এই জালিয়াতি গ্রুপটিতে ৩ জন ভারতীয় নাগরিক এবং একজন মিশরীয় নাগরিক রয়েছে , উল্লেখ্য এই জালিয়াতি গ্রুপের নেতা একজন ভারতীয় নাগরিক সে ভারত থেকে এই কার্যক্রম পরিচালনা চালাচ্ছিলেন!
📌নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….
✍️ Collected, Translated and posted by Nahar Hoque
কোভ্যাক্সের আওতায় আগামী দুদিনে দেশে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রথম ডোজের ১২ লাখ টিকা আগামীকাল দেশে আসছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। আগামীকাল ২ জুলাই রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা এসে পৌঁছাবে।
দেশে আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন শুরু হওয়ায় ভারতীয় ভিসা সেন্টারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে বলে জানানো হয়েছে।
মালয়েশিয়ায় অবৈধ ৮৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২২৯ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ৮৮ বাংলাদেশি, ৯৯ ভারতীয়, ৩৩ পাকিস্তানি, ৫ মিয়ানমার, ৩ ইন্দোনেশীয় ও এক নেপালি নাগরিক রয়েছেন। গতকাল বুধবার (৩০ জুন) বেলা ১১টার দিকে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকার একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাশাপাশি লকডাউনের এসওপি লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়।
সুরক্ষা অ্যাপসে প্রবাসীদের নিবন্ধনের কোন ব্যবস্থা চালু হয়নি। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় ও স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, করোনার টিকা নেওয়ার জন্য প্রবাসী কর্মীদের নিজ নিজ জেলার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে নিবন্ধিতদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে, তারপর যাচাই-বাছাই করে টিকা দিবে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার থেকেই টিকার রেজিস্ট্রেশনের জন্য খোলা থাকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিস।
যাদের নিবন্ধন সম্পন্ন হবে তাদের মোবাইলে মেসেজ দিয়ে জানানো হবে, কবে কোথায় গিয়ে টিকা নিতে হবে। আরও তথ্যের জন্য জেলার জনশক্তি কর্মসংস্থান অফিসে যোগাযোগ করুন।
২০১৭ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ৫৬ লাখ অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা রেসিডেন্সি আইন, শ্রম আইন, অথবা বর্ডার এর সিকিউরিটি ভঙ্গ করে সৌদি আরবে প্রবেশ ও বসবাস করছিলেন। এর মাঝে ১৫ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন কে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।
সৌদি আরব থেকে অবৈধ প্রবাসী এবং অধিবাসীদের শনাক্ত এবং গ্রেফতার করার লক্ষ্যে একসাথে কাজ করছে ১৯টি মন্ত্রণালয়, যার মাঝে রয়েছে সৌদি আরবের শ্রম ও মানবসম্পদ মন্ত্রণালয়, সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, ডিরেক্টরেট জেনারেল অফ পাসপোর্টস ওয়রফে জাওয়াজাত, এবং অন্যান্য।
জানা গিয়েছে, ২০১৭ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত মোট ৫৬ লাখ ১৫ হাজার ৮৮৪ জন অবৈধ প্রবাসী এবং অধিবাসীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মাঝে ৪৩ লাখ ৪ হাজার ৩০৬ জন মানুষ বসবাস এর আইন অর্থাৎ রেসিডেন্সি ল ভঙ্গ করার দায়ে গ্রেফতার হয়েছে। এছাড়াও ৮ লাখ ২ হাজার ১২৫ জন মানুষ শ্রম আইন এবং চুক্তি ভঙ্গ করার দায়ে গ্রেফতার হয়েছেন। বিভিন্ন সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় গ্রেফতার হয়েছেন আরো ৫ লাখ ৯ হাজার ৫৫৩ জন।
এরই মাঝে ১ লাখ ১৬ হাজার ৯০৮ জনকে দক্ষিণ সীমান্তে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় গ্রেফতার করা হয়। এদের মাঝে ৫৪ শতাংশ ইথিওপিয়ান, ৪৩ শতাংশ ইয়েমেনি, এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার মানুষ ছিলেন।
অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাবার চেষ্টা করার সময় আটক হয়েছেন মোট ৯ হাজার ৫০৮ জন মানুষ। এছাড়াও অবৈধ প্রবাসীদের প্রবেশ, বসবাস এবং পরিবহণে সহায়তা করার জন্য ২ হাজার ৭৬৬ জন সৌদি নাগরিক সহ মোট ৮ হাজার ২২২ জন মানুষকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সৌদি নাগরিকদের মধ্যে ২ হাজার ৭৬১ জন এর তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং তাদেরকে প্রাপ্য শাস্তি এবং জরিমানা করা হয়েছে। বাকি ৫ জন এর উপরে এখনো তদন্ত চলমান রয়েছে।
