ক্যাটাগরি Uncategorized

ফ্লাইট বন্ধ’ শাহজালালে কাতার ও সৌদি ফেরত প্রবাসীদের বিক্ষো’ভ

কানেক্টিং ফ্লাইট না পেয়ে হযরত শাহজালাল আ’ন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষো’ভ করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা। যাত্রীদের অধিকাংশই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই এবং কাতার ফ্লাইটে সকালে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে বিমানবন্দরের অভ্য’ন্তরীণ টার্মিনালে প্রবেশ করে তারা বিক্ষো’ভ করেন। এসময় তাদের সঙ্গে বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাদের সঙ্গে বা’কবিত’ণ্ডা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, কাতারের দোহা থেকে ভোর সাড়ে ৬টায় এবং সকাল সাড়ে ৯টায় সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদে’শের পৃথক দুটি ফ্লাইট ঢাকায় আসে। এই দুই ফ্লাইটে প্রায় দুইশ থেকে আড়াইশ’র মতো যাত্রী চট্টগ্রাম ও সিলেটের কানেক্টিং ফ্লাইটের টিকিট নিয়ে আসেন। আজ থেকে সারাদেশে সরকারের ক’ঠোর বিধিনি’ষেধ জারি করার কারণে সারাদেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। একারণে সেসব কানেক্টিং ফ্লাইটের যাত্রীরা আর তাদের গন্তব্যে পৌঁছাতে পারেননি। ফ্লাইট বন্ধ থাকায় বিমানের সেসব যাত্রী বিমানবন্দরে বিক্ষো’ভ করছেন।

ঘটনাস্থলে উপস্থিত বিমানের সৌদি ফ্লাইটের একজন যাত্রী (নাম প্রকাশে অ’নিচ্ছুক) বলেন, আমরা সৌদি থেকে ঢাকা হয়ে চট্টগ্রামের টিকিট কেটে এসেছিলাম। আমরা সব টাকা পরিশো’ধ করেই এসেছি। আমাদের বলা হয়েছিল ল’কডা’উন হলেও বিশেষ ফ্লাইটে করে আমাদের চট্টগ্রাম পাঠানো হবে। তবে এখা’নে এসে শুনলাম ফ্লাইট যাচ্ছে না। এখন আমরা কীভাবে বাড়ি ফিরব?

বিমানবন্দরে উপস্থিত বিমান বাংলাদেশের একজন প্রতিনিধি বলেন, বিমানের পক্ষ থেকে এসব যাত্রীদের বহনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি চাওয়া হয়েছিল। তবে আজ ভোর পর্যন্ত বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক আমাদের সেই অনুমতি দেয়নি। তাই আপাতত যাত্রীদের কানেক্টিং ফ্লাইট দেওয়া সম্ভব হচ্ছে না।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘ট্রানজিট প্যাসেঞ্জারদের টিকিট কা’টা ছিল। কিন্তু সিভিল এভিয়েশনের বিধিনিষেধের কারণে তারা যেতে পারছে না। একারণে যাত্রীদের মধ্যে একটু উ’ত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এয়ারলাইনসের লোকজনও আছে। এপিবিএনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

এর আগে বুধবার জারি করা এক সার্কুলারে ১ জুলাই থেকে জা’রি করা সরকারি বিধিনিষেধের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ৭ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করে বেবিচক। এদিন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবিরের জারি করা সার্কুলারে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১ জুলাই ভোর ছয়টা থেকে ৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে ত্রাণ-সাহায্যের সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাইটগুলো অনুমতি নিয়ে চলতে পারবে। তবে সেক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করা হবে। @জনতা।

বাংলাদেশে পর্তুগিজ কনস্যুলেট সেবা স্থাপনের লক্ষে কাজ করছে দূতাবাস

পর্তুগাল ও বাংলাদেশ উভয় রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধু সুলভ সম্পর্ক বিদ্যমান দীর্ঘদিনের। বাংলাদেশ দূতাবাস লিসবন এর হিসাব অনুযায়ী প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশি দেশটিতে বসবাস করছে। তাদের দীর্ঘদিনের স্বপ্ন ভারত থেকে ভিসা সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে ঢাকায় দ্রুত কনসুলেট সেবা কিংবা ভিএফএস স্থাপন করা। বাংলাদেশে পর্তুগালের দূতাবাস কিংবা ভিএফএস না থাকায়, প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত কারণে ভারতের দিল্লীতে যেতে হয়। প্রবাসীদের তথ্য অনুযায়ী সেখানে অনেক বাংলাদেশিদের হয়রানি কিংবা আর্থিক ক্ষতির সম্মুখীন ও হতে হয়, যা মোটেও কাম্য নয়। তাছাড়া বর্তমানে করোনার কারণে দিল্লীতে দীর্ঘদিন পর্তুগিজ দূতাবাস বন্ধ থাকে।

