ক্যাটাগরি Uncategorized

পুস্পা ছবির আল্লু অর্জুনের স্টাইলে কোটি টাকার রক্ত চন্দন পাচার করতে গিয়ে গ্রেফতার ১

শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১ মাঘ ১৪২৮, ০২ রজব ১৪৪৩ হিজরী

সম্প্রতি আল্লু অর্জুনের পুস্পা ছবির গান কিংবা ডায়ালগ অনুকরণ করতে দেখা গিয়েছে একাধিক নেটিজেনকে। তবে এবার পুস্পার আদলে লাল চন্দন পাচারের চেষ্টা করলো এক ব্যক্তি। তবে পুস্পার মতো মসৃণ কায়দায় কাজ হাসিল করতে পারেনি সে। মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়লো পাচারকারী। ওই পাচারকারীর নাম ইয়াসিন ইয়ানাতুল্লাহ। খবর এই সময়ের।

প্রতিবেদনে বলা হয়, একেবারে ফিল্মি কায়দায় কর্নাটক অন্ধ্রপ্রদেশের সীমান্ত থেকে মহারাষ্ট্রে ওই বিপুল পরিমাণ চন্দন কাঠ নিয়ে আসছিল সে। সাংলি এলাকার মিরাজ নগর থেকে গান্ধি চকে ঢোকা মাত্রই সে ধরা পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চোরাকারবারির হেফাজত থেকে প্রায় আড়াই কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করেছে পুলিশ। তবে ছবির খুঁটিনাটি তথ্য ব্যবহার করে অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র অবধি ওই বিপুল পরিমাণ কাঠ নিয়ে চলে এসেছিল বাস্তবের পুস্পারাজ। কিন্তু মহারাষ্ট্রে নাকা চেকিংয়ের দরুন ধরা পড়ে যায় সে।

পুস্পা ছবিতে বুদ্ধির জোরে মজুর থেকে মাফিয়া হয়ে উঠতে দেখা গিয়েছে আল্লু অর্জুনকে। কখনও কোটি কোটি টাকার কাঠ নদীতে ভাসিয়ে, কখনও আবার তা হৃদে ফেলে দিয়ে পুলিশের হাত থেকে বেঁচেছিল ছবির নায়ক পুস্পা। অন্যরা ফল কিংবা ফুলের আড়ালে কাঠ পাচার করতো। ফলে তারা সহজেই ধরা পড়ে যেতো। কিন্তু পুস্পা লরিতে প্রথমে লাল চন্দন কাঠ ভরে দিতো। এরপর কায়দা করে দুধ ভর্তি করে দিতো ট্রাকে। তবে বাস্তবের পুস্পারাজ কিন্তু আরও এক কদম এগিয়ে গিয়েছিল। সে কায়দা করেছিল অন্য জায়গায়।

পুলিশ জানিয়েছে, আটক করা ট্রাকটির বাইরের দিকে বড় বড় ফল এবং সবজির বাক্স দিয়ে ভরানো হয়েছিল। বাইরে সেঁটে দেয়া হয়েছিল কোভিড-১৯ এসেনশিয়াল প্রোডাক্ট স্টিকারও। তার এই বুদ্ধি কাজেও লেগে যেতো। তবে তীরে এসে তরী ডুবে গেলো এবার। পুলিশের জালে ধরা পড়লো রিয়েল লাইফ পুস্পা।

প্রসঙ্গত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়িয়েছে পুস্পা। ডায়ালগ থেকে গান, সবকিছুরই রিল ভাইরাল। কেউবা অন্তাভারের তালে কোমর দোলাচ্ছেন, কেউ নাচছেন শ্রীভাল্লি গানে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের যে ৩ দেশ

শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১ মাঘ ১৪২৮, ০২ রজব ১৪৪৩ হিজরী

মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে। 

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানায়, জর্ডানের কাছে ৪ দশমিক ২১ বিলিয়ন ডলারের এফ-১৬ ফাইটার জেট এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রির বিষয়টি অনুমোদন করা হয়েছে।

