ক্যাটাগরি Uncategorized

পুরুষ ও নারীর মস্তিষ্কে কি পার্থক্য আছে?

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

জার্মানির এক গবেষণা কেন্দ্রে মস্তিষ্কের গঠন নিয়ে গবেষণা চলছে৷ তারা একটি থ্রিডি ম্যাপ তৈরি করেছেন যেখানে মস্তিষ্কের ভেতরের স্নায়ু ও অন্যান্য গঠন খুব ভালোভাবে দেখা যায়৷

দুই লিঙ্গের মস্তিষ্কের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে পার্থক্য দেখা গেছে সেটা হচ্ছে, পুরুষদের মস্তিষ্ক নারীদের চেয়ে আকারে বড়৷ কিন্তু তাই বলে পুরুষদের মস্তিষ্ক ভালো ও দ্রুত কাজ করে, এমন মনে করার কারণ নেই বলে জানিয়েছেন জার্মানির হেল্মহলৎস গবেষণা কেন্দ্রের নিউরোসায়েন্টিস্ট সুজানে ভাইস৷

২০১৩ সালের এক বিতর্কিত গবেষণায় দুই লিঙ্গের মধ্যে আরেকটি পার্থক্য খুঁজে পাওয়ার দাবি করা হয়েছিল৷ এতে বলা হয়েছিল, নারী মস্তিষ্কের দুই অংশের একে অন্যের সঙ্গে যোগাযোগ পুরুষদের চেয়ে ভালো৷ আর পুরুষদের ক্ষেত্রে মস্তিষ্কের প্রতিটি অংশের অভ্যন্তরে যোগাযোগ ভালো৷ মানুষ যে মনে করে পুরুষ ও নারীর কিছু বৈশিষ্ট্য আলাদা, ঐ গবেষণার তথ্য সেটাই প্রমাণ করে৷ যেমন মানুষ মনে করে, মেয়েরা পুরুষদের চেয়ে বেশি সহানুভূতিশীল৷

তবে নতুন গবেষণায় দেখা গেছে পুরুষ ও নারীর মস্তিষ্কে ততটা পার্থক্য নেই৷ বরং অনেকের ধারনার চেয়েও দুই লিঙ্গের মস্তিষ্কে অনেক মিল আছে৷ সুজানে ভাইস বলেন, ‘‘পুরুষ ও নারীর মস্তিষ্কের চেয়ে সমলিঙ্গের, অর্থাৎ দুজন পুরুষ কিংবা দুজন নারীর মস্তিষ্কের মধ্যে বেশি পার্থক্য দেখা গেছে৷ গবেষণায় দেখা গেছে, মেয়েরা ভাষা শিক্ষায় ভালো, আর ছেলেরা ভালো বিজ্ঞানে৷ কিন্তু এসব গবেষণায় খুব কম নমুনা নেয়া হয়েছে৷ আপনি যদি মাত্র ২০, ৫০ কিংবা ১০০ মানুষের উপর গবেষণা করেন তাহলে আসলে পুরো ছবিটা উঠে আসে না৷”

কিন্তু পুরো ছবিটা আসলে কী? পুরুষ ও নারীর দক্ষতার পার্থক্য খুঁজতে হাজার হাজার গবেষণা হয়েছে৷ ফলাফল? আসলে তেমন নেই৷ বরং পার্থক্যের চেয়ে মিলই বেশি পাওয়া গেছে৷ সূত্র: ডয়চে ভেলে।

ঘুমের মধ্যে যৌন স্বপ্ন দেখা কীসের ইঙ্গিত!

