ক্যাটাগরি Uncategorized

কুয়েত বিমানবন্দর প্রবাসীদের জন্য পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে একাধিক বৈঠক করেছেন কমিটি।

স্থানীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত বিমানবন্দর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ১ আগস্টের মধ্যে পুরোপুরি টিকা দেওয়া বাসিন্দাদের জন্য বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে একাধিক বৈঠক করতে বসছেন।

সুত্রমতে কুয়েতের ও বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উৎসঃ কুয়েত টাইমস।

কুয়েতের শ্রম ও জনশক্তি বিষয়ক মন্ত্রণালয় আগামী রবিবার থেকে ১০০% কাজে ফিরে আসতে কাজ করছে।

স্বাস্থ্যের প্রয়োজনীয়তাগুলি মেনে চলতে এবং কাজ থেকে অব্যাহতিপ্রাপ্ত সমস্ত ক্ষেত্রে কাজ বন্ধ করার প্রয়োজনীয়তা সহ, আগামী রবিবার ১০০% এর মধ্যে কাজে ফিরে আসার আশা করছে মন্ত্রণালয়।
@Almajlliss Kuwait

প্রবাসী বন্ধুরা শিক্ষা নিন, পরিবার নিতে চাচ্ছেনা রাশেদকে, বিশেষ ফ্লাইটে দেশে আনল বাংলাদেশ দূতাবাস

এইটা কোন ধরনের অমানবিকতা । তোদের মতো মানুষ নামের অমানুষ গুলারে দেখতে মন চাইতেছে ছেলেটির নাম রাশেদ । জন্ম ১৯৮৪ সালে ।মাস্কাটে তিন বছর আগে বিল্ডিং রং করতে গিয়ে উঁচু বিল্ডিং থেকে পড়ে পুরো শরীর এমনই ফ্র্যাকচারড হয়েছে যে জানে বেঁচে গিয়েছে। কিন্তু প্যারালাইজড ।

শুধুমাত্র মাঝে মাঝে চোখ’টা খুলে নির্বিকার তাকিয়ে থাকে। আবার চোখ বন্ধ করে।কথা বন্ধ।ছেলেটি এভাবেই তিন বছর ধরে মাস্কাটে হসপিটালে চিকিৎসাধীন অবস্হায় পড়ে ছিলো। সে কোম্পানিতে কাজ করতো, তারা খরচ বহন করেছে।উনাকে ফেলে দেয়নি।

কিন্তু দুঃখজনক ব্যপার হলো উনার পরিবা’রের সাথে তার কোম্পানি থেকে ক’য়েকবার যোগাযোগ করেও তারা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে।পঙ্গু ছেলে তারা ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে।তার ভার তারা নেবেনা।তাকে যেন দেশে পাঠানো না হয়।

ধরে নিলাম তারা দরিদ্র।দায়িত্ব নিতে চায়না। তারপরেও তাদের এই সন্তান যদি সুস্হ থাকতো, কাঁড়ি কাঁড়ি রিয়াল পাঠাতো, তাহলে কিন্তু এরাই তাকে পুজা করতো, মাথায় তুলে রাখতো।বিষয়টা আমার কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে।

আহারে জীবন। রাশেদ যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই হসপিটালের বাংলাদেশি ডক্টররা, ওমানে বাংলাদেশ দূতাবাস, যে কোম্পানিতে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ সরকারের সহায়তায় তাকে আজকে দেশে আনা হয়েছে। সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রবাসী রাশেদকে গত ২৪ তারিখ দিবাগত রাতের বি’মান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে আনা হয়েছে। সেই বিমান যাকে আপনারা বেঈমান বলেন।মাস্কাট-ঢাকা ফ্লাইটে তাকে স্পেশাল হ্যান্ডলিং এর মাধ্যমে আনা হয়েছে। প্রবাসী বন্ধুরা, এটা দেখে শিক্ষা নিন, নিজের জন্য কিছু করুন। বি’পদে কেউ কারো না।

এইটা কোন ধরনের অমানবিকতা । তোদের মতো মানুষ নামের অমানুষ গুলারে দেখতে মন চাইতেছে ছেলেটির নাম রাশেদ । জন্ম ১৯৮৪ সালে ।মাস্কাটে তিন বছর আগে বিল্ডিং রং করতে গিয়ে উঁচু বিল্ডিং থেকে পড়ে পুরো শরীর এমনই ফ্র্যাকচারড হয়েছে যে জানে বেঁচে গিয়েছে। কিন্তু প্যারালাইজড ।

