৮-১৬ ২০:৫০:৫৯

কুয়েতঃ ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়াই ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের একামা নবায়নের জন্য একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ।

আল কাবাস আরবী দৈনিক তাদের লিড নিউজে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, ২০০০ নয় ১০০০ দিনার স্বাস্থ্য বীমা নির্ধারণ করে আনীত প্রস্তাবটি শীঘ্রই কুয়েতের মন্ত্রিপরিষদে উত্থাপিত হবে ।

প্রবাসীদের বয়স ৬০ বছর পুর্ণ হলে নিজ দেশে চলে যেতে হবে” এমন আইন চালু হওয়ার পর থেকে ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ দেখা দিলে, বিষয়টি সুরাহা করার উদ্যোগী হয় কতৃপক্ষ।