জর্ডানের অনুরোধে  এফ-১৬ সি ব্লক ফাইটার জেট ও মিসাইল টেইল কিটসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।। ফাইটার জেটগুলোর প্রধান ঠিকাদার হল লকহিড মার্টিন কর্পোরেশন।

এদিকে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য ২৩ দশমিক সাত মিলিয়ন ডলারের ৩১টি মাল্টিফাংশনাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম-লো ভলিউম টার্মিনাল কেনার বিষয়টি অনুমোদন করেছে সৌদি আরব। 

পেন্টাগন জানায়, প্রস্তাবিত এমআইডিএস-এলভিটি টার্মিনালগুলো সৌদির টার্মিনাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স প্ল্যাটফর্মগুলোতে স্থাপন করা হবে। এদিকে, এর আগে কেনা এমআইডিএস-এলভিটি (বিইউওয়ান) টার্মিনালগুলো সৌদির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় স্থাপন করা হয় বলে পেন্টাগন জানিয়েছে। 

এদিকে সংযুক্ত আারব আমিরাতে রকেট ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় দেশটি ৩০ মিলিয়ন ডিলার মূল্যের হোমিং অল দ্য ওয়ে কিলার (এইচএডাব্লিউকে) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুচরা এবং মেরামতের যন্ত্রাংশ কেনার জন্য অনুমোদন দিয়েছে।

সুত্র ঃ- https://www.jugantor.com/international/516690/%E0%A6%AF%E0%A7%81%E0%

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

মঙ্গলবার , ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮ মাঘ ১৪২৮, ২৮ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এক তরুণী পড়ার খরচ পরিশোধ করছেন নিজের ডিম্বাণু বিক্রি করে। তিনি নিজের পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন। কাসান্ড্রা জোনস নামের ওই তরুণী জানিয়েছেন, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে তাকে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার ধার করতে হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

তিনি একা নন। বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে ধার নিয়ে তা ফেরত দিতে সমস্যায় পড়েন অনেকেই। সেই ধার শোধ করতে গিয়ে অনেকেরই নাভিশ্বাস ওঠে। এত দিন এ বিষয়গুলো নিয়ে টুকটাক আলোচনা চললেও কাসান্ড্রার ঘটনাটি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পড়াশোনার খরচ চালাতে কী অবস্থা হচ্ছে অনেকের তা এখন স্পষ্ট।
 
২৮ বছরের ওই তরুণী জানিয়েছেন, ধার শোধ করতে এরই মধ্যে পাঁচবার নিজের ডিম্বাণু বিক্রি করেছেন তিনি। তাতে তার মোট আয় হয়েছে ৫০ হাজার ডলার। এখনো বাকি এক লাখ ১০ হাজার ডলার। এভাবে ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করার ফলও ভয়াবহ হতে পারে। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, ডিম্বাণু দেওয়া মোটেই রক্তদানের মতো নয়। যিনি দিচ্ছেন, তার ক্ষেত্রে ভবিষ্যতে দেখা দিতে পারে নানা সমস্যাও। যেমন কোলন ক্যান্সার, ভবিষ্যতে আর মা হতে না পারার মতো সমস্যা।

পাকিস্তানি ‘স্বামীর’ হাতে সিডনিতে বাংলাদেশি তরুণী খুন।

মঙ্গলবার , ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮ মাঘ ১৪২৮, ২৮ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

অস্ট্রেলিয়ার সিডনিতে আরনিমা হায়াৎ নামে ১৯ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী খুনের শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত তার ‘সঙ্গী’ তাকে খুন করেছেন। তবে আরনিমার পরিবারের দাবি, ছয় মাস আগে পরিবারের অমতে পাকিস্তানি বংশোদ্ভূত মিরাজ জাফরকে বিয়ে করেন আরনিমা। কিন্তু তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