শুধুমাত্র মাঝে মাঝে চোখ’টা খুলে নির্বিকার তাকিয়ে থাকে। আবার চোখ বন্ধ করে।কথা বন্ধ।ছেলেটি এভাবেই তিন বছর ধরে মাস্কাটে হসপিটালে চিকিৎসাধীন অবস্হায় পড়ে ছিলো। সে কোম্পানিতে কাজ করতো, তারা খরচ বহন করেছে।উনাকে ফেলে দেয়নি।

কিন্তু দুঃখজনক ব্যপার হলো উনার পরিবা’রের সাথে তার কোম্পানি থেকে ক’য়েকবার যোগাযোগ করেও তারা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে।পঙ্গু ছেলে তারা ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে।তার ভার তারা নেবেনা।তাকে যেন দেশে পাঠানো না হয়।

ধরে নিলাম তারা দরিদ্র।দায়িত্ব নিতে চায়না। তারপরেও তাদের এই সন্তান যদি সুস্হ থাকতো, কাঁড়ি কাঁড়ি রিয়াল পাঠাতো, তাহলে কিন্তু এরাই তাকে পুজা করতো, মাথায় তুলে রাখতো।বিষয়টা আমার কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে।

আহারে জীবন। রাশেদ যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই হসপিটালের বাংলাদেশি ডক্টররা, ওমানে বাংলাদেশ দূতাবাস, যে কোম্পানিতে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ সরকারের সহায়তায় তাকে আজকে দেশে আনা হয়েছে। সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রবাসী রাশেদকে গত ২৪ তারিখ দিবাগত রাতের বি’মান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে আনা হয়েছে। সেই বিমান যাকে আপনারা বেঈমান বলেন।মাস্কাট-ঢাকা ফ্লাইটে তাকে স্পেশাল হ্যান্ডলিং এর মাধ্যমে আনা হয়েছে। প্রবাসী বন্ধুরা, এটা দেখে শিক্ষা নিন, নিজের জন্য কিছু করুন। বি’পদে কেউ কারো না।

কুয়েতে করোনায় আবারো মারা গেছে ২০ জন, শনাক্ত ১,৯৯৩ ও সুস্থ ১,৮৮৭ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ২০ জন’ শনাক্ত হয়েছে ১,৯৯৩ জন এবং সুস্থ হয়েছেন ১,৮৮৭ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩৬৭,৬৪২ জন । মোট মৃতের সংখ্যা ২,০৪৯ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৮৮৭ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩৪৬,৯৯৩ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ মঙ্গলবার রাত ৯ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৮,৬০০ জন। আইসিউতে আছেন ৩১০ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৪,৮৫০ জনকে, সর্বমোট ৩০৬৪,১৯১ জনকে টেস্ট করা হয়েছে।

পাসপোর্ট র‌্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ

আন্তর্জাতিক শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে।বাংলাদেশের পাসপোর্ট বিশ্বে এখন ১০৬ নম্বর অবস্থানে নেমে এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের মঙ্গলবার প্রকাশিত সূচকে এ তথ্য জানা গেছে।এক যুগের বেশি সময় ধরে পাসপোর্ট সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি।

আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। 

দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে তালিকায় রয়েছে লেবানন ও সুদান।

গেল বছর ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। চলতি বছর সেই অবস্থান থেকে আট ধাপ নেমে বাংলাদেশ ১০৬ নম্বরে চলে এসেছে।তালিকায় পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ ও আফগানিস্তান ১১৬তম।

সুত্র ঃ-https://www.jugantor.com/national/others/439866/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%

সৌদিতে চুক্তি-বিয়ে বাড়ছে

সৌদিআরবে বন্ধনহীন চুক্তি-বিয়ে (মিসইয়ার) বাড়ছে। ‘জাওয়াজ আল মিসইয়ার’ নামে পরিচিত এ বিয়েকে ‘ভ্রমণকারীদের বিয়ে’ও বলা হয়।

স্থানীয় সুন্নি মুসলমানদের মধ্যে এ বিয়ে প্রচলিত রয়েছে। কোনোরকম আত্মিক বন্ধন ছাড়া এ বিয়ের চুক্তি অনুযায়ী তারা একসঙ্গে থাকতে পারবে।

এর শর্ত অনুযায়ী স্ত্রীর আবাস সংস্থান ও অর্থ ব্যবস্থার দায়িত্বে থাকবেন স্বামী। বিনিময়ে গৃহ রক্ষণাবেক্ষণ এবং তার ঘরে ঢোকার অনুমতি পাবেন স্বামী। সাম্প্রতিক সময়ে এ বিয়ের বৈধতা দেওয়ার জন্য কয়েকটি মুসলিম দেশে চাপ বাড়ছে। খবর এএফপির।

