ক্যাটাগরি Uncategorized

ব্যাপক ধরপাকড়ের পর মালয়েশিয়ায় বৈধতা পাচ্ছেন বাংলাদেশীসহ দেড় লাখ বিদেশি কর্মী,

মালয়েশিয়ায় অবৈধ বা অনিয়মিত হয়ে পড়া বিদেশি কর্মীদের চলমান বৈধকরণ কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রীসভার বৈঠকে করোনা পরিস্থিতি বিবেচনায় এটি ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। সোমবার এক মিডিয়া নোটে এ তথ্য জানায় মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অবৈধদের চলমান বৈধকরণ কর্মসূচির মেয়াদ বাড়ানোর বিষয়ে কেবিনেট সম্মত হয়েছে জানিয়ে নোটে বলা হয়-

কোভিড-১৯ মোকাবিলায় গৃহিত মালয়েশিয়ার জাতীয় ইমিউনাইজেশন প্রোগ্রাম বাস্তবায়নে মেয়াদ বাড়ানোর ওই সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করে কতৃপক্ষ। চলতি মাসের ১ তারিখে অর্থাৎ ১লা জুলাই পর্যন্ত বৈধকরণ কর্মসূচির সময়সীমা নির্ধারিত ছিল জানিয়ে নোটে বলা হয়, ওই সময়ের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৮৩ বিদেশী কর্মী রিক্যালিব্রেশন প্লানের আওতায় এসেছেন বা রেজিস্ট্রিভুক্ত হয়েছেন। ওই কর্মসূচীর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রেজিস্টিভুক্তদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহী তাদের জেল-জরিমানা মওকুফ করা। অর্থাৎ তাদের বিনাবাধায় নিজ নিজ গন্তব্যে ফেরার সুযোগ প্রদান। হিসাব বলছে, ১ লা জুলাই পর্যন্ত ৯৭ হাজার ৮শ ৯২ জন বিদেশী শ্রমিক নিজ নিজ দেশে ফেরার আকুতি জানিয়েছেন। সে মতে, ১ লাখ ৪৯ হাজার ৮ শ ৮৯ জন ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন কর্সসূচীতে অন্তর্ভুক্ত হতে আর্জি জানিয়েছেন।

নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগকর্তা জোগাড় করাসহ অত্যাবশ্যকীয় শর্তাবলি পূরণ করতে পারলে তারা কর্মের অধিকারসহ বৈধতা পাবেন।
সরকারী নোট মতে, বিদেশী কর্মীদের প্রতি অত্যধিক সদয় হয়ে মন্ত্রিসভার বৈঠকে সবাহ এবং সারাওয়াক রাজ্যে কেন্দ্রের ওই কর্মসূচি নিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে আওতা বাড়ানোর বিষয়টি নির্ভর করছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের চুক্তির ওপর। উল্লেখ্য, ‘সোর্স কান্ট্রি’ হিসেবে পরিচিত ১৫ দেশের নাগরিকরা বৈধকরণ কর্মসূচির ওই সুযোগ নিচ্ছেন। যাতে উল্লেখযোগ্য সংখ্যক অর্থাৎ অর্ধেকের বেশি বাংলাদেশি রয়েছেন বলে অনুমেয়।
সুত্রঃ মানবজমিন।

ভিজিট ভিসা নয়’ শুধুমাত্র একামাধারীরাই প্রবেশ করিতে পারিবে।

১ আগস্ট থেকে প্রবাসীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্তটি কেবলমাত্র সেই বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য যাঁদের কুয়েতের বৈধ একামা রয়েছে এবং যেসব বিদেশী ভিজিট ভিসা গ্রহণ করেন বা যারা দেশে বৈধ একামা নেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, করোনার জরুরী কমিটি কুয়েত সফর করতে ইচ্ছুক বিদেশিদের জন্য ভিসা প্রদান শুরু করেনি।

মন্ত্রিপরিষদ কর্তৃক জারি করা সিদ্ধান্তের মধ্যে কেবল এমন বাসিন্দাদের প্রবেশের অন্তর্ভুক্ত রয়েছে যাদের বৈধ একামা রয়েছে ।
তবে শর্ত থাকে যে, যারা কুয়েতে অনুমোদিত ভ্যাকসিনগুলির দুটি ডোজ পেয়েছে, তারাই প্রবেশ করিতে পারিবেন।

