মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৪,৩৩৪ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।
বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ হাজার জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৬২ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ।
এর আগে, গতকাল শুক্রবার করোনায় মৃত্যু হয় ১০৮ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন।
তাবুক সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম কোণের তাবুক রিজিওনের রাজধানী তথা প্রধান শহর। এটি সৌদি আরব-জর্ডান সীমান্তের নিকটবর্তী প্রখ্যাত শহর। তাছাড়া এটি লোহিত সাগর অতিক্রম করে মিশর অভিমুখী অঞ্চল। শহরটি কৃষিকাজের উপযুক্ত এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য বিখ্যাত। আর অসংখ্য বাংলাদেশি নাগরিক তাবুকে কৃষি কাজে নিয়োজিত।
প্রায় লক্ষাধিক বাংলাদেশি তাবুক শহরে বসবাস করেন। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন পেশায় যেমন: মহিলা গৃহকর্মী, কনস্ট্রাকশন ওয়ার্কার, কার্পেন্টার, প্লাম্বার, মেইনটেনেন্স ওয়ার্কার, ড্রাইভারসহ নানা পেশায় নিয়োজিত।
কোভিড পরিস্থিতির কারণে সৌদি সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে প্রায় ০৬ মাস পর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা হতে প্রায় ২৪ জন কর্মকর্তা কনসাল জেনারেল – এর নেতৃত্বে সরাসরি সেখানে তাদের বিভিন্ন সেবা যেমন: পাসপোর্ট রি ইস্যু, প্রবাসী মেম্বারশীপ কার্ড ইস্যু/ডেলিভারী, স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় যারা স্বেচ্ছায় দেশে ফেরত যেতে ইচ্ছুক, তাদের বিষয় প্রসেস করা, আউটপাস ইস্যুসহ প্রবাসী বাংলাদেশিদের নানামুখী আইনী সহায়তা প্রদান, সোনালী ব্যাংকের মাধ্যমে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ইস্যুসহ বিভিন্ন ধরনের সেবা প্রবাসীদের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এখানে ২ দিন অবস্থান করবেন। বিশেষভাবে উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী’র নির্দেশনা মোতাবেক সদ্য সৌদি ফেরত প্রবাসী বাংলাদেশি যারা হোটেল কোয়ারেন্টিনে সম্পন্ন করেছেন তাদের অনুকূলে সরকারি ভর্তুকি হিসেবে ২৫০০০ টাকার আবেদন গৃহীত হয়েছে। কনস্যুলার ট্যুরের যাবতীয় কার্যক্রম কনসাল জেনারেল নাজমুল হক সরাসরি নিজেই তত্ত্বাবধান করছেন। তিনি নিজেই প্রবাসীদের কথা সরাসরি শুনছেন এবং তাৎক্ষনিক সমাধান করার জন্য যথাযত নিচ্ছেন।
প্রবাসীদের নানাবিধ সমস্যা যেমন কফিল কর্তৃক হুরুপ প্রদান, বেতন ভাতাদি সঠিকভাবে না পাওয়াসহ বহুবিধ সমস্যা কনস্যুলেটের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোঃ আমিনুল ইসলাম, দ্বিতীয় সচিব কে এম সালাহউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা মো: হুমায়ুন কবির, শাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দ্রুত সমাধানের লক্ষ্যে যথাযথ আইনী পরামর্শসহ Special Exit program (SEP) এর আওতায় যারা দেশে যেতে ইচ্ছুক তাদের আবেদন প্রসেস করছেন।
এই সমস্ত মোবাইল ওয়ার্কশপগুলি (গ্যারেজ) বাজেয়াপ্ত করা হয়েছিল, তবে অভিযান চলাকালে গ্যারেজগুলোর দায়িত্বে থাকা অনেক লোকেরা পালিয়ে যায়। কর্নেল আল-আমির বলেছিলেন: “আমরা সবসয়মই এমন আচরণ দেখে থাকি। গ্যারেজের বিদ্যুৎ ও পানি কেটে দেওয়া হয় পালিয়ে যাওয়া শ্রমিকদের ফিরিয়ে আনতে । এই সাইটটিতে অধিকাংশই কর্মীছিলো আইন লঙ্ঘনকারী। (সংক্ষিপ্ত প্রকাশ)
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে এক লাফে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে ১০৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩,৯৭৬ জনের। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন।
এই নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।
আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন, মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়েছিল। এর পরের দিন ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
কোভিড-১৯ সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ সংক্রান্ত বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামীকাল আমরা প্রজ্ঞাপন দেব। আমাদের তথ্য অফিসার তথ্য দিয়েছেন।
আমরা এক সপ্তাহের জন্য লকডাউন বাড়াব। এরপর যদি প্রয়োজন হয়, আমরা লকডাউন বাড়াব।
এসময় তিনি জানান, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনী।
শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।
জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।
জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।
এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
কোভিড-১৯ সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ সংক্রান্ত বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামীকাল আমরা প্রজ্ঞাপন দেব। আমাদের তথ্য অফিসার তথ্য দিয়েছেন।
আমরা এক সপ্তাহের জন্য লকডাউন বাড়াব। এরপর যদি প্রয়োজন হয়, আমরা লকডাউন বাড়াব।
এসময় তিনি জানান, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনী।
শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।
জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।
জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।
এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার কোস্টগার্ড। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে।
ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আই২৪নিউজ.টিভির।
তিউনিশিয়ার কোস্টগার্ড জানায়, নৌবাহিনী এসব অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসার পর তাদের আইওএম ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দিয়েছে।
আইওএম জানায়, তিউনিশিয়ার দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের।
আইওএম আরও জানায়, জানুয়ারি থেকে এক হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় তিউনিশিয়ায় ধরা পড়ে। এ সংখ্যা বেড়েই চলেছে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। সুত্রঃ যুগান্তর ।
BMET কার্ডসহ পাসপোর্ট দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে ভ্যাকসিনের জন্য / এমনটাই লিখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আপনারা যারা ২০১২-২০১৪ এর আগে কুয়েতে আসছেন তাদের হয়তো এই কার্ডটা নাই, আর না থাকারই কথা। তাহলে BMET কার্ড পাবেন কই বা কোথায় যাবেন??? 🔴প্রশ্ন: আমারতো BMET কার্ড নাই এখন করোনীয়???