বর্তমানে ৫৩ হাজার ৯১৬ জন প্রবাসী ডিটেনশন সেন্টারে রয়েছে, যার মাঝে ৪৯ হাজার ৯৫৪ জন পুরুষ এবং ৩ হাজার ৯৬২ জন নারী রয়েছেন। মোট গ্রেফতারকৃতদের মাঝে ৭ লাখ ১৪ হাজার ২০৮ জনকে সংক্ষিপ্ত শাস্তি এবং জরিমানা দেয়া হয়েছে।
মোট ৯ লাখ ১ হাজার ৭০০ জন অবৈধ প্রবাসীকে ভ্রমণের সঠিক কাগজপত্র করার জন্য নিজ নিজ দেশের এমব্যাসিতে পাঠানো হয়েছে, এবং ১ লাখ ৪৭ হাজার ৩৪০ জন সৌদি আরব ত্যাগ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। \
দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুন দেশে ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন।
এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।
আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ।
এর আগে গতকাল বুধবার করোনায় ১১৫ জনের মৃত্যু হয়। করোনার ইতিহাসে সেদিন সর্বোচ্চ ৮৮২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
পৃথিবীর বহু দেশেই করোনার টিকাকরণ অনেক দূর এগিয়ে গিয়েছে। ভারতেও টিকাকরণের কাজ চলছে। কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন, এক বার টিকা নিলে কি আর কোনও দিন নিতে হবে না? নাকি নির্দিষ্ট সময় অন্তর নিয়ে যেতে হবে টিকা?
এখনও পর্যন্ত কোনও টিকা-নির্মাতাই নিজেদের টিকাকে ১০০ শতাংশ কার্যকর বলে দাবি করেননি। ফলে এক বার টিকা নিলেই যে সারা জীবনের নিরাপত্তা পাওয়া যাবে, এমন কোনও সম্ভাবনা নেই। চিকিৎসক সুবর্ণ গোস্বামীও তেমনই মনে করে। তাঁর কথায়, ‘‘এমআরএনএ ভাইরাস অত্যন্ত দ্রুত নিজের রূপ বদলায়। যত ছড়াবে, তত এর রূপ বদলাবে। ফলে বর্তমান টিকা যে ভবিষ্যতেও কাজ করবে এমন ভাবার কারণ নেই।’’
বর্তমানে ডেল্টা এবং ডেল্টা প্লাসের মতো করোনাভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ বাড়ছে বহু জায়গায়। ইতিমধ্যেই কেন্দ্র এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সুবর্ণর আশঙ্কা, এই সব নতুন প্রজাতির অনেকগুলির ক্ষেত্রেই বর্তমান টিকাগুলি ভাল করে কাজ না করতে পারে।
কত দিন থাকতে পারে টিকার প্রভাব?
সে ক্ষেত্রে কি বছর বছর নতুন টিকা বা বুস্টার নিতে হবে? ‘‘ইনফ্লুয়েজার জীবাণুও দ্রুত রূপ বদলায়। ফলে তারও টিকা বারবার বদলায়। বছর বছর টিকা নিতেও হয়। করোনার ক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’’
তবে বর্তমান টিকাগুলির কর্মক্ষমতা দীর্ঘ কত দিন থাকবে, তা নিয়েও সন্দেহ রয়েছে চিকিৎসমহলে। কয়েক বছর কি নিরাপত্তা দিতে পারে টিকাগুলি? সুবর্ণর বক্তব্য, ‘‘হ্যাঁ বা না— দু’টোর কোনওটা বলারই সময় আসেনি। সবে ৬ মাস হল টিকাকরণ শুরু হয়েছে। বছরটা কাটুক। তার পরে বোঝা যাবে, বর্তমান টিকাগুলির প্রভাব কত দিন থাকছে।’’
লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। অভ্যন্তরীণ ফ্লাইট সহ সকল ধরণের যান চলাচল বন্ধ থাকবে। বিদেশগামী যাত্রীরা দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া করে বিমানবন্দরে যেতে পারবেন। বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরে যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট, পাসপোর্ট সঙ্গে রাখবেন। পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে চাইলে দেখাবেন। কোথাও কোন বাঁধার সমুখ্খীন হলে ৯৯৯ এ কল করুন।
বিদেশ থেকে আগত যাত্রীরা বিমানবন্দরে থাকা রেন্ট-এ কারের মাধ্যমে গাড়ি ভাড়া করে দেশের যে কোন জায়গায় যেতে পারবেন। তাদেরও সঙ্গে ফ্লাইটের টিকিট, পাসপোর্ট ইত্যাদি সঙ্গে রাখতে হবে। পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে চাইলে দেখাবেন। কোথাও কোন বাঁধার সমুখ্খীন হলে ৯৯৯ এ কল করুন।
বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। কোন অভিযোগ থাকলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারেন।
01819-262172 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান *01712-207227 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম