ক্যাটাগরি Uncategorized

তালেবানকে চ্যালেঞ্জ, অস্ত্র হাতে রাস্তায় আফগান নারীরা

০৭ জুলাই ২০২১, ০৯:১৯ এ এম  | 

ছবি : সংগৃহীত

তালেবানের কঠোর শরিয়াহ আইন জারিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন আফগানিস্তানের নারীরা।

দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে কয়েকশ’ আফগান নারী রাইফেল নিয়ে রাস্তায় নেমে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বলে বুধবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।

সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি হয়েছে ঘুর প্রদেশে। সেখানে কয়েকশ’ নারী অস্ত্র হাতে রাস্তায় নেমে তালেবানবিরোধী শ্লোগান দিতে থাকে। 

তবে সামাজিক রক্ষণশীলতা আর অভিজ্ঞতার অভাবে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করার সম্ভবনা নেই তাদের। তবে তালেবানের কঠোর বিধিনিষেধ আরোপের পর নারীদের এরকম প্রকাশ্য বিক্ষোভ তালেবানদের শাসন সম্পর্কে তাদের নেতিবাচক মনোভাবেরই প্রতিচ্ছবি।

সম্প্রতি উত্তর-পূর্ব আফগানিস্তানে তাকহার প্রদেশে নারীরা বাড়ি থেকে পুরুষ অভিভাবক ছাড়া একা বের হতে পারবেন না এবং পুরুষদেরও লম্বা দাড়ি রাখতেই হবে বলে আইন জারি করে তালেবান। এমনকি নারীদের বিয়ের জন্য পণ  প্রথাও ফিরিয়ে আনার ঘোষণা দেয় সংগঠনটি। এক বিজ্ঞপ্তিতে তালেবান এসব নিষেধাজ্ঞা জারি করে। 

এদিকে, তালেবানের এই কঠোর বিধিনিষেধ আফগানিস্তানে ৯০ দশকের তালেবান শাসন ব্যবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় চুরির জন্য হাত কেটে দেওয়া হতো, পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হতো, এমনকি নারীদের ওপর ছিল নানা রকম বিধিনিষেধ ।

আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন হওয়ার আগে এসব আইন জারি করেছিল তালেবান। তখন দেশটিতে নারীদের চাকরি তো দূরের কথা, কোনো পুরুষ আত্মীয় ছাড়া বাইরে বের হওয়াও নিষেধ ছিল। এমনকি এই নিয়ম না মানলে কঠোর শাস্তিও ভোগ করতে হতো। 

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মার্কিন সেনারা। এরই মধ্যে ফের সক্রিয় হতে শুরু করেছে তালেবান। এরই মধ্যে দেশটির ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখলে নিয়েছে তালেবান।

বাবার লাশ উঠানে রেখেই সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ৫ সন্তান”

বাড়ির উঠানে বাবার লাশ রেখেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ৫ হয়েছেন সন্তানরা। এমনকি সম্পত্তির সুরাহা না হওয়া পর্যন্ত লাশ দাফনেও বাধা দেন ৪ সন্তান।

মঙ্গলবার বিকাল ৩টায় মৃত্যু হলেও বুধবার দুপুর ১টা পর্যন্ত বাড়ির উঠানেই পড়ে থাকে লাশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্যরা দফায় দফায় সালিশের মাধ্যমে দীর্ঘ ২২ ঘণ্টা পর সন্তানরা লাশ দাফনের সিদ্ধান্তে উপনীত হন। কিন্তু ততক্ষণে খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে যায়।

বৃদ্ধের সন্তানদের এমন কীর্তিতে হতবাক হয়ে গেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চর পাঁচুরিয়ার অম্বলপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম ইয়াছিন মোল্লা (৮৫)। তার ২টি ছেলে ও ৩টি মেয়ে রয়েছে। কিন্তু ইয়াসিন মোল্লা ইতোপূর্বে তার বসতবাড়ি ও মাঠের জমিজমাসহ মোট ৬০ শতাংশ জমি তার ছোট ছেলের নামে লিখে দেন।

