ক্যাটাগরি Uncategorized

কুয়েতে করোনায় মারা গেছে আরো ১৪ জন, শনাক্ত ১,৫৫৮ এবং সুস্থ ১,৫৯২ জন’

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ১৪ জন’ শনাক্ত হয়েছে ১,৫৫৮ জন এবং সুস্থ হয়েছেন ১,৫৯২ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩৫১,৪৮১ জন । মোট মৃতের সংখ্যা ১,৯৩৩ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৫৯২ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩৩১,০১৫ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ রবিবার রাত ৮.০০টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৮,৫৩৩ জন। আইসিউতে আছেন ২৭২ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১২,২১৮ জনকে, সর্বমোট ২৯৩৩,৫৬৩ জনকে টেস্ট করা হয়েছে।

বাধ্যতামূলক প্রবাসী কর্মী বীমা সুবিধা পাবে প্রবাসীরা!

৫ লাখ টাকা পর্যন্ত প্রবাসী কর্মী বীমা পরিকল্পনা


বিদেশগামী বা ইতিমধ্যেই বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক প্রবাসী কর্মী বীমা চালু করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। বিদেশগামী কর্মীদের জন্য এই বীমার দুটি পরিকল্পনা রাখা হয়েছে, এর মাঝে যেকোন একটি গ্রহণ করে যেকোন দুর্ঘটনার শিকার হলে বা মৃত্যুবরণ করলে এই বীমার আওতায় বীমার মূল্য গ্রহণ করতে পারবেন।

বিদেশে অবস্থানরত বা বিদেশগামী সকল প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মাধ্যমে প্রদত্ত ২টি বীমা প্যাকেজের মধ্যে যেকোন একটি গ্রহণ করতে পারবেন। উভয় ক্ষেত্রেই প্রতি ২ বছর পর পর বীমা পত্র নবায়ন করতে হবে। যদি বীমার মেয়াদ শেষ হবার পূর্বেই প্রবাসী কর্মী নিজের বীমা নবায়ন করেন, তবে তাকে প্রিমিয়াম এর উপর ২ শতাংশ ছাড় দেয়া হবে।

যদি প্রবাসী কর্মী বীমার মেয়াদ শেষ হবার ৩০ দিন অতিক্রান্ত হবার পরে বীমা নবায়ন করেন, তবে তাকে “ভালো স্বাস্থ্যের ঘোষণা” পত্র জমা দিয়ে বীমা নবায়ন করতে হবে।

বীমা পরিকল্পনা

১/ বীমার পরিমাণ ২ লক্ষ টাকা, মেয়াদ ২ বছর

এই পরিকল্পনাটি ১৮ থেকে ৫৮ বছর বয়সী প্রবাসী কর্মীরা গ্রহণ করতে পারবেন। এই পরিকল্পনাটিতে এককালীন প্রিমিয়াম দিতে হবে ৯৯০ টাকা, যার মধ্যে ৫০০ টাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রদান করবে, এবং বাকি ৪৯০ টাকা প্রবাসী কর্মীকে প্রদান করতে হবে।

২/ বীমার পরিমাণ ৫ লক্ষ টাকা, মেয়াদ ২ বছর

এই পরিকল্পনাটি অনুরূপভাবে ১৮ থেকে ৫৮ বছর বয়সী প্রবাসী কর্মীরা গ্রহণ করতে পারবেন। পরিকল্পনাটিতে এককালীন প্রিমিয়াম দিতে হবে ২৪৭৫ টাকা, যার মধ্যে ৫০০ টাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রদান করবে, এবং বাকি ১৯৭৫ টাকা প্রবাসী কর্মীকে প্রদান করতে হবে।

যে যে অবস্থায় বীমা সুবিধা প্রাপ্য হবে

মৃত্যু

বীমার মেয়াদকালে স্বাভাবিক মৃত্যু এবং দুর্ঘটনাজনিত মৃত্যু, উভয় কারনে বীমার সুবিধা প্রাপ্তির হারের শতভাগ, অর্থাৎ বীমার সম্পূর্ণ টাকা পাবেন প্রবাসীর পরিবার। বীমার মেয়াদ উত্তীর্ণের ৯০ দিন এর মধ্যে মৃত্যুবরণ ঘটলেও বীমার পুরো টাকা পাবেন প্রবাসীর পরিবার।