মিসইয়ার বিয়ের শর্তের মধ্যে আরও রয়েছে উভয়ের মধ্যে সমঝোতার মাধ্যমে নগদ অর্থ। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে এর মেয়াদ। তবে যেকোনো

সময়ে উভয়পক্ষ মুসলিম বিয়ের মূল রীতি অনুযায়ী বিয়ে করতে পারবেন। আবার যেকোনো সময় একে অন্যকে ছেড়ে যেতে পারবেন। লোকলজ্জার ভয়ে সাধারণত এ বিয়ের কথা গোপন রাখা হয়। ২০১৪ সালে প্রথম আরব নিউজ এ বিয়ের বাস্তবতা নিয়ে প্রতিবেদন রচনা করেছিল। কয়েক দশক ধরে স্থানীয়ভাবে আইনসিদ্ধ এ বিয়ের প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় সমালোচকদের দৃষ্টি

আকর্ষণ করেছে। সমালোচনার জবাবও দিয়েছেন কয়েকটি মিসইয়ার যুগল। লজ্জা ও সমালোচনা এড়াতে তাদের পরিচয় গোপন রাখার শর্তে এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন তারা।

সাক্ষাৎকারে তাদের ভাষ্য অনুযায়ী বহুবিবাহে আগ্রহীদের জন্যই মিসইয়ার ব্যবস্থা বিশেষভাবে উপযোগী। ধনী ব্যক্তিদের জন্য দ্বিতীয় তার চেয়ে বেশি বিয়ে করার সুযোগ দেয় এ ব্যবস্থা।

এটি আগ্রহী নারীদের পুরুষতান্ত্রিক নানা জটিলতা থেকে দূরে রাখে। এ বিয়েকে হালাল বলে দাবি করেন সৌদি ৪০ বছর বয়সি সরকারি কর্মকর্তা।

তিনি ৩০ বছর বয়সি এক বিধবার সঙ্গে দুই বছরের বেশি সময় এ ধরনের সম্পর্ক রেখেছেন। প্রথম সংসারে তার তিনটি সন্তান রয়েছে। তাদের রেখে যখন খুশি রিয়াদে থাকা মিসইয়ার স্ত্রীকে তিনি দেখতে যান। তবে এ গোপন বিয়ে থেকে তিনি কী পেয়েছেন, তা বলেননি। এ প্রসঙ্গে তিনি জানান, তার এক বন্ধুর এ রকম ১১ জন গোপন স্ত্রী রয়েছে।

সৌদি আরবের প্রবাসী শ্রমিকরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এ ধরনের বিয়ের খোঁজ নিয়ে থাকেন। রিয়াদে কর্মরত ৪০ বছর বয়সি মিসরীয় ফার্মাসিস্ট এএফপিকে বলেন, ‘এ বিয়ে খুবই সস্তা। কোনো যৌতুক নেই। কোনো বিধি-নিষেধ নেই। মহামারি শুরু হওয়ার পর তিনি তার স্ত্রী ও ৫ বছর বয়সি ছেলেকে কায়ারোতে পাঠিয়ে দেন। এরপরই তিনি মিসইয়ারের সন্ধানে নামেন। তিনি বলেন, ‘আমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকাই কঠিন।’ তিনি জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে ম্যাচমেকার ‘খাতবা’র সন্ধান পান। এ জন্য তাকে গুনতে হয়েছিল ৫ হাজার রিয়েল (১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা)। তিনি বলেন, ‘আমি তাদের আমার চাহিদামতো ওজন, আকার, চামড়ার রং ইত্যাদির কথা জানিয়ে দিয়েছি। তবে এখন পর্যন্ত তারা আমার জন্য কাউকে মেলাতে পারেননি।’

২০১৮ সালে প্রকাশিত আল ওয়াতান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন জানিয়েছে, এ ধরনের বিয়েগুলো স্বল্পস্থায়ী হয়। অধিকাংশ ক্ষেত্রেই এগুলোর স্থায়িত্ব হয় ১৪ থেকে ৬০ দিন। তারা বলেছেন, এ বিয়ে বিধবা, তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য খুবই উপযোগী।