এ হত্যার দায়ে আরনিমার স্বামী ২০ বছর বয়সী মিরাজ জাফরকে আটক করেছে পুলিশ। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন মিরাজ।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আরনিমা হায়াতের মৃতদেহ সিডনির পেনাল্ট হিলস রোডের তার বাসার বাথটাব থেকে উদ্ধার করা হয়। ওই বাথটাবটি রাসায়নিক ও দাহ্য পদার্থে পরিপূর্ণ ছিল।

পুলিশের ধারণা, খুনের আলামত ধ্বংস করতে মৃতদেহটি রাসায়নিকের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। রোববার আরনিমার মৃতদেহ উদ্ধার করা হয়।

আরনিমার খোঁজ না পাওয়ায় পরিবারের এক সদস্য জরুরি সেবায় বিষয়টি জানান। এরপর আরনিমার বাসায় গিয়ে পুলিশ দেখতে পায় বাথটাবে পড়ে আছে তার দেহ।

পুলিশ বাথটাবে রাসায়নিক পদার্থ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারাই আরনিমার দেহ উদ্ধার করে নিয়ে যায়।

সিডনির পুলিশ কর্মকর্তা জুলি বুন টুজিবি রেডিওকে জানান, ওই সময়ের চিত্রটি ছিল ভয়াবহ।
 
জানা গেছে, বাবা আবু হায়াৎ ও মা মাহাফুজা হায়াৎে এর সঙ্গে ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন আরনিমা। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তবে তিনি বেড়ে ওঠেন পুরান ঢাকায়।

এদিকে মিরাজ জাফরকে আটক করা হলেও তিনি আদালত হাজিরা দেননি। ফলে জামিনও চাননি তিনি। আগামী ৫ এপ্রিল ভিডিও কলের মাধ্যমে আদালতে তোলা হবে মিরাজকে।

সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড

কোন ধরণের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি বাংলাদেশ সরকার।

রোববার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬ মাঘ ১৪২৮, ২৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

গুজবে কান দিবেন না-

কোন ধরণের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি বাংলাদেশ সরকার। নির্দিষ্ট কোন দেশের সাথে ফ্লাইট বন্ধ বা বাতিলের নির্দেশনাও দেয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যথা নিয়মে ফ্লাইট চলাচল করছে।

ফ্লাইট সংক্রান্ত কোন নির্দেশনা থাকলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে ফেসবুক, ইউটিউবে গুজব থেকে সর্তক থাকুন। এই গুজব যারা ছড়ায় তারা মূলত ফ্লাইটের ভাড়া বাড়ানোর সিন্ডিকেটের সদস্য। একই রকম গুজব তারা ছড়িয়ে ডিসেম্বর, জানুয়ারি মাস জুড়ে ফ্লাইটের ভাড়া বাড়িয়েছে।

আন্তর্জাতিক ভাবেই ফ্লাইটের চাহিদা বাড়লে ভাড়া বাড়তে থাকে। অনেক প্রবাসী আটকে পড়ার ভয়ে মার্চে পর্যন্ত ছুটি থাকলেও জানুয়ারিতে টিকেট কেটে চলে যেতে চেষ্টা করেছেন। ফলে স্বাভাবিক থেকে বেশি চাহিদা সৃষ্টি হয়েছে।

এখন আবার ভাড়া ধীরে ধীরে কমে আসার পথে । কিন্তু এই সময়ে এসেও আবারও গুজব ছড়াচ্ছে একই চক্র। যাতে প্রবাসীরা আটকে পড়ার ভয়ে তড়িগড়ি করে টিকিট কাটেন। বাংলা এভিয়েশনের অনুরোধ, দেশে ছুটিতে আসার সময় রির্টান টিকিট কেটে আসুন, গুজবে কান না দিয়ে সত্য যাচাই করুন।