সূত্র মতে, বিদেশে আটকা পড়া বাসিন্দাদের সংখ্যা ৪০০,০০০ ছাড়িয়েছে, তাদের মধ্যে মাত্র কিছু সংখ্যক লোক অনুমোদিত ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছে।

বিমানবন্দরে কোটি টাকার ১৮টি গরু জব্দ করলো ঢাকা কাস্টম হাউস

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গরুগুলো সোমবার দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসে। বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানী অনুমতি না থাকা এবং গরুর আমদানীকারককে না পাওয়া জব্দ করা হয়েছে।

১৩ মাস থেকে ৬০ মাস বয়সী ১৮টি গরু আমদানীকারক সাদেক এগ্রো। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গরুগুলো আসলেও সেগুলোকে নিতে আসেনি কেউ প্রতিষ্ঠানটির কেউ। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এসে নিশ্চিত করেন গরুগুলো ব্রাহমা জাতের । গরুগুলোকে সাময়িক ভাবে প্রাণিসম্পদ অধিদফতরের হেফাজতে রাখা হবে।

বিল অব এন্ট্রিতে গরুগুলোর মূল্য ধরা হয়েছে প্রতিটি ৪০ হাজার ডলার। তবে কাস্টম কর্মকর্তারা ধারণা করছে গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি। গরুগুলোর কোন দাবিদার না পাওয়া গেলে নিলামে বিক্রি করা হবে। গরুগুলোকে সাময়িকভাবে সংরক্ষণের জন্য সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হবে।

এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমদানির ঘোষণা দিয়ে ব্রাহমা জাতের ৩০টি গরু আমদানি করা আনা হলে সেগুলোও আটক করে কাস্টম হাউস। খিলক্ষেতের ডেইরি সান প্রাইভেট লিমিটেড নামের একটি ফার্ম ওই গরুগুলো আমদানী করেছিলো।

বিমানের কুয়েতসহ ৭ রুটে ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়লো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ম্যানচেস্টার, মদিনা, কুয়েতসহ ৭ আন্তর্জাতিক রুটে স্থগিত থাকা ফ্লাইট পরিচালনার মেয়াদ আবারো বাড়িয়েছে।
বিষয়টি ওই সব দেশে বিমানের কান্ট্রি ম্যানেজারদের ই-মেইলের মাধ্যমে দুই দিন আগে জানিয়ে দেয়া হয়েছে।
এর আগে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পরই এসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিমানের বলাকা ভবন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনার প্রাদুর্ভাব প্রতিদিন বাড়তে থাকায় কর্তৃপক্ষ সৌদি আরবের মদিনা, লন্ডনের ম্যানচেস্টার, মধ্যেপ্রাচ্যের কুয়েত, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, মুম্বাই রুটে বিমানের ফ্লাইট ৩১ জুলাই পর্যন্ত বাতিল করে।
তবে শুধু মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট চলাচল আগামী ১৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে বলে ই-মেইলে পাঠানো মেসেজে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট নিয়মিত পরিচালনা ছাড়াও লন্ডনের হিথ্রো, আবুধাবী, দুবাই ও সিঙ্গাপুর, মাস্কাটে ফ্লাইট চলাচল অব্যাহত আছে।
এর মধ্যে সিঙ্গাপুর ও দুবাইয়ে ঢাকা থেকে কোনো যাত্রী যেতে পারছে না।
তবে ফিরতি ফ্লাইটে যাত্রী আসতে পারছে।
জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়া সরকার করোনার কারণে বিদেশী নাগরিকদের জন্য কোয়ারেন্টিনের সময় ২৫ দিন করেছে।

কোভিড-১৯’ কুয়েতে মারা গেছে ১২ জন, শনাক্ত ১,৯৭৭ এবং সুস্থ ১,৮৪১ জন’

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ১২ জন’ শনাক্ত হয়েছে ১,৯৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১,৮৪১জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩৬৫,৬৪৯ জন । মোট মৃতের সংখ্যা ২,০২৯ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৮৪১ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩৪৫,১০৬ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ সোমবার রাত ৮.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৮,৫১৪ জন। আইসিউতে আছেন ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৫,২০৯ জনকে, সর্বমোট ৩০৪৯,৩৪১ জনকে টেস্ট করা হয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আপডেট করেছে। আগামী ০৪/০৬/২০২১ তারিখ হতে কার্যকর হতে যাওয়া নতুন নির্দেশনা মোতাবেক…. আপডেট (০১ জুন ২০২১)ঃ