পাশাপাশি অনেকেই ফ্যামেলি ভিসার জন্যে আবেদন করার পর অনুমতি পেয়েও দিল্লিতে ফাইল জমা দিয়ে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, ঢাকায় কনসুলার সেবা চালু করাই হবে এটার একটা উপযুক্ত সমাধান।

মোহাম্মদ আল আজিম।

দেশে পৌঁছেছে করোনার ৪৫ লাখ ডোজ টিকা

চীন থেকে কেনা ও যুক্তরাষ্ট্রের উপহারের মোট ৪৫ লাখ টিকা দেশে পৌঁছেছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র উপহার দিয়েছে ২৫ লাখ মডার্নার ভ্যাকসিন। আর চীনের সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সব জটিলতা কেটে গেছে, শিগগিরই শুরু হবে গণটিকা কার্যক্রম। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, প্রতিটি নাগরিকের জন্য ভ্যাকসিন কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, টাকা নিয়ে সমস্যা হবে না।

সূত্রঃ যমুনা টিভি।

কোভিড-১৯’ কুয়েতে মারা গেছে ১৬ জন, শনাক্ত ১,৮৯৫ এবং সুস্থ ১,৭৭৫ জন’

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ১৬ জন’ শনাক্ত হয়েছে ১,৮৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১,৭৭৫ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩৬০,৪০৬ জন । মোট মৃতের সংখ্যা ১,৯৯৫ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৭৭৫ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩৩৯,৬০৪ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ শুক্রবার রাত ৮.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৮,৮০৭ জন। আইসিউতে আছেন ২৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৬,৬৩০ জনকে, সর্বমোট ৩০০৯,১৬৬ জনকে টেস্ট করা হয়েছে।

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আরব আমিরাত।

বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকায় যেতে পারবেন না আমিরাতবাসী। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে আরব আমিরাত ভ্রমণে এই দেশগুলো থেকে ২১ জুলাই পর্যন্ত যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

মে মাসের শুরুতে দেশটির ন্যাশনাল এমারর্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে টুইটে বলা হয়, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার কোনো যাত্রী ও উড়োজাহাজ আমিরাতে প্রবেশ করতে পারবে না। এমনকি এ চার দেশে ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্যও আমিরাতের দুয়ার বন্ধ থাকবে। তবে এ চার দেশে ট্রানজিট নেওয়া ফ্লাইট আমিরাতে প্রবেশ করতে পারবে।’

গতকালের ঘোষণায় বলা হয়েছে, দেশগুলোতে থাকা আরব আমিরাতের নাগরিকেরা করোনায় আক্রান্ত হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৭৮ জনে।  

গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়েছিল। ৩০ জুন মারা যান ১১৫ জন।

গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।  

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৪৮৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৩০ হাজার ৪২ জনে।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১২ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭  শতাংশ।

সুত্র ঃ-বিডি প্রতিদিন/

হৃদয় বিদারক: দুধের জন্য মৃত মায়ের বুকে শুয়ে কাঁদছে অবুজ শিশু’

সোশ্যাল ডেস্কঃ হাসপাতালের বেডে পড়ে আছে মায়ের লা’শ। মৃ’ত মায়ের বুকের ওপর মাথা রে’খে শু’য়ে আছে ১০ মাসের শিশু। সে এখনো জানে না মা আর বেঁচে নেই। চাইলেও আর কখনো মায়ের দু’ধ খেতে পারবে না। তবে মায়ের ন’ড়াচ’ড়া না দেখে কাঁ’দতে থাকে শিশুটি। তার হা’হাকা’রে ভা’রী হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

বৃহস্পতিবার বিকেলে হৃ’দয়স্প’র্শী’ এমনই দৃশ্য দেখা গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ হাসপাতালের চিকিৎসক-নার্সদের অবহে’লাতেই মা’রা যান ২৪ বছর বয়সী সুমি বেগম। মা হা’রা হয় দু’ধের শিশুটি। সুমি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকারবাজার এলাকার এমরান মিয়ার স্ত্রী ও মন্নান মিয়ার মেয়ে। তার বাবার বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামে।