স্থানীয়রা জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইয়াছিন মোল্লার ৫ সন্তানের মধ্যে বড় ছেলে বাবলু মোল্লা, ফুলবড়ু বেগম, রাবেয়া বেগম ও মমতাজ বেগমের সঙ্গে ছোট ছেলে রহমান মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের কারণে রহমান বাড়িতেও টিকতে পারেননি। তিনি গোয়ালন্দ পৌর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

এ বিরোধের জেরেই মৃত ব্যক্তির লাশ দাফন না করে আটকে রাখার ঘটনা ঘটেছে।

এদিকে দীর্ঘ ২২ ঘণ্টা পর দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলামের হস্তক্ষেপে সালিশের মাধ্যমে বিষয়টির সুরাহা হলেও স্থানীয়দের খবরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে জিডি মূলে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।

মৃত ইয়াছিন মোল্লার বড় ছেলে বাবলু মোল্লা, মেয়ে ফুলবড়ু বেগম, রাবেয়া বেগম ও মমতাজ বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বাবা ছোটভাই রহমান মোল্লার কাছে থাকেন। সেই সুযোগে সে বাবাকে ফুঁসলিয়ে তার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে।

এ নিয়ে রাজবাড়ীর আদালতে আমরা একটা মামলাও করি। সেই মামলায় গত ৫ জুলাই আদালত বাবাকে হাজির হতে নির্দেশ দিলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

অসুস্থতার খবরে আমরা বাবাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে চাইলেও ছোটভাই আমাদের কথা না শুনে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করায়। আমাদের ধারণা, ছোটভাই রহমান ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে মেরে ফেলেছে।

এ প্রসঙ্গে মৃত ব্যক্তির ছোট ছেলে রহমান মোল্লা বলেন, গত শুক্রবার হঠাৎ করে বাবা অসুস্থ হলে তাকে গোয়ালন্দে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে ডাক্তার দেখাই। এ সময় ডাক্তার কিছু টেস্ট ও ওষুধ লিখে দেন এবং বাবাকে বাসায় রেখে চিকিৎসা করাতে বলেন। আমি সেই অনুযায়ী বাবাকে বাসায় রেখে চিকিৎসা করাচ্ছিলাম।

গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাবা বেশি অসুস্থ হয়ে পড়লে আমি তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। অসুস্থতাজনিত কারণে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমার ভাই-বোনেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমার বাবা সুস্থ অবস্থায়-সজ্ঞানে আমার নামে বাড়ি ও জমি লিখে দিয়ে গেছেন।

এ প্রসঙ্গে দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে যাই। লকডাউনের পরে তাদের জমি-জমার বিষয়টির সমাধান করে দেব বলে আশ্বস্ত করি। পরে স্ট্যাম্পে ৫ ভাই-বোনের স্বাক্ষর নিয়ে মৃত ইয়াছিন মোল্লার দাফনের সিদ্ধান্ত নেই। এ সময় ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মিজানুর রহমান আকন্দ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে জিডি মূলে ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুত্র; যুগান্তর।

কুয়েতে করোনায় মারা গেছে ১০ জন, শনাক্ত ১,৫৮৫ ও সুস্থ ১,৮৫৭ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ১০ জন’ শনাক্ত হয়েছে ১,৫৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১,৮৫৭ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩৬৯,২২৭ জন । মোট মৃতের সংখ্যা ২,০৫৯ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৮৫৭ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩৪৮,৮৫০ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ বুধবার রাত ৮.৩০ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৮,৩১৮ জন। আইসিউতে আছেন ৩০৭ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৪,৪৩৯ জনকে, সর্বমোট ৩০৭৮,৬৩০ জনকে টেস্ট করা হয়েছে।

‘আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে জীবনেও তর্কে জড়াব না’, স্ট্যাম্পে সই

স্পোর্টস আপডেট ডেস্ক- ব্রাজিল ও আর্জেন্টিনা, ফুটবলে দুই চির প্রতিদ্বন্দ্বী। এই দুই দলের লড়াই মানেই বিশেষ কিছু। এবারের কোপা আমেরিকার ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। এর চেয়ে উত্তেজনার আর কি হতে পারে!