ফ্লাইট নিউজ জানতে আমাদের সাথে থাকুন – আমরা প্রবাসের সকল খবর নিয়মিত দিয়ে থাকি।

ভূমধ্যসাগর ঠান্ডায় মৃতদের লাশ ফিরছেনা দেশে, সেই নৌকার ২৭৩ জনই বাংলাদেশি

রোববার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬ মাঘ ১৪২৮, ২৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় ঠান্ডায় নিহত সাত বাংলাদেশির নৌকায় যাত্রী ছিলেন ২৮৭ জন। আর তাদের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি। বাকি ১৪ জন মিশরীয়। ইতালিতে বাংলাদেশ দূতাবাস শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস গত ২৫ জানুয়ারি জানতে পারে, সাত বাংলাদেশি দীর্ঘ সময় তীব্র ঠান্ডায় থাকার ফলে ‘হাইপোথার্মিয়া’য় মারা গেছেন। এরপর দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংগে যোগাযোগের পাশাপাশি কাতানিয়া ও পালেরমোতে বাংলাদেশের অনারারী কনসালদের মাধ্যমেও প্রকৃত তথ্য অনুসন্ধান ও করণীয় নির্ধারণে কাজ করছে। এর আগে গত শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ইতালিতে বাংলাদেশের দূতাবাস থেকে জানানো হয়েছিলো, লাশগুলো দেশে ফেরানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দূতাবাস।
ইতালির সিসিলি দ্বীপের অ্যাগ্রিজেন্তো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতির বরাত দিয়ে ইতালিয়ান বার্তা সংস্থা এএনএসএ-র প্রতিবেদনে বলা হয়, , জনবসতিহীন ইতালিয়ান দ্বীপ ল্যাম্পেদুসার উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নৌকাটিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। নৌকায় তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পরে নৌকাটি বন্দরে ভেড়ানোর আগেই আরও চার জনের মৃত্যু হয়।
অ্যাগ্রিজেন্তোর পালমা দি মন্তেকিয়ারো পৌর এলাকার কবরস্থানে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র স্তেফানো কাস্তেল্লিনো।

চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

রোববার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬ মাঘ ১৪২৮, ২৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তবে তিনি জয়ী হয়েও জয় উদযাপন করছেন না। আজ শনিবার সন্ধ্যায় এফডিসিতে নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, ‘আমি জয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না। কারণ আমার সভাপতি মিশা সওদাগর ভাই পরাজিত হয়েছেন। মিশা সওদাগরের সঙ্গে আমার চার বছরের যাত্রা। এই চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতো ছিলাম। আমার আর তার মধ্য দারুণ বোঝাপড়া। আমরা একে অপরের কাজের পাল্‌সটা বুঝতে পারি। তার জন্য খুবই মন খারাপ আমার।’

এদিকে, নিপুণের আপিলের পর ভোট পুনর্গণনার আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট। জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বিভাগের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, জায়েদ খান ও জয় চৌধুরী। এর আগে, বিকেলে এফডিসিতে সাংবাদিকদের নিপুণ অভিযোগ করেন- তাকে অসহযোগিতা করা হয়েছে। আমার ১৬টি ভোট নষ্ট হয়েছে কীভাবে?

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের কিছুই হবে না: রাশিয়া

বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ১২ মাঘ ১৪২৮, ২২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হুমকি দেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। 

জো বাইডেনের এমন মন্তব্যের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। 

দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকোভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ব্যক্তিগত নিষেধাজ্ঞা পুতিনের ওপর কোনো প্রভাবই ফেলবে না। তবে রাজনৈতিকভাবে এটি হবে ধ্বংসাত্মক।

দিমিত্রি পেসকোভ আরো জানিয়েছেন, পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সামিল।

এদিকে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে তখন থেকেই তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। 

কিন্তু ইউরোপের দেশগুলো খুব বেশি সাহস দেখাতে পারছে না বা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবতে পারছে না। কারণ রাশিয়ার সঙ্গে তাদের অর্থনৈতিক বিষয় জড়িত। তাছাড়া অনেক দেশ জ্বালানি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল।