স্বজনরা জানান, বুধবার দুপুরে সুমির পে’টব্য’থা দেখা দেয়। পরে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। কিন্তু বৃহস্পতিবার সকালে কিছু পরীক্ষা-নিরী’ক্ষা শেষে তাকে হাসপাতালের সাধারণ মহিলা ওয়ার্ডে রাখেন নার্সরা। তবে তার অবস্থা আশ’ঙ্কাজ’নক ছিল। মেয়ের এমন অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার নিতে চিকিৎসক-নার্সদের কাছে তাগিদ দেন সুমির মা রাহেনা বেগম ও বাবা মন্নান মিয়া। কিন্তু তাদের কথা কানে নেননি তারা। বৃহস্পতিবার দুপুরে আরো অ’বন’তি হলে সুমিকে ই’নজে’কশন পু’শ করেন সিনিয়র নার্স অনিতা সিনহা ও মিডওয়াইফ রত্না মণ্ডল।

এরপর থেকেই সুমির ন’ড়াচ’ড়া ব’ন্ধ হয়ে যায়। বিষয়টি ডিউটি ডাক্তার মুন্না সিনহা ও নার্সদের জানানো হয়। কিন্তু তারা বলেন- রোগী ঘুমিয়ে আছেন, ডি’স্টা’র্ব করবেন না। বিকেলেও রোগীর ন’ড়াচ’ড়া না দেখে নার্সকে জানালে নার্সরা মুন্না সিনহাকে নিয়ে আসেন। পরে সুমিকে মৃ’ত ঘোষণা করেন তিনি। সুমির মা রাহেনা বেগম বলেন, আমার মেয়ের মৃ’ত্যুর জন্য হাসপাতালের নার্স ও ডিউটি ডা’ক্তারই দা’য়ী। আমরা তাদের বি’চার চাই।

ডিউটি ডাক্তার মুন্না সিনহা ও মিডওয়াইফ রত্না মণ্ডল জানান, মৃ’তের স্বজনরা আমাদের কাছে রো’গীকে রেফারের জন্য বলেনি। আমাদের চিকিৎসার মধ্যে কোনো ত্রু’টি ছিল না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, এ ঘটনায় হাসপাতালের কেউ দা’য়ী থাকলে তদ’ন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
#সংগৃহীত সোশ্যাল মিডিয়া থেকে।

আজ কুয়েতে প্রচন্ড গরমের পড়বে।

কুয়েতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে যে আজ শুক্রবার প্রচন্ড গরম পড়বে, তাপমাত্রা ৫০ থেকে ৫২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হতে পারে ।

প্রশাসনের আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষক আব্দুলাজিজ আল-কারাভি কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ) কে বলেছেন যে, পরিবর্তনশীল বাতাসের সাথে উত্তর-পশ্চিমে, হালকা থেকে মাঝারি থাকবে এবং প্রতি ঘন্টায় গতিবেগ ৮ থেকে ২৬ কিলোমিটার থাকবে ।

রাতে তাপমাত্র ৩২ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে ।

অন্যদিকে আজ শুক্রবার সকাল ৯ টার প্র থেকে গরমের তীব্রতা বেশ প্রকট দেখা যাচ্ছে, কুয়েতে গরমের দিনে সকাল ১১ টার প্র খোলা জায়গায় কাজ করা নিষিদ্ধ রয়েছে ।

এতদ্বারা ঢাকা ও গাজীপুর জেলার বিদেশগমনেচ্ছু কর্মীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,

এতদ্বারা ঢাকা ও গাজীপুর জেলার বিদেশগমনেচ্ছু কর্মীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোভিড ভ্যাকসিন টিকা গ্রহণে আগ্রহী কর্মীগণ যারা ১ জানুয়ারি ২০২১ সালের পর বিএমইটিতে রেজিষ্ট্রেশন করেছেন তারা পাসপোর্ট নাম্বার ব্যবহার করে http://www.shurokkha.gov.bd তে টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। মন্ত্রণালয়, বিএমইটি কিংবা ডিইএমও অফিসে আসবার প্রয়োজন নেই।
যারা ১ জানুয়ারি ২০২১ এর পূর্বে বিএমইটিতে রেজিষ্ট্রেশন করেছেন বা ছুটিতে দেশে এসেছেন তারা বাসায় বসে আমি প্রবাসী অ্যাপ এ অথবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, (ডিইএমও) ঢাকায় এসে রেজিষ্ট্রেশন করে http://www.shurokkha.gov.bd এ কোভিড ভ্যাকসিনের জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিষ্ট্রেশন এ আগত কর্মীদের নিম্নোক্ত তারিখ অনুযায়ী রেজিষ্ট্রেশন এর জন্য ডিইএমও অফিসে আসার অনুরোধ জানাচ্ছি-
০২/০৭/২১ এবং ০৩/০৭/২১- দোহার উপজেলা
০৪/০৭/২১- নবাবগঞ্জ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন
০৫/০৭/২১- কেরানীগঞ্জ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
০৬/০৭/২১- সাভার, গাজীপুর সদর উপজেলা
০৭/০৭/২১- কাপাসিয়া, কালিয়াকৈর, কালীগঞ্জ উপজেলা
০৮/০৭/২১- শ্রীপুর, নবাবগঞ্জ উপজেলা
০৯/০৭/২১- দোহার, সাভার এবং কেরানীগঞ্জ উপজেলা