রিয়াদে বসবাস করা এক সিরিয়ান মহিলার ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, ওই মহিলা তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গোপনে মিসইয়ার বিয়ে করেছেন। তার ধারণা, তার সৌদি প্রাক্তন স্বামী এ বিয়ের কথা জানতে পারলে তার দুই সন্তানকে ফেরত চাইতে পারে।

রিয়াদের একজন আলেম বলেন, যারা বিয়ের পর স্ত্রী-সংসারের সম্পূর্ণ দায়িত্ব কাঁধে রাখতে চান না, তারাই এ ধরনের বিয়েতে বেশি উৎসাহী। এ ধরনের পুরুষদের কারণেই এ বিয়ের বিস্তার ঘটেছে।’ ২০১২ সালে সৌদি গেজেটে প্রকাশিত একটি কলামে লেখক তারিক আল-মায়না মিসইয়ারকে অনেক বেশি দায় ছাড়াই একাধিক সঙ্গীর লাইসেন্স বলে মন্তব্য করেছেন।

সুত্র ঃ-https://www.facebook.com/262304647127839/posts/4592047970820130/

অভাবের তাড়নায় প্রাণ দিলেন দিনমজুর

অভাবের কারণে মুন্সীগঞ্জে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে এক দিনমজুর আত্মহত্যা করেছেন।

তার পরিবারের সদস্যরা বলছেন, মহামারী নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে কাজ না থাকায় অভাবের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।নিহতের নাম দ্বীন ইসলাম (২৫)।

রোববার দুপুরে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার একটি বাসা থেকে ওই  যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দ্বীন ইসলাম মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে মুক্তারপুর এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তার বাড়ি
বরিশালের কাউনিয়ায় বলে জানা গেছে।

নিহতের মা জুলেখা বেগম বলেন, লকডাউনে দ্বীন ইসলামের কাজ ছিল না। ও পোলাপানরে ঠিকমতো খাবার দিতে পারতাছিল না। এটি নিয়ে সংসারে সমস্যা চলছিল।

নিহতের স্ত্রী শাহিদা বেগম বলেন, লকডাউনে স্বামীর কাজ ছিল না। সংসারে অভাব। এ কারণে উনি আত্মহত্যা করেছেন; ভেবেছেন, পোলাপাইনরে খাওয়াইতে পারি না বাইচ্চা থাকাইকা কী করুম।

স্থানীয়রা জানান, কাজ না থাকায় দ্বীন ইসলামের সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এ নিয়ে সংসারে ঝগড়াঝাটিও চলছিল। রোববার সকালেও স্ত্রীর সঙ্গে তার ঝগড়া বাধে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, করোনায় ওই যুবকের কাজ না থাকার বিষয়টি আমার জানা নেই। তবে স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণে দ্বীন ইসলাম আত্মহত্যা করেছেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুত্র ঃ-https://www.facebook.com/262304647127839/posts/4592046750820252/

২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত।

২৪ ঘণ্টায় দেশে করোনায় সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। এই সময়ে দেশে করোনায় মারা গেছেন ১৬৩ জন, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে এ ভাইরাসে মারা গেলেন ১৫ হাজার ৩৯২ জন।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬৩১ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

এর আগে গতকাল সোমবার করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া করোনা শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জনের।  

সুত্র ঃ-বিডি প্রতিদিন

বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তায় ১,২ মিলিয়ন ডলার দেবে কুয়েত।

রোহিঙ্গাদের প্রকল্পে অবদান রাখতে কুয়েত রেড ক্রিসেন্টের সাথে এই অনুদান চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত আরব অর্থনৈতিক উন্নয়ন তহবিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গা সংখ্যালঘু থেকে আসা শরণার্থীদের সহায়তার জন্য এই প্রকল্পে অবদান রাখবে।

আজ মঙ্গলবার কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে কুয়েত নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
@kuna #Kuwait

সৌদি আরবে ৪০ বয়সোর্ধদের করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ দেয়া শুরু

করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ গ্রহণের হিজরি তারিখের উপর ভিত্তি করে ৪০ বছর বা তার বেশি বয়সীদের করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের অনুমতি দিলো সৌদি আরব। গত রবিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

৪০ বছর বয়সী সকল সৌদি নাগরিক করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবে। মন্ত্রণালয় ৪০ বছরের উর্ধ্বে সকলকে “সেহাতি” অ্যাপে আবেদনের মাধ্যমে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণে আহ্বান জানিয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণে অনুমোদন দিয়েছিল। এছাড়া, সৌদি আরবে টিকা দেয়া ব্যক্তিদের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়েছে।