ক্যাটাগরি Uncategorized

সৌদি আরবগামী প্রবাসীরা প্রতারক থেকে সাবধান।

যাদের সৌদি আরব গিয়ে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাদের ২৫ হাজার টাকা দিবে সরকার। এজন্য প্রবাসীদের সৌদি আরব যাওয়ার আগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএমইটি স্মার্টকার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, ভিসার ফটোকপি, টিকেটের ফটোকপি, হোটেল বুকিংয়ের ডকুমেন্টের ফটোকপি, ব্যাংক একাউন্ট নাম্বার জমা দিয়ে যেতে হয়।

অনেক প্রবাসী নিজে এসব পূরণ না করে অন্যের সহায়তা নিতে গিয়ে প্রতারক চক্রের হাতে পড়ছেন। এই প্রতারকরা প্রবাসীদের ব্যাংক একাউন্টের বদলে নিজেরদের ব্যাংক একাউন্ট নাম্বার বসিয়ে দিচ্ছেন। ফলে সরকারের টাকা চলে যাবে প্রতারক চক্রের হাতে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির সদস্যরা এমন প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে। এই চক্র প্রবাসীদের ব্যাংক একাউন্টের পরিবর্তে নিজেরদের ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে ফরম পূরণ করে জমা দিচ্ছে। এমন ভুক্তভোগী ৬ জন যাত্রীর তথ্যের ভিত্তিতে সেই চক্রের ২ জন সদস্যকে আটক করেছে। তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রবাসীরা সাবধান। নিজের ফরম নিজে পূরণ করুন। নিজে হাতে জমা দিন।

এ ধরণের প্রতারক চক্রের তথ্য থাকলে নিরাপত্তা কর্মীদের জানান।

সূত্রঃ বাংলা এভিয়েশন।

কুয়েতে করোনা আক্রান্তের রেকর্ড,শনাক্ত ১,৭৬১ জন, মারা গেছে ৯ জন,এবং সুস্থ ১,৫২৪ জন’

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৯ জন’ শনাক্ত হয়েছে ১,৭৬১ জন এবং সুস্থ হয়েছেন ১,৫২৪ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩৪৬,৫৬০ জন । মোট মৃতের সংখ্যা ১,৯০৩ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৫২৪ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩২৬,১০২ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ বুধবার রাত ৯.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৮,৫৫৫ জন। আইসিউতে আছেন ২৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৩,৭৭১ জনকে, সর্বমোট ২৮৯৩,৩২০ জনকে টেস্ট করা হয়েছে।

📣 ভ্যাকসিন ব্যাতিত কেউ যেনো #রবিবার থেকে কমপ্লেক্স, রেঁস্তোরা, জিম সেন্টার, সেলুন-পার্লার প্রবেশ করতে না পারে তার জন্য জোরদার প্রচারনা চালাবে বলদিয়া। এবং তারা মাঠ পর্যায়ে কাজ করবে বলে জানান মিউনিসিপ্যালিটি/ বলদিয়ার মহাপরিচালক আহমেদ আল-মানফৌহি।

⭕ মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে নিম্মিউল্লেখিত সাইট গুলোতে অভিযান চালাবে বলদিয়া-

১. ক্যাপিটাল (সিটি) এলাকার বলদিয়া অভিযান চালাবে (Avenues Mall).

২. জাহারা এলাকার বলদিয়া অভিযান চালাবে
(Health Institute in Slayil al-Jahra).

৩. আহমেদি এলাকার বলদিয়া অভিজান চালাবে
(The Gate Mall Complex).

৪. মোবারক আল কাবির এলাকার বলদিয়া অভিযান চালাবে (restaurants and cafes complex).

৫. হাওয়াল্লী এলকার বলদিয়া অভিযান চালাবে (Barbar-Salon).

সূত্র : আল-কাবাস এর টুইটার একাউন্ট থেকে।

ভুল এবং অসচেতন সাংবাদিকতার কুফল পড়তে পারে সৌদি প্রবাসীদের ললাটে!

আমরা লক্ষ্য করছি বাংলাদেশের স্বনামখ্যাত অনেকগুলো টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া সৌদি আরবের একটি খবরকে ভুলভাবে উপস্থাপন করছে। যেটির ফলাফল ভয়াবহ হতে পারে।

সম্প্রতি সৌদি ওলামা পরিষদের পরামর্শ এবং বিজ্ঞ শায়খগণের মতামতের ভিত্তিতে মাইক ব্যবহার করে নামাজ পড়ার বিষয়ে সৌদি প্রশাসন একটি ঘোষণা দিয়েছে। ঘোষণাটি পুরোপুরি ভুলভাবে উপস্থাপিত হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে।

বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম বলছে, সৌদি আরবে মাইকে আজান দেয়া নিষিদ্ধ করেছে যা মিথ্যারই নামান্তর। এরকম আজগুবি তথ্য একমাত্র শিয়া প্রপাগাণ্ডা মেশিন থেকে চলতে পারে। অথচ, বাংলাদেশী পত্রিকায় বা চ্যানেলে এরকম ডাহা মিথ্যা খবরে আমরা সৌদি প্রবাসী বাংলাদেশীরা লজ্জিত এবং বিব্রত।