✅উ: আপনি #সর্বপ্রথম যে পাসপোর্টটি দিয়ে কুয়েতে এসেছেন সেই পাসপোর্টটি নিয়ে BMET ভবনে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে এই BMET কার্ডের তথ্য জানতে পারবেন। (এছাড়া যেকোনো কম্পিউটারের দোকানেও ট্রাই করে দেখতে পারেন) সেখানে থাকা স্যার/ম্যাডাম আপনার BMET তথ্যের একটা প্যপার দিবে। যার উপরে লিখা থাকে ”registration clearance and card check” (যার যার জেলা/বিভাগ অনুযায়ী কর্মসংস্থান থেকে নিতে পারেন এটা)
🔰 এই প্যপার নেওয়ার পর সেখানে থাকা নাম্বার সহ পাসপোর্টের তথ্য সহ (যা যা লাগে) তা দিয়ে করোনা ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।
📛 এখন যারা ২০১৪ এর পর BMET কার্ড পেয়েও হারিয়ে ফেলছেন, কোথায় রাখছেন মনে নেই, বা এর কোনো হদিস নেই আপনারা আমাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে দেখতে পারেন এ ব্যপারে।
𝐁𝐌𝐄𝐓 তথা পূর্নরুপ: Bureau of Manpower, Employment and Training. অর্থ: জনশক্তি কর্ম সংস্থান ও প্রশিক্ষন ব্যুরো।
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কাবা ঘরের নতুন গিলাফ (কিসওয়াহ) তৈরিতে অংশগ্রহণ করেছেন অল পাকিস্তান উলামা কাউন্সিলের সভাপতি শায়খ হাফিজ মুহাম্মদ তাহির আশরাফি।
গত মঙ্গলবার তাহির আশরাফির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাবার গিলাফ উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি গিলাফের শেষ সেলাইয়ে অংশগ্রহণ করেন। হাফিজ তাহির আশরাফি গত বছর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ধর্মীয় সম্প্রতি ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে আছেন। এছাড়াও তিনি অল পাকিস্তান উলামা কাউন্সিলের সর্বোচ্চ পরিষদের সদস্য হিসেবে সভাপতির দায়িত্ব পালন করছেন।
সৌদির কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফেকচারিং হলি কাবাহ কিসওয়ার পরিচালক অধ্যাপক জায়েদ আল লিহয়ানি ও হারামাইন আর্কিটেকচার এক্সিবিশনের কর্মকর্তা অধ্যাপক আবদুল আজিজ আল আমর পাকিস্তানের প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান করেন।
প্রতি বছর জিলহজ মাসের ৯ তারিখ তারিখ আরাফা প্রাঙ্গণে হাজিদের অবস্থানকালে পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়। সেই অনুযায়ী আগামী ১৯ বা ২০ জুলাই পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হবে। হাদিসের বর্ণনা মতে, নবম হিজরিতে রাসুল সা. মক্কা বিজয় করে হজ পালনকালে আরাফার দিন (৯ জিলহজ) সাদা রঙের ইয়ামেনি চাদর দিয়ে পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করেন। এরপর থেকে প্রতি বছর এ দিন কাবার গিলাফ পরিবর্তন করা হয়।
ইতিহাস থেকে জানা যায়, মহানবি সা.-এর সময় কাবার গিলাফ সাদা ও লাল রঙের ডোরাকাটা ইয়ামানি কাপড় দ্বারা পরিবর্তন করা হয়েছিল। অতঃপর আবু বকর, উমর, উসমান রা.-এর সময়ে তা সাদা কাপড় দ্বারা আবৃত করা হয়। ইবনে জুবাইর রা.-এর সময় লাল ব্রকেড কাপড় দিয়ে আবৃত করা হয়। আব্বাসি যুগে কখনও সাদা কখনও লাল কাপড় দ্বারা আবৃত করা হত।
সেলজুকি শাসনামলে তা হলুদ কাপড় দিয়েও আবৃত করা হয়। আব্বাসি খলিফা নাসির তা কালো কাপড় দ্বারা আবৃত করে। এরপর থেকে কালো রঙের কাপড় ব্যবহৃত হয়। বর্তমানে গিলাফটি তৈরিতে ৬৭০ কিলোগ্রাম কালো বর্ণের কাঁচা রেশম, ১২০ কিলোগ্রাম স্বর্ণ ও একশ কিলোগ্রাম রূপার তার ব্যবহার করা হয়। সূত্র: আরব নিউজ