স্থায়ী অক্ষমতা অথবা পঙ্গুত্ব

যেকোন দুর্ঘটনায় যদি প্রবাসী কর্মী স্থায়ীভাবে কর্ম অক্ষম হয়ে পোড়েন বা পঙ্গুত্ব বরণ করেন, তবে তিনি বীমা পরিকল্পনা অনুসারে বীমার পুরো টাকা অর্থাৎ ১০০% টাকা প্রাপ্ত হবেন। এই ক্ষেত্রের মাঝে রয়েছেঃ

  • উভয় চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললে
  • উভয় হাত কব্জির উপর থেকে কাটা গেলে বা খোয়া গেলে
  • গোড়ালির উপর থেকে উভয় পা কাটা গেলে বা খোয়া গেলে
  • কব্জির উপর থেকে এক হাত এবং গোড়ালির উপর থেকে এক পা কাটা গেলে
  • এক চোখ নষ্ট এবং কব্জির উপর থেকে একহাত কাটা গেলে
  • এক চোখ নষ্ট এবং গোড়ালির উপর থেকে এক পা কাটা গেলে

অংশিক স্থায়ী অক্ষমতা অথবা পঙ্গুত্ব

যেসকল আংশিক অক্ষমতার ক্ষেত্রে প্রবাসী কর্মী বীমার ৫০% শতাংশ টাকা প্রাপ্ত হবেনঃ

  • এক চোখের দৃষ্টিশক্তি হারালে
  • কব্জির উপর থেকে এক হাত কাটা বা খোয়া গেলে
  • গোড়ালির উপর থেকে এক পা সম্পূর্ণ কাটা বা খোয়া গেলে

যেসকল আংশিক অক্ষমতার ক্ষেত্রে প্রবাসী কর্মী বীমার ২৫% শতাংশ টাকা প্রাপ্ত হবেনঃ

  • হাতের বৃদ্ধাঙ্গুলি সম্পূর্ণরূপে কাটা গেলে বা খোয়া গেলে
  • পায়ের সকল আঙ্গুল কাটা গেলে বা খোয়া গেলে
  • তর্জনি আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা গেলে বা খোয়া গেলে
  • হাতের মধ্য আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা গেলে

যেসকল আংশিক অক্ষমতার ক্ষেত্রে প্রবাসী কর্মী বীমার ১৫% শতাংশ টাকা প্রাপ্ত হবেনঃ

  • উরুসন্ধিখতে হাটুর নিচ পর্যন্ত সম্পূর্ণ কাটা গেলে বা খোয়া গেলে
  • এক পা কাটা গেলে বা খোয়া গেলে
  • মুখের নিচের চোয়াল সরে গেলে
  • বুড়ো আঙ্গুল সহ হাতের চার আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা গেলে

যেসকল আংশিক অক্ষমতার ক্ষেত্রে প্রবাসী কর্মী বীমার ১০% শতাংশ টাকা প্রাপ্ত হবেনঃ

  • অণামিকা আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা গেলে
  • ছোট আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা গেলে
  • পায়ের বড় আঙ্গুল ছাড়া যেকোন আঙ্গুল কাটা গেলে
  • পায়ের বড় আঙ্গুল সহ ৪টি আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা গেলে
  • পায়ের বড় আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা গেলে

উপরিউল্লেখিত যেকোন ক্ষেত্রে প্রাপ্য অর্থের জন্য আবেদন করার পরে ২ মাসের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সরাসরি গ্রাহক এর ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করবে।

যেসকল ক্ষেত্রে বীমা সুবিধা প্রাপ্য হবে নাঃ

  • বীমা পরিকল্পনা গ্রহণ করার ১২ মাসের মধ্যে আত্মহত্যা করলে বা নিজের ক্ষতি সাধন করলে।
  • HIV/AIDS বা এসম্পর্কিত রোগে মৃত্যু বা অসুস্থতা।
  • উচ্চ ঝুঁকিসম্পন্ন কার্যকলাপে যুক্ত থাকলে, যেমন মোটর রেসিং, মুষ্ঠিযুদ্ধ, স্কুবা ডাইভিং, গ্লাইডিং, প্যারাশুটিং, ঘোড়দৌড়, পর্বতারোহন, ইত্যাদির কারনে মৃত্যুবরণ বা পঙ্গু হলে।
  • অতীত কোন অসুস্থতার কারনে মৃত্যুবরণ করলে বা অসুস্থ হলে।
  • মদ বা যেকোন মাদকদ্রব্যের কারনে মৃত্যুবরণ করলে না অসুস্থ হলে।
  • যুদ্ধ, দাঙ্গা, বা যেকোন আইন পরিপন্থি কাজে মৃত্যুবরণ করলে বা পঙ্গু হলে।