বুধবার সকালে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে লিওনেল মেসিরা। ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ।

নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার তিনটি শট রুখে দিয়ে ম্যাচে নায়ক বনে গেছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ।

স্বপ্নের ফাইনালে যাওয়ায় যখন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন আর্জেটিনার সমর্থকরা। এমন সময় জানা গেল, আর্জেন্টিনার সমর্থকদের ‘নির্বোধ’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার করে ২০ টাকার স্ট্যাম্পে সই করেছেন এক ব্রাজিল সমর্থক। ওই স্ট্যাম্পে সাক্ষী হিসেবে আরেক ব্রাজিল সমর্থকের স্বাক্ষরও রেখেছেন তিনি।

এ ঘটনা নওগাঁর নিয়ামতপুরে। আর ব্রাজিলের ওই সমর্থক হলেন নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল বাকি।

স্ট্যাম্পে তিনি লেখেন, ‘আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, ততদিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সঙ্গে তর্কে জড়াব না।

‘কারণ ওরা কোনো যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা; খেলায় না। বিভিন্ন দলের শিরোপা সংখ্যা কথায় আসামাত্রই এরা পাগলা ষাঁড়ের মতো তেড়ে আসে।’

তিনি আরও লেখেন, “কতটা নির্বোধ হলে তারা আজও ‘সেভেন আপ, সেভেন আপ’ বলে চিল্লাপাল্লা করে, যা দেখে জার্মানির সমর্থকেরাও অনেকটা হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে। তারচেয়ে বরং অন্যান্য দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে; তাদের সঙ্গে জড়ান। শেয়ানে শেয়ানে লড়াই জমবে। কেন পাঁচতারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে আনবেন?”

ওই অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আল বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক ব্রাজিল সমর্থককে।

পরে পরিচিত আর্জেটিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেছেন; পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে।

এ বিষয়ে জানতে চাইলে আল বাকি বলেন, ‘আমার ছাত্ররাজনীতির সহযোদ্ধা, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় আসলে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরেও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা, যাতে করে আর কখনো তাদের সঙ্গে আমার তর্কে জড়াতে না হয়।

‘তাই এই বিষয়টিই যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করেছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের।’

তিনি আরও বলেন, ‘এটি অনেকের কাছে পাগলামি মনে হলেও আমাদের মতো ফুটবল খেলা দেখা প্রেমী বা সমর্থকদের জন্য সঠিক কাজ বলে মনে করি। সবাই যে যার দল সাপোর্ট করুক।’

লেবাননে প্রতি মাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠাবে কাতার

কাতার সরকার লেবাননের সেনাবাহিনীর জন্য প্রতিমাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি লেবানন সফরে এই ঘোষণা দেন।

বিশ্বব্যাংক বলেছে, লেবানন ১৮৫০ সালের পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে রয়েছে।

গত কয়েক বছর ধরে লেবাননে অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরুত বন্দরে ব্যাপক বিস্ফোরণ এবং কয়েকটি দেশের নানামুখী ষড়যন্ত্রের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হয়।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের অর্থনৈতিক সমস্যা সমাধানে তার দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেদেশের সেনাবাহিনীর জন্য আগামী একবছর প্রতিমাসে ৭০ টন করে খাদ্যসামগ্রী পাঠানো হবে। রাজনৈতিক সংকট সমাধান করে নতুন সরকার গঠনের জন্য লেবাননের সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, কাতার সব ক্ষেত্রে বৈরুতকে সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, লেবাননের সংকট সমাধানে কাতার নানাভাবে সহযোগিতা করতে পারে। কাতার সরকারের সহযোগিতাকে লেবাননের সরকার ও জনগণ স্বাগত জানাবে।

সূত্র: রয়টার্স

বাজারে আসলো মৃত্যুর তারিখ নির্ণয়ের ক্যালকুলেটর!

বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। বিজ্ঞানের জাদুর কাঠির ছোঁয়ায় শিশুর জন্মের আগাম তারিখ তো মানুষ অনেক আগে থেকেই জেনে যায়। তবে মৃত্যুর দিনক্ষণ আগে থেকে অনুমান করা তো অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকেই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তারা এমন এক ক্যালকুলেটর আবিষ্কার করেছেন যা পরিবারের বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর দিন সম্পর্কে আগাম ধারণা দেবে।

বিজ্ঞানীদের দাবি, এই ক্যালকুলেটরের মাধ্যমে আগেভাগেই মৃত্যুর সম্ভব্য তারিখ জেনে যাওয়ায় পরিবারের অন্য সদস্যরা ওই ব্যক্তির সেবা করতে পারবেন। 

কিভাবে কাজ করে এই ক্যালকুলেটর?

এই ক্যালকুলেটরে বয়স্কদের রোগের ইতিহাস, কী কী ওষুধ সেবন করেন তা জানাতে হবে। অন্তত ছয়মাস ধরে রোগের ইতিহাস নেওয়ার পর ক্যালকুলেটর মৃত্যুর তারিখ সম্পর্কে ধারণা দেবে।

এরই মধ্যে ওই ক্যালকুলেটর বাজারে এসেছে বলে ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে। অনলাইন এই ক্যালকুলেটর নাম দেওয়া হয়েছে ‘রিস্ক এভালুয়েশন ফর সাপোর্ট: প্রেডিক্টশন ফর এল্ডার-লাইফ ইন কমিউনিটি টুল’ সংক্ষেপে রেসপেক্ট।

২০১৩ থেকে এই ক্যালকুলেটর নিয়ে কাজ শুরু করেছিল বিজ্ঞানীরা। তারা ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার লাখ ৯১ হাজার বয়স্ক মানুষের রোগের ইতিহাসের ওপর তথ্য নিয়ে ছিলেন। ওই তথ্যের পর ভিত্তি করেই গবেষণার শুরু করেন বিজ্ঞানীরা। সম্প্রতি সেই গবেষণা সাফল্যের মুখ দেখল। 

দেশে,করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে এক দিনেই যুক্ত হল ২০১ নাম

প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ২০১ জনের মৃত্যু হয়েছে।  আজকের রেকর্ড সংখ্যক মৃত্যু নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১,১৬২ জনের।  যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত।

এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।  

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৩৯ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।

এর আগে গতকাল মঙ্গলবার করোনায় ১৬৩ জনের মৃত্যু হয়। শনাক্ত ১১ হাজার ৫২৫ জন।

সুত্র ঃ-বিডি প্রতিদিন/

মাল্টার জেলে আটক ১৫৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

মাল্টার জেলে আটক ১৫৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়েছে। 

ইউরোপের দেশ মাল্টার জেলে আটক থাকা ১৫৬ বাংলাদেশির নাম প্রকাশ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। সামাজিক যোগাযোগমাধ্যমে আটক থাকা বাংলাদেশিদের নাম প্রকাশ করা হয়েছে। নাম প্রকাশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় জেলে থাকা বাংলাদেশিদের মাল্টাতে কীভাবে রাখা যায়, এ নিয়ে মাল্টার বড় একটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে আয়েবা।

আয়েবার সহসভাপতি ফিরোজ আহমেদ মাল্টা গিয়ে পরিস্থিতি দেখে এসে এ বিষয়ে কথা বলেন মাল্টার নেতৃস্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় তাদের পাশে আগেও ছিল অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে এবং ভবিষ্যতেও থাকবে।