রোববার, ১৬ জানুয়ারী ২০২২, ০২ মাঘ ১৪২৮, ১২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ঘুমের মধ্যে স্বপ্ন কে না দেখে? কিন্তু যৌন স্বপ্ন? অনেকেই মুখে বলতে লজ্জা বোধ করলেও বিজ্ঞানীরা কিন্তু বলছেন, মানুষ যত স্বপ্ন দেখে তার মধ্যে ৮ শতাংশই যৌন স্বপ্ন।

আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিন-এর একটি গবেষণা বলছে, যৌন স্বপ্নগুলির মধ্যে মানুষ সবচেয়ে বেশি দেখে সঙ্গমের স্বপ্ন। এ ছাড়া বিভিন্ন যৌন ভঙ্গিমা, চুম্বনের স্বপ্নও দেখেন অনেকে। নারী-পুরুষ উভয়েরই চার শতাংশ ক্ষেত্রে স্বপ্ন দেখার সময় রতিতৃপ্তি হয় বলেও দাবি বিজ্ঞানীদের।

অনেকেই প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকাকে এই ধরনের স্বপ্নে দেখে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সম্পর্কে টানাপড়েন চললে স্বপ্নে অনেক ক্ষেত্রেই বর্তমান সঙ্গীকে প্রতিস্থাপিত করে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার চেহারা।

অনেক ক্ষেত্রেই মানুষ নিজের যৌন অপ্রাপ্তিগুলিকে পূরণ হতে দেখে স্বপ্নে। যে যে কামনাগুলি বাস্তবে পূরণ হচ্ছে না সেগুলিকে পূরণ হতে দেখেন অনেকে। বেশির ভাগ সময়েই সেই সব অপ্রাপ্তি প্রতীকের রূপে উঠে আসে। কিন্তু যৌন স্বপ্নে প্রতীক কম, প্রত্যক্ষ-দর্শন বেশি। আবার অনেকেই স্বপ্নে যৌনসঙ্গী হিসেবে এমন কোনও মানুষকে দেখে থাকেন, যিনি তার কাছে অপ্রত্যাশিত। এটি যেমন সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি গোপন আকর্ষণ থেকে হতে পারে, তেমনই এমনও হতে পারে যে ওই ব্যক্তির কিছু গুণ আপনি নিজের মধ্যে চাইছেন বা তাকে অন্য কারো পরিবর্তন হিসেবে দেখছেন। সচেতন মন যা অস্বীকার করে, অবচেতন তাকেই স্বপ্নে দেখায়।

অনেকেই আবার এমন কাউকে স্বপ্নে দেখেন যাদের সঙ্গে যৌন সম্পর্কের কথা বাস্তবে তিনি সে ভাবে ভাবেননি। কিন্তু বিজ্ঞানীদের দাবি, এ ক্ষেত্রে আসে নিষিদ্ধ আকর্ষণের ধারণা। অর্থাৎ কোনও নিষিদ্ধ সম্পর্কের মধ্যে স্বপ্নদ্রষ্টার মন প্রবেশ করতে চাইছে।

অনেকেই আবার এমন কাউকে স্বপ্নে দেখেন যাদের সঙ্গে যৌন সম্পর্কের কথা বাস্তবে তিনি সে ভাবে ভাবেননি। কিন্তু বিজ্ঞানীদের দাবি, এ ক্ষেত্রে আসে নিষিদ্ধ আকর্ষণের ধারণা। অর্থাৎ কোনও নিষিদ্ধ সম্পর্কের মধ্যে স্বপ্নদ্রষ্টার মন প্রবেশ করতে চাইছে।

তবে বলা বাহুল্য, প্রত্যেক মানুষ আলাদা। তাদের অবচেতন এবং স্বপ্নের বিভিন্ন দিকও আলাদা। কাজেই কোনও নির্দিষ্ট ছকে তা ব্যাখা করা কঠিন। যৌন স্বপ্নের পিছনে যে সমাজ-সংস্কৃতি-ঐতিহ্য বা দ্রষ্টার ব্যক্তিগত অবস্থান প্রধান ভূমিকা নেয়, তা স্বীকার করেন মনোবিদরা।

ছয় মাসে পাকিস্তানের প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড

রোববার, ১৬ জানুয়ারী ২০২২, ০২ মাঘ ১৪২৮, ১২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাসী আয়ে রেকর্ড গড়লো পাকিস্তান। গত জুলাই থেকে ডিসেম্বরে দেশটিতে ১ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা এক বছর আগের তুলনায় অন্তত ১১ দশমিক ৩ শতাংশ বেশি। শুক্রবার (১৪ জানুয়ারি) পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংক (এসবিপি) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। খবর জিও নিউজের।

পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো অর্থ। বিশ্লেষকরা জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশটিতে প্রবাসী আয় বৃদ্ধির হার অব্যাহত ছিল এবং একপর্যায়ে তা সর্বোচ্চ রেকর্ড গড়ে।

এসবিপির তথ্যমতে, গত জুলাই থেকে ডিসেম্বরে পাকিস্তানের বেশিরভাগ প্রবাসী আয় এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সৌদি আরবে কর্মরত পাকিস্তানিরা ৪০৩ কোটি ৪০ লাখ ডলার স্বদেশে পাঠিয়েছেন, যা ওই সময়ে দেশটির মোট প্রবাসী আয়ের প্রায় ২৫ শতাংশ। আমিরাতে বসবাসকারী পাকিস্তানিরা পাঠিয়েছেন ৩০০ কোটি ডলার। গত বছর একই সময়ে তারা পাঠিয়েছিলেন ২৯৫ কোটি ৬০ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্য থেকে পাকিস্তানের প্রবাসী আয় ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৯ কোটি ৪০ লাখ ডলার। এক বছর আগে তাদের পাঠানো অর্থের পারিমাণ ছিল ১২০ কোটি ৫০ লাখ ডলারের মতো।

আরিফ হাবিব ব্যাংকের গবেষণা প্রধান তাহির আব্বাস জানিয়েছেন, বৈধ পথে অর্থ পাঠানোয় পাকিস্তান সরকারের নানা সুবিধা এবং হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠানোর বিরুদ্ধে কড়াকড়ি প্রবাসী আয় বাড়ায় ইতিবাচক ভূমিকা রেখেছে।

তাছাড়া, করোনাভাইরাস মহামারির মধ্যে নানা দেশের সীমান্তে কঠোর বিধিনিষেধের কারণেও প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহী হয়েছেন, যার ফলে পাকিস্তানের মোট প্রবাসী আয় বেড়েছে বলে মনে করছেন তিনি।

পবিত্র কোরআন মাত্র ৫৮ দিনে হাতে লিখলেন কাশ্মিরি যুবক

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ০১ মাঘ ১৪২৮, ১১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

মাত্র ৫৮ দিনে নিজহাতে পবিত্র কোরআনের প্রতিলিপি তৈরি করেছেন এক কাশ্মিরি যুবক। ভারতশাসিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বাসিন্দা ওই যুবকের নাম আদিল নাবি মীর।
বর্তমানে যুবকরা যখন খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নাম উজ্জ্বল করতে রাত-দিন এক করে ফেলছে সেখানে ২৭ বছর বয়সী যুবক আদিল মীরের ধর্মের প্রতি এই অনুরাগ অবাক করেছে সবাইকে। করোনামহামারীতে কোয়ারেন্টিনের সময়টা কাজে লাগিয়ে তিনি এ কাজ সম্পাদন করেন।
শুধু তাই নয় আদিল জানালেন, কোরআনের প্রতিলিপি তৈরির পর তার জীবনেও ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি এখন নিজেকে ইসলাম ধর্মের খুব কাছে অনুভব করছেন। তবে তিনি আবেগে ভাসছেন না। কারণ, প্রতিলিপিটি এখনো কোনো আলেমকে দেখাননি। বিজ্ঞ কোনো আলেমকে দেখিয়ে সেটি সংশোধনের জন্য যোগাযোগ করছেন তিনি।
তিনি বলেন, ‘মানুষের ভুল হওয়া স্বাভাবিক। এজন্য একজন আলেমকে এটি দেখানো জরুরি মনে করছি। যদিও প্রতিটি পৃষ্ঠা লেখার পর একাধিকবার আমি নজর বুলিয়েছি।’
আদিল নাবি মীর শ্রীনগরের ইসলামিয়া কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেছেন। নিজহাতে কোরআনের প্রতিলিপি তৈরি করা তার শৈশবের স্বপ্ন ছিল। ভবিষ্যতে হাদিসের কিতাবগুলোও হাতে লিখবেন বলে তিনি আশাবাদী।
আদিল জানান, ৫৫৮ পৃষ্ঠার কোরআনের প্রতিলিপিটি তৈরিতে সর্বমোট ২৫টি কলম ব্যবহার করা হয়েছে। প্রতিটি পৃষ্ঠা লিখতে সময় লেগেছে অন্তত ৬ ঘণ্টা।
কাজটি সম্পন্ন করতে তার বেশ ধৈর্যের পরিচয় দিতে হয়েছে বলে জানান আদিল। তিনি বলেন, ‘কাজটি করার মাঝে আমার একাধিকবার ধৈর্যচ্যুতি ঘটেছে কিন্তু আমার মা-বাবা আমাকে উৎসাহ দিয়ে মনোবল চাঙ্গা করে তুলেছেন।’
কাশ্মিরে আদিলের আগে হাফেজ মাওলানা মুস্তফা নামে আরেকজন নিজ হাতে কোরআনের প্রতিলিপি তৈরি করেছেন। তবে মুস্তফা প্রাতিষ্ঠানিক আলেম ছিলেন কিন্তু আদিল তা নন। সূত্র : ইটিভি ভারত, ডয়চে ভেলে ও ইকনা