উপরে উল্লেখিত ক্ষেত্রগুলোতে প্রবাসী কর্মী বীমা পরিকল্পনা গ্রহণ করার পরেও বীমার সুবিধা পাবেন না।

লকডাউনে চলবে আন্তর্জাতিক ফ্লাইট, ১ জুলাই থেকে বন্ধ হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সোমবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ থাকবে। তবে আন্তজার্তিক ফ্লাইট বন্ধ হচ্ছে না। আগের নিয়মেই আন্তর্জাতিক ফ্লাইট চলবে। তবে দেশের অভ্যন্তরে ফ্লাইট ১ জুলাই থেকে বন্ধ হতে পারে।

বিদেশ যাওয়ার জন্য প্রবাসী কর্মী যারা ঢাকায় আসবেন, তারা সঙ্গে পাসপোর্ট, টিকিট সঙ্গে রাখবেন। পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে চাইলে দেখাবেন। কোথাও কোন বাঁধার সমুখ্খীন হলে ৯৯৯ এ কল করুন।

একই রকম ভাবে যারা বিদেশ থেকে দেশে আসার পর নিজের বাড়িতে যাবেন, তারাও সঙ্গে পাসপোর্ট, টিকিটসহ প্রয়োজনীয় প্রমাণ সঙ্গে রাখুন।

বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। কোন অভিযোগ থাকলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারেন।

  • 01819-262172 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান
    *01712-207227 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম
  • 01711-111544 বিএমইটি’র উর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ রানা
  • 017168-69222 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মোঃ জাহিদ আনোয়ার।

সূত্রঃ Airport Armed Police Battalion.

দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু?

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ১৭২ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫,২৬৮ জন।   এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। এছাড়া ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ।

শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ২৪ জনের।

আর রাজশাহী ও চট্টগ্রামে মারা গেছেন ২২ জন করে। বাকিরা অন্যান্য বিভাগের।

সুত্র ঃ- বিডি প্রতিদিন

হায়রে প্রবাসী’ বুকভরা স্বপ্ন নিয়ে ওমান পাড়ি দেওয়া রাশেদ এখন পরিবারের বোঝা’

পাহাড়সম স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন ওমানে। স্বপ্ন ছিল সেখানে গিয়ে টাকা রোজগার করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবেন। কিন্তু ৩ বছর আগে ওমানের মাস্কাটে একটি বড় বিল্ডিংয়ে রং করতে গিয়ে নিচে পড়ে যান। বেঁচে যান ভাগ্যক্রমে কিন্তু সমস্ত শরীর প্যা’রালা’ইজ’ড হয়ে যায়। বেদ’নাদা’য়ক কথা হচ্ছে তার পরিবারের কোনো সদস্য তার দায়িত্ব নিতে চায়নি। মাস্কাট থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা সাফ জানিয়ে দেয় প’ঙ্গু ছেলেকে তারা ফিরিয়ে নেবে না। তবে তার পরিবারের সদস্যরা এ অভি’যোগ অ’স্বীকার করেছেন।

এমনি বেদ’নাদা’য়ক এক ঘটনার কথা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর ফেসবুক পোস্টে থেকে জানা গেছে। নাম প্রকাশে অ’নিচ্ছুক ওই কেবিন ক্রু তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু হিসেবে এবং একজন ফ্রন্টলাইনার হিসাবে হাজারাে তি’ক্ত, সুন্দর, বেদ’নাদায়ক নিত্যনতুন অ’ভিজ্ঞতার শেষ নেই। আমি আজকের মাস্কাট ফ্লাইটের একটা অভি’জ্ঞতা শেয়ার করবাে। মানবিক কারণেই আমি উনার ঘটনা শুনে খুবই আপ’সেট। সারাদিন মাথায় বিষয়টা ঘু’রপা’ক খাচ্ছে। ছেলেটির নাম রাশেদ। জন্ম ০৯/১১/১৯৮৪ সালে।