অপরদিকে, আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, আইনি সহায়তায় অসহায় বাংলাদেশিদের এখানে রাখার জন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি শিগগীরই এটির একটি সমাধান আসবে। তিনি বলেন, এর আগেও আয়েবা ইউরোপের বিভিন্ন দেশে অসহায় অবৈধ বাংলাদেশিদের জন্য কাজ করেছে। এরই ধারাবাহিকতায় এবার মাল্টার জেলে থাকা ১৫৬ বাংলাদেশির জন্য যতটুকু সহযোগিতা করার আয়েবা তা করবে।

ইতোমধ্যে আমাদের সংগঠন মাল্টার একটি বড় আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।পাশাপাশি বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশে পাঠানো, মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আটক বাংলাদেশিরা মাল্টায় থাকার জন্য ইতিমধ্যে দেশটির সরকারের কাছে রাজনৈতিকসহ বিভিন্ন ধরনের আশ্রয় চেয়েছেন। তারা বিভিন্ন দেশ হয়ে অবৈধ পথে মাল্টাতে আসেন বলে জানিয়েছেন। তবে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়ন অবৈধদের ফেরত পাঠানোর চুক্তি অনুযায়ী যে কোনো সময় তাদের দেশে ফেরত পাঠাতে পারে মাল্টা সরকার। এর আগেও দেশটি থেকে ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

সূত্রঃ যুগান্তর।

সৌদি ও কুয়েতগামী প্রবাসীদের ফাইজারের টিকা প্রদান শুরু

রাজধানী ঢাকার সাত হাসপাতালে সৌদি ও কুয়েতগামী প্রবাসীদের ফাইজারের টিকা প্রদান শুরু হয়েছে। 

সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধনের পর অবশেষে সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসীদের আজ থেকে রাজধানীর ৭ হাসপাতালে ফাইজারের টিকা প্রদান শুরু হয়েছে। ইতিমধ্যে, কঠোর লকডাউনের মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাকসিন নিতে আসছেন সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসীরা। আজ বুধবার (৭ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে আসেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটি’র মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, বিদেশগামী কর্মীদের টিকার জন্য বিএমইটি ও সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সফল হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিভাগ থেকে সফলতার সাথে টিকা দেয়া হচ্ছে। এখন সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। তবে অন্যান্য দেশের কর্মীরাও টিকা পাবেন। শুরুতে রাজধানীর ৭ হাসপাতালে গড়ে প্রতিদিন এক হাজার ৪ শতাধিক প্রবাসীকে করোনার টিকা প্রদান করা হচ্ছে।

এদিকে, বিএমইটি’র মহাপরিচালক আরও বলেন, বিএমইটি ও সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত রয়েছে। গতকাল যারা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন তারা আজকেই টিকা নিতে এসেছেন। একদিনেই তারা টিকা সেন্টার ও শিডিউল পেয়েছেন।

ঢাকার সাতটি হাসপাতালে প্রবাসী কর্মীদের টিকা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

বিএমইটি মহাপরিচালক বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উপর প্রবাসীরা যেন আস্থা রাখেন। সেবার মান এখন বৃদ্ধি পেয়েছে। পরবর্তী পর্যায়ে ঢাকার বাইরেও অনান্য দেশের কর্মীদের করোনার ভ্যাকসিন দেয়া হবে বলে তিনি জানান। তবে নির্দিষ্ট সময় জানাননি মহাপরিচালক।

সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের বিএমইটি’র এই নিবন্ধন করার পর তা সফল হলে তারপর সরকারের ‘সুরক্ষা’ ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে হবে। সুরক্ষায় নিবন্ধনের পর মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে।

কুয়েত বিমানবন্দর প্রবাসীদের জন্য পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে একাধিক বৈঠক করেছেন কমিটি।

স্থানীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত বিমানবন্দর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ১ আগস্টের মধ্যে পুরোপুরি টিকা দেওয়া বাসিন্দাদের জন্য বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে একাধিক বৈঠক করতে বসছেন।

সুত্রমতে কুয়েতের ও বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উৎসঃ কুয়েত টাইমস।