★ভারত, নেপাল, মালদ্বীপ, মালয়শিয়া, বাহরাইন, ব্রাজিলসহ মোট ১১ টি দেশ হতে যাত্রা শুরু করে কেউ সরাসরি বা অন্য কোন দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকেও বাংলাদেশি কেউ ঐ দেশগুলিতে যেতে পারবেন না৷ (Group A তে ঐ ১১ টি দেশের তালিকা দেখে নিন)।

★তবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বিগত ১৫ দিনের মধ্যে ঐ ১১ টি দেশের কোন দেশে ভিজিটে গিয়েছেন, তারা সরকারের বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌছার পর তাদেরকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

★ উল্লেখ্য যে ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা কার্যক্রম পূর্বের আদেশের ধারাবাহিকতায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে৷

★Group B তে আছে মোট ০৮ টি দেশ (তালিকা দেখে নিন)। ঐ তালিকার অন্তর্ভুক্ত কুয়েত ও ওমান হতে আগত যাত্রীদের বাংলাদেশে পৌছানোর পর সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ০৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ঐসব দেশ থেকে যাত্রা শুরুর আগেই হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং চেক ইনের সময় যাত্রীকে এয়ারলাইন্স কর্মকর্তাদের কাছে হোটেল বুকিং এর প্রমাণপত্র দেখাতে হবে। ০৩ দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে তাদের কোভিড টেস্ট করানো হবে। ফলাফল নেগেটিভ হলে তারা পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন৷

★Group B তে থাকা ডেনমার্ক, গ্রীস, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া ও কোস্টারিকা থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীদের ঢাকায় পৌছার পর বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ হোটেল বুকিং এর প্রমাণপত্র চেকইনের সময় দেখাতে হবে।

★ Group A এবং Group B তে যেসব দেশ নেই তারা Group C এর অন্তর্ভুক্ত। এসব দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যদি দেশে আসার পর তাদের শরীরে কোভিডের কোন লক্ষণ দেখা না যায়৷

★Group C ভুক্ত দেশগুলি থেকে যাত্রা শুরু করে Group A বা Group B তে বর্ণিত দেশগুলিতে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসা যাবে৷ তবে ট্রানজিটকালে বিমানবন্দরের বাইরে যাওয়া যাবে না।

★Group B এবং Group C এর অন্তর্ভুক্ত দেশগুলিতে যেতে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞা নেই। তবে বিদেশযাত্রার জন্য বিমানবন্দরে আসতে হলে আকাশযাত্রার নির্ধারিত সময় শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। অবশ্য যাত্রী যে দেশে যাচ্ছেন বা যে দেশে ট্রানজিট করছেন, সে দেশ বা দেশগুলির কোভিড পরীক্ষা সংক্রান্ত চাহিদা আরও কঠোর হতে পারে।

★Group B, Group C এবং বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে Group A এর অন্তর্ভুক্ত দেশগুলি থেকে যারা আসার সুযোগ পাবেন, তাদের সকলকেই (১০ বছরের কম বয়সী শিশু ব্যতীত) আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে ফ্লাইটে উঠতে হবে।

আন্তর্জাতিক ফ্লাইটের বিধিনিষেধ পরিবর্তন করেছে বেবিচক

আন্তর্জাকি ফ্লাইটের বিধি-নিষেধ পরিবর্তন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ সোমবার (৫ জুলাই) এ নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনায় ৮টি দেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। দেশগুলো হচ্ছে- বোতসোয়ানা, ভারত, মঙ্গলিয়া, নাম্বিয়া, নেপাল, পানামা, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া। এসব দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না। বাংলাদেশ থেকে যাওয়াও যাবে না।

তবে, আর্জেন্টিনা, ব্রাজিল, কলোম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, উরুগেয়ে থেকে যারা বাংলাদেশে আসবেন, তারা করোনার ভ্যাকসিন এক ডোজ নেওয়া থাকলে বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। আর যারা ভ্যাকসিন নেননি, তারা ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে ১৪টি কোয়ারেন্টিনে থাকবেন।

দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।  এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে।  এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯,৯৬৪ জনের, যা এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।  এ নিয়ে মোট করোনা শনাক্ত হলেন ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫,১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। ২৪ ঘণ্টায় মোট টেস্ট করা হয় ৩৪ হাজার ২ জনের। টেস্টের বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

এর আগে গতকাল রবিবার দেশে করোনায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৮ হাজার ৬৬১ জন।   এর আগে গত ১ জুলাই ১৪৩ জনের মৃত্যু হয়।

এরপরের দিন ১৩২ জন মারা যান। ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়।

সুত্র ঃ-বিডি প্রতিদিন/

কুয়েতে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাইকে ডেলিভারী নিষিদ্ধ’

কুয়েতের শ্রম বিভাগের নির্বাহী কাউন্সিল বলেছে যে, খাবারের অর্ডার দেওয়ার জন্য সূর্যের উত্তাপে মোটর সাইকেলের উপর পরিশ্রমকারী কর্মীরা দেখা দুর্ভাগ্যজনক ।

এটিকে রেজোলিউশন শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন কাউন্সিল।

৫৩৫/২০১৫ রিজুলেশন অনুসারে যা সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা অবধি সরাসরি সূর্যের উত্তাপের অধীনে উন্মুক্ত অঞ্চলে কাজ করতে নিষেধাজ্ঞা জারি করে।

কাউন্সিল একটি বিবৃতিতে বলেছে যে, যোগ করেছে, এটি লোভের স্ফটিক স্পষ্ট প্রমাণ এবং শ্রমিকদের তাদের স্বাস্থ্য এবং সুরক্ষার আইনের লঙ্ঘন, গরমে তাদের সহায়তার জন্য একটি ছোট, শীতাতপ নিয়ন্ত্রিত বাহন সরবরাহ না করে ব্যয় হ্রাস করার জন্য বাইক দিয়ে কাজ করানো হচ্ছে ।

শ্রম কাউন্সিলের জেনারেল বিভাগের শ্রম জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বাইকের পরিবর্তে এসি কার সরবরাহের আহবান জানিয়েছেন।

সুত্রঃ আরব টাইমস।

🔴 সতর্কবার্তা…. ইদানিং ফেসবুকে অনেক পেইজ বা গ্রুপে এই ধরনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে তারা টাকা লোন দিবে। কেউ এই ধরনের ফাঁদে পরবেন না।

আপনার পাসপোর্ট, বতাকা, ব্যাংক কার্ড এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র একান্তই আপনার। আর কুয়েত এমন একটা দেশ যেখানে লোন/কিস্তি/ লোনে পন্য নিলে তখন আপনার বতাকার নাম্বার নিবে। এবং সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে ফেঁসে যাবেন।

অনেকই বিভিন্ন সমস্যায় পরে কুয়েত থেকে লোন নেয় বিভিন্ন লোকের মাধ্যমে। যা চলে প্রতারনা। বেশ কয়েকজনের মেসেজ পেয়েছি তারা ৯০ দিনার লোন নিয়েছিলো বাতাকার ফটোকপি এবং স্বাক্ষর দিয়ে। কিন্তু পরবর্তিতে দেখা যায় তাদের ৯০ দিনার পরিশোধ করার পরও আরো টাকা পরিশোধ করতে হচ্ছে যা প্রায় ৬০০ দিনারের মতো। শুধু মাত্র একটু ভুলের জন্য।

কি ভুল ছিলো??লোন হিসেবে টাকা টা নেওয়ার সময় কাউকে জিগ্গাসা করেনি এমনকি সে তার বতাকার ফটোকপি দিয়েছে।

ইদানিং ফেসবুকে অনেক পেইজ বা গ্রুপে এই ধরনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে তারা টাকা লোন দিবে। কেউ এই ধরনের ফাঁদে পরবেন না।

শুধু এতটুকুই বলবো: পার্সনাল কাগজপত্র অন্যকে দেওয়া থেকে বিরত থাকুন। কোনো কিছু করার আগে প্রয়োজনে অভিজ্ঞ কারো সাথে পরামর্শ করে নিন।

নোট: এই ধরনের কারবারে টাকা লোন দেওয়া ব্যাক্তি,অফিস,মক্তব, পেইজ গুলো কিন্তু গায়েব হয়ে যায়। সাবধান।

সুত্র ঃ- বাংলাদেশী ইন কুয়েত।

kawsar