আমরা যারা সৌদি আরবে বাস করছি, আমরা জানি-
১.পাঁচ ওয়াক্ত আজান এবং ইকামত মাইকেই দেয়া হচ্ছে আগের মতন। এতে কোন নিষেধাজ্ঞা নেই।
২.মসজিদের ভেতরের লাউড স্পিকারেও নামাজ হচ্ছে প্রায় সব জায়গাতে এখনও।
৩.শুধুমাত্র মসজিদের বাইরের মাইকে শব্দ করে নামাজ না পড়ার বিষয়ে ঘোষণা এসেছে। এবং সেটি প্রাজ্ঞ ওলামা পরিষদের ঐক্যমতের ভিত্তিতেই।

বাংলাদেশী মিডিয়া যারা জেনে বা না জেনে মিথ্যা প্রোপাগাণ্ডা খবর ছড়াচ্ছেন, সৌদি আরবে মসজিদে মাইকে আজান হচ্ছেনা বা ইকামত হচ্ছেনা বলে, তারা হয়তো কোন স্বার্থান্বেষী গোষ্ঠির ক্রিড়ানক হয়েই এসব করছেন। আমরা সৌদি প্রবাসী বাংলাদেশীরা এসব বানোয়াট ‘নিউজের’ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এসব ভুল মিথ্যা নিউজের ফলে সৌদি আরব সরকার যে কোনদিন বাংলাদেশী প্রবাসীদের প্রতি খড়গহস্ত হতে পারে! সে দায় কে নেবে?

কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক ওয়েবিনার সিরিজের উদ্বোধন।

কাতারে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জন্য কাতারের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে সচেতনতামূলক ওয়েবিনার সিরিজ আগামী ২৭ জুন শুরু হতে যাচ্ছে। ২৭ জুন রবিবার কাতার সময় সন্ধ্যা ৭ টায় এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় এই ওয়েবিনার সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কাতারে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে নিম্নের জুম লিংকের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

Zoom Webinar Link-
https://us02web.zoom.us/j/6186754109…
Meeting ID: 618 675 4109
Passcode: 12345

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার।

সৌদি আরবে করোনার উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ।

বাংলাদেশের করোনা ভাইরাস ও বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ বিশ্বের ৬৯ টি দেশকে করোনার ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকাভূক্ত করেছে সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া। বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে ৬৯ টি দেশকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে উল্লেখ করে নাগরিকদের সেসব দেশে ভ্রমণ না করতে সতর্ক করেছে ওয়েকায়া।

মোঃ প্রভাত, সৌদি আরব।
সূত্রঃ গাল্ফ নিউজ।

সৌদির মসজিদুল হারামে ১৫ মিলিয়ন লিটার জমজমের পানি বিতরণ।

মুসল্লিদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে মক্কা ও মদিনায় রোবট দিয়ে জমজমের পানি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ শুরু হওয়ার পর থেকে ১৫ মিলিয়ন লিটারের বেশি জমজমের পানি বিতরণ করেছে সৌদি সরকার। পবিত্র মসজিদুল হারামের মুসল্লী ও ওমরাহ পালনকারীদের মধ্যে জমজমের পানি বিতরণে স্বাস্থ্য সুরক্ষামূলক নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবদুর রহমান আল সুদাইস গত ১৩ জুন জমজমের পানি বিতরণ উদ্বোধন করেন।

মোঃ প্রভাত, সৌদি আরব।
সূত্রঃ সৌদি গেজেট।

দেশে,গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৮১ জনের মৃত্যু।

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৮ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ৩৯১ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩  শতাংশ।

এর আগে বুধবার দেশে করোনায় ৮৫ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

সারা বাংলাদেশে ১৪ দিনের পূর্ণ ‘শাটডাউনের’ সুপারিশ

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কমপক্ষে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার কোভিড কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মােহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কোভিড-১৯ রােগের বিশেষ ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে। ইতােমধ্যে এর প্রকোপ অনেক বেড়েছে।

এ প্রজাতির জীবাণুর সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে সারাদেশেই উচ্চ সংক্রমণ, পঞ্চাশাের্ধ্ব জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা গেছে। এটি প্রতিরােধে খণ্ড খণ্ডভাবে নেওয়া কর্মসূচির উপযােগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যান্য দেশ, বিশেষত পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা হলো, কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরােধ করা সম্ভব নয়। ভারতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গেও এ বিষয়ে আলােচনা হয়েছে। তাদের মতামত অনুযায়ী, যে সব স্থানে পূর্ণ ‘শাটডাউন’ প্রয়ােগ করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে রােগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং জনগণের জীবনের ক্ষতি প্রতিরােধের জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করছে।

জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়ােজন।

এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর ভ্যাকসিন সংগ্রহের জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছেন। এজন্য সভায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ রােগ থেকে পূর্ণ মুক্তির জন্য ৮০ শতাংশের ঊর্ধ্বে মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রয়ােজন। বিদেশ থেকে টিকা সংগ্রহ, লাইসেন্সের মাধ্যমে দেশে টিকা উৎপাদন করা এবং নিজস্ব টিকা তৈরির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে গবেষণার জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টার প্রতি কমিটি পূর্ণ সমর্থন জানায়।

সৌদি আরব হজ নিবন্ধন শেষ করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, এই বছরের হাজীদের জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধকরণের মেয়াদ শেষ করার ঘোষণা দিয়েছে।

মোট ৫৫৮,২৭০ জন মুসলমান হজ করার জন্য আবেদন করেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় পর্বের নিবন্ধন ও প্যাকেজ নির্বাচন ২৫ জুন শুক্রবার থেকে শুরু হবে।