সূত্র: রয়টার্স

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমপিদের তোপ, পুলিশি তদন্ত শুরু

বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ১২ মাঘ ১৪২৮, ২২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

লকডাউনের মধ্যে ১০ ডাউনিং স্ট্রিটে পার্টি করা নিয়ে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশও বিষয়টি নিয়ে নিজস্ব তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।  মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গণমাধ্যমের প্রতিবেদেনে জানা গেছে, করোনা লকডাউনের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাড়ি ১০ ডাউনিং স্ট্রিট এবং হোয়াইট হলে বেশ কয়েকটি পার্টি হয়েছে। ২০২০ সালে পার্টিগুলো হলেও গত কয়েকমাসে এই কথা সামনে এসেছে। এই ঘটনার জেরে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন বরিস জনসন। 

সিভিল সারভেন্ট সু গ্রে বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত করছিলেন। মঙ্গলবার তিনি তার তদন্তের প্রতিবেদন জমা দিয়েছেন। এই ব্যাপারে কোনো মতামত জানানোর আগে অনেক এমপিই সু গ্রের প্রতিবেদনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই এমপিদের তোপের মুখে পড়েন বরিস জনসন।

মঙ্গলবার লন্ডনের পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক সাংবাদিকদের জানিয়েছেন, গ্রের তদন্ত রিপোর্ট তাদের হাতে এসেছে। এবার পুলিশ নিজেদের মতো করে তদন্ত শুরু করবে। তবে গ্রের তদন্ত রিপোর্টে কী আছে তা জানাননি ক্রেসিডা।

এদিকে পুলিশ তদন্তভার হাতে নেওয়ার পরেই নতুন করে বরিস জনসনের পদত্যাগ দাবি করেছে লেবার পার্টি। তাদের দাবি করোনাবিধি না মানার জন্য যখন দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হচ্ছিল, তখন স্বয়ং প্রধানমন্ত্রী সেই নিয়ম ভেঙেছেন। এর জন্য তার বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে যাই ঘটুক পদত্যাগ করবেন না বলে ফের জানিয়েছেন বরিস জনসন।

থানার ভেতর মিসরীয় যুবকের আর্তনাদ ‘আমাদের বাঁচান’

মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২, ১১ মাঘ ১৪২৮, ২১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

থানায় পুলিশের নির্যাতনে বিপর্যস্ত এক যুবকের আর্তনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে যুবকটিকে ছয়বার চিৎকার করে বলতে শোনা যায়- ‘আমাদের বাঁচান, প্রেসিডেন্ট’।

ঘটনাটি মিসরের। দেশটির রাজধানী কায়রোর আল-সালাম আওয়েল থানায় ভয়ংকর নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যম মিডল ইস্ট আই। 

ভিডিওটিতে দেখা যায় দুইজনকে হাত-পা বেঁধে ঝুলিয়ে নির্যাতন করছে পুলিশ। 

ভিডিওটি গোপনে ধারণ করেছেন থানার ভেতর থাকা অপর এক বন্দি। তাকে বলতে শোনা যায়, দেখুন আমাদের সঙ্গীদের ওপর কিভাবে নির্যাতন করছে। এমনকি তিনি জানান এরপর তার ওপরও এমন নির্যাতন করার হুমকি দেয়া হয়েছে।

ওই ভিডিওটিতেই ধরা পরে নির্যাতিত এক যুবকের আর্তনাদ। তাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট দেখুন পুলিশ আমাদের ওপর কেমন বর্বরতা চালাচ্ছে। আমাদের বাঁচান। মোট ছয়বার এই কথাটি বলেন ওই যুবক।

যদিও ভিডিওটি কখন ধারণ করা হয়েছে বা কোন সময়ের ঘটনা, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি মিডল ইস্ট আই। তারা ভিডিওটি সংগ্রহ করেছে নির্যাতিত এক যুবকের আত্মীয়ের মাধ্যমে। 

সূত্র: মিডল ইস্ট আই