কুয়েতে করোনার উর্ধ্বগতি থাকা সত্বেও নিষেধাজ্ঞা বা বিমানবন্দর বন্ধ করার প্রয়োজন নেই

শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২, ৩০ পৌষ ১৪২৮, ১০ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

আলহামদুলিল্লাহ 😘

কুয়েতে করোনার উর্ধ্বগতি থাকা সত্বেও নিষেধাজ্ঞা বা বিমানবন্দর বন্ধ করার প্রয়োজন নেই বলে জানিয়েছে কুয়েতের উপ প্রধান মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী
শেখ হামাদ জাবের আল-আলি।

মন্ত্রী বলেন : কুয়েতি নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জন্য এবং তাদের সীমাবদ্ধতায় না রাখার জন্য এই উদ্বেগের উপর জোর দিয়েছিলেন। তবে সম্প্রতি করোনা জরুরী কমিটির থেকে কিছু কঠিন সুপারিশ ছিলো কিন্তু আমরা তার মধ্যে আমরা সবচেয়ে কম গ্রহণ করেছি “বিমানবন্দর বন্ধের সুপারিশ”… 🥰

তিনি আরো বলেন – “আমরা এখন দুটি সমীকরণের মধ্যে আছি তাহলো নাগরিক এবং প্রবাসীদের স্বাস্থ্যের সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণটি হলো কুয়েতের অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখা। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। তবে কোনো কিছু আমাদের বন্ধ করার দরকার নেই।🖤

আমি মনে করি নিষেধাজ্ঞা/বন্ধের সিদ্ধান্তটি কঠিন হয়ে উঠেছে। বন্ধগুলি অতীতের আমাদের স্মৃতি রয়েছে এখন আমরা অপেক্ষায় আছি আল্লাহর রহমতে নতুন মিউট্যান্টটি ভালে ভাবে কেটে যাবে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি মানুষকে রক্ষা করার জন্য কুয়েত সহ কুয়েতের জনগণ এবং যারাই এই কুয়েতের মাটিতে বসবাস করে এবং তাদের সমস্ত ক্ষতি থেকে রক্ষা করুন।

শেখ হামাদ জাবের আল-আলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্যাডারদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। নাগরিক এবং প্রবাসীদের টিকা সম্পূর্ণ করার এবং (তৃতীয়) বুস্টার ডোজ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি বলেছিলেন- আমি স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত কর্মীদের, যার মধ্যে ডাক্তার, সহায়ক নার্সিং স্টাফ এবং অন্যান্যদের প্রচেষ্টার প্রশংসা করতে চাই। তারা প্রকৃতপক্ষে অসাধারণ কাজ করছে। দুই বছর পার হয়ে গেছে তারা ঘুমায়নি, মানে তারা আমাদের উপর নজর রাখছে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করছে। ❤