উনাকে নিয়ে কিছু লিখবাে আজকে। কারণ উনাকে নিয়ে লেখার আর কেউ নেই। মাস্কাটে তিন বছর আগে বিল্ডিংয়ের রং করতে গিয়ে উঁচু বিল্ডিং থেকে পড়ে পুরাে শরীর এমনি ফ্র্যা’কচা’রড হয়েছে যে, জানে বেঁচে গিয়েছে। কিন্তু প্যা’রালা’ইজড। শুধুমাত্র মাঝে মাঝে চোখটা খুলে নির্বিকার তাকিয়ে থাকে। আবার চোখ বন্ধ করে। কথা বন্ধ। ছেলেটি এভাবেই তিন বছর ধরে মাস্কাটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পড়ে ছিলা। উনার কোম্পানি সব খরচ বহন করেছে। উনাকে ফেলে দেয়নি। কিন্তু দুঃ’খজনক ব্যাপার হলাে উনার পরিবারের সাথে তার কোম্পানি থেকে কয়েকবার যােগাযােগ করেও তারা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্য’র্থ হয়েছে। প’ঙ্গু ছেলে তারা ফিরিয়ে নিতে অ’স্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে তাকে যেন দেশে পাঠানাে না হয়।

তিনি আরও লেখেন, ধরে নিলাম তারা দরিদ্র। দায়িত্ব নিতে চায় না। তারপরেও তাদের এই সন্তান যদি সু’স্থ থাকতাে, কাঁড়ি কাঁড়ি রিয়াল পাঠাতাে, তাহলে কিন্তু এরাই তাকে পূ’জা করতাে, মাথায় তুলে রাখতাে। বিষয়টা আমার কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে। আ’হারে জী’বন! জানা যায় ওই যুবকের নাম নুর উদ্দিন রাশেদ। তিনি লক্ষ্মীপুর জেলার নুরুল্লাপুর গ্রামের আবদুর রোবের ছেলে। রাশেদ চার বোনের একমাত্র ভাই। তার একটি ছেলে সন্তান রয়েছে।

রাশেদের বোন রোকসানা রুকু সম’স্ত অভি’যোগ অ’স্বীকার করে বলেন, আমার ভাইয়ের যখনি অ’সুস্থ হওয়ার খবর পেয়েছি তখনি আমরা তার খোঁজ খবর নিয়েছি। ভাইয়ের বেশ কয়েকজন বন্ধু আছে তারা সবসময় দেখাশোনা করেছে। মাস্কাট থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা বলেছিলাম আমাদের আ’র্থিক অবস্থা অনেক খারা’প। আমার ভাইকে একটু সু’স্থ করে দেশে পাঠিয়ে দেন। তারপর ক’রো’না আসার কারণে অনেক দেরি হয়ে গেছে। আমার ভাইকে নিয়ে অনেকে অনেক ধরনের পো’স্ট দিয়েছে যা দেখে আমরা অনেক কষ্ট পেয়েছি। আমাদের চার বোনের একমাত্র ভাই। আমরা কীভাবে এ কথাগুলো বলতে পারি?

তিনি বলেন, আমার ভাইকে এখন নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা জেনেছি আমার ভাইয়ের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে কিন্তু এখানে এসে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। ডাক্তার যখন যা লিখছে আমরা বাহিরে থেকে তাই কিনে আনছি। রোগীর চিকিৎসা করতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছে ডাক্তাররা। কিন্তু আমরা এত টাকা কীভাবে জো’গাড় করবো। আমাদের একটি জমি বিক্রি করার কথা চলছে। কিন্তু সেই জমি বিক্রির টাকা ২ থেকে ৩ লাখ টাকার বেশি হবে না।

কাতারে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের টিকেট বিক্রির ঘোষণা দিয়েছে ফিফা।

বিশ্বকাপ খেলা দেখার টিকিট বিক্রি শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে। কাতারে আসা দর্শকদের জন্য করোনার টিকা কার্যক্রমের ব্যাপারে কাতার কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর ভিত্তি করে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। কিছুদিন আগে কাতারের প্রধানমন্ত্রীর শেখ খালেদ জানান, করোনার টিকা না দিলে কাতারে বিশ্বকাপ খেলা দেখা যাবে না, সেই জন্য যেসব দর্শক টিকা ছাড়া কাতারে আসবেন তাদের জন্য কাতার সরকার ১০ লাখ টিকা মজুদ রাখবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২০২২ সালের ২১ নভেম্বর থেকে শুরু হবে কাতারে বিশ্বকাপ এবং ফাইনাল ম্যাচ হবে ১৮ ই ডিসেম্বর কাতারের স্বাধীনতা দিবসের দিন।