বিদেশগামী অভিবাসীদের করোনার টিকা নিতে করণীয় সম্পর্কে বিএমইটির বিজ্ঞপ্তিটি দেখুন।

অনেক প্রবাসী জাতীয় পরিচয় পত্র না থাকলেও এবং ৪০ বছরের কম বয়ষ্করাও টিকা নিতে পারবেন।
করোনার টিকা রেজিস্ট্রেশনের জন‍্য করণীয়ঃ
ধাপ-১ঃ
আপনার মোবাইলে play store এর মাধ‍্যমে ami probashi এপটি ডাউনলোড করুন। ডাউনলোড করে বিএমইটি রেজিস্ট্রেশন ফরমটি ফিল আপ করে আপনার পাসপোর্টের ২য় পৃষ্ঠার ছবি তুলে আপলোড করবেন। ফরমটি ফিল আপ করার সময় আপনার যে ফোন নম্বরটি দিবেন সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে ফরম ফিল আপ করার সময় এ নম্বরটি ফরমে দিতে হবে।
আবেদন করার ৭২ ঘন্টা অথবা তার পূর্বেই আপনার পাসপোর্ট যাচাইয়ের (validation) পর আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে মর্মে মেসেজ পেলে আপনাকে একটি নম্বর দেয়া হবে সে নম্বরে ৩০০ টাকা বিকাশ বা রকেটের মাধ্যমে পাঠাতে হবে। টাকা পাঠানোর পর আপনি বিএমইটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন।
বিকল্পঃ
আপনি যদি কোন কারণে ami probashi এপসের মাধ‍্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আগামীকাল থেকেই আপনার নিজ জেলার জেলা কর্মসংস্থান কার্যালয় /টিটিসি তে গিয়ে ফরম পূরণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি ও ২০০ টাকা ফি নিয়ে যেতে হবে। তবে করোনা ও লকডাউনের মধ‍্যে অফিসে না গিয়ে নিজের বাড়িতে বসে আমি প্রবাসী এপের মাধ‍্যমে করার চেষ্টা করুন। অফিসে গিয়ে রেজিস্ট্রশন করলেও আপনাকে আবার নিম্নোক্ত প্রক্রিয়ায় সুরক্ষা এপসে রেজিস্ট্রেশন করতে হবে।
ধাপ-২ঃ
ami probashi এপে অথবা জেলা কর্মসংস্থান কার্যালয় /টিটিসিতে উপরোক্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনি http://www.surokkha.gov.bd তে রেজিস্ট্রেশন করবেন। এ ওয়েবসাইটে আগামী ২/৩ দিন পর ” বিদেশগামী বাংলাদেশী অভিবাসী কর্মী”নামের যে ফিল্ডটি প্রদর্শিত হবে তাতে ক্লিক করে প্রয়োজনীয় তথ‍্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর মোবাইলে মেসেজের মাধ‍্যমে টিকা গ্রহণের তারিখ ও স্থান জানতে পারবেন।
বিঃ দ্রঃ (১)সৌদি আরব প্রবাসী যাদের এক ডোজ টিকা দেওয়ার ১৪ দিন বা তার আগেই ফ্লাইট রয়েছে তাদের টিকা নিয়ে কোন লাভ হবে না, কারণ তাদেরকে কোয়ারেন্টাইন করতেই হবে। অর্থাৎ এক ডোজ টিকা দেওয়ার ১৪ দিন পর ফ্লাই করলে আপনার কোয়ারেন্টাইন করতে হবে না, তবে সেক্ষেত্রে সৌদির Tawakkalna এপসে ডাটা এন্ট‍্রি দিতে হবে।
(২) যারা সৌদি আরবে এক ডোজ টিকা নিয়েছেন এবং তাওয়াক্কালনা এপসে তথ‍্য আছে তাদেরও সৌদি আরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে না।
(৩) ইতোমধ‍্যে দেশে যারা অক্সফোর্ড এস্ট্রাজেনেকার ২ ডোজ বা এক ডোজ টিকা নিয়েছেন তাদেরও কোয়ারেন্টাইন লাগবেনা, তবে সেক্ষেত্রে যাওয়ার এক সপ্তাহ পূর্বেই তাওয়াক্কালনা এপসে ডাটা এন্ট্রি করে নিতে হবে।