সোর্স : আল রাই মিডিয়া

খেলনার সাথে খাবারের প্রচার নিয়ে বয়কটের মুখোমুখি কেএফসি

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ২৯ পৌষ ১৪২৮, ০৯ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

চীনের একটি শীর্ষ ভোক্তা গোষ্ঠী কেএফসির এই খাবার প্রচার বয়কটের আহ্বান জানিয়েছে, তারা বলেছে যে এটি খাদ্য আপচয়কে উৎসাহিত করবে। চায়না কনজিউমার্স এসোসিয়েশন (সিসিএ) বলছে যে এই প্রচার কিছু গ্রাহককে কেনার উন্মাদনায় আসক্ত করেছে।
কেএফসি গত সপ্তাহে পপ মার্টের সাথে প্রচার শুরু করেছে, এটি একটি চীনা খেলনা নির্মাতা, যা তার রহস্য বাক্সের জন্য পরিচিত।
গ্রাহকদের নির্দিষ্ট কেএফসি সেট খাবার কেনার সময় বড় চোখ এবং বৃত্তাকার মুখ ডিমু পুতুলের সীমিত সংস্করণ সংগ্রহ করার অফার দেওয়া হয়।
রাজ্য অনুমোদিত সিসিএ এক বিবৃতিতে বলেছে, কেএফসি “সীমিত সংস্করণের ব্লাইন্ড বক্স অফার ব্যবহার করে ভোক্তাদের অযৌক্তিক এবং অত্যধিক খাবারের সেট ক্রয়কে প্ররোচিত করছে। যা জনশৃঙ্খলা, ভাল রীতিনীতি এবং আইনের পরিপন্থী”।
সূত্র – বিবিসি নিউজ

থাইল্যান্ডে পর্যটককে দিতে হবে টুরিস্ট ফি

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ২৯ পৌষ ১৪২৮, ০৯ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

আগামী এপ্রিল থেকে পর্যটকদের কাছ থেকে বাড়তি ফি আদায় করবে থাইল্যান্ড। এর পরিমাণ হবে স্থানীয় মুদ্রায় ৩০০ বাথ বা ৯ মার্কিন ডলার। পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উন্নয়ন ও কোনো ধরনের দুর্ঘটনায় পড়লে খরচ বহনে অক্ষম বিদেশি পর্যটকদের জন্য বিমাসুবিধা চালুর লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার থাইল্যান্ডের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ‘ট্যুরিস্ট ফি’ নেওয়ার কথা জানান।
থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। দেশটির অর্থনীতিও অনেকটাই পর্যটন খাতের ওপর নির্ভরশীল। কিন্তু করোনার কারণে দেশটিতে পর্যটকের সংখ্যা তলানিতে গিয়ে ঠেকে। ২০১৯ সালে যেখানে থাইল্যান্ডে চার কোটি পর্যটক গিয়েছিলেন, ২০২১ সালে সংখ্যাটা ছিল মাত্র দুই লাখ।
থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের গভর্নর ইয়ুথাসাক সুপাসরোন রয়টার্সকে বলেছেন, এই ফির একাংশ পর্যটকদের বাড়তি যত্ন নেওয়ার কাজে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, ‘সাধারণত পর্যটকদের বিমাসুবিধা দেওয়া হয় না। তবুও আমরা সময়ের বিরুদ্ধে গিয়ে তাঁদের জন্য এর ব্যবস্থা করছি। তাঁদের যত্ন নিতে গিয়ে এটা আমাদের জন্য বাড়তি একটা বোঝাও হয়ে গেছে।’ পর্যটকদের কাছ থেকে নেওয়া বাড়তি এই অর্থ পর্যটন অবকাঠামোর উন্নয়নে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
সূত্র – প্রথম আলো

ভারতে একদিনে করোনা রোগী বাড়ল আড়াই লাখ

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ২৯ পৌষ ১৪২৮, ০৯ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ভারতে আবারও লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার তৃতীয় ঢেউয়ে একদিনের সর্বোচ্চ রেকর্ড আজ। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন সংক্রমণ ওমিক্রন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫০ হাজার জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৩৮০ জন।

এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৩ লাখ ২০ হাজার ৫১০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৪ জনের। 

যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। মঙ্গলবার এ সংখ্যাটা ছিল ১ লাখ ৬৮ হাজার।

প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ৩.০৮ শতাংশ। এবং ৯৫.৫৯ শতাংশ সুস্থ হচ্ছে।

ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জন।

মৃত্যু সংখ্যায় প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র (৮ লাখ ৬৬ হাজার ৮৮২ জন) ও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল (৬ লাখ ২০ হাজার ৪১৯ জন), এর পরই ভারতের অবস্থান।

ইউরোপের অর্ধেক মানুষই সংক্রমিত হতে পারে অমিক্রনে।

বুধবার, ১২ জানুয়ারী ২০২২, ২৮ পৌষ ১৪২৮, ০৮ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ করোনার নতুন ধরন অমিক্রনে সংক্রমিত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুগ বলেন, পশ্চিম থেকে পূর্বে ইউরোপে জলোচ্ছ্বাসের মতো অমিক্রন ছড়াচ্ছে। সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে করোনার আরেকটি অতি সংক্রামক ধরন ডেলটাকে ছাড়িয়ে গেছে অমিক্রন।
২০২২ সালের প্রথম সপ্তাহে ইউরোপজুড়ে ৭০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। ইউরোপে দুই সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা দ্বিগুণের বেশি হয়ে গেছে।
এই প্রবণতার ওপর ভিত্তি করেই ডব্লিউএইচওর পক্ষ থেকে ইউরোপের সম্ভাব্য করোনা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হলো।
হ্যানস ক্লুগ বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়তে থাকায় ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো প্রচণ্ড চাপের মুখে পড়েছে।
অমিক্রন শনাক্ত হওয়ার পর করোনার এই ধরনটি নিয়ে কিছু গবেষণা হয়েছে। গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে অমিক্রন অতিমাত্রায় সংক্রামক। পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাও অমিক্রনে সংক্রমিত হতে পারেন। তবে করোনার অন্যান্য ধরনের তুলনায় অমিক্রনে সংক্রমিত মানুষ গুরুতর অসুস্থ কম হন।
সূত্র – প্রথম আলো

নেপালে তিন সপ্তাহের জন্য বন্ধ স্কুল।

বুধবার, ১২ জানুয়ারী ২০২২, ২৮ পৌষ ১৪২৮, ০৮ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

নেপালে করোনার সংক্রমণ বাড়তে থাকায় তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল। ২৯ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। গত সোমবার সরকারের এক মুখপাত্র এসব কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে নেপাল গণজমায়েত নিষিদ্ধ করেছে। স্কুলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সোমবারের হিসাবে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) নেপালে ১ হাজার ৩৫৭ জন করোনা শনাক্ত হয়েছে। গত বছর সেপ্টেম্বরের পর এ সংখ্যা এক দিনে সর্বোচ্চ। এখন পর্যন্ত দেশটিতে শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৯৪৬ জন। করোনায় মৃত্যু ১১ হাজার ৬০৬ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রদীপ কুমার কৈরালা বলেছেন, এখন থেকে যেকোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশে ২৫ জনের বেশি জড়ো হতে পারবে না। ২১ জানুয়ারি থেকে হোটেলে, সিনেমা হলে ও সরকারি অফিসে প্রবেশের ক্ষেত্রে টিকার সনদ দেখাতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলবে। স্কুল কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার সময় জানিয়ে দিতে হবে, যাতে তারা সময়মতো স্কুলে এসে টিকা নিতে পারে।
সূত্র – প্রথম আলো