জিকু ভূঁইয়া, দোহা, কাতার।

কুয়েতে করোনায় মারা গেছে আরো ৬ জন, শনাক্ত ১,৬৬১ এবং সুস্থ ১,৬৮৯ জন’

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৬ জন’ শনাক্ত হয়েছে ১,৬৬১ জন এবং সুস্থ হয়েছেন ১,৬৮৯ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩৪৯,৯২৩ জন । মোট মৃতের সংখ্যা ১,৯১৯ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৬৮৯ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩২৯,৪২৩ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ শনিবার রাত ৮.০০টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৮,৫৮১ জন। আইসিউতে আছেন ২৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৩,৮৩৪ জনকে, সর্বমোট ২৯২১,৩৪৫ জনকে টেস্ট করা হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু।

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। গত বৃহস্পতিবার (২৪ জুন) জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের আবুবকর মিয়ার ছেলে আনোয়ার হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হরমুজ আলী। আহত বাকি ৪ বাংলাদেশি বর্তমানে সৌদি আরবে চিকিৎসাধীন আছেন।

সূত্রঃ সময়ের কণ্ঠস্বর।

বিএমইটি’র স্মার্ট কার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী নতুন-পুরাতন সকল প্রবাসী কর্মীকে হোটেল কোয়ারেন্টিন খরচের ২৫ হাজার টাকা দিচ্ছে সরকার।

সঠিকভাবে পূরনকৃত আবেদনপত্রের সাথে নিম্নে উল্লেখিত কাগজপত্র যোগকরে, প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দিন।

ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত বিএমইটি স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি
খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি
গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি/ছুটির কাগজের ফটোকপি।
ঘ) টিকেটের ফটোকপি
ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি
চ) যে ব্যাংক একাউন্টে টাকা নেবেন, সেই একাউন্ট হিসাবের নাম, হিসাব নাম্বার, ব্যাংক ও শাখার নাম লিখে আনবেন।

এসব কাগজপত্র জমা দিলে সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা আপনার ব্যাংক একাউন্টে কিংবা মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে টাকা পাঠাবে সরকার।

এজন্য আপনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কেও পাওয়া যাবে।

সূত্রঃ প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা এয়ারপোর্ট।

যেসব প্রবাসী ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করিবে, তাদের কুয়েত প্রবেশে সিদ্ধান্ত জারি’

ফাইল ছবি

কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী শেখ ডাঃ বাসেল আল-সাবাহ ২০২১ সালের ৭২ নাম্বার রেজোলিউশন জারি করে বলেছেন যে, আগস্ট মাসে বিদেশীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যদি তারা কুয়েত কর্তৃক অনুমোদিত দুটি অ্যান্টি-করোনভাইরাস ভ্যাকসিন গ্রহণ করে। খবর আল আনবার ।

সিদ্ধান্তটি নিম্নরূপঃ
* আর্টিকেল ওয়ান: নন-কুয়েতীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে যদি তারা কুয়েতে অনুমোদিত এবং সংস্থাগুলি দ্বারা উত্পাদিত অ্যান্টি-করোনাভাইরাস ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করে: ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মোদার্না, বা জনসনের উত্পাদিত ভ্যাকসিন এবং জন্সনের একটি ডোজ ।

১লা আগস্ট রবিবার ২০১২ সাল অনুসারে ৭২ ঘণ্টার মধ্যে প্রথম পিসিআর পরীক্ষার সনদ আনতে হবে, যাতে যাত্রী করোনা ভাইরাস মুক্ত ।

কুয়েতে কোয়ারেন্টিন থাকা কালে সাত দিনের মধ্যে আরেকটি পিসিআর টেস্ট করে ভাইরাস মুক্ত কিনা যাচাই করে কোয়ারেন্টিন মুক্ত করা হবে ।

এইদিকে কাল রবিবার ২৭ জুন থেকে শপিংমল ও রেস্তোরাঁসহ গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠানে ভ্যাকসিন নেয় নাই, এমন নাগরিক ও প্রবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হবে ।